আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

উইকিপিডিয়ায় ভাষা আন্দোলন - আর একটি কিশোরের স্বপ্ন

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:২৪

শেয়ারঃ
0 15 0

আজকে ইংরেজি উইকির প্রথম পাতায় দেয়া হয়েছে মহান ভাষা আন্দোলনের তিনটি নিবন্ধের লিংক । এই তিনটি নিবন্ধের উপরেই কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, আর আরো ভালো লেগেছে এই সুযোগে বাংলা ভাষার প্রতি অপার ভালোবাসায় স্বপ্ন দেখা কিছু তরুণের প্রত্যয়। এদেরই একজনের কথা তুলে ধরছি আজ। লেখাটি বছর আড়াই আগে আরেকবার পোস্ট করেছিলাম, কিন্তু একুশের এই প্রথম প্রহরে আমাদের আগামী প্রজন্মের প্রতি উৎসর্গ করে আবারও তুলে ধরছি এই লেখাটি।

--


তারিফ এজাজ, এক কিশোর, ঢাকার এক কলেজে সদ্য এইচএসসি পরীক্ষা পেরুনো। বছর খানেক আগে ওর সাথে ইমেইলে আমার পরিচয়। বাংলা উইকিপিডিয়া নিয়ে বিস্তর ইমেইল চালাচালি, লেখালেখির পর মুনির ভাইয়ের কল্যাণে প্রথম আলোতে এই নিয়ে কিছু নিবন্ধ বেরিয়েছিলো ২০০৬ সালের মার্চ আর এপ্রিলে।


সেই লেখার দৌলতে বেশ কিছু উৎসাহী তরুণ যোগ দেন বাংলা উইকিপিডিয়া প্রকল্পে, বিপুল উদ্যমে কাজ শুরু করেন। আর বাংলা উইকিপিডিয়ার পাশাপাশি ইংরেজি উইকিপিডিয়াতেও বাংলাদেশের উপরে নিবন্ধের কাজ শুরু করেন অনেকে।

এর মধ্যেই একদিন তারিফ ইমেইল করে আমাকে। তখন কলেজে এইচএসসিতে পড়ুয়া তারিফ জানায় তার স্বপ্নের কথা, বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস দুনিয়ার সব মানুষের কাছে জানানোর স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে তারিফ কাজ শুরু করে। বাংলাদেশে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা এখনো সর্বত্র ভালোভাবে ছড়িয়ে পড়েনি, তাই ওকে প্রশ্ন করেছিলাম ওর ইন্টারনেট সংযোগের কথা। ওর জবাব শুনে তো আমি তাজ্জব বনে গেলাম - তারিফের কোনো কম্পিউটার নেই। গ্রামীণের মোবাইল ইন্টারনেট সংযোগ ব্যবহার করে মোবাইল ফোন দিয়েই ও ইন্টারনেট ব্যবহার, এবং উইকিপিডিয়াতে লেখালেখি করে থাকে। এতো প্রতিকূলতার পরেও নানা বইপত্র ঘেঁটে, অনেক তথ্য যোগ করে তারিফ কাজ করে চলে ইংরেজি উইকিপিডিয়ার ভাষা আন্দোলনের নিবন্ধটির উপরে। মাঝে টেস্ট পরীক্ষা, ও অন্যান্য ব্যস্ততার মধ্যে একটু বাঁধা পড়ে এই কাজে।

ডিসেম্বরে আমি দেশে যাই এক মাসের ছুটিতে। ঐ সময় বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির আয়োজিত বিজ্ঞান বিষয়ক বক্তৃতামালায় উইকিপিডিয়ার উপরে বক্তব্য রাখি। অনুষ্ঠান শেষে এক তরতাজা কিশোর ছুটে আসে আমার কাছে। এতোদিন ইমেইলে পরিচয় ছিলো, সেদিন মুখোমুখি হলাম তারিফের। অনেক উৎসাহের
সাথে ও বলে গেলো, ভাষা আন্দোলনের নিবন্ধটিকে ইংরেজি উইকিপিডিয়ার ফীচার্ড আর্টিকলে উন্নীত করা।

এইচএসসি পরীক্ষা এগিয়ে আসলে আমিই তারিফকে বারণ করি, কিছুদিন পড়ার দিকে মন দিতে। পরীক্ষা শেষে মাস দুয়েক আগে, তারিফ আবার কাজ শুরু করে নিবন্ধটার উপরে। বাংলাদেশের অনেক নিবন্ধের উপরে কাজ করা ভারতীয় বন্ধু উইকিপিডিয়ান নীরব মৌর্যের চমৎকার সম্পাদনা, আর তারিফের তথ্য যোগাড় - এই দুই নিয়ে নিবন্ধটা তরতর করে আগাতে থাকে। নীরব মাঝে ডানপন্থী ভারতীয় ট্রোলবাহিনীর চরম আক্রমণে অভিমান করে উইকিপিডিয়া ছেড়ে যায়। তখন তারিফকে সাহায্য করতে এগিয়ে আসি আমরা অন্যান্যরা। ঢাকার আদিত্য কবীর, কলকাতার দ্বৈপায়ন ও রিয়ানা, এবং খুঁটিনাটি সম্পাদনায় অভিজ্ঞ অনেক বিদেশী লেখক। আমি আমার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ঘেঁটে অনেক জার্নাল ও অন্যান্য বইপত্রের রেফারেন্স বের করি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় তারিফের চরম উৎসাহ, আর সারাদিন ধরে লেগে থাকা।

উইকিপিডিয়াতে ফীচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত হতে হলে কঠিন এক মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয়। দাড়ি-কমা, বাক্য, তথ্যসূত্র - সবকিছুকেই যাচাই-বাছাই এর মধ্য দিয়ে পেরুতে হয়। প্রায় মাস খানেক ধরে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুচ্ছিলো নিবন্ধটা। আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি সুসংবাদ - নিবন্ধটা ফীচার্ড আর্টিকেলের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়েছে - এখন ইংরেজি উইকিপিডিয়ার সেরা সব নিবন্ধের তালিকাতে এটাও যুক্ত হয়েছে।

বাংলাদেশ সম্পর্কে, আমাদের ইতিহাস নিয়ে দুনিয়ার মানুষের কাছে তথ্য যায় খুব কমই। আমরা নিজেরা না জানিয়ে অন্য বিদেশীদের সেই দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকি, আর সত্যের বদলে অপপ্রচার, মিথ্যা সব কথা প্রচার করে এই সব বিদেশীরা। আমাদের ইতিহাস, আমাদের জীবন-ঐতিহ্যের কথা
প্রকাশের চেষ্টা করতে হবে আমাদেরকেই। তারিফ এজাজের মতো উদ্যমী তরুণেরা এগিয়ে আসবে, এসব সোনার ছেলেদের চেষ্টাতে আমাদের দেশের কথা

দুনিয়ার সব মানুষ জানতে পারবে। ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে তারিফের যেমন স্বপ্ন ছিলো, আমাদের দেশের সোনার ছেলেদের নিয়ে এটাও আমার নিজের স্বপ্ন।

(তারিখটা আজ ১৬ই জুলাই। ইমেইল ঘেঁটে দেখলাম, ঠিক এক বছর আগে, ১৫ই জুলাই, ২০০৬ তারিখে তারিফ তার ভাষা আন্দোলন প্রজেক্টের কথা বলেছিলো বাংলা উইকিপিডিয়ার মেইলিং লিস্টে)।

(তারিফ এখনো ওর সেই মোবাইল ফোনেই উইকিপিডিয়াতে লেখালেখি করে থাকে। আসলে চেষ্টা থাকলে অনেক প্রতিকূলতার মধ্যেও অনেক কিছু করা সম্ভব।)

(প্রথম প্রকাশকাল - ১৬ ই জুলাই, ২০০৭)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভাষা আন্দোলন ;
প্রকাশ করা হয়েছে: উইকিপিডিয়া  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৩৬
মুকুট বলেছেন: বাংলা ভাষা নিয়ে আপনাদের এই চেষ্টা বাংলা ভাষাকে আরো গৌরবের আসনে আসিন করবে, এই কামনা রইলো। মহান একুশের এদিন ভাষা শহীদদেরকে ছালাম ও শ্রদ্ধা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ, মুকুট। আসলে আমরা প্রত্যেকেই হতে পারি বাংলা ভাষার সৈনিক।

২. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৪৬
পন্ডিত বলেছেন: অভিনন্দন আপনাদেরকে
৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৪৭
সাকিরা জাননাত বলেছেন: সফলতার মুখ দেখুক আপনার স্বপ্ন।
শুভকামনা।
৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৫০
সোহায়লা রিদওয়ান বলেছেন: এমন খবরগুলো শুনলে কতইতো ভাল্লাগে ......... দুর্দিনে ভালো খবর গুলো , এচিভমেন্ট গুলো স্বপ্ন দেখায় !

ধন্যবাদ রাগিব ভাইয়া।
৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০৮
বিডি আইডল বলেছেন: কমেন্ট ৪ এর সাথে একমত....আশা এখনও আছে
৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১৫
বিডি আইডল বলেছেন: রাগিব একটা ছোট জিনিষ চোখে পড়লো...এই লিংকে Click This Link

শহীদ মিনারের ছবির ক্রেডিট যে জার্মান ভদ্রলোকের (কার্ল রোহেল) তিনি আমার পরিচিত....ছবিটির ক্রেডিটে দেওয়া লিংকটি অকেজো....
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২১

লেখক বলেছেন: তাই নাকি, কেমন করে চিনো ইনাকে?

উইকির জন্য ছবি যখন খুঁজছিলাম আজ থেকে ৫ বছর আগে, দেশী অনেক বিজ্ঞ অভিজ্ঞ ফটোগ্রাফার নগদ টাকা চেয়েছিলেন। কিন্তু কার্ল রোহেলকে বলা মাত্র উনার ছবি ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছেন, সেই থেকেই তাঁর তোলা ছবিটা সবখানে ব্যবহার হচ্ছে।

লিংকটা আগে কাজ করতো, দেখি, নতুন লিংক বের করে আপডেট করে দিবো।

৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২৪
বিডি আইডল বলেছেন: শুধু পরিচিত না আমি তার সাথে জার্মানিতেও ঘুরিছি....খুবই চমৎকার একটা লোক....একাধিকবার বাংলাদেশ ভ্রমণ করেছেন...একটা প্রোজেক্টে কাজ করেছি এক সাথে তার সাথে
৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪০
তায়েফ আহমাদ বলেছেন: আমরা অনেকেই যা পারি নি, তারিফ তা করে দেখিয়েছে। তার প্রতি শ্রদ্ধা।
১০. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮
মৌনোতা বলেছেন: বাংলাভাষা নিয়ে আপনার এই মহান প্রচেষ্টা পরিপুর্নতা পাক এই জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১১. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৩
সালমান সিদ্দিকী বলেছেন:
দেশকে তুলে ধরতে আপনারা যে ব্যাপক উদ্যোগ নিয়েছেন তাকে স্বাগত জানাই
১২. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪২
কাঙাল মামা বলেছেন: এইসব তরুনরাই শেষ ভরসা....

অ:ট: আচ্ছা, গুগল তো দিন হিসাবে লোগো চেন্জ করে, আজকে করলো না যে? নাকি গুগল ব্যাপারটা জানে না? আপনি কি মনে করেন?
১৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৫
ই য়া দ বলেছেন: সোহায়লা রিদওয়ান বলেছেন: এমন খবরগুলো শুনলে কতইতো ভাল্লাগে ......... দুর্দিনে ভালো খবর গুলো , এচিভমেন্ট গুলো স্বপ্ন দেখায় !


আমরা পারবো।
১৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৫
জ্যাক স্প্যারো বলেছেন: প্রথমবারের মতো তারিফ ভাইয়ের সাথে দেখা হয়েছিলো এবারের বেসিসের মেলায়। এর আগে শুনে আর পড়ে এসেছি। জয়তু তারিফ....।
১৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮
রাজসোহান বলেছেন: কাঙাল মামা বলেছেন: এইসব তরুনরাই শেষ ভরসা....

অ:ট: আচ্ছা, গুগল তো দিন হিসাবে লোগো চেন্জ করে, আজকে করলো না যে? নাকি গুগল ব্যাপারটা জানে না? আপনি কি মনে করেন?
১৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫১
লেখাজোকা শামীম বলেছেন: তারিফ এজাজের মতো তরুণদের কথা শুনলে মনটা ভরে ওঠে। তাকে অনেক অনেক শুভেচ্ছা।
পোস্টটা স্টিকি করায় সামুকে ধন্যবাদ।
১৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫২
তায়েফ আহমাদ বলেছেন: দেরীতে হলেও স্টিকি হয়েছে দেখে ভাল লাগল। কর্তৃপক্ষকে ধন্যবাদ।
শুভস্য শীঘ্রম...........হলেও Better late than never:)
১৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫
শ।মসীর বলেছেন: আমাদের ইতিহাস, আমাদের জীবন-ঐতিহ্যের কথা
প্রকাশের চেষ্টা করতে হবে আমাদেরকেই।


ভাল লাগল............
১৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক বেশি ভাল লাগল তারিফের অধ্যাবসায় এর কথা শুনে।
লেগে থাকলে সাফল্য আসবেই _ এটা তারিফ আবারও প্রমান করল।

**আমারও একটা সুপ্ত ইচ্ছা আছে উইকি'তে কাজ করার।
লেখককে ++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৫০

লেখক বলেছেন: চলে আসুন, সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবী উইকিপিডিয়ানেরা আছে, সব শিখিয়ে দেবে। আপনি রেজিস্ট্রেশন করলেই সব নিয়মকানুন সহ অভ্যর্থনা বার্তা পাবেন http://bn.wikipedia.org

২০. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৬
চাচামিঞা বলেছেন: আপনার মতো সহ ব্লগর পেয়ে আমি নিজ খুব প্রাউড ফিল করি।
২১. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৭
অনন্ত দিগন্ত বলেছেন: তারিফদের এমন উৎসাহ আর অক্লান্ত পরিশ্রমের কারনেই চরম দুর্যোগের মধ্যে আজও স্বপ্ন দেখি, সকল ক্ষেত্রে সমৃদ্ধ এক বাংলাদেশের ....

এমন একটি প্রাপ্তির পিছনের ঘটনা তুলে আনার কারনে আমি নিশ্চিত আরো অনেকেই তার নিজ নিজ স্হানে থেকেই কিছু না কিছু চেষ্টা শুরু করবে, আর সে সব ক্ষুদ্র প্রচেষ্টাই একদিন হবে আমাদের প্রিয় দেশের উন্নতির সোপান।

অনেক ধন্যবাদ রাগিব ভাই, ভাল থাকুন ... সবসময়
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৫২

লেখক বলেছেন: আসলে দেশের জন্য, ভাষার জন্য এক লাফে বড় কিছু করতে হবে, এমন কথা নেই। আবার ইন্টারনেটের কল্যাণে একজন মানুষের উদ্যমী প্রচেষ্টাও বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে।

ধন্যবাদ।

২২. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: তারিফ এর সাথে দেখা হয়েছিল বই মেলায় , ২০০৮ এর ২১ শে ফেব্রুয়ারিতে। উইকি বিষয়ে মানুষকে সচেতন করার জন্য আমরা মানব বন্ধন করছিলাম । লিফলেট দিচচছিলাম । ওর সাথে দেখা হবার আগেই কিছু শুনেছিলাম । ঐ দিন দেখে একটু লজ্জাও পেয়েছিলাম, ভাল ও লেগেছিল ।

তারিফ এর ছবি!
Click This Link
২৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৯
তীরান্দাজ বলেছেন:
শত প্রতিকুলতার মাঝেও বাংলা মায়ের দামাল ছেলেদের আন্তরিক প্রচেষ্টা ক'জনের দৃষ্টিগোচর হয়, ক'জনেই বা তাদের উৎসাহ দেয়।
@ রাগিব: সুন্দর একটি পোষ্ট লিখার জন্য আপনাকে ধন্যবাদ।
পোষ্টটাকে স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন।
২৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১২
মুক্ত বয়ান বলেছেন: বাহ। চমৎকার সংবাদ। এই ব্যাপারে জানানোর জন্যে ধন্যবাদ। :)
২৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৫
ফ্লাইওভার বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।
২৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
তারিফকে দাঁড়িয়ে সম্মান জানাই ।

স্যালুট তার সঙ্গীদের ।
২৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৮
নাজনীন১ বলেছেন: ভাল লাগলো জেনে।
২৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৬
জুল ভার্ন বলেছেন: প্রিয় রাগিব, খুব সুন্দর একটি লেখা পোস্ট দেবার জন্য অজস্র ধন্যবাদ। পোস্টটিকে স্টীকি করার জন্য সামু কর্তিপক্ষকেও অনেক ধন্যবাদ।

তারিফ এজাজের কথা আমি আগে জানতামনা-তোমার লেখা পড়ে আজই জেনেছি। এদের মতো তরুণরাই আমাদেকে পৃথিবীর দরবারে মাথা উচু করে তুলে ধরবে। তাঁকে অনেক অনেক শুভেচ্ছা।

নিরন্তর শুভ কামনা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

বাংলা উইকিতে আড়ালে আড়ালে অনেকে কাজ করে যাচ্ছে, পুরোপুরি স্বেচ্ছা শ্রমে। বেলায়েত সেই ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছে, এর মধ্যে দুই বার উইকির বিশ্ব সম্মেলনে (তাইওয়ান ও আর্জেন্টিনা) ঘুরে এসেছে। তানভির, জয়ন্ত, অর্ণব -- এদের মতো অনেকেই প্রতিদিন কাজ করে চলেছে।

এদের এই শ্রম, চেষ্টা আসলেই প্রশংসা করার মতো। বিদেশে থেকে ইন্টারনেট আমার কাছে যতটা দ্রুতগতির বা সহজলভ্য, দেশে থাকা এসব তরুণদের জন্য ইন্টারনেট ততোটা সহজে ব্যবহার্য না। তার পরেও এরা কাজ করছে, আর তা করছে কেবল দেশপ্রেম থেকেই।

২৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৭
সাইফ হাসনাত বলেছেন: তারিফকে স্যালুট...
৩১. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৯
মিথুন-১ বলেছেন: আহ প্রিয় রাগিব ভাই! আপনাকে সালাম।
৩২. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪১
সব্যসাচী প্রসূন বলেছেন: তারিফের জন্য অভিনন্দন
৩৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৫
বিপরীত স্রোত বলেছেন: একজনের দেখি এই পোষ্ট ভালো লাগে নাই খুব জানতে ইচ্ছা করছে কেন তার এরকম পোষ্ট ভালো লাগেনি
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৫৮

লেখক বলেছেন: আমার পোস্ট মার্কামারা দুই তিনজনের ভালো লাগে না। তাই যাই লিখি না কেনো, তাতে মাইনাস। ব্যাপার না, সবার মানসিক সমস্যা দূর করা আমার কাজ নয় :)

৩৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩
ফিরোজ-২ বলেছেন: বাংলা ভাষা নিয়ে আপনাদের এই চেষ্টা বাংলা ভাষাকে আরো গৌরবের আসনে আসিন করবে, এই কামনা রইলো।
৩৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৩
লুকোচুরি বলেছেন: এমন এচিভমেন্ট গুলো স্বপ্ন দেখায় !

ধন্যবাদ রাগিব ভাইয়া।
৩৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭
নীল ভোমরা বলেছেন: ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা। আপনাদের উদ্যোগকে সাধুবাদ!
৩৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭
সাইফুল ফারদিন বলেছেন: ভাল লাগল। আর তারিফের জন্য অভিনন্দন।
৩৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮
পারভেজ বলেছেন: সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন!
৩৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮
রাজিবুল ইসলাম বলেছেন: প্রশংনিয় বললে কম বলা হবে। সত্যি অবাক হয়েছি পড়ে। ঠিক এই বিষয়টি নিয়ে মনে হয় ইচ্ছে করলে আমার সবাই কাজ করতে পারি। শুধু ভাষা আন্দোলন নয় এর বাইরেও আমাদের আরো অনেক বিষয় আছে যা উইকিপিডিয়ায় এখন পরিপূর্ণ নয়। যারা যে বিষয়ে ভাল জানি সেই বিষয় থেকেই এভাবে কাজে লেগে যেতে পারি।
৪০. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৯
নুরুজ্জামান মানিক বলেছেন: পোস্টটা স্টিকি করায় সামুকে ধন্যবাদ।
৪১. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৯
লুকোচুরি বলেছেন: ধন্যবাদ রাগিব ভাইয়া।
৪৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৬
চেরাগ আলী বলেছেন: সুন্দর একটা লেখার জন্যে ধন্যবাদ।
আমাদের ভাষা আন্দোলনের কথা আমরা যেভাবে জানি সেটা শ্রেফ ব্যাসিক। কিছু কিছু খুটিনাটি বিষয়, যেগুলো শুনলে রাগে গায়ে আগুন ধরে যায়। শুধু রাষ্ট্রভাষা হিসাবে উর্দুই না, পাকিস্তানী দুম্বার বাচ্চাগুলো বাংলা ভাষার অক্ষর পরিবর্তন করে আরবী(ফার্সী) হরফে বাংলা প্রচলন। শ, ষ, স ইত্যাদি অক্ষরগুলোকে একত্রীকরন করে একটা কমন অক্ষরের প্রচলন; আরো দুনিয়ার যত্তোসব আজগুবি গবেষনা এবং সেগুলো চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছিলো। এটাতো অতি সামান্য উদাহরন আরো দুনিয়ার যতসব পরিবর্তনের পরিকল্পনা করছিলো তারা যা ছিলো একটা জাতির জন্যে চরম অবমাননাকর। যেখানে মানুষ হারিয়ে যাওয়া ভাষাকে ফিরিয়ে আনার জন্যে গবেষনা করে, রাষ্ট্রীয় পর্যায়ে অর্থ অনুদান দেয় সেখানে একটা বিশাল জাতির মুখের ভাষাকে একেবারে উর্দু বানানোর যে হীন পরিকল্পনা ঐ পাকিস্তানি দুম্বার বাচ্চাগুলো করছিলো, এটা মনে হলে এখনো ঘেন্নায় শরীর শিউরে উঠে। রাগ হয় আবার হাসিও পায়, বাংলা ভাষা নিয়ে গবেষনা করে নয়া বাংলা (উর্দু মেশানো খিচুড়ি ভাষা) ভাষা বানাচ্ছে অবাঙ্গালী পাক্কি দুম্বার বাচ্চারা। কেমন লাগে বলুন?

আপনার মাধ্যমে তারিফকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তার সকল প্রচেষ্টা এবং কর্মকান্ডের জন্যৈ। এবং অনুরোধ জানাচ্ছি যেন উইকিপিডিয়াতে এসব খুঁটিনাটি ইতিহাসগুলোও যেন উল্লেখ করে। আমাদের সবার জানা উচিত শুধু গুলি করে মানুষ খুন করেই নয়, সর্বদিক থেকে আমাদে ভাষাকে হেয় করার চক্রান্ত করছিলো ঐ দুম্বার বাচ্চারা।

সবাইকে আবারও ধন্যবাদ।
৪৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৬
স্পেলবাইন্ডার বলেছেন: তারিফ এজাজসহ সবার জন্য শুভকামনা।
৪৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৭
অমি রহমান পিয়াল বলেছেন: ছেলেটাকে আমিও ভীষণ মিস করি। খুব পছন্দ করতো আমাকে
৪৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৯
মন্দিরা বলেছেন: বাংলাদেশ সম্পর্কে, আমাদের ইতিহাস নিয়ে দুনিয়ার মানুষের কাছে তথ্য যায় খুব কমই। আমরা নিজেরা না জানিয়ে অন্য বিদেশীদের সেই দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকি, আর সত্যের বদলে অপপ্রচার, মিথ্যা সব কথা প্রচার করে এই সব বিদেশীরা। আমাদের ইতিহাস, আমাদের জীবন-ঐতিহ্যের কথা প্রকাশের চেষ্টা করতে হবে আমাদেরকেই। তারিফ এজাজের মতো উদ্যমী তরুণেরা এগিয়ে আসবে, এসব সোনার ছেলেদের চেষ্টাতে আমাদের দেশের কথা দুনিয়ার সব মানুষ জানতে পারবে। ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে তারিফের যেমন স্বপ্ন ছিলো, আমাদের দেশের সোনার ছেলেদের নিয়ে এটাও আমার নিজের স্বপ্ন।----
ধন্যবাদ রাগিব ভাই আপনাকে । সাথি করবেন আমাদেরও । আপনার নিজের স্বপ্ন সত্যি েহাক ।


৪৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৯
অশ্ব ডিম্ব বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানাই তারিফ ইজাজ, তার টিম এবং প্রিয় রাগিব ভাই কে।
৪৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৯
আশমএরশাদ বলেছেন: তারিফ ইজাজের কস্টের প্রতি অপরিসীম শ্রদ্ধা, সেই সাথে আপনাকে ও।

নেট ভুবনে আপনার প্রতি মানুষের শ্রদ্ধা অপরীসিম।

ভাল থাকুন। সেবা করার সুযোগ সবার হয় না।
৫০. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১২
ধ্রুব তারা বলেছেন: ধন্যবাদ বাংলা উইকিপিডিয়া এবং নিবন্ধের সাথে জড়িত ব্যক্তিদের।
৫১. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৫
রাগ ইমন বলেছেন: তারিফের তারিফ করে যাই । সেই সাথে আপনাকে ও বাংলা পিডিয়াকেও ।
৫২. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
টিপূ সুলতান বলেছেন: ভাল লাগল ধন্যবাদ লেখককে।
৫৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৭
চন্দ্র কথা বলেছেন: আপনাদের সবাইকে জানাই কৃতজ্ঞতা আর শ্রদ্ধা, বিশেষ করে তারিফকে যিনি শত প্রতিকূলতার মধ্যে দিয়েও সফল করে তুলছেন উইকিপিডিয়ায় ভাষা আন্দোলন প্রজেক্ট।
৫৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১১
মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ
++++++++++
৫৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১
ওরাকল বলেছেন: চন্দ্র কথা বলেছেন: আপনাদের সবাইকে জানাই কৃতজ্ঞতা আর শ্রদ্ধা, বিশেষ করে তারিফকে যিনি শত প্রতিকূলতার মধ্যে দিয়েও সফল করে তুলছেন উইকিপিডিয়ায় ভাষা আন্দোলন প্রজেক্ট।
৫৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০১
ডেস্পারেট বলেছেন: অভিনন্দন তারিফ!

ধন্যবাদ রাগিব।

+
৫৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৯
সিলেটি পুয়া বলেছেন: তারিফ এজাজের মতো তরুণদের কথা শুনলে মনটা ভরে ওঠে। তাকে অনেক অনেক শুভেচ্ছা। পোস্টটা স্টিকি করায় সামুকে ধন্যবাদ।
৫৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২২
সুপ্ত শিপন বলেছেন: ভালো লাগলো ভাই, আশা বাড়ছে।
এতো চমৎকার ১টা পোষ্টে ২টা মাইনাস। এরা কারা?
আশ্চর্য!
৬১. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৬
সবুজ-ভাই বলেছেন: আমি তারিফকে একটি কম্পিউটার উপহার দিতে চাই, আপনার সাহায্য প্রয়োজন।



0039 3331884666
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:০১

লেখক বলেছেন: ধন্যবাদ, সবুজ ভাই।

তারিফ এতোদিনে কম্পিউটার পেয়ে গেছে। ও এখন কম্পিউটার সাইন্সেই পড়ছে দেশের একটি বিশ্ববিদ্যালয়ে।

৬২. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১১
সবুজ-ভাই বলেছেন: ২৫ শে ফেব্রুয়ারী ২০০৯ বিষয়ক একটি বুকলেট ইতালীতে অবস্হানরত বাংলাদেশীদের জন্যে প্রকাশ করতে চাই। সব বিচারের দাবী ৩০ বছর পর জানানোর ইচ্ছে নেই। আমার কাছে যারা দেশের শত্রু তারাই রাজাকার। জনগনকে তথ্যের সাথে সম্পর্কিত না রাখলে তারা খুব সহজেই দিকভ্রান্ত হয়। আপনাদের আন্তরিক সহায়তা চাই।

কত জন সেনা এবং বিডিআর হত্যা হয়েছে ছবি সহ তথ্য চাই।


৬৩. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩৫
অক্টোপাস বলেছেন: অসাধারন!! তার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন!
৬৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৪
আমি ভাল আছি বলেছেন: মন ভাল করা লেখা পড়ে আমার ভাল লাগছে। আমি ভাল আছি।
৬৫. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০১
পাপী বলেছেন: এই ছেলেরা আমাদের স্বপ্ন দেখায়! বেঁচে থাকতে আরো ইচ্ছে করে!
৬৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪২
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: সবাই বুঝলেন তো! দেশপ্রেম আর ভাষাপ্রেম শিখতে আমতলায় গিয়ে দুনিয়া কাঁপানো ৩০ মিনিট দেখা লাগে না B:-/ !
(যদিও সে জিপি ইউজ করেছিল! হা হা হা)
৬৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তমুদ্দন মজলিশ এবং অধ্যক্ষ জনাব আবুল কাশেমের উদ্যোগের জন্য জাতি চিরকৃতজ্ঞ থাকবে।
৬৮. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৮
আজম বলেছেন: .......তারিফকে অভিনন্দন।।
৬৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৬
লুকার বলেছেন:

ভাল লাগলো। এই কাজে তো জনবলের অভাব হওয়ার কথা নয়।

বিদেশীদের জন্য বাংলা শেখার সহজ একটা অডিও-ভিজ্যুয়াল লেসন করে উইকিতে দেয়া যায় কিনা? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সুত্রে অনেক বিদেশীই হয়তো বাংলা সম্পর্কে আগ্রহী হবে- কী আছে এই ভাষায়, যার জন্য এত আন্দোলন, এত জীবন দান! সেইসাথে বাংলার সেরা সাহিত্যকর্মগুলোও বিভিন্ন ভাষায় অনুবাদ করে নেট এ দেয়া প্রয়োজন।
৭১. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫১
বিবর্তনবাদী বলেছেন: একবার এক উইকিপিডিয়ানদের মিটিংএ তারিফ ছেলেটাকে দেখেছিলাম। খুব একটিভ মনে হয়েছিল। বাংলা ভাষার গৌরব এরাই।
৭২. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৩
শত রুপা বলেছেন:
তার প্রতি শ্রদ্ধা
৭৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০০
বংশী নদীর পাড়ে বলেছেন: আপনাদের প্রচেষ্টার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
৭৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৭
আশরাফ আলী শোভন বলেছেন: আনন্দ পাই, উৎসাহ পাই এরকম কিছু বাংলা ভাষাপ্রেমী মানুষের কথা শুনলে।

আমার পক্ষ থেকে জানাই অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
৭৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪১
নুরুন্নবী হাছিব বলেছেন: রাগিব ভাইকে ধন্যবাদ বাংলা উইকি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য..
শুভেচ্ছা তারিফ এজাজ কেও..
৭৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৫
ভালো মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল....
৭৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৬
তানভী বলেছেন: মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়!!

স্লোগানটি ডাচ বাংলা ব্যাঙ্কের একটি বিজ্ঞাপনের হলেও, এর থেকে বড় সত্য বোধহয় দুনিয়াতে নাই।

রাগিব ভাই, তারিফ ভাই............ এরকম অসম্ভব রকম আশাবাদি কিছু মানুষের জন্য আমরাও আশাতে বুক বাঁধি। উনারাইতো ভালোবাসা দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন!

তারিফ ভাই কে স্যলুট!! আর রাগিব ভাই, অপারেশন সার্চলাইট ইংরেজি প্রবন্ধটাও বেশ সমৃদ্ধ। এটার দিকে সামান্য নজর দিলেই বোধ হয় এটাকে ফিচার্ড পর্যায়ে নেয়া যাবে। এটার দিকে ইকটু নজর দিন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:০৩

লেখক বলেছেন: আসলে ঐ নিবন্ধটার জন্য আরো রেফারেন্স লাগবে, কারণ ফিচার্ড নিবন্ধের নিয়ম অনেক অনেক কড়া।

৭৮. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৪
আবদুর রহমান (রোমাস) বলেছেন: তারিফ ভাইয়া তোমার জন্য রইল রক্তিম শুভেচ্ছা........এগিয়ে যাও তুমি......!!!
৭৯. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৬
পথ হারা পাখি বলেছেন: রাগিব ভাই, খুব সুন্দর একটি পোস্ট দেবার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ।
+++++++++
৮০. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৮
পথ হারা পাখি বলেছেন: রাগিব ভাই, খুব সুন্দর একটি পোস্ট দেবার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ।

+++++++++
৮১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫৪
স্তব্ধতা' বলেছেন: খুব ভালো লাগার মতো একটি ব্যাপার।শুভ কামনা রইলো।
৮২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২২
জন্মভূমি বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই আপনাকে ।
সাথি করবেন আমাকেও ।
আপনার নিজের স্বপ্ন সত্যি হোক ।
http://www.somewhereinblog.net/blog/smkaes
৮৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৪৯
রাগিব বলেছেন: কাল থেকে আজ অবধি ব্লগে আসতে পারিনি, এখন এসেই এই পোস্টটাকে স্টিকি দেখে খুব ভালো লাগলো। সামহয়ারের কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।

ভাষার জন্য ভালোবাসা আমাদের সবারই মনে প্রাণে জমে আছে। সবার সুযোগ ও সাধ্যমত চেষ্টা করলেই আমরা আমাদের এই মায়ের ভাষা বাংলাকে বিশ্ববাসীর কাছে আরো পরিচিত করে তুলতে পারি।
৮৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২৮
সাপিয়েন্স বলেছেন: একেবারে তরুণরা না জানতে পারেন, তুলনামূলকভাবে সিনিয়র রাগিব সাহেবের জানার কথা যে, সেদিন কোন আর্মি একশন হয় নি, গুলি করেছিল পুলিশ। এবং সেটা ক্রস্ফায়ার ছিল না, কারণ অন্য পক্ষের (তদানীন্তন সুশীল ভদ্র সাধারণ ছাত্র সমাজ) হাতে কোন অস্ত্র ছিল না, এমন কি ঢিলের টুকরোও নয়। উইকিতে আবেগের চেয়ে সত্য থাকা বেশি গুরুত্বপূর্ণ।
৮৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩১
আমি বীরবল বলেছেন: রাগিব ভাইকে ধন্যবাদ বাংলা উইকি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং
শুভেচ্ছা তারিফ এজাজ কে।
৮৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫২
িঠকানা বলেছেন: আমাদের সকল ভালবাসা রইল দেশকে ভালবেসে যারা কাজ করে তাদের প্রতি ....
৮৯. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২০
ফেরারী পাখি বলেছেন: টুপি বিয়োজন করলাম। সাথে রইল আন্তরিক অভিনন্দন।

আর লেখাটা রইলো আমার ঘরে।
৯০. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২
আলোকিত পৃথিবী বলেছেন: তারিফের মতো আমারও ইচছা করে দেশের জন্য কিছু করার।কিন্তু কিভাবে করবো, কিভাবে শুরু করবো, ঠিক বুঝতে ছি না । কেউ কি পথ নিদের্শনা দিবেন?
৯১. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫০
মাহাফুজ বলেছেন: তারিফের জন্য অভিনন্দন
৯২. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৮
সুবিদ্ বলেছেন: আপনাদের এই কাজে সংশ্লিষ্ট সবাইকে টুপিখোলা অভিনন্দন.......
৯৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
রাব্বি ! বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা লেখা শেয়ার করার জন্য। আপনার নাম অনেক শুনেছি। ওপেনস্ট্রিট এ বাংলাদেশের উপর কিছু কাজ করেছি আমরা কয়েকজন, সময়পেলে ঢুঁ দিয়েন একবার।

ধন্যবাদ আবারো।
৯৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৯
অরুণাচল দত্ত চৌধুরী বলেছেন: অসাধারণ কাজ ... প্রায় দুঃসাধ্য কাজ করেছেন, করছেন আপনারা।
অভিবাদন!
৯৫. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৬
বসন্ত বাহার বলেছেন: ৯০দশক পূরণ করলাম B-) B-) B-)
বাংলা ভাষা অমর হোক।
৯৬. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৪
এরশাদ বাদশা বলেছেন: পোস্টটা যেদিন এসছিলো সেদিনই পড়েছি। গর্বে বুকটা ফুলে গেছে আরেকবার।
৯৭. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭
হঠাৎ বলেছেন: Tarif Ezaz, yes. I met him & he worked with me in a private tv station. I was the asst producer of the weekly show & tried to focus the open source network (OSN) to all. I remember some minutes with him and my boss (Producer) in Chhobir Hut...... 2 yrs to go now!
He was assigned to work with us by Munir Hasan Vayia & from that hour, I found him as a talented guy, can't express you which i he provided me! Salute you, Tarif! Bangladesh is proud of you.
And, following through this track, requesting all of you to contribute in Bangla Wikipedia. Lets make a information bank for our next generation!
Regards.
৯৮. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫১
জাহিদ আহমেদ বলেছেন: ধন্যবাদ। আমরাও রাশিয়াতে বাংলাদেশের জন্য কাজ করছি। আমাদের ওয়েব সাইট দেখুন এখানে http://www.banglarussia.narod.ru অথবা http://groups.yahoo.com/group/thebsa/
৯৯. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৯
মধুকর বলেছেন: শুভকামনা রইল।
১০০. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৮
দূরের মানুষ বলেছেন: ভালো লাগলো সবকিছু।
১০১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৪
হাসানুজ্জামান তালুকদার শিমুল বলেছেন: ওভারল বেশ ভাল লাগল। ধন্যবাদ।
১০২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৪
সাফির বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ। :)
১০৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৮
অসামাজীক বলেছেন: আপনাদের স্বশ্রদ্ধ সালাম। আমাদের এমন সব সাহসী পদক্ষেপই পারে বিশ্ব দরবারে বাংলা ভাষাকে সর্বোচ্চ স্থানে আসীন করতে। আমি মনে করি সামুর বাংলা আন্দোলনেরও অগ্রজ আপনারা।

:: উইকির সকল বর্ণসৈনিককে অসামাজীক শুভেচ্ছা::
১০৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১২
নেতাজী বলেছেন: আমার উইকিপিডিয়ায় লেখার আগ্রহ তৈরি হয়েছিল প্রথম আলোর "ছুটির দিনে" ম্যাগাজিনে রাগিব ভাই এবং তারিফ এর উপর প্রকাশিত নিবন্ধটি পড়ে ।
মোটামুটি কিছু কাজ ও করেছি ইংরেজি ও বাংলা উইকিপিডিয়ায়.........তবে এখন আর তেমন একটা সময় পাই না । ভবিষ্যতে আবার লেখার ইচ্ছা আছে......
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১২

লেখক বলেছেন: আশা করি সময় পেলে আসবেন আবার।

১০৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৫
মাহফুজ খান বলেছেন: বাংলাদেশ আজ আপনাকে নিয়ে গর্বিত।
১০৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪১
ফেরদৌস ৬৯ বলেছেন: অসাধারন। পোস্টটি ১০১ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি। কিন্তু এই ২জন যদি বলতেন কেন তাদের ভাল লাগেনি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ।

কোন ৩ জন পছন্দ করেনি, আমি বুঝতে পারি। উর্দুপ্রেমী পাকমনা কারো এই লেখা ভালো নাও লাগতে পারে। ওতে কিছুই যায় আসে না।

১০৮. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৭
মুনির হাসান বলেছেন: ধন্যবাদ রাগিব। যে বছরে নিবন্ধটি নির্বাচিত নিবন্ধ হলো আর ২১ তারিখে প্রকাশিত হলো সেদিন প্রথম আলোর প্রথম পাতায় তারিফকে নিয়ে লিখেছিলাম। আমার লেখা সংরক্ষনের কোন অভ্যাস নেই, তাই এখন খু্জে পাচ্ছি না। স্মৃতি থেকে শেষ লাইনটা আবার বলি - তারিফের জন্য শত তারিফ!
১০৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০২
তছনছ বলেছেন: অভিনন্দন!!
১১০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৬
মামুন_চট্টগ্রাম বলেছেন: অাসসালামু আলাইকুম। অাপনাকে অসংখ্য ধন্যবাদ। তারিফের জন্য দোয়া করি। আশা করি হাজারও তারিফের জন্ম হবে এ বাংলার মাটিতে যারা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় থাকবে সদাজাগ্রত।
১১১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:০৯
আসিফ চৌধুরী বলেছেন: বাংলাভাষা নিয়ে আপনার এই মহান প্রচেষ্টা পূর্ণতা পাক।
১১২. ১৫ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫৭
কৌশিক বলেছেন: উইকিতে অধ্যাপক আব্দুর রাজ্জাক সম্বন্ধে বলা হয়েছে তাকে ১৯৭৫ সালে জাতিয় অধ্যাপক হিসাবে বিভূষিত করা হয় - অথচ আহমদে ছফার যদ্যাপি আমার গুরুতে বলা হয়েছে ১৯৭২ সালে তাকে জাতিয় অধ্যাপক করা হয়। বিষয়টা একটু দেইখেন তো বস।
১১৪. ১৯ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: এই পোস্টেও ৪টা মাইনাস!!!
২০ শে মার্চ, ২০১০ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: সেটাই তো স্বাভাবিক, তাই না? ব্লগে এখন রাজাকার/জামাতীদের ছানাপোনারা স্বগৌরবে ঘোষণা দিচ্ছে নিজেদের স্বাধীনতাবিরোধী পরিবারের পরিচয়। তাদের হাতে মাত্র ৪টা মাইনাস পড়াটাই অস্বাভাবিক। সম্ভবত ঐ সময়ে ডিউটিতে লোকজন কম ছিলো :)

১১৫. ২২ শে মার্চ, ২০১০ ভোর ৬:৩৫
হায়রে দুনিয়া বলেছেন: আমার একটা অফটপিক প্রশ্ন আছে, কিছু যদি মনে না করেন।

উইকির এই টপিকটা কার লেখা, এটা কি কোনভাবে বের করা যায়? আমি চিন্তাও করি নাই যে মাসুদ রানাকে নিয়ে উইকি এত বড় একটা আর্টিকেল থাকতে পারে। আমি লেখক/লেখিকাকে একটা বড় ধন্যবাদ দিতে চাই। এইজন্য জানতে চাচ্ছি।

আপনাকে ও ধন্যবাদ।
২২ শে মার্চ, ২০১০ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: প্রতি পাতার ইতিহাস ট্যাবে ক্লিক করলেই দেখতে পাবেন কার কার অবদান আছে। যেমন, মাসুদ রানার ভুক্তিটির জন্য দেখুন Click This Link

মূলত "মৌসুম" ও "হুমায়রা" নিকের দুই জনে এই নিবন্ধের উপরে কাজ করেছে।

১১৬. ২২ শে মার্চ, ২০১০ দুপুর ১:৫৭
হায়রে দুনিয়া বলেছেন: অনেক ধন্যবাদ রাগিব। আমি এখন একটু ঘাটাঘাটি করে দেখব যে তাদেরকে কোন ম্যাসেজ দেয়া যায় কিনা। (উইকি ব্যবহার করি সারাদিনই কিন্তু এইসব নিয়ে আইডিয়া একটু কম। উইকিতে অ্যাকাউন্টও নাই)

আপনি চাইলে আমার এই দুইটা অফটপিক ম্যাসেজ মুছে দিতে পারেন।

 

মোট সময় লেগেছে ১.০৫৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ