আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

কুহুনামা - জুলাই ২৭, ২০১০

২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:০২

শেয়ারঃ
0 0 1



ফেইসবুকের চাইতে টুইটারে ইদানিং যাচ্ছি অনেক বেশি।। টুইটারে আমার দৈনন্দিন টুইট তথা কুহুধ্বনিগুলো তুলে ধরছি এই অনিয়মিত সিরিজে।

----------------------------------

অর্থনীতির বা শেয়ার বাজারের বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিনিয়োগ (long run investment) হলো শেয়ার বাজারের কনসালটেন্টদের প্রিয় বিষয়, কিন্তু আধুনিক বাজার অর্থনীতির প্রবক্তা জন মেইনার্ড কেইন্স এর মতে? "জন্মিলে মরিতে হবে", "In the long run, we are all dead", John Maynard Keynes, A Tract on Monetary Reform (1923) Ch. 3, http://bit.ly/brVrV6

-------------------------------

চা আর কফির উপরে চলে আমাদের নিত্য দিনের পথচলা, কিন্তু চাঙা হবার জন্য খাবেন কোনটি?, চা, কফি, নাকি কোক? জেনে রাখুন তাহলে -- "Caffeine Content of Drinks - How Much Caffeine in Coffee, Soft Drinks, Tea" http://bit.ly/bGh63W

-------------------------------

টুইটারে টুইট করাটা অনেকের এখন নিত্য দিনের অভ্যাস। টুইটের ভাবসাব অনুসন্ধান করে বিজ্ঞানীরা এক চমৎকার মানচিত্র তৈরী করেছেন যুক্তরাষ্ট্রের, দেখুন এই ভিডিওতে। "Twitter mood maps reveal emotional states of America", via @newscientist http://bit.ly/9ib665

-------------------------------

উইকিমিডিয়ার সাপ্তাহিক প্রকাশনা সাইনপোস্টে আলোচিত হলো গুগলের যান্ত্রিক ও ভাড়াটে অনুবাদ প্রকল্পের সাথে বাংলা উইকির নীতিগত বিরোধের কথা -- Wikimedia Signpost, the weekly newsletter, discusses recent media coverage of Bengali #Wikipedia's translation policies http://bit.ly/ac0EyQ

-------------------------------

সাধু সাবধান!! বর্মীরা কিন্তু পারমাণবিক বোমা বানাতে শুরু করেছে। বিশেষজ্ঞরা এই ব্যাপারে প্রায় নিশ্চিত। বাংলাদেশের জন্য এ এক দুঃসংবাদ --- "Burma is working on nuclear weapons programme" http://bit.ly/9lR5yR


-------------------------------

ওয়েবসাইটে লগিন করতে গিয়ে ছবিতে থাকা সংখ্যা টাইপ করেছেন নিশ্চয়? ওটার অর্থাৎ রিক্যাপচার আবিষ্কারক কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক লুই ভন আহ্‌ন। ব্লগার হিসাবে তিনি বেশ জনপ্রিয়। মজা করে লিখেছেন, তাঁর রিসার্চ গ্রুপটাকে চীন কিংবা ভারতে আউটসোর্স করতে চান, তাতে খরচ কম পড়বে। Luis von Ahn's arguments for and against outsourcing his research group http://bit.ly/bRJKH2


-------------------------------

জনপ্রিয় কার্টুন দ্য সিম্পসনে প্রখ্যাত ব্যক্তিদের অতিথি শিল্পী কার্টুন চরিত্র হিসাবে আনার চল আছে, সেই সূত্র ধরে এবার সিম্পসনে দেখানো হবে ডঃ মুহাম্মদ ইউনুসকে।।Muhammad Yunus, Nobel laureate & Microcredit pioneer, to appear in The Simpsons. http://bit.ly/c5E9w4

---------------------------------

নেলসন ম্যান্ডেলার জীবনী অনুবাদ করছি বাংলা উইকির জন্য, আস্তে আস্তে। আপাতত ৭৫% এর মতো অনুবাদ শেষ হয়েছে, দেখতে পারেন এইখানে, http://bit.ly/dC155f

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কুহুনামাটুইট ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:০৮
ই য়া দ বলেছেন: টুইটারে আপনাকে ফলো করেছি। আপনি ছাড়া আর কারো কোন আপডেট পাই না! :)



[ বাংলা উইকির জন্য নেলসন ম্যান্ডেলার জীবনী অনুবাদ করার প্ল্যান ছিলো, আর দুই সপ্তাহ পর। (পরীক্ষা শেষ হওয়ার জন্য বসে আছি)। আপনি যখন শুরু করেছেন আমি আপাতত পালাই!

অনেক ফরম্যাট এখনো বুঝতে না পারার কারণে বেশ কিছু সংযুক্তি ওয়ার্ড ফাইলে সেভ করা আছে। আশা করি আগামী মাসের মধ্যে যুক্ত করতে পারবো।
দোয়া করবেন। :)

]
২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:২৫

লেখক বলেছেন: অপেক্ষায় থাকলাম, আশা করি অনেক ভালো কাজ পাবো পরীক্ষা শেষে।

২. ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:১৫
ক্যামেরাম্যান বলেছেন: কুহুনামা নামটা জব্বর !!! আমি অবশ্য টুইটারের সাথে ফেসবুক জুড়ে দিয়েছি। যে ২/৪টা কুহু করি তা ফেসবুকেও চলে আসে।
২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:৩১

লেখক বলেছেন: টুইটের বাংলা কুহুকুহু :)

৩. ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:২৩
শৈল্পিক ভাবনা বলেছেন: ওয়াও ভাল লাগলো পড়ে। যাই টুইটারে একটা একাউন্ট খুলি। :)
৪. ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:৩০
আহসান উদ্দিন বলেছেন: ফলো করা শুরু করলাম।+++
৫. ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:৪২
পরমানন্দ বলেছেন: ফলো করতাছি রাগিব ভাই।

আপনি কি মোবাইল ইন্টারনেট ইউজার ?
২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: হ্যাঁ।

৬. ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:৫৪
রাগিব বলেছেন: ডিউটিতে থাকা সবাইকে স্বাগতম। আমার ম্যান্ডেলার পোস্টটিতে এখনো আপনারা হাত দেননি, ওটাতেও হাত দিয়ে আজকের কোটা পূর্ণ করে পেমেন্টটা হালাল করে নিন। :)
৭. ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:৫৯
নিঃসঙ্গ বলেছেন: ইদানিং পোলাপান খুব ভালো করে ডিউটি দিতাছে =p~


কুহুনামা দারুন হইছে রাগিব ভাই।
৮. ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১১:০১
পরমানন্দ বলেছেন: রাগিব ভাই আমি রিটুইট অফ করে দিসি, তবু আমার হোম পেজে রিটুইট শো করতেছে ? ? কি করি?
২৮ শে জুলাই, ২০১০ সকাল ১১:০৭

লেখক বলেছেন: http://support.twitter.com/

৯. ২৮ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৩৯
মাহবুব৩৭৩৯ বলেছেন: চালায়া যান..ভালো লাগছে
১১. ২৮ শে জুলাই, ২০১০ দুপুর ২:৪৯
রণদীপম বসু বলেছেন: টুইটার অ্যাকাউন্ট খুলেও বহুদিন টুইটার ব্যবহার করি নি। ইদানিং বিভিন্ন কম্যুনিটি ব্লগের লেখাগুলোকে টুইট-লিঙ্ক করে দিচ্ছি, এই যা।

তবে আপনার কুহুনামা সিরিজটা বেশ মজার।
ধন্যবাদ রাগিব ভাই।
২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৩২

লেখক বলেছেন: মোবাইলে ইন্টারনেট ব্যবহার করলে ওখানে টুইটার অ্যাপ চালু করে নিন। তাহলে নিয়মিত ব্যবহার করতে অভ্যাস হয়ে যাবে। :)

১২. ২৯ শে জুলাই, ২০১০ রাত ১:০৮
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: আপনার প্রোফাইলের লেখাগুলো পড়ে খুব মজা লাগল।
১৩. ২৯ শে জুলাই, ২০১০ ভোর ৪:০০
আবু নাসের তনু বলেছেন: পড়ে ভাল লাগলো এবং প্রিয়তে

 

মোট সময় লেগেছে ০.৯৪৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ