ছবি চাই, ছবি। দিন না একটি ছবি!! (রি রি রি রিপোস্ট)
৩১ শে জুলাই, ২০১০ রাত ২:৪১
(বছর কয়েক ধরে এই পোস্টটা চার বার দেয়ার পরে অনেক সাড়া পেয়েছিলাম। আরো ছবি চাই, তাই আবারো জানাচ্ছি এই আহবান।)
আমাদের দেশটা এতো সুন্দর, কিন্তু তাকে দুনিয়ার কাছে তুলে ধরার চেষ্টাটা আমাদের কম। বসে আছি, কবে বিদেশী মহাজ্ঞানী মহাজনেরা এসে এদেশের সৌন্দর্য নিয়ে কিছু বুলি কপচাবে, দয়া করে এটা সেটা একটা পত্রিকা বা ম্যাগাজিনে গরীব দেশের সৌন্দর্য নিয়ে কিছু লিখবে! যদি বা লিখে, তা হবে তাদের বিদেশী দৃষ্টিকোন থেকে ... তাদের নিজেদের বাণিজ্যিক সুবিধার্থে। দেশকে ভালোবেসে আমরা যে গভীর আবেগে বাংলার চিত্রকল্প, সৌন্দর্য কাব্য তুলে ধরতে পারি, তা কি আর বিদেশী কেউ পারবে?
ইন্টারনেট আমাদের এই মহা সুযোগটা করে দিয়েছে। আর দুনিয়ার ২৫০টি ভাষায় রচিত, সর্বকালের সবচেয়ে বড়ো তথ্যভাণ্ডার হিসাবে আত্মপ্রকাশ করা উইকিপিডিয়া এইক্ষেত্রে আমাদের মহা সহায় হতে পারে ... আমাদের দেশের তথ্য, সৌন্দর্য সবার কাছে তুলে ধরার জন্য।
একটু পরীক্ষা করে দেখুন। গুগলে গিয়ে Dhaka বা cox's bazar লিখে সার্চ দিন। প্রথম লিংকটা আসছে কোথা থেকে? উইকিপিডিয়া থেকেই, তাই না? এভাবে উইকিপিডিয়াতে যোগ করা তথ্য দুনিয়ার সবার কাছে পৌছে যায় খুব সহজেই।
কথায় বলে, A picture is worth a thousand words। বাংলার নকশী কাঁথার মাঠের ছবির অবশ্য বড়ই অভাব ইন্টারনেটে। আর মুক্ত লাইসেন্সে ব্যবহার করা যায়, এরকম ছবি তো নাই বললেই চলে। উইকিপিডিয়াতে বাংলাদেশের ছবি যোগ করতে গিয়ে তাই অনেক খুঁজতে হয়েছে আমাদের। বাংলাদেশের তথাকথিত খ্যাতনামা ফটোগ্রাফারদের কাছে চাওয়া হয়েছিলো, তাঁরা আবার মোটা অংকের অর্থ চেয়ে বসেছেন অল্প কয়েকটা ছবির বদলে। কিন্তু দেশের জন্য যে প্রেম, তা কী টাকা পয়সার হিসাবে মাপা যায়?
এই অবস্থার পরিবর্তন কে ঘটাতে পারে? আপনিই। হ্যাঁ, আপনি, আমি, আমরা সবাই। জনমানুষের বিশ্বকোষ উইকিপিডিয়াতে ছবি যোগ করা খুব সহজ, আর বাংলা উইকিপিডিয়ার কর্মীরা পুরো প্রক্রিয়াটাকে আরো সহজ করে দিয়েছে। আপনার তোলা যেকোন ছবি দিতে পারেন... ঢাকা শহরের, চট্টগ্রাম, সিলেট, পদ্মা-মেঘনা-যমুনা নদীর, বিরিসিরি অথবা তেতুলিয়ার, রিকশার, সিএনজির, লালবাগ কেল্লা থেকে শুরু করে রেললাইনের বস্তি - সবকিছুই সাদরে গৃহীত হবে।
** গত চারবারের আহবানে প্রাপ্ত ছবিগুলোর মধ্যে নির্বাচিত কিছু ছবি পাবেন এখানে , যা এবছরের বইমেলাতে ই-বুক হিসাবে উদ্বোধন করা হবে **
--------------------------------------------------------
ছবি পাঠানোর পদ্ধতি
আপনার নিজের তোলা ছবি পাঠিয়ে দিন wikiphotos AT bdosn.org এই ঠিকানায়। ইমেইলের মধ্যে I release the photos under GNU Free Documentation License এই বাক্যটি দিয়ে দিবেন, আর ছবিগুলোর সংক্ষিপ্ত এক দুই বাক্যের বর্ণনা দিয়ে দিবেন। ব্যাস। বাকিটা বাংলা উইকিপিডিয়ার কর্মীরা দেখবে।
উল্লেখ্য, ছবির বর্ণনা পাতায় ফটোগ্রাফার হিসাবে আপনার নাম/ক্রেডিট সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হবে। এখানে ছবি দিলেও সেই ছবি আপনি আপনার ব্লগে বা যেখানে খুশি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন ... উইকিকে মুক্ত লাইসেন্সে "ছবি দেয়া"র অর্থ হলো আপনি দেশের সেই ছবিটি ব্যবহার করতে অন্য সবাইকে অনুমতি দিচ্ছেন।
(খেয়াল রাখবেন, কেবল নিজের তোলা ছবিই দেয়া যাবে ...)
--------------------------------------------------------
দেশকে ভালোবাসা আমাদের সবার কর্তব্য। আসুন, যে যেভাবে পারি, আমাদের এই সোনার দেশের জন্য কাজ করি। আপনার যোগ করা দেশের ছোট্ট একটি ছবি, ছোট্ট একটি দৃশ্য দুনিয়ার জ্ঞানের মহাসাগরে আমাদের দেশের রূপ, রস, মানুষকে তুলে ধরতে পারে খুব চমৎকার ভাবে।
তাই, দিন না একটা ছবি।
(পোস্টে ব্যবহৃত ছবিটি সুন্দরবনের, তোলা হয়েছিলো ঘুর্ণিঝড় সিডরের কয়েক মাস পরে। সিডরের তান্ডবের পরে নতুন করে আবার প্রাণের পুনর্জাগরণ ঘটছে সেখানে ... )
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উইকিপিডিয়া, ছবি, বাংলাদেশ ;
প্রকাশ করা হয়েছে: উইকিপিডিয়া বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ওকে।
লেখক বলেছেন: ছবিগুলো সুন্দর। কিন্তু সমস্যা হলো, যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে, তারা মুক্ত লাইসেন্সে সর্বসত্ত্ব ত্যাগ করে (সম্প্রদান কারকে) সাধারণত ছবি দিতে চায় না। তাই ভালো ফটোগ্রাফারদের চাইতে আম-জনতার তোলা ছবিই আমরা সহজে পাই। তোমার বন্ধু যদি এইসব ছবি জিএফডিএল বা ক্রিয়েটিভ কমন্সে সম্প্রদান কারকে দান করতে রাজি থাকে, তাহলে এই পোস্টের লিংক দিও তাকে।
আমি ভাল আছি বলেছেন:
বাংলাদেশের তথাকথিত খ্যাতনামা ফটোগ্রাফারদের কাছে চাওয়া হয়েছিলো, তাঁরা আবার মোটা অংকের অর্থ চেয়ে বসেছেন অল্প কয়েকটা ছবির বদলে। কিন্তু দেশের জন্য যে প্রেম, তা কী টাকা পয়সার হিসাবে মাপা যায়?বড় দুঃখ পাইলাম
লেখক বলেছেন: আপনার তোলা ছবি হলে পোস্টে বর্ণিত পদ্ধতিতে ইমেইল করে দিন। । ছবি অ্যাটাচ করে পাঠান, ছবিতে কী কী দেখা যাচ্ছে লিখে দিন, আর এই বাক্যটা ইমেইলে লিখবেন,
I release these photos under GNU Free Documentation License
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
আমি আগে এই পোস্ট দেখিনি, ধন্যবাদ রিপোস্টের জন্য। কিছু ছবি এখনই দিচ্ছি , যেসব জায়গার ছবি ইন্টারনেটে নাম দিয়ে খুজলে কম আসে সেসব জায়গার দিতে চেস্টা করব। এই মুহুর্তে হাতের কাছে খুলনা/পশুরনদী আর মংলার ছবি আছে,এখানেও প্রিভিউ এর জন্য দিয়ে দিলাম, আর কুয়াকাটা/ উপকুলীয় কিছু জায়গার ছবি ছিল, সেটাও খুজে দেখতে হবে
এটা পশুর নদীর ছবি
লেখক বলেছেন: এরকম ছবিই দরকার।
নিজের তোলা ছবি হলে পোস্টে বর্ণিত পদ্ধতিতে ইমেইল করে দিলেই হবে। পাঠাবার ঠিকানা । ছবি অ্যাটাচ করে পাঠাতে হবে, ছবিতে কী কী দেখা যাচ্ছে লিখতে হবে, আর এই বাক্যটা ইমেইলে লিখতে হবে,
I release these photos under GNU Free Documentation License
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
২টা ছবি পাঠালাম হাতের কাছে পেয়ে, আরো কিছু পাঠাব। ভালো লাগছে, এর পরে কেউ পশুর নদী বা করমজল পয়েন্ট লিখে সার্চ দিলে এই ছবিগুলাও পাবেলেখক বলেছেন: ছবি আমাদের আপলোড কিউতে এসেছে। কর্মীদের কেউ অচিরেই ছবিগুলো আপলোড ও অনুমতিপত্রটি উইকিপিডিয়ার অফিসে জমা করে দিবে। অনেক ধন্যবাদ।
আমি ভাল আছি বলেছেন:
পোস্টটা বাংলাদেশের সাত সকালে দিলে ভাল করতেন। বেশি সংখক ব্লগাররা পড়তে পারতেন।
লেখক বলেছেন: সকালে দিলে পোস্ট ২ মিনিটের মধ্যে প্রথম পাতা থেকে গায়েব হয়ে যায়। ![]()
আজম বলেছেন:
শখের জন্য অনেক ছবিই তুলছি...দেখি ভালো ছবি গুলো দান করে দেয়ার ইচ্ছা রইল।কিন্তু ছবির সাইজ তো অনেক বড়...নেটের যা অবস্থা আপলোড করাই অনেক ঝামেলার।এর চেয়ে ডিভিডি তে বার্ন করে পাঠানো যায় না?
আমি নিজ উদ্যোগেই পোস্ট করে দিব।
লেখক বলেছেন: ছবি অনেক থাকলে ও ডিভিডিতে করে পাঠাতে চাইলে ঠিকানায় ইমেইল করে জানান। কর্মীদের কেউ আপনাকে পাঠাবার ঠিকানা জানিয়ে দিবে। আপনি ঢাকায় থাকলে বিডিওএসএনের অফিসেও (কাঁটাবন) ডিভিডি দিয়ে আসতে পারবেন।
সায়েম মুন বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছবি দেয়ার চেষ্ঠা করবো।
শফিউল আলম ইমন বলেছেন:
আমি এবার দেশে গিয়ে বেশ কিছু ছবি তুলেছি, কক্সবাজার, সেন্ট মার্টিন। আমার তোলা ছবিগুলো পছন্দ হবে কিনা জানিনা তবে আমার পাঠাতে আপত্তি নাই। ইমেইলে পাঠিয়ে দিচ্ছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
কক্সবাজার সেন্টমার্টিনের মতো জনপ্রিয় জায়গার ছবি আসলে অনেক হয়ে গেছে। আমাদের দরকার দেশের সব জায়গার ছবি, যেমন ধরুন আপনার বাড়ি যে জায়গায়, সেখানকার উল্লেখযোগ্য কিছুর ছবি আছে? সেগুলোও গুরুত্বপূর্ণ।
শফিউল আলম ইমন বলেছেন:
আমি আসলে খুব কম ছবি তুলি যার কারণে জনপ্রিয় জায়গার ছবি ছাড়া নিজের ছবি খুব একটা পাচ্ছি না।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রিতে ঘুরতে গেছিলাম। ওখানের হাতেগোণা দুএকটা ছবি আছে।(তাছাড়া কিছু ছবিতে আবার আমিও আছি!!
আজম বলেছেন:
আমি চট্রগ্রাম থেকে...পোস্টেই পাঠিয়ে দিব।বর্ননা ইংরেজি তে না বাংলায় দিতে হবে? কোন ধরনের ফাইলে বর্ননা দিব,নোটপ্যাড না এমএস ওয়ার্ডে? ছবির নাম অনুসারে নোডপ্যাডে বর্ননা দিলে হবে না?
লেখক বলেছেন: বর্ণনা বিশাল বড় কিছু দেয়ার দরকার নাই, একটা বাক্যে দিলেই হবে (ছবি কিসের, এবং কোন জায়গায় তোলা)।
বর্ণনা আলাদা ফাইলে দেয়ার দরকার নাই। ইমেইলের মধ্যেই লিখে দেন অনুমতি বাক্যের সাথে।
বর্ণনা বাংলাতে দিলেও চলবে। তবে অনুমতি বাক্যটি উপরে যেমন ইংরেজিতে লিখেছি সেটা সরাসরি কপি করে দেন ইমেইলের মধ্যে।
চট্টগ্রামে সামনে উইকি ওয়ার্কশপ হবে। আপনি মুনির হাসান ভাইয়ের পোস্টটা দেখুন, ওখানে অনেক তথ্য পাবেন। http://www.somewhereinblog.net/blog/Munirhasan
লেখক বলেছেন: একটু উল্লেখযোগ্য জায়গার ছবি হলে ভালো হয়। যেমন, কোনো নদী, রেলস্টেশন, লঞ্চঘাট, নামকরা স্থাপনা, স্কুল কলেজ, প্রাচীন মসজিদ, মন্দির, - ইত্যাদি।
হাসান মাহবুব বলেছেন:
তারার হাসি, আকাশ অম্বর, অন্যমনস্ক শরৎ, আহমেদ রাকিব- এদের ছবিব্লগগুলো অসাধারণ। উনাদের অনুমতি ছাড়া ছবি দেয়া মনে হয় ঠিক হবেনা। আশা করি তারা অংশগ্রহণ করবেন।
লেখক বলেছেন: নৌকার এই ছবিটি ঠিক আছে। কারণ বাংলা উইকিতে নৌকার নিবন্ধে দেশী ডিঙি নৌকার ছবি নাই।
যাদুকর... বলেছেন:
সুন্দর প্রচেষ্টা।খুবই ভাললাগছে আপনার চিৎকার (আহবান) শুনে।
ছবি পাঠাবো অবশ্যই।
আপনাকে সাধুবাদ।
লেখক বলেছেন: রাঙামাটির কিছু ছবি আছে। Click This Link
এর বাইরে যদি কিছু থাকে, পাঠিয়ে দিন।
বিডি আইডল বলেছেন:
আলসেমির জন্য ছবিগুলো পাঠান হইলো না..এইবার পাঠামুই...
লেখক বলেছেন: অপেক্ষায় রইলাম মামু ![]()
ওসমানজি২ বলেছেন:
পোস্টটি আগে চোখে পরেনি। যাক এবার চেষ্টা করবো। অনেকগুলো ছবি একসাথে দিলে ই-মেইলে বর্ণনা কি ভাবে দেবো ? ক্রমানুসারে দিলে উনারা বুঝবেন নাকি ছবির নাম্বার উল্লেখ করে দিতে হবে?
মেহেদী_বিএনসিসি বলেছেন:
নাম্বার - ১ নাম্বার - ২
নাম্বার - ৩
নাম্বার - ৪
নাম্বার - ৫
নাম্বার - ৬
এই ৬টি ছবি আপলোড করে দিলাম.....
লেখক বলেছেন: এভাবে আপলোড করলে তো হবে না, আপনি উপরে বর্ণিত সিস্টেমে ইমেইল করে দিন।
অক্টোপাশ বলেছেন:
উইকিতে একাউন্ট করেছি বছর খানেক আগে।আজ একটা লাইন লিখে দেখলাম।চট্টগ্রাম >আগ্রাবাদ
অনুবাদ করে লিখার সিস্টেম কি?
লেখক বলেছেন: ইংরেজি উইকির সংশ্লিষ্ট নিবন্ধ থেকে সরাসরি অনুবাদ করে দিন। কোনো সমস্যা নাই।
লেখাজোকা শামীম বলেছেন:
আমি বেশ কিছু ছবি দেব নারায়ণগঞ্জ শহরকেন্দ্রিক। তোলা শুরু করেছি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। অপেক্ষায় রইলাম।
টেকি মামুন বলেছেন:
একটা ছবি পাঠিয়েছি মেইল করে
টেকি মামুন বলেছেন:
আমার ছবি উইকিতে আসলে কিভাবে জানবো ?
লেখক বলেছেন: উইকির লাইব্রেরিতে ছবি আপলোড হলে আপনাকে লিংক পাঠানো হবে। পরে সুবিধামতো উইকির বিভিন্ন নিবন্ধে ছবি যোগ করা হবে।
ফাহিম নেওয়াজ বলেছেন:
উইকি তে যে ছবি দেয়ার পর,ওই ছবি কি আমি কোন এক্সিবিশনে ব্যবহার করতে পারব?(নিজের তোলা ছবি)
লেখক বলেছেন: আপনার ছবি আপনারই থাকবে, কাজেই আপনি এক্সিবিশন কেনো, ঐ ছবি নিয়ে যা খুশি করতে পারেন।
উইকিতে ছবি মুক্ত লাইসেন্সে দেয়ার অর্থ হলো, আপনি ছবিটি উইকিতে ব্যবহারের অনুমতি দিলেন, সেই সাথে ছবিটি উইকির যে কাউকে ব্যবহার করার অনুমতি দিলেন (শর্ত সাপেক্ষে, ছবি কেউ ব্যবহার করলে আপনাকে ক্রেডিট দিতে হবে ফটোগ্রাফার হিসাবে)।
কিন্তু আপনার ছবির উপরে আপনার অধিকার থাকছেই। তাই দান করলেও আপনি নিজে যা ইচ্ছা করতে পারবেন।
কাঊসার রুশো বলেছেন:
রাগিব ভাই আমার তোলা বগা লেক আর সাঙ্গু নদীর কিছু ছবি পাঠালাম।আশা করি দেখবেন।আর যদি আপনারা গ্রহণ করেন তাহলে একটু আওয়াজ দিয়েন।আপনার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভালো থাকবেন
লেখক বলেছেন: ছবি আপলোড হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ।
স্বপ্নশহর বলেছেন:
রাগিব ভাই......আপনার মত লোক আমাদের অনেক দরকার......আমাদের দেশটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে।রাগিব ভাই...আমি উইকি তে কিছু আর্টিকেল লিখতে চাই...কিন্তু আমার লেখা এক্সেপ্ট হচ্ছে না। কিভাবে লিখতে হবে একটু বলবেন ভাইয়া? আমি আপনাদের কাজে যুক্ত হতে চাই। কিভাবে পারবো জানাবেন কি?
লেখক বলেছেন: এখানে দেখুন http://ragibhasan.com/wikipedia/
আর বিস্তারিত সাহায্য লাগলে উইকির আলাপ পাতায় লিখুন।
লবঙ্গলতিকা বলেছেন:
আমি উইকিতে কিছু ছবি সহ লেখা দিতে চাই, কি ভাবে দিতে হবে?আর লেখা যদি আগে অন্যকোন ব্লগে পাবলিসড হয় তবে কি সেটা দেয়া যাবে?
লেখক বলেছেন: ব্লগের লেখা আসলে সরাসরি দেয়াটা কঠিন, কারণ লেখার স্টাইলটা আলাদা। তাই একটু ভাষান্তর করে দেয়া ভালো।
সবাই এই মহত উদ্যোগের সাথে যুক্ত হোন।
আপনার তোলা সুন্দর ছবিটি হয়তো আপনার পিসির কোন এক কোণে অযত্নে পড়ে থাকবে। হয়তো কোন এক সময় তা আপনি নিজেই মুছে দেবেন। কিন্তু একটু কষ্ট করে যদি ছবিগুলো উইকিতে দিয়ে দেন। তাহলে তা যুগ যুগ মানুষের সাহায্যে আসবে। হয়তো আপনার তোলা অসাধারন একটি ছবি বাংলাদেশেকে "বন্যা আর দূর্যোগের দেশ" থেকে "সৌন্দর্যের দেশ" হিসেবে বাহিরের দেশের মানুষের কাছে পরিচিত করবে।
ধন্যবাদ রাগিব ভাই লেখাটি রিপোস্ট করার জন্য।
মহলদার বলেছেন:
রাগিব ভাই আমি আপাতত কিছু ছবি আপলোড করতে চাচ্ছি। কিছু আপলোডও করেছি। আগে পারতাম না, এখন পারছি। আমার জানার বিষয় হল, আমি যখন ইংরেজি উইকিতে ছবি আপলোড করছি তখন বাংলা উইকিতে গিয়ে আমার অবদান সমূহে ক্লিক করলে সেগুলো দেখাচ্ছে না। অনুরূপভাবে যখন বাংলা উইকিতে গিয়ে ছবি আপলোড করছি তখন ইংরেজি উইকতে সেগুলো দেখাচ্ছে না। আমার প্রশ্ন হল আমাকে কি একই ছবি বাংলা ও ইংরেজি উইকিতে আলাদা আলাদা ভাবে আপলোড করতে হবে যদি আমি দুই জায়গাতেই ছবি রাখতে চাই? একজায়গায় ছবি আপলোড করে উভয় উইকিতে দেখা যাবে সেরকম কি কোন ব্যবস্থা আছে? উইকির বিষয়গুলো এখনো ভাল বুঝতে পারছি না। আমি শখের বশে ছবি তুলি। আশাকরি উইকির সাথে থাকব। পরে বিভিন্ন বিষয়ে লেখার ও ইচ্ছো আছে। আমার মেইল আইডি অনুগ্রহ করে আমাকে আপনার মেইল আইডিটা পাঠাবেন। উইকির বিভিন্ন বিষয়ে জানার জন্য মাঝে মাঝে যোগাযোগ করব। ধন্যবাদ জানবেন।
লেখক বলেছেন: ছবি কমন্সে রাখলেই কেবল সব উইকিতে সেটা ব্যবহার করা যাবে। আমার ইমেইল ঠিকানা হলো রাগিবহাসান@জিমেইল ডট কম।
মহলদার বলেছেন:
ঠিক আছে, আমি উইকিমিডিয়া কমন্সে আপলোড করব। কিন্তু আমি কিছু ছবি বাংলা উইকিতেও আপলোড করেছি। ওগুলো কি আবার উইকিমিডিয়া কমন্সে আপলোড করব?
মাছুমুল বলেছেন:
এত সুন্দর মহৎ কাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমি কিছু ছবি পাঠালাম । নতুন ছবি আপলোড হলে তা দেখার জন্য কোন লিঙ্ক আছে ? আর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পোষ্টের লিঙ্কটি ফেসবুকসহ বিভিন্ন সাইটে শেয়ার করতে চাই যাতে আরও অনেকে উৎসাহিত হয় ।
লেখক বলেছেন: ধন্যবাদ, আপনার ছবি আপলোড কিউতে যোগ হয়েছে। নতুন ছবি আপলোড হবার পরে আপনাকে লিংক পাঠিয়ে দেয়া হবে।
এই পোস্টের লিংক যেখানে খুশি সেখানে শেয়ার করুন।
ফেরারী... বলেছেন:
পাঠাবো ইনশাআল্লাহ...
বৃহস্পতি বলেছেন:
রাগিব ভাই আমার কাছে লালবাগ কেল্লার কিছু ছবি আছে।ওইগুলা কি পাঠাবো?
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
একটি ডিজিটাল ক্যামেরা কিনতে আপনার পরামর্শ চাচ্ছি; প্লিজ...
Click This Link
তানভীর হোসাইন বলেছেন:
রাগিব ভাই, বেশ কয়েকটা ফটো কী জিপ/রার করে পাঠানো যাবে উইকিতে?
লেখক বলেছেন: না করাই ভালো। কারণ জেপিজি ছবি কম্প্রেস করে বেশি কাজ হয় না। তাই আলাদা করেই পাঠান।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















