সমাজ, রাজনীতি ও পরিবর্তনের অনুশীলন
একটি আলাপচারিতা
আফজাল : রাহী, আপনার কাছে আমরা প্রথমে যা জানতে চাচ্ছি লোকজ আসলে কী কাজ করে ?
রাহী : পরিবর্তনের রাজনীতি বোঝা এবং তাতে অংশগ্রহণের জন্য আমরা একটা পাঠচক্র আকারে, একটা গ্র“প আকারে নিজেদের ও সামাজিক পরিসরে কথাবার্তা বলার জন্য, একটা ধারাবাহিক ঢ়ৎধপঃরপব এর মধ্যে আসার জন্য আমরা লোকজ শুরু করি। যেমন আমাদের শুরুর দিকের একটা কাজ ছিল, বাংলাদেশের সিভিল সোসাইটির বিতর্ক নিয়ে। একটা সংকলন বের করছিলাম আমরা। বাংলাদেশে নব্বই দশকের এই সময়টাতে বিশেষ করে 'ংড় পধষষবফ' ঘএঙদের থেকে কিছু ব্যক্তিত্ব যারা পার্টি-পলিটিক্সকে ঘৃণ্য, নিকৃষ্ট, বাজে বলে প্রোপাগান্ডা চালায় এবং বলে যে 'ঘএঙ', ংড় পধষষবফ সিভিল সোসাইটিই নাকি সমাধান দিবে। এইটাকে আমরা প্রশ্ন করি। বরং এই প্রোপাগান্ডার মধ্যে বা এই প্রজেক্টের মধ্যে কুছ কালা হ্যায়। ফলে আমরা সেটাকে প্রশ্ন করি। সেই প্রশ্নের জায়গা দুইটা। একটা হচ্ছে ঃৎধফরঃরড়হধষ রাজনীতি করার যে পদ্ধতি আধুনিক রাজনীতির ব্যবস্থার মধ্যেÑপার্টি-রাাষ্ট্র, পার্টি-জনগণ, এই সমস্ত আমাদের বোঝা দরকার। অপরদিকে এগুলোকে যারা ড়ঢ়ড়ংংব করছে বা এগুলোকে সাইড লাইন করে যারা বলছে ‘আমরাই সমাধান’, তাদের এই কর্মকাণ্ডকে ঘিরেও আমাদের প্রশ্ন আছে। ফলে আমাদের সামনে সমস্যা অনেকগুলি দেখা দিল। আমাদের চিন্তা করতে হলো আমরা নিজেরা কী করতে পারি। সেই বিষয়গুলোর খোঁজখবর, কাজকর্মগুলো করা... সেই খান থেকেই আসলে লোকজের শুরু...।
আফজাল : তাহলে যে শ্রেণীর কথা বলতেছেন, যে জনগণের কথা বলতেছেন, এরা কারা ? এটা কি আমাদের মধ্যবিত্ত শ্রেণী বা কৃষক শ্রেণী বা শ্রমিক শ্রেণী ?
রাহী : ...আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কোন দলের পে দাঁড়াবেন। ভুল বা ঠিকের প্রশ্ন না, আমরা বলবো যে আমরা এই দলের পÑেউপর বাদ দিলে যে নিচু থাকে আমরা এই নিচু তলার প।ে সেই জায়গাতেই আমাদের চিন্তা, সেই জায়গাতেই আমদের কাজগুলো তৈরী হয়। ...যেমন, বাংলাদেশে উন্নয়নের নামে যে তৎপরতা চলতেছে সেইটা আমরা পরবর্তী কাজ হিসাবে দেখলাম। এই বিষয়টাও বোঝার দরকার আছে। কারণ পার্টি-পলিটিক্স দরকার নাই, পার্টি লাগবে না বা পার্টি খারাপ এই কথাটা বলতেছে উন্নয়নওয়ালারা। ফলে উপর-নিচ থেকে সেটা আবার দেখার দরকার আছে। ...কিছু প্রতিষ্ঠান, চর্চা, প্রক্রিয়া বা যারা ঘুঁটি নাড়ে তাদের চরিত্র ও কাজ বোঝা। ...আমরা দেখেছি, উন্নয়ন প্রশ্নটা আসছে অধিপতিদের কাছ থেকে। সমাজে প্রতিষ্ঠিত মত, ধারণা এবং মতাশীল শ্রেণী বা বর্গ বা গোষ্ঠীর কাছ থেকে এই ধারণাটা আসছে। এটা চলে এক ধরনের প্রপাগান্ডার মাধ্যমে। এই ধরনের ‘উন্নয়ন’ লাগবে বলে জিনিসটা আনা। ফলে আমরা দেখছি এটাও আসলে সেই প্রশ্ন; পার্টি যদি বলে জনগণের ভাগ্য গঠন/পরিবর্তন করতে হবে, এরাও যদি বলে তাই, লোকে ভাবে আমাদের আসলে কী করতে হবে। দেখা যায়, কিছু একটা কমন জায়গা থেকে তারা অনেক সময় কথা বলে। সেই জিনিসটা কি ? উন্নয়নের ধারণা, প্রগতির ধারণা ইত্যাদি। সেই জিনিসগুলোও আমাদের আগ্রহের এলাকায় চলে আসে।
আফজাল : লোকজ কি কি কাজ করছে এখন ? আপনাদের কর্মসূচী কি ?
রাহী : আপনি দেখলেন যে আমরা যেইভাবে শুরু হইলাম তাইলে আমরা আসলে কোনো পার্টি না, এনজিও-ও না। আবার আমরা কোনো একটা কাব না যে বর্ষিক দু’টা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করি। এরকম না। আমরা আসলে বলতেছি যে আমরা পাঠচক্র জাতীয় একটা প্রতিষ্ঠান যার নিজের কিছু অনুশীলনের জায়গা আছে বা কোনো একটা বিষয়ে, যদি সেটা রাজনীতির প্রশ্ন হয় তবে আমরা একটা অবস্থান নেই। একটা উদাহরণ দিলে বুঝবেন, আমরা মনে করি, জীবাশ্ম জ্বালানীর উপর যে সভ্যতা দাঁড়ানো আছে, এই যে তেল দিয়া গাড়ি চালায় আর উড়োজাহাজ চলে এই সভ্যতার বিরুদ্ধে আমরা। আমরা মনে করি যে এটা সঠিক না। সে একটা অন্য আলোচনা। সেটা পরে আসতে পারে। কিন্তু ধরা যাক আমরা এইটার বিপ।ে কিন্তু আমরা আবার তেল, গ্যাস রপ্তানির বিরুদ্ধে অবস্থান নিলাম। গবেষণা ও প্রকাশনা করলাম শেল, ইউনোকল এবং তাদের কর্পোরেট আগ্রাসন সম্পর্কে। আমরা বলছিলাম যে, যে প্রক্রিয়ায় এবং যে যুক্তি দেখাইয়া গ্যাস রপ্তানি করা হচ্ছে সেটা আসলে সঠিক না এবং সেটা এই অঞ্চলের জনগণের, বাংলাদেশের জনগণের বৃহত্তর যে স্বার্থ তার বিপে যায়। ফলে আমরা ওখানে কঠিন অবস্থান নেই এবং আমরা জাতীয় কমিটির যে আন্দোলন তাকে সমর্থন করি এবং তার প হয়ে কাজ করি। ফলে কাজটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা সমাজের নানা ঘটনায় যখন সেটাকে সঠিক মনে করছি আমরা সেখানে অবস্থান নিচ্ছি। অন্যকে জ্ঞান দেওয়াটাও আমাদের উদ্দেশ্য না। ফলে এটা জ্ঞান এবং চর্চার একটা প্রক্রিয়া হিসাবে, আপনি বলতে পারেন এক ধরনের সক্রিয় গবেষনা সংগঠন। আমরা মনে করি এরকম, নানা রকম পরিবর্তনকামী প্রতিষ্ঠান, উদ্যোগ, চর্চা ও তৎপরতা দরকার। পরিবর্তনের রাজনীতি বিকাশে এটা খুবই জরুরী। গবেষণা ও অনুশীলন সংগঠন হিসেবে আমরা মাথায় রাখি যে মতাদর্শ, মতবাদ, চলা, এবং চলার পদ্ধতি পর্যালোচনা বা বিজ্ঞান সবখানে এক জিনিস নয়। পরিবতর্নকামী অনেকেই এটা ভুলে যান বা খেয়াল করেন না। এবং সেটা সম্মিলিত কাজের েেত্র সমস্যা সৃষ্টি করে। এরকম জায়গা থেকেই পরিবর্তনের উপায়-পদ্ধতি খোঁজা ও তার অনুশীলন আমাদের কাজ।
আফজাল : এখন একটা প্রশ্ন সাধারণভাবেই চইলা আসে। যেহেতু আপনারা একটা অধিপতি শ্রেণীকে প্রশ্ন করছেন, আপনারাও তো একটা বর্গ বা শ্রেণীকে নেতৃত্ব দিচ্ছেন।
রাহী: ... আমরা ‘নেতৃত্ব’ নিতে আগ্রহী এমন না। ‘নেতৃত্ব’ বিষয়টাও আমরা পর্যালোচনা করা প্রয়োজন মনে করি। আসলে নেতৃত্ব দেয়ার মানে কী? আপনি যদি বলেন নেতৃত্ব দিচ্ছেন কি-না; আমরা বলছি আমরা নেতৃত্ব চিচ্ছি না। আমরা কিছু বিষয়ে আমাদের ভাবনাগুলো অন্যকে জানাচ্ছি। আমরা বলছি যে, এই হচ্ছে ভাবনা। আমরা মনে করি যে এই রকম কাজ করা যেতে পারে এবং তার কিছু কিছু অংশ আমরা যতটুকু পারি চর্চা করি। ব্যক্তিগত জীবন হোক আর সাংগঠনিক প্রক্রিয়ার ভেতর হোক সেই জায়গাটায় চর্চা করা। আমরা মনে করি না যে আমরা নেতৃত্ব দিচ্ছি বা দিব। নেতৃত্ব দেয়াটা যদি হয় ‘অন্যকে উদ্ধার করা’। এই রকম একটা ধারণা বা চর্চা আছে না? আমি কে অন্যকে উদ্ধার করব?
আফজাল : যখন আপনি একটা শ্রেণীর প হয়ে কথা বলছেন, একটা মতাদর্শকে প্রতিষ্ঠিত করছেন?
রাহী : মতাদর্শ প্রতিষ্ঠিত করার মানে হচ্ছে আরেক ধরণের শাসনের বা কাঠামোর ভেতর নিয়ে যাওয়া। ...এটা ঠিক যে আমরা আধিপত্যবাদী সকল আদর্শ ও ব্যবস্থা-বিরুদ্ধ পাল্টা একটা ব্যবস্থা ও প্রক্রিয়া চাই। আমরা আমাদের উপলব্ধিটা বলতে চাই। আমরা আমাদের জ্ঞান ও অভিজ্ঞতার ভিতর দিয়ে অন্যের সঙ্গে ভাব ও জ্ঞানের বিনিময় করতে চাই। সেইখান থেকে যদি ...কিছু আসে। সাধারণ একটা বিষয়ে যদি আমরা আসতে পারি যে হ্যাঁ আমরা এইটা চাই, আমরা সেটা নিতে পারি। ফলে কোনো নির্দিষ্ট একটা মত আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি এইটা আমরা মনে করি না। কোনো সাধারণ ভাব বা জ্ঞান বা উপলব্ধি বা অনুশীলন কাঠামো যদি আমাদের আসে, আমরা সেটা নিতে এবং সেইখানে আমরা নিজেরাও কাজ করতে রাজি আছি। ফলে এখানে প্রতিষ্ঠার প্রশ্ন নয়। কিছু প্রতিষ্ঠিত করতে যাওয়াও আরেকটা কায়েমি স্বার্থের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। আমরা সেটা বলছি না। আমরা মনে করি না যে আমরাই সত্য বলছি। সত্য তো আসলে প্রতিষ্ঠিত থাকে না। সত্য প্রতিনিয়ত উপলব্ধি করতে হয়। ঘটনার ভিতর দিয়ে বা পারষ্পর্যের ভিতর দিয়ে, সম্পর্কের ভিতর দিয়ে সত্য প্রকাশিত হয়। কোনো একটা চিন্তা বা মত বা আদর্শ চিরকালের জন্য প্রতিষ্ঠিত থাকবেÑএইটা আমাদের কাছে সঠিক মনে হয় না।
...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

