অদ্ভুত অদ্ভুত সব নিয়নকানুন। সিনিয়ররা বলত ট্রাডিশন। আর যত ভোগান্তি সব জুনিয়রদের। তারা বলত, এটা আমাদের মঙ্গলের জন্য। হাড়েহাড়ে টের পেয়েছি তাদের মঙ্গলাকাঙ্ক্ষার নমুনা।
দশজন লিডিং ক্যাডেটের উপর ছিল ষাটজন জুনিয়রের সকল দায়ভার। তাদের উর্বর মস্তিষ্কপ্রসূত পাঙ্গাগুলোর প্র্যাকটিসের প্র্যাকটিক্যাল এলিমেন্ট হলাম আমরা ক’জন JC. নাদুসনুদুস জুনিয়র উনাদের অতি পছন্দের। ভালোবাসার অত্যাচারে হাবিয়া দোজখের চাক্ষুস প্রমাণ মিলত। আমাদের প্রত্যেকের একটি করে একাডেমিক নিক ছিল। একটি আরেকটির চেয়ে জঘন্যতর, অপমানজনক আর মজার (যদিও আমরা মজা পেতাম না সে সময়)। কারো কারো নিক লম্বা অশ্লীল কাব্য দিয়ে। ইন জেনারেলি, আমাদের fucken বলে এ্যাড্রেস করা হত। প্রত্যেকের একটা করে K.P. নাম্বার ছিল। সাদা ড্রিলিং সু-তে নিজেদের সেই নাম্বারটি লিখতে বাধ্য করা হত। আসলে মেরিট নাম্বারটাই ছিল K.P. নাম্বার। পরে জেনেছিলাম এটি কুত্তার পুটকি-র সংক্ষিপ্ত রূপ।
প্রথম সাতদিনের অভিজ্ঞতা অকল্পনীয় অমানবিক। কোন SC-র মুখ চিনিনা। শুধু তাদের গায়বী আওয়াজ শুনতাম। কমান্ড, শাউট এ্যান্ড জুতোর শব্দ। সিনিয়রদের মুখের দিকে তাকানো গর্হিত অপরাধ। ব্যাচমেটদের মুখ দেখলেও নাম জানতাম না। একেকটা dormitory-টে তিনজন। কিন্তু কথা বলার সময় হয়ে উঠত না। সকাল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে দশটা আমাদের দৈনন্দিন পাঙ্গা-হজম কর্মসূচী। শুধু মুখ বুঁজে রয়েল ক্যাডেটদের আজ্ঞাবাহী প্রাণীর দায়িত্ব পালন করে যেতাম। কষ্ট পেলে উহ্ করারও জ্বালা। প্রিটেন্ডার গালিটা হজম করতে হবে আবার। কোন সিনিয়র সে সে যত দূরেই থাক - দৃষ্টি সীমানায় অথবা বাইরে, শুধু কর্ণগোচরে whish শব্দটা আসা মাত্র সমস্বরে চেঁচিয়ে উঠি, Salam, Sir!
More loud.
Salam, Sir.
কিছু কিছু পাঙ্গা শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল। পা জোড়া ওয়ালে উঠিয়ে হাতের উপর ভর দিয়ে মাথাটা ফ্লোরে ঠেকিয়ে গান গেয়ে ওঠো উঁচু স্কেলে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। রবীন্দ্রনাথের গানের এমন ব্যবহারিক প্রয়োগ এ ভূ-ভারতে আর একটিও মিলবে কিনা সন্দেহ। আরো আছে Mariner’s drink। কোয়ার্টার গ্লাস চা, বাকিটুকু পানি। পান করো এক চুমুকে।
একাডেমি থেকে ডিপারচারের সময় এক লিডিং ক্যাডেট-কে একটি স্যুভেনির দিয়ে এসেছিলাম।
যে K.P. রবে
সে Royal হবে
একটি বছর পর,
যে খায় পাঙ্গা
সে দেয় পাঙ্গা
হলে পরে senior.
যে আজ fucken
তিনিও হবেন
পরে senior sir,
হলে problem
তবু দিবে blame
You are pretender.
Bulky party
First thirty
Push up position,
We are kind
Never mind
It’s only tradition.
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



