আমার সব কিছুই অনেক পুরনো হয়ে গেছে,
এমন কি আমিও।
আমার উচ্চতা কমে কুঁজো হয়ে গেছি।
বয়সের ভারে ন্যূজ আমি, সামান্য শীতের প্রকোপে মূহ্যমান।
তবু ছেলেমানুষি যায়নি।
আমার প্রেম, আমার চুম্বন, বিয়ে-থা,
আমার সব কিছু অনেক আগে হয়ে গেছে।
আমার স্মৃতি, স্মুতি-কাতরতা বেড়ে গেছে শুধু।
চার আনার লজেন্স, আট নানার বরফ দলা, হাওয়াই মিঠা,
এক মুঠো চালের বাইস্কোপে-"এই বার এসে গেলো তাজমহল"।
ডাড়া ডিঙিয়ে, দাঁড় দেনে, ঘুড্ডি-লাটাই, লাটিম ফেলে
দু-গ্রাম ভেঙে বাইচ খেলা।-আহ্!আমার চোখে ভাসে।
আমি এখনো দৌড়াই স্মৃতির ময়দানে জোয়ানের মত।
আমার চশমার পাওয়ার বেড়ে গেছে শুধু।
আমার চোখের সামনে ভেঙে গেল দেশ,
আমার চোখের সামনে গর্জে উঠল জনতা,
আমার চোখের সামনে জঙ্গলে গড়ে ওঠা শহরে আজ পা ফেলা যায় না।
বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না এখানে।
যারা আমাকে প্রণাম করতো, তারাও আজ বুড়িয়ে গেছে কিনা জানি না।
আমার চোখের সামনে বেড়ে উঠল ফজল, ফাতেমা, সুমি, মৌমিতারা।
ওদের বাচ্চারা, এমনি ওদের অনেকেই এ শহরে, এ দেশে থাকে না।
আমার সামনে দিয়ে কেউ হেঁটে গেলে, আমি তাদের বাবার নাম জিঞ্জেস করি।
আমি শুধু নাম মনে রাখতে পারি না। আমি প্রজন্ম বুঝিনা।
একটু পরে আমার নাত-বৌ আমাকে ঘরে নিয়ে যাবে।
আমি সময় বুঝতে পারি না।
রাত, দিন আমার কাছে আমার কাছে সমান অর্খবহ।
স্মৃতির ময়দানে এখনো আমি দৌড়াই জোয়ানের মত।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


