somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজোড়া সেন্ডেল, টিশার্ট, ঢাকাক্লাবের প্রেসকনফারেন্স ও ড্রেস কোড কালচারে আমার পরাজয়

০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজোড়া সেন্ডেল, টিশার্ট, ঢাকাক্লাবের প্রেসকনফারেন্স ও ড্রেস কোড কালচার। বিষয়টি তেমন কিছুই নয়। তবে আজ আমাকে অসর্তকতার জন্য নিজের কাছে অপমানিত হতে হওয়ায় দমে যাচ্ছি। তাই এ লেখার পক্ষে শক্ত যুক্তি না থাকায় শুরুতেই ক্ষমা চাচ্ছি।
আজ ঢাকা ক্লাবের সুরমায় চিত্রশিল্পী মাহামুদুল হকের ডাকা সংবাদ সেন্মেলন কভার করতে গিয়েছিলাম আমি এবং সমকালের আজিজুল পারভেজ। সময় বেলা ১টা। অনুষ্ঠান সুরমায়। বিষয় কোরিয়ায় বাংলাদেশী শিল্পীদের প্রদর্শনী।
সুরমার অভ্যার্থনায় আমাদের আটকে দেয়া হল - ড্রেস কোডের কথা বলে। পারেভজ ভাই আমার দিকে তাকিয়ে দেখল আমার গায়ে টি-শার্ট। পরনে সেন্ডেল। দারোয়ান আমাকে বলল, আপনি যেতে পারবেন না। ড্রেস কোড মিলছে না। পারভেজ ভাইর পরনে ও সেন্ডেল, কিন্তু গায়ে কলার ওলা পলো শার্ট। তাই তাকে দেখাতে হলো সেন্ডেলে ফিতা আছে কী না। তিনি উৎরে গেলেন।
আমার মন খারপ হলো। ঢুকতে না পারার জন্য নয়। ঢাকার এলিটরা স্বাধীনতার ৩৮ বছর পরও বৃটিস নিয়মে চলছে দেখে ও নয়। পারভেজ ভাই যখন ঘোসনা করলেন, চলেন মাসুদ! আমরা এ প্রোগ্রাম কভার করবনা। এটা শুনে। বেচারা আমার অসর্তকতার জন্য ভোগান্তিতে পড়ল এজন্য।
আমরা হাটতে হাটতে রিপোটার্স ইউনিট চলে গেলাম। সারা পথ আমার মন খারাপ। পারভেজ ভাই আমাকে সান্ত্বনা দিচ্ছেন। আমার ৫ বছরের সাংবাদিকতায় এই প্রথম ড্রেস কোডের কবলে পড়া। আমি বুঝতে পারছিলামনা এমন জায়গায় সংবাদ সম্মেলন করা সাংবাদিকদের অভিজাত করার প্রয়াস কিনা!
আমার ভুল পরে বুঝেছি। যখন সবাই বলছিল ভুল আমারই। ওই ড্রেস কোড ভাঙ্গার চেষ্টা একটুও ঠিক নয়। কারণ ঢাকা ক্লাবের সদস্যরাই দেশ চালান গণতান্ত্রিক ও তত্ত্বাবধায়ক আমলে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৯ রাত ৮:০২
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×