সকাল ১০ টার আলিয়া মাদ্রাসার ছবি
বিকালে চার দলীয় জোটের সমাবেশ হলেও দুপুরেই মাদ্রসা স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে গেছে। চারদিক থেকে হাজার হাজার লোক আসছেন মিছিল নিয়ে। বেলা ১২ টার পর মাঠে আর কেউ ঢুকতে পারছেন পারেননি। এখন যারা মিছিল নিয়ে আসছেন তারা মাঠের আশপাশের রাস্তায় অবস্থান নিয়েছেন। বেলা দুইটায় জনসভা শুরু হবে। চারটায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১১টা থেকে পার্শ্ববতী জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রো, ট্রাক ও পায়ে হেঁটে মিছিলসহকারে সভায় লোকজন আসতে থাকে। সমাবেশের প্রবেশ পথ মিরের ময়দান, চৌহাট্টা, রিকাবি বাজার, আম্বরখানা ও বন্দর এলাকায় মিছিলে কারণে তীব্র যানজট লেগে আছে। বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা তৎপর রয়েছেন। ইতোমধ্যে বিএনপি’র একাধিক নেতার অনুসারি ও জামায়াত এবং ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মাঠের নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন। তারা নিজেদের ব্যনার ফেস্টুন টাঙ্গিয়েও অবস্থানের জানান দিচ্ছেন। সকালে শিবিরের একটি বিশাল মিছিল মঞ্চের সামনে অবস্থান নিয়ে মৃদু দ্বন্দ্বে জড়িয়ে পড়ে বিএনপি-জামায়াত কর্মীরা। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অন্যদিকে বেলা ২টা ৫ মিনিটে সমাবেশ শুরু হয়েছে কোরআন তেলওয়াত এর মাধ্যমে। এখন শাহ পরান (রাঃ ) এর মাজার জিয়ারত করচেন বেগম জিয়া। তারপর শাহজালালের মাজার জিয়ারতে যাবেন বিএনপি প্রধান। এরপর আলীয় মাদ্রাসা মাঠে জনসভা স্থলে যাবেন তিনি।

সকালে মঞ্চে গান পরিবেশন করেন ঢাকা থেকে আসা বিশিষ্ট শিল্পী জাসাস সভাপতি ও বিশিষ্ট চলচ্চিত্রকার গাজী মাজহারুল ইসলাম, মনির খান, কনা প্রমুখ
মাজার থেকে জেয়ারত শেষে বের হচ্চেন ম্যাডাম জিয়া

মঞ্চে বেগম জিয়া, একটু পড়ে ভাষণ শুরু করবেন

এর আগে বক্তব্য দেন জাতীয় নেতারা
এইমাত্র ভাষণ শেষ করলেন বেগম জিয়া। তিনি বলেন
▬▬►আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছিল ১০ টাকা কেচি চাল, পাঁচ টাকা কেজি কাঁচামরিচ খাওয়াবে। এখন বাজারে চালের কেজি ৫০ টাকা। ৫০ টাকার কমে কোন সবজি পাওয়া যায় না। মানুষ না খেয়ে আছে।
▬▬►যুদ্ধাপরাধীদের বিচারের আগে রক্ষী বাহিনীর কর্মকান্ডের জন্য আওয়ামী লীগের বিচার করার আহবান।
▬▬►‘রোডমার্চের বড় বড় পথসভাগুলো দেখে সরকারের মাথাব্যথা শুরু হয়েছে’
▬▬►সরকার দেশের অর্থনীতি ধ্বংস করেছে। হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ব্যবসায়ীরা এখন তাদের ব্যবসা গুটিয়ে নিচ্চেন।
▬▬►দেশে আজ খুন খারাবি রাহাজানি ও লুটতরাজ চলছে। এসব অন্যায় কাজ বন্ধ করুন।
▬▬►সরকারের লোকেরা মানুষের জমিজমা, এমনকি মন্দিরও দখল করে নিচ্ছে।
▬▬►ব্যাপক গুপ্তহত্যা চলছে। চলছে নারী নির্যাতন। দেশে কারো নিরাপত্তা নেই। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। তাই এ সরকারকে আন্দোলনের মাধ্যমে হটাতে হবে।’
▬▬►এ সময় জনগণকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।
▬▬►উন্নত অনেক দেশ ইভিএম পদ্ধতি ত্রুটিপূর্ণ বলে অভিহিত করেছে। অথচ কারচুপি করার জন্য বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আগামী নির্বাচনে এ পদ্ধতি চালুর কথা বলছে। এটি ভোট চুরির একটি নতুন কৌশল।
▬▬► তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আগে অবশ্যই নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে তিনি সরকারের ‘চামচা’ বলে অখ্যায়িত করেন।
▬▬►ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ করলে সিলেট জেলা মরুভূমি হয়ে যাবে। টিপাইমুখ বাঁধ নির্মাণ করতে দেওয়া হবে না। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কে বলেছি টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ করুন।
▬▬►রোডমার্চ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সেটি হবে দেশ রক্ষার আন্দোলন। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলন। মা-বোনের ইজ্জত রক্ষার আন্দোলন।
▬▬► আমার জীবনের বেশির ভাগ সময় মানুষের জন্য সংগ্রাম করলাম। আমি আজীবন সংগ্রাম করে যাব। জনগণের আন্দোলনের মুখে এই সরকারের পতন ঘটবে।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১১ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


