স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

কবিতা : উকিলের বাসায় কুকিল
০১ লা জুন, ২০০৬ রাত ১:০৯
ঘরের মধ্যে থাকার নিয়ম
আমি ঘরের মধ্যে থাকি
আমার বউও ঘরেই থাকে
ঘরের মধ্যে খাড়ায় থাকি আমরা--
কুকিল ডাকে বাইরে।
আমি উকিল, আমার ঘরে
কুকিল ডাকব দিনদুপুরে--নাকি?
অথচ কুকিল বাইরে ডাকে!
হোয়াই?
কুকিল ঘরের বাইরে থাকে,
তাইতে ঘরের বাইরে ডাকে।
টোয়াইইই!
বইয়েও এমন লেখাই আছে
জেক লেকাও বইলা গেছে
বইয়ের পাতায় কুকিল ডাকে নাইরে!
কুকিল থাকুক বাইরে বাইরে
কিন্তু যখন ডাকটা দিব
ঘরে আইলেই পারে--
কুকিল যখন ঘরে আসবে
তখন ডোরটা খোলা থাকবে
উইন্ডোগুলা বন্ধ রাখন চাইরে!
কুকিল কি আর পোষা কুত্তা
ডাক দিলেই আইসা পড়ব,
ডাকব তোমার ঘরে?
তার চেয়ে এক টুকিল ডাকো
ঘরে আইনা দুধকলা দেও
এমন জোরে ডাক দিব নে
গাছের কুকিল পটল তুলতে
ঢুকব তোমার ঘরে
তখন দরজা বন্ধ কইরো
পটলগুলা কাটতে ধইরো
উকিল সোনার নিজের কুকিল নাইরে!
16/12/3
প্রকাশ করা হয়েছে: ফটোগ্রাফ বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
কুকিল ! তোমায় রাইন্দা বাইড়া খাইরে !
অতিথি বলেছেন:
সুমনেরটা ভালো হইছে।
সদরুল বলেছেন:
কোকিল রে কুকিল বানিয়ে দিলেন এটা আবার কোন প্রাণী
কালপুরুষ বলেছেন:
তাইতো কই, রাইত বিরাইতে কুকিল ডাকে কই?
বউরে লইয়া ঘরে দিলাম খিল
কেডা জানি অন্ধকারে মারলো একট ঢিল
পাবলিকের চিল্লাচিলি্ল, ভাঙ্গলো দরজার খিল
মনে করছে কাউরে লইয়া ফুর্তি করি আইচ্ছামত দিব কিল
হায়রে পাবলিক করলাম কী আর দেখলি কী
তরা যদি এমন দেহছ কোকিলের আর দোষ কী ?
কোকিল গুলান মজা দেইখা হাসে খিল খিল
কোকিলের ডাকে জাগলে কু কাম ভাব
পাবলিকের কু-কিলের (ধোলাই) হয়না অভাব।
পাবলিক আমারে মাফ কইরা দিয়েন।
হযবরল বলেছেন:
উকিল কুকিল পুকিল জুকিল
কি কইছে এইডি
আমি আর ও
ভাবতাম আমার গুলি
বাল ছাল
এহন দেখি
বিখ্যাত কবি প্রবর
রাইসু ভাইও
আমার মত লিখে
আমার খুশির অন্ত
নাইরে , তাইরে নাইরে নাইরে
উকিল কুকিল
থ্যাংক ইউ রে ।
অনিক বলেছেন:
ছিঃ নাতাশা এমন কথা বলতে নেই। ওনাদের এমন উৎকৃস্ট কবিতাই নাকি আগাম বিক্রি হয় দৈনিক আর সাহিত্য পাতায়। ওনারা নাকি সাহিত্যকে এমনি করেই লাদায়। আরে, কি যে বলেন !! কোন ভয় নেই - আপনিও নেমে পড়ুন এই পিছলে কাদায়। কবিতা না হলেও কে আপনেরে খেদায় ??
নাতাশা হুসাইন বলেছেন:
কবিতাটি পড়ে হাসলাম কিছুক্ষন। আচ্ছা এটা কি হাসির কবিতা ছিল? সবার মন্তব্য দেখে কিছুটা ভয় পেয়েছি। আমিও একটু কবিতা লিখতে চেয়েছিলাম। এবাবে সবাই মিলে এসব বলবে ভেবে লিখতে ভয় লাগছে।
অতিথি বলেছেন:
কবিতা আসলে কম পড়ি... তবে এরকম অদ্ভুত কবিতা পড়িনি আগে... ব্রাত্য ভাই... এটা কি টাইপ কবিতা?
অতিথি বলেছেন:
আমার বড় ভাই ও ফ্রেন্ড সুব্রত অগাস্টিন গোমেজ এই কবিতাটা নিয়া একটা মন্তব্য করছিলেন : "উকিলের বাসায় কুকিলবাংলা অ্যাবসার্ড কবিতার ইতিহাসে রাইসুর নাম লেজারাক্ষরে লেখা থাকব; এই কবিতাটার জন্য, কম-সে-কম।
আমি উকিল, আমার ঘরে
কুকিল ডাকব দিনদুপুরে-নাকি?
অথচ কুকিল বাইরে ডাকে!
হোয়াই?
কুকিল ঘরের বাইরে থাকে,
তাই তে ঘরের বাইরে ডাকে।
টোয়াইইই!
টোয়াইইইইইইইইই!!! মারহাবা!"
সুব্রতদা আমার কবিতার বই "আকাশে কালিদাসের লগে মেগ দেখতেছি' লইয়া প্রায় 50 পৃষ্ঠার একটা লেখা লেখছিলেন। আপনেরা আগ্রহী হইলে সেইটা এইখানে পোস্ট করমু।
যারা বালছাল বলছেন তাদের সঙ্গে আমার কবিতার দূরত্বের ব্যাপারে মনোবেদনা রইল। এক সময় নিশ্চয়ই উহারা বুঝিতে পারিবে...
হযবরল বলেছেন:
রাইসু দা মনে বেদনা খাবেন না। আমি নিজেও বাল ছাল বলেছি। বুঝাই যাচ্ছে আপনি বাংলা সাহিত্যের ইতিহাসে নাম লিখানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমি যেহেতু অ্যাবসর্াড কবিতা কথাটা শুনি নাই, আপনি গোমেজ দার লিখাটা দিলে এই নাদান কিছু শিখতে পারবে। আমার মনে হয় অধিকাংশ ব্লগারই অ্যাবসর্া ড কবিতা কথাটা শোনে নাই।
অতিথি বলেছেন:
বেকুব কুকিল অগাস্টিন গোমেজরে উকিল ধরছে কই যাই অহন।এবসার্ড মাইন্ডেড কবিতা কইয়া বালছালরে পদ্যনাম দেওয়াটা কি ঠিক।
কবিরাজ আর রাজকবির মইধ্যে খানিক পার্থক্য আছে, তয় কবিতা ব্যাপারে কারো সমস্যা নাই। এইটা কবিতা হয় নাই উকিল গোমেজ কইছে ফ্রেন্ড মানুষরে দুখ দিতে চায় নাই কইয়া কইছে এইটা এবসার্ডবেকুব কুকিল এই সাইনবোর্ড লাগায়া হাবিজাবি প্রসব করতাছে- একটা কতা কই আমি কবি না, রেজিস্টার্ড কবিও না, তয় এইটা বুঝি কবিতা হইলে কারো সাইনবোর্ড চোদানো লাগে না, ঐটা নিজের ভারেরই পাঠককাটে,
তয় এইটা ভালো হইছে কবি হই নাই, নাইলে এইসব লিখ্যা জনগনরে কইতাম আমি কপিবর আমার ল্যাঞ্জে ত্যাল মাখাও।/
কনফুসিয়াস বলেছেন:
রাইসু ভাই,সুব্রতদার লেখাটার আগে আপনার বইয়ের কবিতাগুলো দিতে পারবেন না? ওগুলো দেয়া শেষে ঐ লেখাটা দিয়েন।
আমাদের নিজেদের মতামতটা আগে তৈরি হোক, তারপর না হয় উনারটা পড়ি।
অতিথি বলেছেন:
দিতে পারুম। আইজকা থিকাই দিমু।
হযবরল বলেছেন:
আমার মন্তব্য দেখলেই বুঝবেন ওটাও অ্যাবসর্াড মন্তব্য স্টাইলে লিখা। আমি ও মনে হয় ইতিহাসের পাতায় ঢুকে গেলাম।
অতিথি বলেছেন:
ইতিহাসের পাতায় পাতায় নাম ল্যাখাই
গোমেজ দাদা কইসে
কবিতা মোর হইসে
50 পাতা ছাট্টিফিকেট লয়া
যা মনে কয় সেইটা লেখি
কাইল্যার লগে আসমান দেখি
মেগ দেখতাছি ঘরে বয়া বয়া
কালিদাসও দোস্ত আমার
বাইচ্যা থাকলে সাট্টিফিকেট দিতো
সেও
কেও মেও কেও মেও
পুঁজি এখন মনোবেদন
পাবলিক এইটা খায় না
অগাস্টিনের সাট্টিফিকেট ছাড়া আমার
কবিতা খাড়ায় না।
অ্যাবস্ট্রাক্ট ম্যাবস্ট্রাক্ট নাম দিয়া কই
এইটা আমার বায়না
এখন থিকা এমন এমন
লেইখা যামু কেমন কেমন
পাবলিক কিছু কইলে কমু হোয়াই?
মারতে আসো খালি আমার গোয়াই?
সাট্টিফিকেট টাঙ্গায় দিমু ... গোমেজ বসের লেখা!
ইতিহাসের পাতায় পাতায় নাম ল্যাখামু
কালিদাসের সঙ্গে বয়া ফুচকা খামু
ছাদে বয়া মেগ ও মাগী দেখা
এই কামের ফাঁকে কবিতাখান লেখা
কই কালিদাস কই রে গোমেজ ভাই
সাট্টিফিকেট ছাড়া উপায় নাই।
পোঁয়াইইইইই!
অতিথি বলেছেন:
হা হা হা... একটু জিনিষ বুঝিনা- কারো কিছু ভাল না লাগলে সেটা ইগনোর করলেই তো হয়। সমালোচনা করলে গঠনমূলক সমালোচনাই মনে হয় বেটার। :-)
অতিথি বলেছেন:
এই জিনিষ কি সিডনীতে গিয়াও ছাইড়া আসছেন? পাবলিক "অই ব্যাডা তুই নামলি" টাইপের উলুধ্বনি দেয়নাই? আপনের ভাগ্য ভালো আমি আছিলাম না, থাকলে এই বালের কবিতার গাট্টি প্যাচাইয়া, স্কেচ-ফেচের ফিতা দিয়া বাইন্ধ্যা, মাথা মুড়াইয়া, চুন দিয়া হেরপর পাছায় গুঁতা দিয়া পাগলা কুত্তা দিয়া দৌড়ানি দিতাম আফনেরে।আফনেরে এই সব জিনিষ এইখানে ছাড়োনের লাইগ্যা দেখি আবার অনুরোধের আসর ও বইছে।
হ, চালান চালান, পপুলারিটি একটা ভালো রোগ।
হালায় ভোদাই
অতিথি বলেছেন:
রাইসু ভাই... আপনার এই কবিতাটা প্রিন্ট করে আমার আড্ডায় দেখিয়েছিলম বন্ধুদের... সবাই খুব মজা পেয়েছে... তবে কেউই কিছু বুঝতে পেরেছিল বলে মনে হয়নি...আমিও কিছুটা মজা পেয়েছি.. তবে আসলেই কিছু না বুঝে... লোল....... :-)
আর হ্যা.. এরকম আরো যত কবিতা আছে পোষ্ট মারেন... অন্যরকম লাগছে
অতিথি বলেছেন:
মুখা এইটা বাংলা এবসার্ড কবিতার একটা মাইলফলক হইয়া থাকলো।
অনিক বলেছেন:
মুখফোড়,রিয়েল্যি এ্যাবসার্ড আপনার কবিতা। পাখী প্রজাতির মৌলিক গঠন ও নাম বিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি।
গোমেজ এবার রাইসুরে পেঁচা কে খেঁচা করার পরামর্শ দেবে। আর রাইসু পেঁচা'কে খেঁচতে খেঁচতে কবুতর কে ভাবাতুর বানিয়ে ভাবের সাগরে পাড়ি দিবে। তারপর কালিদাসের কাছে যেয়ে বলবে, 'গুরূ আশর্ীবাদ কর, শুরুটা যাই হো শেষটা যেন ভাল হয়'।
অতিথি বলেছেন:
ওরে বাপরে এইটা লইয়া পাবলিক এতা কথা কইছে ? অ্যাবসার্ড শোনামাত্র চাইপা গেলে ভালো হইতো .....দেখা যাক আমরা ধীরে ধীরে দাদতত্ত্বে দীক্ষিত হই কিনা !
অতিথি বলেছেন:
খাইছে বানান ভুল ..ও ইটা তো অ্যাবসার্ড ..ব্যাপার না ..তবে দাদতত্ত্বরে দাদাতত্ত্ব পড়লে ভালো হয় ।
অতিথি বলেছেন:
হ দাউদ খুঁজলি ভাইব্যা তখন মলম মাইখ্যা ঘুরবো ন্যাংটা হইয়া।
অরূপ বলেছেন:
পুরান লেখা পড়ে মজা পেলাম!
অতিথি বলেছেন:
শিরোনামডা মনে ধরছে!
অতিথি বলেছেন:
হাহাহাহাহা!!! এইডা হইলো আমার পরথম প্রতিক্রিয়া।এইডা তাইলে কবিতা?? পড়তে পড়তে আমার মাথায় অবশ্য একটা নাম আইলো। খাড়া গদ্য। দ্যাখেন নামডা পছন্দ হইলে...
অতিথি বলেছেন:
জম্পেশ পোস্ট 5
তুষার ০০৭ বলেছেন:
ছড়াটা ভাল হয়েছে। ছড়ার জন্য ৫। বেচারা কুকিল, কি কুকামটা করল, শেষ পর্যন্ত উকিলের বাসায় যেতে হল।
রোবোকপ বলেছেন:
কান্দিসনা জহির্যা, কান্দিসনা।
জহির আহমেদ বলেছেন:
উকিলের ঘরে কুকিল এসে.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।
ব্রুটাস বলেছেন:
পাইছি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














