স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

স্কেচ 1996

০৬ ই নভেম্বর, ২০০৬ রাত ১১:৪৯

শেয়ারঃ
0 0 0

মাধ্যম পেনসিল।

 

প্রকাশ করা হয়েছে: স্কেচ  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৬ রাত ১:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৫৫
অতিথি বলেছেন: বাহ, বেশ মজার।যদিও কালিদাসের প্রভাব আছে।
২. ০৭ ই নভেম্বর, ২০০৬ ভোর ৬:০৩
অতিথি বলেছেন: সুমেরু, কী ধরনের প্রভাব বলবেন কি। প্রভাব থাকার কারণে কি মজা একটু কমলো?
৩. ০৭ ই নভেম্বর, ২০০৬ ভোর ৬:৪৫
তিমুর বলেছেন: অভিকর্ষ, মহাকর্ষ ও সামুদ্রিক অশ্ব....অপার্থিব ও অতীন্দ্রিয় ব্যাপার মনে হইতেসে...

শেয়ার করার জন্য ধইন্যবাদ ।
৪. ০৭ ই নভেম্বর, ২০০৬ ভোর ৬:৫৪
অতিথি বলেছেন: সহি অন্ত্যমিল...ধন্যবাদ।
৫. ০৭ ই নভেম্বর, ২০০৬ ভোর ৬:৫৭
তিমুর বলেছেন: রাইসু ভাই, আপনি কী আমার 'ছড়িতায় " মাইন্ড খাইসেন? আপনারে কমপ্লিমেন্ট দেয়ার জন্যই কিঞ্চিত শ্লেষ ইমপোর্ট করসিলাম (লিলিপুট দেশে গালিভার রাইসু) । সবাই হালায় আমারে ভুল বুঝলো ।
৬. ০৭ ই নভেম্বর, ২০০৬ ভোর ৬:৫৯
অতিথি বলেছেন: স্কেচ টা কিন্তু দারুন ভাইয়া ।
৭. ০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:২৯
অতিথি বলেছেন: সেইজন্যই মজা কমিয়া গেল, কালিদাস কর্মকারের মত টেক্সচার খুঁজিতে ছিলাম।

সামান্য মজা পাইলাম যখন দেখিলাম সম্পূর্ণ প্রক্রিয়াটি কালিদাসানুরূপ।
৮. ০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:৩০
অতিথি বলেছেন: ও হো, এই বারে গাছকাটার গল্পটা মনে আসিয়াছিল।

:)))
৯. ০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:৩১
অতিথি বলেছেন: এত সকল আবিষ্কার করিয়া বেশ মজা পাইলাম।
১০. ০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:৩৭
অতিথি বলেছেন: কালিদাস কর্মকার?
১১. ০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:৪৮
অতিথি বলেছেন: তখন তেমনই ছিল।
১২. ০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:৫২
অতিথি বলেছেন: কালিদাস কর্মকারের কোন টেক্সচার? একটু বিবরিলে খুশি হইতাম। উনি তো তেল করেন। ফর্মেও তো উনি ধার্মিক বা তান্ত্রিক। উইটশূন্য মডার্ন। যেহেতু সম্পূর্ণ প্রক্রিয়াই কালিদাসানুরূপ, একটু খুইলা কইয়েন। ছবির নাম কইয়েন, মিলাইয়া দেখমু নে। ধন্যবাদ।
১৩. ০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৯:০৩
অতিথি বলেছেন: ধুস, শালা লেবেল পড়ার মাল আমি নই।
গায়ে লাগলে নিজে খুঁজুন।

কালিদা তেল করেন না।
কাদা, আটা, বস্তুত যা পান তাই দিয়েই কাজ করেন।

কিছু কি খোলসা হল।
১৫. ০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৯:২৬
অতিথি বলেছেন: প্রশ্ন করেন কেন?
উত্তর খোঁজেন, কাজে দিব।
:-))
১৬. ০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৯:৫৭
অতিথি বলেছেন: গায়ে লাগলে তো বুঝতেই পারতাম আপনি কোন সে (প্রথমে) টেক্সচার আর (পরে) পুরো প্রক্রিয়ার কথা বলছেন। এমনিতে ফোরাম বা সভার সভ্যতা হইল কোনো অভিযোগ আসলে জিগাইতে হয় কী নিয়া অভিযোগ। আপনের অভিযোগের বিষয় না আন্দাজ কইরা নিজের গায়ে কী লাগাইমু, কেমনেই বা লাগামু?

কালিদাস কর্মকারের কাজ এক সময় আমার ভালো লাগতো, সে কারণেই তার পুরো প্রক্রিয়া আমারে অধিকার কইরা রাখতেই পারে। আপাতত আপনার অভিযোগটারে গুরুত্ব দিতেছি না, পরে আপনে অভিযোগের ভিত্তি খুঁইজা পাইলে দেখাইয়া দিয়েন। কৃতজ্ঞ থাকবো।

আর আপনার ধমক দিয়া কথা বলার ভঙ্গিটায় মজা পাইলাম। কোনো অপরাধ কইরা রাখছি নিশ্চয় আমরা আপনের কাছে।
১৭. ০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ১০:১৯
অতিথি বলেছেন: প্রশ্ন করুম না? ক্যান ঐটাও কি পোমোদের অধিকারে গ্যাছে?
১৮. ০৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ১০:৩৪
তিমুর বলেছেন: মেটালিক মহাজাগতিক অশ্ব, গলদেশে ক্রাভাট নচেৎ ফাঁস । অবতরণ ক্ষেত্র খুঁজিতেছে আগ্নেয় গহ্বরে ।
১৯. ০৭ ই নভেম্বর, ২০০৬ রাত ৮:৫৪
অতিথি বলেছেন: বাবা রাইসু,
তোমার ছেলেমানুষি বড় মজা দিল হে।

তোমার লেখার জিকির অবশ্য সকলকেই মজা দেয়। রাসেলের আন্ডারওয়্যারের মধ্যে সে ছটফট ও করে বটে। কিন্তু এমন উইট , মানে আপনার ছবির কথা বলছি আর কি, মুর্গির গায়ের রক্তমাখা পালকসমূহ যদি পোমো হইতে পারে তাহলে আপনার ছবিখানি নিশ্চিত 1950 সনের আগে আঁকা। 1996 শব্দটি চমৎকার উইট দেয়, ইট ও পাটকেলের সহিত যেমত রিদ্ধি-সিদ্ধি উপস্থিত আপনার ধর্মে ও পেনগুইনে।

জিরাফবৎ জন্তুর ঘাড়টি আপনার, প্রবেশ করে 1900র মর্ডানিজমের দুধের সরোবরে, যেমন পিকাসোর মুখোশ, কর্মাকারের গোবরে কড়ি আটকে দেওয়া।

কর্মকারের সাথে আপনার আর কোন যোগ নাই, আপনার অলস বাক্যাংশ আরও বহুবিধ কালিদাসের কথা স্মরণে নিয়ে আসে। স্মৃতি আমাদিগগের ঔষধি। আপনার খেলাধুলো জাফর পানাহির রৈখিকতায় সীমাবদ্ধ থাকাই ভাল, গ্রুপ থিওরি অবলোকনে বুঝিবেন আপনার বাক্যাংশ বিন্দুর পাশে বিন্দুতেই সীমাবদ্ধ থাকিতে চায়। বিন্দুমার্জনা মিনিমালিষ্টদের স্বভাব, তারা গোয়ালা হইতে পারে , কবি নহে, আমাদের নয়।

আপনার ছবিটি ও ছবিহীন লেখা সমূহ দুর্বিনীতভাবে মর্ডানিজমের অংশ। আপনার সাজানো মেঘ জল মাটি বায়ু সমস্ত প্রাচীন ও অর্বাচীন। আপনি যদি সার্গেই পারাদিজঝনবের কোন সিনেমা দেখে থাকেন তাহলে জানবেন সেটাও কত জরুরী, বড় বড় টবে রঙীন হচ্ছে উলের গোলা, মছের কাঁটাটি ক্রমশ হয়ে যাচ্ছে পাথর। রাইসু, আপনি কবি কালিদাসের মত কেটে ফেলে দিচ্ছেন নিজের নিম্নাংশ, মাটি শিকড় ও বিয়ারিং চিঠি।
২০. ০৮ ই নভেম্বর, ২০০৬ ভোর ৬:২৮
অতিথি বলেছেন: সুমেরু আব্বাজান, বুঝতে পারছি। কিন্তু যদি আমি কালিদাসের পুরো প্রক্রিয়ার অনুকারীই হই তাইলে কালিদাসের আব্বাগো ডাকার কী দরকার? তদুপরি আপনে যাগো যাগো নাম জপলেন আমি তাগো তাগো নাম প্রথম শুনতে পাইলাম। ওনাগোরে আমার লগে এক পঙক্তিতে বসাইয়াই যদি আপনের আলাপ চালাইতে হয় বরং আগের জিনিস আগে অর্থাৎ কালিদাস কর্মকারের লগে ওনাগো সম্পন্ন করেন। পরে ফুটনোটে কালিদাসানুদাস হিসাবে আমার উধ্র্বাংশ লটকাইয়া দিয়েন, মেহেরবান।

আমি কালিদাসের কাজরে বলছি উইটলেস মডার্ন। আপনে তাতে কালিদাসের কাজে উইট নিমর্াণের জন্য আমার ছবির নাম অংশরে ( '1996') উইট-এর একমাত্র উপস্থিতি হিসাবে দেখতে পাইলেন। আপনি আমারে অবজ্ঞার বিষয় করছেন। অবজ্ঞার ঘনত্ব বাড়াইতে আপনে রাসেলের ওই ঘৃণামূলক পোস্টেরও আশ্রয় নিছেন। আমি আর কী কমু!

জাফর পানাহির খেলাধূলাতে আটকাইয়া থাইকাও যদি কালিদাসের বিপাক ক্রিয়ার অনুকারক হইতে পারি যার লগে আবার পিকাসোর মুখোশও হাজির থাকে তাইলে তো বলতে হয় জাফর পানাহি, কালিদাস কর্মকার বা পিকাসো যেমতি নিজেগো খেলাধূলার মইধ্যে আটকাইয়া আছেন আমি তাগোরে অনুরণ কইরা বরং মিশ্রতাগুণে আগাইয়া আ িছ, পরবতর্ী কাউরে কপি করার জন্য । সেইজন আপনিও হইতে পারেন।

আমার ছবিটি দুবিণর্ীত মডার্নিজমের অংশ ততটুকুই যতটুকু আর আর সব ছবিই আগের আগের ছবির অংশ।

ধরা যাক, আমি কেবল সালভাদর দালির ছবি কপিই করতে আছি, তাতেই বা আপনের কী সমস্যা?

আপনিই কইলেন আমার নিজের কিছুই নাই, আবার কইলেন আমি নাকি নিজের নিম্নাংশ, মাটি শি... এইসব ফালাইয়া দিতেছি। আশা করি বিশ্বসভ্যতায় আরো কিছু নাম আপনি খুঁইজা পাইবেন আমারে পথ দেখানোর জন্য।

গুডলাক।
২১. ০৮ ই নভেম্বর, ২০০৬ দুপুর ২:১৬
অনিক বলেছেন: সোহরাব-রুস্তম ছাড়া আর কোন পিতাপুত্রের সাক্ষাৎ কোন দ্্বন্দ্বের বা যুদ্ধের কথা আমার জানা নাই। সমরের কৌশল ভিন্ন. অস্ত্রভিন্ন , আক্রোশের ক্ষেত্র ভিন্ন। তয় এক সংসারে পিতা পুত্রের এমন ঝগড়া হতেই পারে। তবে আমরা এই ঝগড়া বেশী দীর্ঘায়িতহোক সেটা দেখতে চাই না। যথাযথ তথ্য ও যুক্তি প্রমানে তাহার সুরাহা হইতে পারে।

 

মোট সময় লেগেছে ২.৬৩১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস