স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

স্কেচ 24/7/95

০৯ ই নভেম্বর, ২০০৬ রাত ১২:৩২

শেয়ারঃ
0 0 0

মাধ্যম পেনসিল।

[link|http://www.somewhereinblog.net/karubasonablog/post/23848| Qwe mnvwqKv

 

প্রকাশ করা হয়েছে: স্কেচ  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:১০
তিমুর বলেছেন: তিমুরীয় টিকা

একখান বোল্ডার উপর আরেকখান বোল্ডার (নীচের বোল্ডার খান সফট মালুম হইতেসে) । জায়গা মতন ফাইটা গেসে । মনে হইতেসে যেন একখান মাথা উর্ধ্বাকাশে চায়া রইসে ।

প্রত্যাশায় সময় প্রেগন্যান্ট হয়া গেসে মনে লইতেসে ।
২. ০৯ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:৩৪
অতিথি বলেছেন: বেশ ভালো লাগছে।
৩. ০৯ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:৫৬
অতিথি বলেছেন: ডরাইছি ।
আর আইতাননো। (আসবোনা )
৪. ১০ ই নভেম্বর, ২০০৬ সকাল ১১:৩৭
অতিথি বলেছেন:
ব্রাত্য,
ছবির আমি কিছুই বুঝি না তাই এই বিষয়ে কিছু বলা থেকে বিরত থাকলাম, আমি বরং কবিতা পড়ায় আগ্রহী। আগে কখনও আপনার কবিতা পড়িনি, ব্লগে পড়ছি, আরও পড়তে চাই। যে ক'টা পড়েছি, ভেতরে খুব একটা ঢুকতে পেরেছি বললে ভুল বলা হবে, তবে এ আমার অপারগতা বলেই ধরে নিচ্ছি।

ছবি আঁকিয়ে এবং আপনার কবি পরিচয়কে বাদ দিয়ে একজন মানুষ হিসেবে আপনার ভক্ত হলাম। কেন, সে কথা থাক।
ভাল থাকবেন।
৫. ১১ ই নভেম্বর, ২০০৬ ভোর ৬:৪৬
অতিথি বলেছেন: ডিয়ার শ্যাজা, যে কথা থাক বললেন সে কথাই তো শোনা দরকার।
৬. ১১ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:৫৬
অতিথি বলেছেন: আমী মনে অয় বুজি না, কি খালি আপনে আকেন আর মেগ রায়ান রে লয়া কতা কন.......
৭. ১১ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:২১
অতিথি বলেছেন: ডিয়ার শাহেনশাহ, যারা বোঝে এই রকম দুয়েকজন তো আছে এই ব্লগে। ওনাগো লাইগাই এইসব। আপনে বরং আমার পোস্ট ইগনোর কইরা যাইয়েন।

এই ছবি দেইখা আপনের কী মনে হইলো। মানে আপনের না বোঝাটা একটু ব্যাখ্যা করেন। কেমনে বোঝেন না বলেন।
৮. ১১ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৩:২৮
অতিথি বলেছেন: মানে,জনাবের পূবর্ অভিজ্ঞতার সঙ্গে এই শিল্পের মিল নাই।
৯. ১১ ই নভেম্বর, ২০০৬ রাত ৮:০১
অতিথি বলেছেন: শাহেনশাহ-র প্রতি অণৃণ্যর মন্তব্যটা আমার খারাপ লাগলো।
1. পূর্বঅভিজ্ঞতা থাকলেও কোনো জিনিস না বোঝা যাইতে পারে। সেইটা সোনার আগেই অণৃণ্য শাহেনশাহের দেখার গণ্ডি ছোট করার জন্য চাপ দিতেছেন।
2. শাহেনশাহ নিজেও নিশ্চিত না উনি বোঝেন কিনা।
3. উনি মশকরা করতে চাইছেন। (মেগ রায়ানের উল্লেখ)
এতসব সম্ভাবনা থাকা সত্ত্বেও যখন অণৃণ্য বলেন জনাবের পূর্ব অভিজ্ঞতার সঙ্গে...এইটা স্পষ্ট অবজ্ঞা। না জানা মানে পাপ এই রকম সরলীকরণের আশু ইঙ্গিত। আমি বরং শাহেনশাহ যে না বুঝতে পারার পরও আমার সঙ্গে যোগাযোগ করলেন তাতে ধন্য। তার চাওয়াটারে আরো বিশদ করারজন্যই আমার পোস্টরে ইগনোর করার কুপরামর্শ তারে দিছি...যাতে কিনা তিনি খালি আমার এই অবোধগম্য ছবি আর কবিতা তিনি দেখেন। যেদিন শাহেনশাহর লগে আমার ছবি আর কবিতার যোগ হইব সেইদিনই আমি সার্থক। তখন আর না লেখলে বা না আঁকলেও সমস্যা নাই। দেখি শাহেনশাহ সাহেব আমার প্যাচমারা কথা ধরতে পারলেন কিনা। আপনে পারছেন তো অণৃণ্য?
১০. ১১ ই নভেম্বর, ২০০৬ রাত ৯:৪২
অতিথি বলেছেন: [ইংলিশ]যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ৎধরংঁনষড়ম/ঢ়ড়ংঃ/22811[/ইংলিশ,িে টা দেখে একটু দুষ্টুমি করছি ভাই।

আর আপনার এই স্কেচ টা দেখে মনে হইলো:
1. একটা অর্ধেক মুখ বেকা হয়ে আছে (শুধু উপরের অংশ)
2.ঘূর্ণিঝর (সম্পুর্ন)

এইবার নিশ্চয় বুজছেন যে আমি আসলেই বুজি নাই! ডিয়ার রাইসু, আপনি আমায় বোঝানোর জন্য সময় ব্যয় করবেন?! আমি ধন্য! সম্মানিত।
১১. ১২ ই নভেম্বর, ২০০৬ ভোর ৪:৪৪
অতিথি বলেছেন: তাইলে তো আপনে বুঝছেনই। ছবিটায় আমিও প্রায় এইটুকুই বুঝি। অশুভ একটা পরিবেশ। যেইটা আকাশ সংক্রান্ত। বা উপরে সংক্রান্ত। আর মুখটা তো বোঝাই যাইতেছে। তবে মুখে কিছু কারিগরি আছে। সেইটা যে যেমনে বোঝে অসুবিধা নাই। তয়, এহন যদি আপনে আবার কন, হ বুঝলাম, তাতে কী হইল। তাইলে বলতে হয়, আঁকছি তাই ছাপছি। তার বেশি চাহিদা বা ব্যাখ্যা নাই। ভালো থাকবেন।

অণৃণ্যরে একটা গাইল দিয়েন।
১২. ১২ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:০৪
অতিথি বলেছেন: ছবিটার চোখের ভিতর লাল রং টা কেন দেয়া হইলো? এইটা কি অশুভ কিছু ঈংগিত করে?
১৩. ১২ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:১৬
তিমুর বলেছেন: সেইটা ছবিটারেই জিগান!
১৪. ১২ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৪১
অতিথি বলেছেন: ডিয়ার মেন্টাল, থ্যাংকু।

চোখের ভিতর দেওয়া লাল রঙটা অশুভ কিছুরই ইঙ্গিত দেয়। আমি যখন ছবিটা অাঁকছি তখন যদিও আমার মেধা তুলনায় কম ছিল (কম অভিজ্ঞতার কারণে) তবুও এই লাল রঙ দেওয়ার পর পরই বুঝতে পারছিলাম এইটা দেওয়াটা অতিরিক্ত হইল। ছবিটা এমনিতেই অশুভর ইঙ্গিত দেয়। কিন্তু তখন ওইটা আর মোছাও যায় নাই।

অশুভরে বুঝতে না পারা শিশুর সারল্য যেইটা ছিল সাবজেক্টের তা এই লালের কারণে লোপাট হইছিল।

তিমুর, আর্টিস্টরা ছবিরে জিগাইতে কয় যখন তারা উত্তর দিতে পারে না। কিন্তু আমি যেহেতু আবার লেখকও, কবিও--সুতরাং উত্তর দিলাম। অসুবিধা নাই তো?
১৫. ১২ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৫২
তিমুর বলেছেন: না, অসুবিধা নাই!

তয় ভাই 'ছবি হবে গল্পহীণ' বা 'ছবি গল্পহীণ হইলে ক্ষতি নাই' এই তরিকায় আপনার মত কী ? সিরিয়াসলি জিগাই ।
১৬. ১২ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:১২
অতিথি বলেছেন: বোধগম্য জিনিসেরই গল্প থাকবে। সম্পর্ক বা উপস্থাপন গল্প ছাড়া সম্ভব না। অ্যাবস্ট্র্যাক্ট ছবির লগে আঁকুয়ারে মিলাইয়া আবার যখন ছবিটা দেখি সেইটাও গল্প। যেহেতু দেখুয়ার উপরেই গল্প নির্ভর করে সুতরাং 'ছবি হবে গল্পহীন' হইল আঁকুয়ার আবদার। এবং এই আবদারটিও গল্পের অংশ।

যে কোনো দৃশ্যই যেহেুত দর্শকের মনে অন্য ইঙ্গিত বা অনুভূতি বা ইচ্ছা/অনিচ্ছার সঞ্চার করে সুতরাং ছবি হবে গল্পহীন শুধুমাত্র ছবিটারে দুনিয়া থিকা কাইটা দিয়া দেখনের চেষ্টা। বৃথা চেষ্টা। ক্লদ লেভিস্ত্রস সমূহের 'অথর মারা গেছে' টাইপের শিল্পকলার সার্বভৌমত্ব প্রচারের শ্লোগান। কোনো কিছুই গল্প ছাড়া নাই, কোনো কিছুই ছবি ছাড়া নাই। রচনার লগে হাজার জিনিসের জোগসাজস থাকবে খালি লেখকখানি মারা যাবে এইটা হাস্যকর না? স্ট্রাকচারালিজম।
১৭. ১২ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:২১
অতিথি বলেছেন: বোধগম্য জিনিসেরই গল্প থাকবে। সম্পর্ক বা উপস্থাপন গল্প ছাড়া সম্ভব না। অ্যাবস্ট্র্যাক্ট ছবির লগে আঁকুয়ারে মিলাইয়া আবার যখন ছবিটা দেখি সেইটাও গল্প। যেহেতু দেখুয়ার উপরেই গল্প নির্ভর করে সুতরাং 'ছবি হবে গল্পহীন' হইল আঁকুয়ার আবদার। এবং এই আবদারটিও গল্পের অংশ।

যে কোনো দৃশ্যই যেহেুত দর্শকের মনে অন্য ইঙ্গিত বা অনুভূতি বা ইচ্ছা/অনিচ্ছার সঞ্চার করে সুতরাং ছবি হবে গল্পহীন শুধুমাত্র ছবিটারে দুনিয়া থিকা কাইটা দিয়া দেখনের চেষ্টা। বৃথা চেষ্টা। ক্লদ লেভিস্ত্রস সমূহের 'অথর মারা গেছে' টাইপের শিল্পকলার সার্বভৌমত্ব প্রচারের শ্লোগান। কোনো কিছুই গল্প ছাড়া নাই, কোনো কিছুই ছবি ছাড়া নাই। রচনার লগে হাজার জিনিসের যোগসাজশ থাকবে খালি লেখকখানি মারা যাবে এইটা হাস্যকর না? স্ট্রাকচারালিজম।
১৮. ১২ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:৩০
তিমুর বলেছেন: ধরেন এইটা অ্যাবস্ট্রাক্ট গল্প, ইন্টারপ্রিটেশনে দ্বিমত থাকতে পারে, সেইমতে গল্পটা কী (কেন লাল রং?) সেইটা বাইর করা কী খুব জরুরী ?

আপনি কইলেন অশুভের প্রতীক, আমি কিন্তু ভাবতেই পারি আপনি দুষ্টামি কইরা এইটা করসেন, ফটোগ্রাফিতে মাইনষের চোখেও 'রেড আই' আসে । অন্ধকারে অনেক জন্তু-জানোয়ারের চক্ষে আলো পড়লেও এই রকম চমকায় । খরগোশের চোখও লাল ।

মামলা কী ? কোনটা সঠিক? সেই বাহাসে যাওয়ার আবশ্যকতা আছে কী ?
১৯. ১২ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:০৪
অতিথি বলেছেন: সঠিক না, প্রত্যেকেরই ইন্টারপ্রিটেশন আছে। আমি লাল রং অশুভের প্রতীক কওয়ার পরেও আপনি লাল রঙ মানে বিষণ্নতা বা আনন্দ যা খুশি ভাবতে পারেন। শাহেনশাহ হয়তো বুঝতে চাইতে পারেন আমার প্রতীক ও কল্পনার দৌড় কতটুকু। সেই কারণেও তিনি জিগাইতে পারেন। ফলে অ্যাকস্ট্রাক্ট গল্পের গল্পটা কী কেউ জিগাইতে পারে, আপনে উত্তর দিলেন না। কিন্তু জিজ্ঞাসাটা গল্পরে করনের চেয়ে লেখক সাহেবরে করন ভালো।

এখন আমি ধরেন ওই লাল চউখ দুষ্টামি কইরাই দিলাম, সেইটা যখন শাহেনশাহ জানতে পারবেন তার কনসেপশনে নতুন উপাত্ত অ্যাড হইল...শেষটা তার অর্থাৎ দর্শকেরই হাতে। আমি প্রাসঙ্গিক টীকা দিয়া পাঠক-দর্শকরে বিভ্রান্ত করতে চেষ্টা করতে পারি। কারণ টেক্সটের কোনো সমাপ্তি নাই।

বাহাসে যাওয়া যায়। দুষ্টামি খালি লাল চউখে থামব কেন, বাহাসেও চলতে পারে। বা সিরিয়াসনেসও।
২০. ১২ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:২৫
তিমুর বলেছেন: তাইলে বাহাসটা কী লয়া ?

বিমুর্তের তরজমায় একেকজন একেদিকে যাইবো । আমি জিগাই, আপনারা জিগান কেন ? বোঝেন নাই? বোঝাটা খুব জরুরী? আপনার বুঝই সঠিক বুঝ, সেইডা বুঝলেন কেমন কইরা?

এখন রাইসু সাব, আপনি এইটা আঁকসেন বইলা এইডা তরজমা/বয়ান করনের আপনার রাইট সবচেয়ে বেশী । কিন্তুক যতবারই বয়ান করবেন দেখবেন জিনিস পাল্টায়া গেছে । এইডাই অ্যাবস্ট্রাক্টের মজা !

২১. ১২ ই নভেম্বর, ২০০৬ সকাল ৯:০৬
অতিথি বলেছেন: খালি বিমূর্তের না মূর্তের তরজমায়ও একই ব্যাপার। কাজেই কাজেই যদি মজা হয় সেইটা মূর্তেরও মজা। মজা হউক চাই না হউক এক নদীতে দুইবার...আর কি...আর জিনিস পালটায়া গেছে সে বয়ানও তো জিনিসেরই অংশ...বইলা পালটায়।
২২. ১৩ ই নভেম্বর, ২০০৬ রাত ৮:৫৯
অতিথি বলেছেন: পায়ে পড়ি রাইসু দাদা
মারিয়েন না খোচা দাদা
আপনি যে এমন
তা কি জানতু!

ভবিষ্যতেও আপনার tips এর প্রত্যাশায়...
২৩. ০৯ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৫৫
অণৃণ্য বলেছেন: অনেক দিন পরে দেখলাম।এখানে মরতে গিয়েছিলাম বলেত মনে পরে না!!! কোন ফাকে এতে গাল খেয়েছি!!!

 

মোট সময় লেগেছে ১.১৮১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস