আমার প্রিয় পোস্ট

ছদ্মনাম অলাদের অফ রাখতে চাই....ডিয়ার সামহোয়্যার ইন...ব্লগ!

০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:২০

শেয়ার করুন:                   Facebook



হে নোটিশ বোর্ড, কেবল নিজ নামে যারা পোস্ট করে, মন্তব্য করে তাদের সাথেই আমি কথা বলতে রাজি, তারা যতই গালাগালি দেউক কি কড়া কড়া রাগী তরুণের ন্যায় খুনসুটিময় কথা বলুক। যাদের নাম কোনো পরিচয় ব্যক্ত করে না তাদের সাথে যদি রাজি না থাকি সেই সুযোগ কি আপনারা কইরা দিতে পারেন? স্বনামে যারা লেখে না আমি চাইলে কি তাদের এক দানে ব্লক রাখতে পারি?

যতদূর জানি আপনারা টেলিফোন নম্বর ছাড়া সদস্য করেন না। তার মানে পরিচয়টা আপনাদেরও খুব দরকার। আমাদেরও তা দরকার। কারো কারো দরকার নাও থাকতে পারে। সেক্ষেত্রে এইটারে একটা অপশন আকারে রাখবেন কি?

আরেকটা ব্যাপার, পশ্চিমবঙ্গের 'গুরুচণ্ডালী'তে দেখতাম তারা আইপি ঠিকানাটা প্রকাশ করে। আপনাদের তরফ থেকে তাতে সমস্যা আছে কি? বিপুল কথাবার্তার সঙ্গে সঙ্গে কারা বলতেছেন জানতে পারাটা খারাপ না। আর যদি সামহোয়্যার ইন...ব্লগ-এর আগ্রহ হয় যে কোনো মূল্যে যত বেশি ব্লগার আইডি সংগ্রহ তাইলে এইসব আবদার আর করলাম না।

আজকে দেখলাম গড়ে সামহোয়্যারের ভিজিটসংখ্যা ৩৬,৫৪০। ব্লগার কত জন কেউ জানলে জানাইয়েন।

যার ছদ্মনাম, তার পরিচয় নাই। যার পরিচয় নাই, তার রাগও নাই। ফলে ছদ্মনামা ব্লগার যারা আছেন তাদের ছদ্মরাগ (আসলে হয়তো রাগ বিলাবল!) শোনার ছদ্ম আশঙ্কায় রইলাম।

 

প্রকাশ করা হয়েছে: ব্লগ বিষয়ে  বিভাগে ।

 

  • ৬৮ টি মন্তব্য
  • ১০৭৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে, ৩৮ জনের ভাল লাগেনি
১. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৫
comment by: ব্রাত্য রাইসু বলেছেন: ছদ্মনাম অলাদের ব্লক করা শুরু করলাম। আপনারাও করুন।
২. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩১
comment by: অপূর্ব সোহাগ বলেছেন: আমিও ব্লক করা শুরু করলাম দাদা!!
৩. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৩
comment by: ব্রাত্য রাইসু বলেছেন: চিয়ার্স!
৪. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৪
comment by: অপূর্ব সোহাগ বলেছেন: দ্যাখছেন কী ব্যবহার করছে?
৫. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৫
comment by: আসিফ আহমেদ বলেছেন: আপনি এই বিষয়ে এত সিরিয়াস হয়ে উঠলেন কেন?
নাম ধাম ছবি ঠিকানা ফোন নাম্বার এগুলোও ভুয়া দিলে (যেটা দেওয়া কোন ব্যপার না) কি করবেন তখন?
কোন দরকার নাই ভাই।

আপনি আপনার মতো চলুন, তাহলেই হলো।
৬. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৬
comment by: সাঈফ শেরিফ বলেছেন: রাইসু দা, হঠাৎ এত ক্ষেপে গেলেন, কি বিষয়? আমার কিন্তু কোন নিকেই কোন অরুচি নেই।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন: "কারো কারো দরকার নাও থাকতে পারে। সেক্ষেত্রে এইটারে একটা অপশন আকারে রাখবেন কি?"

৭. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৬
comment by: আরিফুর রহমান বলেছেন: যার ছদ্মনাম, তার পরিচয় নাই। যার পরিচয় নাই, তার রাগও নাই...

ভাইজান, এই লজিক কি আপনার নিজস্ব আবিষ্কার?
৮. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৬
comment by: তারিক টুকু বলেছেন: ছদ্মনাম অলাদের আসলেই ব্লক করা উচিৎ।

করবো ও...
৯. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৬
comment by: মুকুল বলেছেন: ব্রাত্য রাইসু কি আসল নাম না ছদ্মনাম? প্রমান কি? আমি যে মুকুল তার প্রমান ক্যামনে দিমু?
১০. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৮
comment by: আসিফ আহমেদ বলেছেন: মুকুল ভাই নামে যারে চিনি সে আসলে কে?
আর আসিফ আহমেদের আড়ালে যে সেই বা কে ? :)
১১. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৯
comment by: নাজিরুল হক বলেছেন: আসল ঘটনা কি?
১২. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৬
comment by: কিসলু বলেছেন: মাইনাস দিলাম
১৩. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৭
comment by: রানা১৯৭৪ বলেছেন: রাইসু দা,দিনকাল মনে লয় ভালাই যাইতাছে।আপনার লগে আমি আছি। লেইখা যান দাদা . বোল হরি বোল.......
১৪. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৮
comment by: কিসলু বলেছেন: সব ছদ্মনামঅলাদের অফ রাখতে হবে কেন? সবাই কি আপনাকে গালি দেয়?
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: যাদের ছদ্মনাম নাই তারা কি গাইল দেয় না?

১৫. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৯
comment by: ব্রাত্য রাইসু বলেছেন: আসল ঘটনা হইল, ছদ্মনাম অলাদের এক দুই দিনের মইধ্যে ব্লক কইরা দিতে চাই। এঁনারা রাগ বিলাবলের সহিত আমার ব্লগে কমেন্ট করবেন আর আমি একজন একজন কইরা ব্লক কইরা দেব। যাদের লগে কথা কইব তাদের পরিচয় জানা দরকার। পরিচয় নিশ্চিত না হইলেও চলবে।
১৬. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫২
comment by: ব্রাত্য রাইসু বলেছেন: হিঃ হিঃ অনেক কয়টা ব্লক করছি। দাদারা আরো আসেন!
১৭. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫২
comment by: আরিফুর রহমান বলেছেন: আপনে কি কুনু ধরনের হিট লিস্ট কম্পাইল করতেছেন?

কে জানি কৈলো ডিজিএফ্আই ইদানীং ব্লগে ইন্টারেস দেকাইতেচে!
১৮. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৩
comment by: আরিফ জেবতিক বলেছেন: বিষয়টা সহজ নয় ।

ধরুন , আমি ''পৃথিবী '' নাম নিয়া ব্লগাই , এটা ছদ্মনাম বুঝা যাবে , কিন্তু আমি এখন মঈন উদ্দিন আহমেদ নাম নিয়া ব্লগে এলে আপনি কিভাবে বুঝবেন যে এটা ছদ্মনাম না আসল এক মঈন আপনার সাথে কথা বলছে ।


টেলিফোন নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশনটি হাস্যকর পদ্ধতি । সামহোয়্যারে একবছর আগে /পরে যে উদ্ভট এবং ননপ্রেফশনাল এপ্রোচ ছিল , তারই অংশ এই নাম্বার পদ্ধতি ।
আমি টেলিফোন নাম্বারের জায়গায় ১১১১১১১১১১১১১১ বসিয়ে রেজিষ্ট্রেশন করেছি , সমস্যা হয় না । সামহোয়্যার অলারা কি ফোন করে করে দেখবে কার নাম্বার আসল আর কারটা ভূয়া ।


আইপি ওপেন করাটাও খুব সুবিধা নিয়ে আসবে না । আইপি ডাইভার্ট করার ভুরি ভুরি সফটওয়্যার আর সাইট আছে । আজ আমি বাংলাদেশ দেখালে , এক ঘন্টা পরে অষ্ট্রেলিয়া দেখান কোন ব্যাপার না ।



------------------
(সুমন চৌধুরী বোধ হয় ) একবার বলেছিলেন , ছদ্মনামে কথা বলার উপকারিতা হল , শেষ পর্যন্ত কথাগুলো বলা হয় ।


একই কথাগুলো হয়তো নিজের নামে বলতে অস্বস্থি হয় অনেকের ।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: আরিফ জেবতিক,

আইন করার কারণে খুন খারাবী বন্ধ হইয়া যায় না। কিন্তু আপনার কথা মাইনা নিলে আইন কানুনের দরকার পড়ে না।

ছদ্মনাম যেইটা বোঝা যাবে না আর যেইটা যাবে এমন যে দুই জিনিস আছে তা আপনার কথায় বোঝা যাচ্ছে। সেই ভাবেই বুঝব। পরিচয় নিশ্চিত করার দায়িত্ব সামহোয়্যার নিবে। দেশে এত এত আদমের ভোট দেওনের ব্যবস্থা হইয়া গেল, সামহোয়্যারের সদস্য সংখ্যা আর কত?

১৯. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৫
comment by: শামস শামীম বলেছেন: ভাইয়া পোস্টটি ভালো। তবে সহমত পোষন করতে পারলাম না।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: "কারো কারো দরকার নাও থাকতে পারে। সেক্ষেত্রে এইটারে একটা অপশন আকারে রাখবেন কি?

আমি এইটারে একটা অপশন আকারে চাই। যাদের দরকার নাই তারা এই অপশন ব্যবহার করবে না। কীসে সহমত না আপনি?

২০. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:১৭
comment by: মেহরাব বলেছেন: সহমত
২১. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫২
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: সহমত হতে পারলাম না । হতে পারে অপকর্মের জন্য ছদ্মনামের আশ্রয় নেয়া হচ্ছে , কিন্তু তাই বলে ঢালাওভাবে ছদ্মনামধারীদের খারাপ বলতে পারেন না ।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: খারাপ বলি নাই।

২২. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৭
comment by: কৌশিক বলেছেন: ভাল ব্যবস্থা - একটা অপসন হিসাবে থাকতে পারে।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ কৌশিক। দড়িটা কেমন হইছে?

২৩. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৩
comment by: আতাহার বলেছেন: মাইনাস িদলাম
২৪. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৯
comment by: উন্মনা রহমান বলেছেন:
ছাগল না দালাল?
০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: আপনি ছাগল না দালাল আমি জানি না।

২৫. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩৩
comment by: ফাহমিদুল হক বলেছেন: ছদ্মনাম সবসময়ই অস্বস্তিকর।
আমি তুলনা দিই বোরকা পরিহিত রমণীর সঙ্গে যে তিনি আমাকে দেখছেন আর আমি তাকে দেখছি না। অথচ আমি তাকে দেখতে চাই, উপায় নাই।
কিন্তু ভার্চুয়াল দুনিয়ায় এই ভার্চুয়ালিটি এক পর্যায়ে মেনে নিয়েছি। ভেবে নিয়েছি এটা এখানকার বাস্তবতা। তবে আপনার মতো করে কেউ যদি কঠোর পদক্ষেপ নেয়, সেটাও আমি আপত্তি করছি না।

আর এই কঠোর কর্মসূচিতে আমি আপাতত যোগ দিচ্ছি না।
০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৬. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪২
comment by: আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ছদ্মনাম আমার মধ্যেও অস্বস্তি তৈরি করে। ব্লগে আসার প্রথমদিকে কাউকে কাউকে এ প্রশ্ন করেছিও। কিন্তু তাই বলে ব্লক করতে হবে, এই প্রস্তাবের সঙ্গে একমত হতে পারলাম না। আমি বরং ছদ্মনামে ব্লগিং করার কারণ জানতে আগ্রহী। কেবল মাত্র গালাগালি করার জন্য কেউ কেউ ছদ্মনাম নেন, সেটা মানা কঠিন। ছদ্মনামের বহু ব্লগারের চমৎকার সব লেখা পড়েছি। আমার মনে প্রশ্ন জাগে, এঁরা ছদ্মনামে লেখেন কেন?
০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: প্রস্তাবটা হইল একটা অপশন বাড়ানোর। ছদ্মনামের লোকদেরকে তো আমি নিষিদ্ধ করতে বলতেছি না। কেন এই প্রস্তাবে ভিন্নমত?

২৭. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৪৫
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ইসসসসসসসসসসস! বিরাট বাচা বাইচা গেলাম দেখা যায় ।

তয়, হঠাৎ কইরা আপনেও সা ইনের হিট বাড়ানির ধান্ধায় নামলেন নি ?

ভালই হইছে, বহুতদিন ব্লগট ম্যান্ধামাইরা আছে
২৮. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫৪
comment by: ফাহমিদুল হক বলেছেন: এঁরা ছদ্মনামে লেখেন কেন?
কামাল ভাইয়ের মতো এটা আমারও প্রশ্ন।
নির্বাসিতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরিজটি পড়তে পড়তে বারবার জানতে ইচ্ছে করেছে তার আসল নাম কী? তিনি দেখতে কেমন? এটি যদি বই আকারে বের হয় তখন কোন নাম ব্যবহার হবে? যদি মুদ্রণমাধ্যমেও লেখাগুলা খ্যাতি পায় তবে দুই নাম বইটির প্রসারে লেখকের প্রচারে বাধাও বটে। আগে জানতাম বড়ো লেখকরা মাঝে মাঝে ছদ্মনামে লেখেন। আর এখন দেখা যাচ্ছে উল্টা।
২৯. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪১
comment by: ব্রাত্য রাইসু বলেছেন: "এঁরা ছদ্মনামে লেখেন কেন?" এই ধরনের প্রশ্ন আপনাদেরকে গবেষকের ভূমিকায় ফেলবে আর ওনাদেরকে সাবজেক্টের। ওনাদের সাবজেক্ট বানানোর এই প্রশ্ন ভালো লাগল না।

আমি ওনাদের অধিকারে যেমন বিশ্বাস করি আমার অধিকারও প্র্যাকটিস করতে চাই। কিন্তু কোথাও কিছু হইলেই "ওরা এগুলি করে কেন" মার্কা নিজেরে সব কিছুর বাইরে নিয়া যাওয়া প্রশ্ন না করতে আপনাদের অনুরোধ করি। ছদ্মনামা মানুষরে ছোট কইরা দেইখেন না।
৩০. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪২
comment by: আরিফ জেবতিক বলেছেন: বিষয়টা হইলো গিয়া ধরেন কালপুরুষ ,তীরন্দাজ,প্রতু্ৎপন্নমতিত্ব ,রাগ ইমন ..এইগুলা ছদ্মনাম , কিন্তু এই নামের আড়ালে যে মানুষগুলা আছে তাদেরকে আমি চিনি , এদের সাথে আমার কথা বলতে কোন সমস্যা নাই ।

কিন্তু আরো অনেক ছদ্মনাম আছে যেগুলোতে পোস্ট নাই একটাও , এগুলো দিয়া রেটিং আর গালি দেয়া হয় অথবা উল্টাপাল্টা কমেন্ট করে , তাদের সাথে সমস্যা থাকতে পারে ।



এখন ছদ্মনাম যদি সবগুলা একসাথে বন্ধ করি তাইলে দ্বিতীয় দলের সাথে প্রথম দলও ব্লক হইয়া যাবে , এটাই দূ:খ ।

তবে অপশন হিসেবে প্রস্তাব করছেন , সেটা ঠিক আছে ।
আপনার কাছে যেটা দরকারী মনে করছেন , আপনে বলতে পারেন ।

আমার কাছে এটা কোন সমাধান মনে হয় নাই ।
০৮ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: কাব্যিক নাম যে কেউ রাখতেই পারেন। সেইটা এক জিনিস। কিন্তু মুখ লুকাইয়া মন্তব্য করার সুযোগ দেওয়া ফোরামের জন্য কাজের না। অপশনটা এই রকমের হইতে পারে: সব ছদ্মনাম বাই ডিফল্ট ব্লক হইয়া‌ থাকবে। কাউরে চাইলে ব্লক ছাড়া করা যাবে।

আর আইপি অ্যাড্রেস প্রকাশ করাটা খুবই জরুরি। আমরা নিজেদের এত গুরুত্বপূর্ণ সময় এইখানে দেই, সেইটার কার্যকারিতা তৈরি হওয়া দরকার।

৩১. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১:১৫
comment by: দস্যু বনহুর বলেছেন: আমারে মাফ দেন ভাই, আমার্টা অর্জিনাল।
৩২. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১:১৬
comment by: আহমাদ মোস্তফা কামাল বলেছেন: রাইসু,

প্রশ্নটা আমি অন্য অ্যাংগেল থেকে করেছিলাম। কেউ কেউ নিজেকে আড়াল করার জন্য বা গালাগালি করার জন্য ছদ্মনাম নিয়ে থাকলে না হয় এর কারণটা বোঝা যায়। কিন্তু যারা ভালো লেখেন (ভালো লেখেন বলতে বোঝাতে চাচ্ছি, আমার মতে ভালো লেখেন। এইটা নিয়ে আবার আরেকটা প্যাঁচ মারিস না।), তারা কেন ছদ্মনামে লেখেন? এর কারণটা কি?

'কোথাও কিছু হইলেই "ওরা এগুলি করে কেন" মার্কা নিজেরে সব কিছুর বাইরে নিয়া যাওয়া প্রশ্ন'-- করার জন্য আমি কথা গুলো বলি নাই। এইটা তুইও বুঝতে পারছিস। তা-ও প্যাঁচ মারলি!!

আর এই বিষয় নিয়ে গবেষণা!!!! মাশাল্লাহ!!! ভালোই বলছিস!!!

এই প্রশ্ন স্রেফ কৌতূহল থেকে করা।

যার যার অধিকার সে সে প্র্যাকটিস করুক। তুই এদেরকে ব্লক করতে চাস, আমি চাই না। এইজন্য ভিন্নমত পোষণ করছি। ভিন্নমত পোষণ করাটা আমার অধিকারের মধ্যেই পড়ে।
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: "ওরা এগুলি করে কেন" নিয়া "অন্য অ্যাংগেল থেকে" কোনো কিছু করার নাই। এই "ওরা" "এগুলি" "করে" "কেন"-র উচ্চারণ এতই স্পষ্ট যে "অন্য অ্যাংগেল থেকে" বইলা এইখানে সফট কিছু করা যায় না।

আমি জিজ্ঞেস করলাম, স্পষ্ট জিজ্ঞাসা, এইটায় প্যাঁচের কী আছে? উত্তর না থাকলে চুপ কইরা থাকলেই তো হয়।

৩৩. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১:১৮
comment by: ফাহমিম বলেছেন: আইপি'র আইডিয়া টা ভালো।কিন্তু কার নাম আসল আর কার ছদ্মনাম বোঝা মুশকিল।

বাই দ্যা ওয়ে,ফাহমিম আমার আসল নাম।ব্লক মাইরেন না।আপনার ব্লগ পইড়া মজা পাইতেসি।
৩৪. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১:১৮
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: আকামের পোষ্ট।মাইনাচ।নিজের নামেই দিলাম।
৩৫. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৩
comment by: হাসান বিপুল বলেছেন: ইন্টারেস্টিং বিষয়।

ধরা যাক সামহ্য়্যারইন আপনার প্রস্তাবে সাড়া দিল। এখন কিভাবে একটা সফটওয়্যার, যেটি সামহ্য়্যারের সার্ভারে জুড়ে দেয়া হবে, সেটি কোনো ছদ্মনাম খুঁজে বের করবে?

একটা অপশন হতে পারে, রেজিস্ট্রেশনের সময় ছদ্মনামের জন্য একটি চেকবক্স রাখা যেতে পারে। যে ছদ্মনামে লিখবে সে এর ফলে রেজিস্ট্রেশনের সময়েই বলে দেবে যে এটি ছদ্মনাম। এতে করে আপনার চাওয়া অপশন তৈরি করা সম্ভব। সমস্যা হল, যারা ছদ্মনাম নিয়ে সেটি স্বীকার করবে না, তাকে কোনো অ্যালগরিদম দিয়ে চিহ্ণিত করা সম্ভব বলে আমার মনে হচ্ছে না।

আমার ব্যক্তিগতভাবে ছদ্মনামে এখনো কোনো সমস্যা হয় নাই। আমি ছদ্মনাম ব্লক করার মতো কোনো কারণ এখনো পাচ্ছি না।

তবে আপনি ব্লক করতে চাইলে যে কাউকেই করতে পারেন, সেটা তো আপনার ব্যপার।
===========================================
চিপা প্রশ্ন: অনেকদিন খোজ খবর পাই নাই, আছেন কেমন?
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: ছদ্মনামে লেখা আটকানোর বিষয়ে আপনি চিন্তা করতেছেন শুভ উদ্যোগ। আমি বিষয়টা কর্তৃপক্ষের জন্যই রাখছি।

৩৬. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ১:৫৪
comment by: রন্টি চৌধুরী বলেছেন: ছদ্দনামে আপত্তি নাই। সাময়িক ছদ্দনামে আপত্তি আছে। আমি যদি যেনতেন কমেন্ট আর পোষ্ট করার জন্য একটা নিক নিই বেপরোয়া কমেন্ট করার জন্য তাহলে তা অস্বস্তিকর। কেননা এইসব ছদ্দনাম ক্ষনিকের অতিথি। আবার কেউ কেউ ব্লগের জন্য ছদ্দসনাম ব্যবহার করেন, কিন্তু তাদের উদ্দেশ্য বেপরোয়া হওয়া নয়, যেমন, এস্কিমো, নির্বাসিত,কালপুরুষ, তীরন্দাজ, (অ)গানিতিক।

তবে বলে কয়ে এই ছদ্দনাম ধারী ব্লক করার এই পোষ্ট কিন্তু ব্লগে একটি অস্থিরতা্ই তৈরি করবে। আপনি না বলে, এমনিতেও ব্লক করতে পারতেন।
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: এমনিতে ব্লক করব কেন? তাদেরকে আমার যাতে ব্লকও করতে না হয়। কাস্টমাইজেশনের এই যুগে আমি ম্যানুয়াল হইতে যাব কেন?

৩৭. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ২:৪১
comment by: রাসেল ( ........) বলেছেন: আমি জিগাই
রাইসুরে কে পাঁচ দেয় নাই?
কোন সে বাপের ব্যাটা
আসল নামে সামনে আয় থাকলে বুকের পাটা।

ছদ্ম নামে আইবি যাবি
ইচ্ছামতো গালি দিবি

রাইসু এইটা মানবো?

ব্লগের সময় ভীষন দামি
ধইরা ধইরা ছদ্মনামী


খাঁচায় ভরে এক টোকাতে ব্যান মারবোই মারবো।

--------------------------------------------------------------------

পাঞ্চাল রাইসুর দাবির সাথে ঐক্যমত পোষণ করতে পারতেছি না। আমার নাম রাসেল......... সাথে অনেকগুলা ডট আছে, আমি পরিচিত হইছি এই নামেই, কিন্তু আমি যে আসল আমি এইটা ক্যামতে প্রমাণ হইবো? এইখানে এসএসসির সার্টিফিকেট দিয়া নাম রেজিস্ট্রি করতে হইবো? ওয়ার্ড কমিশনারের সই লাগাইয়া ব্লগে রেজিস্ট্রেশন করতে হইবো?

যার যেই নামে ইচ্ছা লিখুক না, ছদ্মনামীদের ধইরা ধইরা খাঁচায় পুরণের খায়েশ পাঞ্চাল রাইসুর হইতেই পারে, তাই কইয়া কে কোন নামে রেজিস্ট্রেশন করবে এইটাও পাঞ্চালের মর্জিমফিক হইতে হবে?

এর আগে যে কইছে যদি এমনটা করতে হয় তাহলে ছদ্মনাম ধরবার একটা সিস্টেম খাঁড়া করাইতে হইবো, সেইটা মফিজ আর আইজুদ্দিরে কি ছদ্মনাম হিসাবে ধরবো? যে শিশির নামে লিখতাছে, যে আকাশ নামে লিখতাছে তাগোরটা আসল নাম না নকল নাম এইটা বাইনারি ডাটা ক্যামতে বুঝবো?

ওরে কিছু ইনপুট দিতে হইবো, সবাইতো আর তেমন ভাগ্যবান না, সবার নামের আগা পিছায় মোহাম্মদ নাই, তাইলে না হয় একটা সিস্টেম খাঁড়া করন যাইতে পারে, যেইগুলা নাফরমান নাম আল্লাখুদার সলুক নাই যেইখানে তাগোর সব নাম বানোয়াট, তালিকাটা দেব দেবীর নামে নিয়াও আটকানো যায়, এইগুলা হইলো আসল নাম, এর বাইরে যা যা আছে সবাইরে ছদ্মনাম ঘোষণা দিয়া দাও, এরপরে গণব্লক মারো।

এইটা আবালের মতো দাবি হইছে আসলে, কতৃপক্ষের তৈরি করা সফটওয়্যারের এত ক্ষ্যামতা নাই যে সে এই কাম করতে পারে। আনলেস যদি হঠাৎ কইরা সামহোয়্যার ঘোষণা না দেয় তারা আইডেন্টিটি ফিক্স করবার জন্য এসএসসির সার্টিফিকেট আর জন্মনিবদ্ধন সনদ চায়।

সামহোয়্যার কি এইটা চাইবো?

তার চেয়ে আপনে ম্যানুয়ালী করেন কামটা। আবাল দাবি উঠায়া কতৃপক্ষ আর ডেভলপারের চুলের জট বাড়ায়া লাভ নাই।

আইপি নিয়া কিছু কওনের নাই। আপনে আইপি নিয়া অনেক কাহিনী করতে পারেন চাইলে, তবে ডাইনামিক আইএসপি কইয়া একটা জিনিষ আছে, যেইখানে প্রতিবার লগ ইন করার সময় আইপি চেঞ্জ হইয়া যায়। সেই ক্ষেত্রে এইটা প্রতিষ্ঠা করা কঠিন হবে। অন্য অনেক ঝামেলা আছে, আইপি হাইড প্রসেস আছে আনেক, এইসব আইপি সঠিক কোথায় উৎপত্তি হইছে সেইটা জানবার জন্য সফটওয়্যারও আছে, তবে সার্ভারে েইরকম একটা সফটওয়্যার চালানোর জায়গা বরাদ্দ রাখা আর সেইটা সবসময় এই কাজটা করতেই থাকবে সবার জন্য এইটা একটু বেশী দাবি হইয়া যায়।

অবশ্য অন্য সবাই যারা পাঞ্চালের সাথে একতান, তাগোর সুবিধার জন্য আপনি গুরু একটা কাম কইরা অশেষ সাওয়াব হাছিল করতে পারেন, ছদ্মনামীদের আইডিগুলা কালেক্ট কইরা সবাইরে জানায়া দেওয়া, কারে কারে ব্যান মারা প্রয়োজন, কেনো ব্যান মারা প্রয়োজন, এই নিয়া কিছু ব্লগসামাজিক দায়িত্ব পালন কইরা ফেলেন।

আমি পাঞ্চাল রাইসুরে পাঁচ দেই, দিয়াই যাবো।

০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: রাসেল আমি সিস্টেম তৈরির কথা বলছি। ফাঁক ফোকড় যাদের খোঁজার তারা খুঁজবে। অপরাধ হবে বইলা আপনি আইন না বানাইয়া বইসা থাকবেন।

এইটা আবাল দাবি না। গুরুত্বপূর্ণ প্রস্তাব। দাবি ও প্রস্তাবনার তফাৎ বুইঝেন। আবাল ও রাসেলের তফাৎহীনতা আমি বুঝি।

৩৮. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০৪
comment by: যীশূ বলেছেন: রাইসু'দা, কালপুরুষের বাসায় তো আপনি গেছেন। তার সাথে আপনার পরিচয় আছে। আমার সাথেও পরিচয় হয়েছিলো আপনার। আপনি উদাসী কে চেনেন এবং আরও অনেক কে যারা ব্লগে তাদের আসল নামে লেখেন না, আপনিও তাদের কাওকে কাওকে আসল নামে চেনেন না। আপনার কাছে কোনটা আসল নাম, আর কোনটা ছদ্দ? ব্লগেরটা নাকি বাপ মায়ে রাখাটা? তাই শুধুমাত্র ছদ্দনামে লেখার কারনেই কাওকে ব্লক করে দেয়া ঠিক না।
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: পাড়াতুতু ভাই বেরাদরশিপের বাইরে একটা ফোরামের গঠন ঠিক করার আপনাদের ইচ্ছা হয় না কেন?

৩৯. ০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৪
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: "যীশূ বলেছেন: রাইসু'দা, কালপুরুষের বাসায় তো আপনি গেছেন। তার সাথে আপনার পরিচয় আছে। আমার সাথেও পরিচয় হয়েছিলো আপনার। আপনি উদাসী কে চেনেন এবং আরও অনেক কে যারা ব্লগে তাদের আসল নামে লেখেন"।

যীশুর বক্তব্যের সাথে আমি কিছু যোগ করতে চাই। আমি ছদ্মনামে লিখিনা। তারপরেও আপনি আমার ব্লগে কোনদিন 'পা' দিয়েছেন তা আমার জানা নেই। এমনকী আপনার পরিচালিত কবিসভার সদস্য হইতে আমার ৬য় মাস লেগেছে।

আপনি আমার লেখা পড়েননা কিংবা আপনার গ্রুপ ব্লগের সদস্য করতে চাননি তা নিয়ে আমি ভাবিত নই। যা আমাকে ভাবিত করে তা হচ্ছে আপনাদের মতো সুশীলদের দ্বৈত চরিত্র।

আপনাকে দ্বৈত চরিত্রের অধিকারী বলার ভিত্তি হচ্ছে উপরে যীশুর মন্তব্য। আশা করি, আপনি যীশু এবং আমার দুটি মন্তব্যেরই জবাব দিবেন। নাকি ব্লকড করবেন? আমি অবশ্য তা নিয়েও ভাবিত নই।
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: ছদ্মনাম আমি সব বুঝতে পারি না বইলাই তো সামহোয়্যারের হেল।প চাইলাম। এইখানে দ্বৈত চরিত্রের কী হইল? আর এই প্রস্তাবনা তো একলা আমার, আমাদের মত পাইলেন কই? এই প্রস্তাবনার পক্ষে কয়জন দাঁড়াইছে?

আমি তো সুশীল হইতেই চাই। তা হইতে পারলে এই বেহুদা ফোরামে কথা কইতে আসতাম নিকি? আমার সুশীলতার ব্যাখ্যা কী?

৪০. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৩০
comment by: রাসেল ( ........) বলেছেন: সমস্যাটা কিন্তু ছদ্ম নাম আর আসল নামের না, সমস্যাটা দায়িত্বশীলতা আর দায়িত্বহীনতার।

এই আইপি আর ছদ্মনাম নিয়া বিতর্কের কারণ আপনার অনুভব আইপি উল্লেখ করা হলে সবাই দায়িত্ব নিয়া লেখালেখি মন্তব্য করবে। অন্তত বাঙ্গালী মনঃস্তত্বের পাঠে মনে হয়েছে আপনের যে নিজের নাম সাকিন প্রকাশিত হওয়ার ভয় থাকলে কেউ আলটপকা মন্তব্য করবে না। এতে অনেক কিছু নিয়ন্ত্রন করা যায়।

আমার এই নিয়ন্ত্রনমুখী ধারণাটাই অপছন্দ। তবে সবাই অনিয়ন্ত্রিত পরিবেশ পছন্দ করবে এমনটাও দাবি করি না। ছদ্মনাম আসল নাম ঠিক করতে যে বেহুদা যন্ত্রনা সেইটার তুলনায় অনেক সহজ হলো আইপি এড্রেস প্রকাশ করে দেওয়া।

এইটা ফোরাম না, এইটা কোনো গোষ্ঠিভুক্ত সংগঠন না, একটা প্লাটফর্ম। অন্তত আমার কাছে এইরকমই। আপনের নিজস্ব ফোরাম চালানোর অভিজ্ঞতা নিয়া যদি সেই মতো শক্ত হাতে সব কিছু নিয়ন্ত্রন করতে চান তাইলে সেইটাতে কতজন স্বাচ্ছন্দ্য বোধ করবে? স্কুলে শিক্ষকের গুডবুকে থাকা বাবার পকেট আর মায়ের আঁচলের আড়াল নিয়ে বেড়ে ওঠা সুবিধাবাদী মধ্যবিত্ত কর্পোরেট শ্রেণীটারে ভোক্তা বানানোর খায়েশটা তাহলে পুরণ হইতে পারে।

আমার অবস্থান নিয়ন্ত্রনবিহীন মুক্ত প্লাটফর্মের, যদি এইটা কাঁছাকোঁচা উন্মুক্ত করে দেয় এরপরও আমি তাই চাইবো, দায়িত্বশীলতা মানুষকে শিখতে হয়, নিয়মের ভেতরে থেকে দায়িত্ববোধ জন্মাবে না

নিয়ম তৈরি করলে সেইটার ফাঁকফোঁকর খুঁজে দায়িত্বহীনতার সাক্ষর রাখবার চেষ্টা করবে। এইটা হয়তো আপনার মানসিক চাহিদা পুরণ করবে তবে ব্লগসামাজিক দায়িত্ববোধ তৈরি করবে না।
৪১. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:৪৬
comment by: আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আমার মন্তব্যের উত্তর এইরকম :

"আমি জিজ্ঞেস করলাম, স্পষ্ট জিজ্ঞাসা, এইটায় প্যাঁচের কী আছে? উত্তর না থাকলে চুপ কইরা থাকলেই তো হয়।"

তার আগেরটি :

ব্রাত্য রাইসু বলেছেন: "এঁরা ছদ্মনামে লেখেন কেন?" এই ধরনের প্রশ্ন আপনাদেরকে গবেষকের ভূমিকায় ফেলবে আর ওনাদেরকে সাবজেক্টের। ওনাদের সাবজেক্ট বানানোর এই প্রশ্ন ভালো লাগল না।

আমি ওনাদের অধিকারে যেমন বিশ্বাস করি আমার অধিকারও প্র্যাকটিস করতে চাই। কিন্তু কোথাও কিছু হইলেই "ওরা এগুলি করে কেন" মার্কা নিজেরে সব কিছুর বাইরে নিয়া যাওয়া প্রশ্ন না করতে আপনাদের অনুরোধ করি। ছদ্মনামা মানুষরে ছোট কইরা দেইখেন না।"

এইখানে কোনো 'স্পষ্ট জিজ্ঞাসা' নাই। আছে 'ভালো না লাগা'র কথা, অনুরোধ ও উপদেশ।
০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪২

লেখক বলেছেন: জিজ্ঞাসা নাই মানলাম। যা আছে তা স্পষ্ট আছে। আর উত্তরের মুখোমুখি যে কোনো বিবৃতিই জিজ্ঞাসা।

৪২. ০৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪১
comment by: বৃত্তবন্দী বলেছেন: সবাই তো আর নিজ নাম পায় না।

আমার উদাহরণই দেই...
আমার পিতৃপ্রদত্ত নাম হলো "শুভ"
অন্ততঃ আমি পরিচিত হতে চাই এই নামেই
কিন্তু সা.ইনে রেজিঃ করার সময় দেখি আমার নামে আরো একজন রেজিঃ করে আছেন। অনেক আগে থেকেই।

এখন আমি তো আর "শুভ১" বা "শুভ_" নামে পরিচিত হতে চাইছিনা। (আর কিছু থাকুক না থাকুক ইগো প্রবলেমটা ছোট বেলা থেকেই আছে।)
সেজন্য
আমি নাম নিলাম "বৃত্তবন্দী" যেটা আমার চরিত্রকে সর্বত্তোম ভাবে প্রকাশ করে।

সেক্ষেত্রে আমি বাস্তব জীবনে যেমন আচরণ করি বৃত্তবন্দী হিসাবে কি সেরকম আচরণ বন্ধ করে দিবো?

অবশ্যই না।

বাস্তবে আমি যেমন ভার্চুয়াল দুনিয়াতেও আমি সেরকমই থাকবোই।

বাস্তবে যেমন আমার চিন্তাধারা, রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা, সুবিধাবাদীদের গালি দেওয়া সবই ব্লগেও জারী থাকবে।

তাতে কোন সুশীল সেলিব্রিটি ব্লগার আমাকে ব্লক করলো না কি করলো তাতে আমার কিছুই আসে কিংবা যায় না।
৪৩. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ১:৪৫
comment by: আলিফ দেওয়ান বলেছেন: রাসেল কইছে

কোন সে বাপের ব্যাটা
আসল নামে সামনে আয় থাকলে বুকের পাটা।

ছদ্ম নামে আইবি যাবি
ইচ্ছামতো গালি দিবি

রাইসু এইটা মানবো?

ব্লগের সময় ভীষন দামি
ধইরা ধইরা ছদ্মনামী


খাঁচায় ভরে এক টোকাতে ব্যান মারবোই মারবো।

...ঐ কে আছস রাসেলরে চা চু দে...
৪৪. ১০ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:০৮
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: ছদ্মনামে মন্তব্য করলেই পাইলেই ওই নিক ব্লক!

আহ্বানে সাড়া দিলাম।
৪৫. ১০ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:৪১
comment by: মো: খায়রুল বাসার বলেছেন: যাদের সৎ সাহস নাই, তারাই কেবল ছদ্মনাম ব্যবহার করে ।
তবে কোনটা আসল নাম, আর কোনটা ছদ্মনাম তা বের করা অত সোজা না । এটাও ঠিক মাঝে মাঝে বুঝা যায় কোনটা আসল বা কোনটা ছদ্মনাম
৪৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: আমি পিতৃ-প্রদত্ত নামেই আছি, বস্......... ;)
৪৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
comment by: রাতমজুর বলেছেন: ৩৩ -
৪৮. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
comment by: অনন্ত দিগন্ত বলেছেন: আমার ব্লগ জীবনের শুরু মাত্র কয়েক মাস আগে, তাই আপনার এ কথাটি যদি হয় শুধু ব্লগকে নিয়ে তাহলে বলার তেমন কিছু নাই ....

শুধু একটি জিনিস বলতে চাই - গত ৮ + বছর ধরে ভার্চুয়াল জগতের কয়েকটি অংশে একটি নিক (সেটি অনন্ত দিগন্ত নয়) নিয়ে আছি সুতরাং আশাকরি ঐ নিকের পরিচিতি সম্পর্কে আর কিছু বলার অবকাশ থাকে না ..... বরং ব্যাক্তি জীবনেও অনেকে আমাকে সেই নামে ডাকে ......কিন্তু এ জাতীয় ছদ্মনামের সমস্যার কথা কখনো শুনিনি ......

ব্লগে লেখার মাধ্যমে নিজের মনের কথাগুলোকে অন্যদের সামনে তুলে ধরা হয়ে থাকে, এখানে স্বনাম-বেনাম কোন সমস্যা বলে আমি মনে করিনা .... আপনার যে সমস্যা তার সমাধান সা.ইন কতৃপক্ষ দিতে পারে, যদি তারা নিশ্চিত করতে পারে যে একজন মানুষ একটির বেশী "নিক" ব্যাবহার করতে পারবে না।

এর পরেও যদি আপনার বেনামী ব্লগারদেরকে ব্লক করতে মন চায় তাহলে সেটি সম্পূর্ন আপনার ব্যাক্তিগত ইচ্ছা (???) বলে গন্য হবে।

ধন্যবাদ।
৪৯. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপনের নাম রইচুদ্দিন রাইচু ...
আপনে নাম চেঞ্জ করসেন কেন ...এই প্রশ্নটার জবাব দেন আগে ...
মিয়া ভন্ড...
৫০. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৩
comment by: কিরিটি রায় বলেছেন: পাঞ্চাল রাইসুর দাবির সাথে ঐক্যমত পোষণ করতে পারতেছি না। আমার নাম রাসেল......... সাথে অনেকগুলা ডট আছে, আমি পরিচিত হইছি এই নামেই, কিন্তু আমি যে আসল আমি এইটা ক্যামতে প্রমাণ হইবো? এইখানে এসএসসির সার্টিফিকেট দিয়া নাম রেজিস্ট্রি করতে হইবো? ওয়ার্ড কমিশনারের সই লাগাইয়া ব্লগে রেজিস্ট্রেশন করতে হইবো-------


সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপনের নাম রইচুদ্দিন রাইচু ...
আপনে নাম চেঞ্জ করসেন কেন ...এই প্রশ্নটার জবাব দেন আগে ...
মিয়া ভন্ড...

+++

তারউপরে দাদা রাইসু... নাম না হয় গেল... ছদ্ম ছবি খান আপনার কুন পরিচিতি প্রকাশিতেছে দয়া করিয়া জানাইবেন কি???

আপনি ছদ্ম ছবি লাগাইয়া যে দাবী করিয়াছেন তাহাতে বড়ই হাস্য অনুভব করিতেছি। বিষয়টা যেন সেইরকম হইয়া গেল... এক মূখরা গনবধূ বলিতেছিল...আমি বাজারে গিয়া কাম দেই বইলা আমার বদনাম... ঘরে বইসা যারা করে,? সবের পরও তারাই সতী সাবিত্রী!!!!!
হা হা হা হা
৫১. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৪
comment by: মেহবুবা বলেছেন: আরিফ জেবতিকের কথার সাথে সহমত পোষন করছি । ব্লগার তোমার আসল নাম কি ?... পোষ্টে মোর আসল পরিচয় ,মন্তব্য আর জবাবেও ।

 



 


পোস্ট আর্কাইভ