[কাচমাচু ভাবাপন্ন মাহবুব মোর্শেদ, এটি মাহবুবের মূল ভাব মনে হইলেও তা নয়। সঙ্গে রাজকীয় ভাবসমৃদ্ধ লুৎফর রহমান নির্ঝর (সেটি নির্ঝরের মূল ভাব...) । ছবি শীতকালের। রেজাউর রহমান রিজভীর (রিজভি?) তোলা]
তা হইল না। কারণ পোস্টে ছদ্মনামাদের নিয়ন্ত্রণের ব্যাপারে মাহবুবের কোনো মত নাই। মাহবুবের পোস্ট নিচের লিংক-এ। তার নিচে আমার কমেন্ট:
নাম-চেতনা, ছদ্মনাম, নিক ও ড. জেকিল অ্যান্ড মি. হাইড সমস্যা
আমার কমেন্ট:
মাহবুব, আপনের আগের একটা পোস্ট (শফিক রেহমান সংক্রান্ত) নিয়া কিছু লেখমু ভাবছিলাম তার আগে আমার ব্যাপারে আপনের মন্তব্য নিয়া বইলা নেই।
আমার "ব্রাত্য রাইসু" নামটা ছদ্মনাম না। এইটা নোটারি পাবলিকরে দিয়া ঠিক করা নাম -- সেহেতু এইটাই নাম। ছদ্মনাম বা পেন নাম হইত যদি অন্য কাজগুলা আমার পিতৃপ্রদত্ত নামে চালাইতাম। আপনার বা এইখানকার অধিকাংশ সদস্যদের থিকা এই ব্যাপারে আমার অবস্থান ভিন্ন। আমি পিতৃতান্ত্রিক না। নিজ হস্তে লিখি নিজ নাম।
লোক হাসানো নিয়া আপনের চিন্তাটা স্পষ্ট লাগল না। [রাইসু ভাইয়ের লেখাটা আমার কাছে হাস্যকর লাগে নাই। এইটা ওনার চয়েস। এই অবস্থানটা উনি নিতে পারেন, ব্লগের রীতি অনুসারেই। - মাহবুব] যদি হাস্যকর বইলা কোনো ব্যাপারে আপনার বিশ্বাস ও চর্চা থাকে (আপনার লেখায় স্পষ্ট না যে ওইটা আপনার নাই।) তাইলে ব্লগের রীতি অনুসারে কোনো অবস্থান নিলেও তা হাস্যকর হইতে পারে।
২.
শফিক রেহমান নিয়া সেই পোস্টে র ব্যাপারে:
আপনি লিখছিলেন:
"ব্লগে একবার রাইসু ভাই পোস্ট দিয়া আমার চলতি ভাষার ডিকশেনারি করার উদ্যোগকে শুভেচ্ছা জানাইছিলেন। আমি মনে করলাম ব্রাত্য রাইসু এইরকম শুভেচ্ছা জানাইছেন তো আমার বিষয়টারে ক্লিয়ার করা দরকার। চলতি ভাষা চর্চায় ওনার অবদানটা বইলা ফেলি। একটা পোস্ট দিতেই সবার গাত্রদাহ শুরু হইলো। আমি আনন্দের সঙ্গে পাঁচটা পোস্ট দিলাম। অনেকেই এখনও সেই পোস্টগুলার রেফারেন্স দেয় এই বইলা যে, আমি বুঝি ব্রাত্য রাইসুকে তেল দিছি। সম্ভবত রাইসু ভাইও এইটা মনে করেন।"
আমি সেই রকম মনে করি না। কিন্তু আমি আগ বাড়াইয়া যদি বলতে যাই যে আমি মনে করি না মাহবুব তেল দিতেছেন, তার অর্থ কী দাঁড়ায়? এই সামহ্যোয়ারে আপনি যত গুরুত্ব দিয়া প্রায় দাড়িপাল্লার মত অন্যের কথা শোনেন, আমি তা করি না। আমি এনাদের গণনার মধ্যে আনি না। তো তারা কী কইল না কইল সেইটা একান্ত আমার নিজের কান্ধে না আইসা পড়লে সে ব্যাপারে কিছু বলি না। সে জন্য বলি নাই। আর এইটা বলা শোভন কিছু না।
আরেকটা হইল গিয়া পিয়াল। আপনি লিখছেন:
"পিয়াল একাধিকবার ব্লগে লিখছে, আমি রাইসু ভাইরে সরায়ে দিয়া সাহিত্য সম্পাদক হইছি। আমি ভাবছি, আর কেউ না হউক রাইসু ভাই এইটার প্রতিবাদ করবে। কারণ, কাউরে সরায়া দেওয়ার মতো সখ্যতা কখনোই শফিক রেহমানের সঙ্গে আমার হয় নাই। পরন্তু ১০৪ জন চাকরিজীবীর মধ্যে শুধু একজনের ক্ষেত্রে সরায়ে দেওয়ার ঘটনা ঘটা অস্বাভাবিক।"
এইটারই বা প্রতিবাদ কী করব? আমারে আপনি যদি সরাইয়া দিয়া থাকেন সেইটা কি আমার জন্য ভালো ব্যাপার? আমি আপনেরে ছোট ভাই জ্ঞান করলে, বা আপনি যেমন সহ ব্লগারদের কম বুদ্ধিমান ভাইবা নসিহত করেন আপনেরে আমি সেই রকম মনে করলে এইটা নিয়া আগ বাড়াইয়া কথা বলা যাইত। আমি মনে করি আপনের বিষয়ে বা যে কারো বিষয়ে আক্রমণ নিবদ্ধ হইলে তা নিয়া তার তার কথা বলার ক্ষমতা আছে।
সহ ব্লগার হিসাবে আপনেরে অন্য একটা বিষয়ে সাবধান করার আছে। খেয়াল কইরা দেখেন, আপনের অবস্থা হইছে স্বাস্থ্যকর্মীদের মত। সকলের কথা শুইনা সবারে সাজেশন দিতেছেন। আপনে ক্রমে কোকিল-কণ্ঠী হইয়া উঠতেছেন। এইটা ভালো লক্ষণ না। নো মোর ভারসাম্যময় বচন। উপসম্পাদকীয়র দায়িত্ব আপাতত আওয়ামী মার্ক্সবাদীদের হাতে ছাইড়া দেন।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



