যদি তারা
১. মিথ্যা সংবাদ প্রচার করে?
২. দুর্নীতির আশ্রয় নেয়?
৩. ধর্মবিরোধী কিছু প্রচার করে?
৪. সামরিক বাহিনীর বিরুদ্ধে কিছু প্রচার করে?
৫. যৌনমিলনের কুরুচিসম্পন্ন ছবি প্রথম পৃষ্ঠায় ছাপায় বা খবরে দেখায়?
৬. দেশের বিরুদ্ধে কিছু প্রচার করে?
৭. ব্লগের বিরুদ্ধে কিছু প্রচার করে?
আমি অল্প জ্ঞানমতে মনে করি তা বড় উচিত না হবে। সবার উপরে হইল গণমাধ্যম। এইটা কোনো অবস্থাতেই বন্ধ করা উচিত না। রোজ কেয়ামতের টাইমে আর সব প্রতিষ্ঠানের লগে লগে গণমাধ্যমও বিলয়িত হবে। তার আগ পর্যন্ত গণমাধ্যমরে ডিসটার্ব না করলে ভালো। গণমাধ্যমরা যাই করুক না কেন।
দেশের লোক ও প্রতিষ্ঠানের জন্য দুই রকম আইন হইতেই পারে। গণমাধ্যম ভুল করলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিত। আইনের চোখে ক্ষমা খারাপ কিছু না।
তবে গণমাধ্যমগুলা নিজে থিকাই এই ধরনের কিছু করা থিকা বিরত থাকে। এই বিরতিদৃষ্টে মনে হয় গণমাধ্যম মনে করে এই সব কারণে গণমাধ্যমরে বন্ধ করা যাইতে পারে।
নাইলে সাহসী গণমাধ্যমগুলা এইসব কাম করে না কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



