স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

কীভাবে বর্ষসেরা হওয়ার আশঙ্কা থেকে বাঁচবেন! 'নির্বাচিত পোস্ট' উঠাইয়া দেওয়া হউক!

১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১

শেয়ারঃ
0 0 0


ব্লগারদের চোখে সেরা লেখা নির্বাচনের ঘনঘটা ও নির্বাচিত পোস্ট এই দুই প্রতিযোগিতামূলক কার্যক্রমের কারণে আমি সামহোয়ার ছাড়তে যাইতেছি। আপনাদের সঙ্গ অনেক দিন বেশ ভালো লাগছে। ব্লগ কালচারের নামে চলিত ফোরাম কালচার থিকা ডিগবাজি দেওয়াই উত্তম হবে মনে হইতেছে।

দেখতেছি আমার একটা লেখা এনারা নিছেন প্রতিযোগিতার তরে। "জুতার কী পাপ হে, পৌত্তলিক?" হাঃ হাঃ। আমি ওই লেখারে এখনই এইখান থিকা ডিলিট কইরা দিতেছি। যারা এই প্রতিযোগিতার বাইরে থাকতে আগ্রহী তাদেরকে পরামর্শ দেই, প্রাথমিক নির্বাচিত লেখাটি মুছে ফেলে এই আগ্রাসী ব্যবস্থারে ফাইট দেওয়া যায়।

আমি "নির্বাচিত পোস্ট" ব্যবস্থা বিলোপের জন্য আবদার করতেছি। জানুয়ারির মাঝামাঝি এই জিনিস টিকা থাকলে পরে সামহোয়ারকে গুডবাই।

 

প্রকাশ করা হয়েছে: ব্লগ বিষয়ে  বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০
নির্বাক সুশীল বলেছেন: তুই যাবি, যা।
তোরে থাকতে কয় কে?
৩. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১
নয়ন বলেছেন: কিন্তু আমার মনে হয় ব্যাপারটা একবারেই খারাপ না। আপনি যে দৃষ্টিকোণ থেকে বলছেন তা জানি না হয়তো ঠিক হতে পারে। তবে যারা ভালো লেখা পড়তে আগ্রহী বিশেষ করে যারা নিয়মিত ব্লগে আসে না তাদের জন্যে "নির্বাচিত পোস্ট" ব্যবস্থাটি ভালো হবে।
৪. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১
জহির আহমেদ বলেছেন: ত্রিবুজ প্যাড দিয়া কবিসভা বানাইচো, ঐটা জমে নারে ব্যর্থ রাইচুদ্দিন?
৫. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩
ভেংচুক বলেছেন: আল্লাহ আপনার মনগোল করুন
৬. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮
পিন্টু-সুমন বলেছেন: জানুয়ারীর মাঝামাঝি পর্যন্ত দেখলে অনেক দেরি হবে ভাইয়া। আপনি এখনই সামু থেকে বিদায় নিয়ে দেখিয়ে দিন আপনার প্রতিবাদের জোর।

যারা ব্রাত্য রাইসুকে গালাগালি করছে তারা হিংসুক। রাইসু ভাইয়া একটি স্বতন্ত্র ভাষা তৈরি করে বাংলা কবিতাকে যে বেগ দিয়েছেন তা কেবল রবীন্দ্রনাথই পেরেছিলেন। শামসু ভাইয়া, গুণ ভাইয়া, আল ভাইয়া, আবু ভাইয়া, তারা কেউ পারেননি।
১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: আমি ভাইয়া কেনো প্রতিবাদ করতেছি না। আবদার করতেছি। যাগো লগে ভালো লাগে না তাগো লগে থাকব না। মধুসূদন বইলা গেছেন, যার যাকে ভালো লাগে সে যাইবে তার পাশে। আমার যা ভালো লাগবে না তার লগে আমি থাকব না। এই-ই। আমি মোটেই চাপ তৈরি করতে চাইতেছি না। গান্ধির অহিংসা করি। সে কারণে জানুয়ারি কেন ফেব্রুয়ারিও থাকা যায়। কিন্তু আমি জানুয়ারি পর্যন্ত দেখতে আগ্রহী।

৭. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬
এরশাদ বাদশা বলেছেন: কেন এই ব্যবস্থার বিরুদ্ধে আপনার আপত্তি; ডিটেইলস জানাবেন কি?

উদ্যোগ যে বা যারাই নিয়ে থাকুক; এখানে মনোনয়ন তো দিয়েছেন সাধারন ব্লগাররাই। এখানে আপনার আপত্তি কোন জায়গায় জানাবেন কি?
১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: সাধারন ব্লগাররা নিঃসন্দেহে ধোয়া তুলসী পাতা। এখন তুলসী পাতাদের যা যা ভালো লাগে তা যখন নিবার্চিত হয় বোঝা যায় কী জিনিস তুলসী পাতাভক্ষ্য। এবং সর্বদাই জনপ্রিয় জিনিস শ্রেষ্ঠ জিনিসের অভিধা পাইয়া আসে।

জনপ্রিয়তা হইল বিজ্ঞাপন শিল্পের খুটা। এই খুটা দিয়া সকল মিডিয়া চলে। ফলে এইখানে যেমন সাধারণ ব্লগাররা মনোনয়ন দিবেন, নির্বাচন করবেন সকল মিডিয়ায়ও তাই-ই চলে। সাধারণ জনতাই সর্বদা নির্বাচন কইরা থাকে। সবচেয়ে বেশি সংখ্যক লোকের যা ভালো লাগে সবচেয়ে ভালো হচ্ছে তাই এই রকম প্রত্যয় আমার নাই।

আর ব্লগ হইল শ্রেষ্ঠ-অশ্রেষ্ঠ ভালো-মন্দ এই সব যাচাই বাছাইয়ের বাইরে ব্যক্তির অনুভূতি উপলব্ধি মতামত প্রকাশের জায়গা। কে কার চেয়ে ভালো এই প্রশ্ন একবার উঠলে ফোরাম আধিপত্যবাদী হয়ে ওঠে। মাতব্বরী তৈরী হয়। তখন বেশি ভোট পাওয়া সকল মতই আসল মত প্রতিভাত হয়। আমি এই রকম একটা রাজনীতি যেইখানে তৈরি হইতে যাইতেছে সেইখানে নিজের মত প্রকাশের কোনো ফল দেখতে পাই না।

৯. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১৫
তপন বাগচী বলেছেন: রাইসুভাই, আপনার ছেড়ে যাওয়ার ভাবনাকে মেনে নিতে পারছি না। আপনি প্রতিযোিগতার আয়োজন থেকে দূরে থাকুন, কিন্তু গ্রুপ ছাড়বেন কেন? আপনাকে তো অনেক সহিষ্ণু বলেই জানি। আপনি নিজেও দুইটা গ্রুপ চালান (কবিসভা ও আর্টসবিডিকে আমি গ্রুপই বলছি)। সেখানে আপনার মতের সাথে কি কারো অমিল হয় না? হলেই যদি চলে যায় তবে কি তা শোভন মনে হয়। তাছাড়া আপনার অভিযোগটা কী? বুঝতে পারলে আমরাও ভেবে দেখতাম। লেখা নির্বাচনে আপনার ভালো লেখা নেয়া হয় নাই বলে? আপনার লেখা না নিলেই কি কিছু যায় আসে?
আমার অনেক প্রবন্ধ রয়েছে, কিন্তু সেলেক্ট করেছে একটা কবিতা। তাতে আমি কিছু মনে করিনি। এটা নির্বাচকদের ব্যাপার। এর জন্য গ্রুপ ছাড়ব কেন? এই গ্রুপে প্রায় দুই বছর নিশ্চুপ ছিলাম। তবু ছাড়িনি। কেউ যেমন বাধ্য করেনি থাকতে, আবার চলে গেরেও কারো কিছু যায় আসে না। তবু বলছি, থাকুন ভাই। আপনাকে আমার ভালো লাগে।
১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: আগের প্রশ্নে জবাব দিছি।

১০. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২২
মহাকালর্ষি বলেছেন: নতুন আইছি তো, হালহকিকত এখনো পুরা ঠাওর করতে পারি নাই।
তয় এইখানডাতে অন্তত ওপেন স্পেস থাকাই ভালো।
এইখানকার সক্কলের গিয়ান ও সহনশীলতা দেইখা আমি রীতিমত পেরেগন্যান্ট। তারমধ্যে নির্বাচনের গন্ধ না টানলে কি ছইলতো না?
আকাশের কোন সময়ের রঙটা কার কেমন লাগে? জানি বড়ই আপেক্ষিক প্রশ্ন। আশা করি ব্যাপারটা বুঝবেন।
যার যা খুশি করুক না, আপনার পছন্দ না হইলে লেখা উইথড্র। ল্যাঠা চুকলো। ভালো থাইকেন এবং অবশ্যই লেইখেন।
১১. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১
আরিফ জেবতিক বলেছেন: আমি "নির্বাচিত পোস্ট" ব্যবস্থা বিলোপের জন্য আবদার করতেছি। জানুয়ারির মাঝামাঝি এই জিনিস টিকা থাকলে পরে সামহোয়ারকে গুডবাই।

আপনার এই কথাটি বেশ সুন্দর শোনাচ্ছে । ইদানিং ৪ দল ছাড়া আর কেউ আল্টিমেটাম তেমন একটা দেয় না । আপনারটাকে আল্টিমেটামের মতোই একটা সুন্দর বিষয় হয়েছে ।
---

আমার একটা লেখাও সেখানে লিংক দেয়া আছে , আমি কোন ধরনের প্রতিযোগিতার বাইরে থাকার প্রবল আগ্রহ থেকে উনাদেরকে অনুরোধ করেছি যে আমার লেখাটি যাতে কোনভাবেই প্রতিযোগিতায় না রাখা হয় ।

কিন্তু একারনে আমি নিজের লেখা মুছে দিতে রাজী নই । কেউ লেখার লিংক দিয়ে ফেলবে এই আশংকায় লেখা মুছে ফেলাটা আমার কাছে সঠিক সমাধান মনে হয়নি ।

১২. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

"প্রতিযোগিতার বাইরে থাকতে আগ্রহী তাদেরকে পরামর্শ দেই, প্রাথমিক নির্বাচিত লেখাটি মুছে ফেলে এই আগ্রাসী ব্যবস্থারে ফাইট দেওয়া যায়।"

আগ্রাসী আপনি বলছেন, কেন আগ্রাসী সেটা আমরা বুঝতে পারছিনা, দয়াকরে বুঝিয়ে বলবেন ?

আমি "নির্বাচিত পোস্ট" ব্যবস্থা বিলোপের জন্য আবদার করতেছি।

কিন্তু কেন বিলোপ হইবো, আপনার এই আবদারের হেতু কি, সেই ব্যাখ্যা আপনি দেন নাই । এই ব্লগের পাঠকরা সব আলেমুল গায়েব হইয়া গেছে এই খবর এখন পর্যন্ত শুনি নাই। তো পাঠকরা ক্যামনে বুঝবো, কি থেইকা কি ? নাকি আপনি ধইরাই নিছেন যে আপনার আবদার এইখানে সাদের গৃহীত ?

১৩. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: রাইসু ভাই আপনার ব্লগ ত্যাগ করাটা স্থগিত রাখুন। ওরা যা করতে চায় করুক। আপনার লাইনে আপনি থাকেন। সময় কথা বলে। কোনটা ভালো কোনটা খারাপ তা সময়ই বলে দেবে। আপনাকে ধন্যবাদ।
১৫. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬
এরশাদ বাদশা বলেছেন: ঠিক আছে। আপনি আপনার নিজের যুক্তিতে বেশ দৃড়। মানুষের তাই করা উচিত; যা নিজের কাছে সঠিক মনে হয়। আপনার চলে যাওয়াই শ্রেয়। ভালো থাকবেন।
১৬. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭
মোহাম্মদ আরজু বলেছেন: আপনার সাথে কিন্তুক চারদলের মিল খুজে পাওয়া গ্যাছে! কিন্তুক সামহোয়ার তো আর সামরিক-সুশীল জোট সরকার না। সুতরাং চারদলের মতন সফল মনে হয় হইতে পারবেন না।

( জনাব আরিফ জেবতিক-এর কমেন্ট দেখেন-
''ইদানিং ৪ দল ছাড়া আর কেউ আল্টিমেটাম তেমন একটা দেয় না । আপনারটাকে আল্টিমেটামের মতোই একটা সুন্দর বিষয় হয়েছে ।'')
১৭. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭
লুকার বলেছেন:

হায় কবি,
একিতব আচরণ?
নাম-ধামের জন্যই তো তব কলম দিয়া বাইর হয় কবিতার চরণ?
তবে ভয় কেনরে যদি বিচার কইরাই ফালায় জনগণ?
ম্যাংগো-পাবলিকের জন্য যদি না হয় রচনা,
তবে যাও না ক্যান দ্বীপান্তরে নির্বাসন?
১৮. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
নিজের বাপের স্কুলে আমি 1st Boy.
ব্যাপারটা বুঝলেন।
আমি আছি আপনার সাথে।
২৩. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১
পূর্ব বলেছেন: গুড. রাইসু

লেকা মুইছা দিয়া প্রতিযোগিতা থেকে সরে যাবার, স্বাধীনতা আপনার আছে । মানলাম ।

আপনের প্রতিটা লেকাইতো কেউ না কেউ পড়ে, বিচার করে মানে কেমন লাগলো তা নির্বাচন করে। তাই না ।
এই যে আপনেরে প্রথা বিরোদী কইতে চায় কেউ কেউ , সেটাও একধরনের নির্বাচন, যারা প্রথার বিরুদ্ধে থাকে তাদের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার স্বীকৃতি।

এই বিবেচনায়/ প্রতিযোগিতা থেকে সরে যেতে কী একখান ছোট্ট আলটিমেটাম দিয়ে লেকালেকি বন্ধ কইরা দিবেন নাকি।

কৈবেন নাকি ..ডিলিট অল মাই লেকা'স ...
২৬. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
নির্বাক সুশীল বলেছেন: ভালো না লাগলে অফ যাবি। আলটিমেটাম কী? তুই কোন চ্যাটের াল?
২৭. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
আন্ধার রাত বলেছেন:
আমার ভাত খেতে ইচ্ছে করছে না তাই খাবোনা।

সেজন্য ভাতের থালা লাত্থি মেরে ফেলে চলে যেতে হবে?
২৮. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
ফিউশন ফাইভ বলেছেন: সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য জাতীয় টেক্সট বুক বোর্ড কর্তৃক অনুমোদিত কাব্যগ্রন্থের জনক, বাংলাসাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি, প্রাবন্ধিক ও চিত্রশিল্পী ব্রাত্য রাইসু সামহোয়্যারইন ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন। এই শোকাকুল দিবসে নিম্নোক্ত গানটি খুব মনে পড়ছে-

ও দাই মা কিসের বাদ্য বাজে গো....

রাইসুর বিদায় মুহূর্তে এর চাইতে উপযুক্ত গান আর খুঁজে পাইতেছি না। কিন্তু সমস্যা হল, গানটি আমি পুরাপুরি জানি না। জানুয়ারি নাগাদ এই গানটি পুরা কর্লেই চলবে। স্মৃতি হাতড়ে একটু হাত লাগান না সবাই। বহুলকাঙ্ক্ষিত সেই দিনে শোকসঙ্গীতটি লাইভ প্রচারের যথাসাধ্য চেষ্টা করবো।
২৯. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
রাশেদ বলেছেন: রাইসু দেখি প্রোফাইলে জুতা রেটীং লাগাইছে!
৩০. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৬
এস্কিমো বলেছেন: হুমম, নাটক তাইলে জমছে ভাল। :)
৩১. ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩১
রোবোকপ বলেছেন: রাইসু এক্সপ্রেস নাকি আখাউড়ায় রাত্রে বেশিক্ষণ থামে। ডাইল উঠায়। ঠিক্নাকি?
৩২. ১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৭
ফাহমিদুল হক বলেছেন: আলটিমেটাম কর্মসূচি হিসেবে চরমপন্থী মনে হয়েছে আমার কাছে। আপনাকে থাকতে অনুরোধ জানাই। আলোচনার মাধ্যমে আপত্তিকর বিষয়গুলো সমাধান হতে পারে। না হলেও কী?
৩৩. ১২ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০১
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
আপনার পোষ্টে জুতা রেটিং দু:খ জনক।
৩৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫
অচেনা বাঙালি বলেছেন: ভাগেন।
ভলো হইছে, ভন্ড একটা বলছাল কবি কমল।
৩৬. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৫
তীর্থঙ্কর বলেছেন: কে থাকবে কে চলে যাবে সেটা ব্যক্তিগত । আলটিমেটাম নাহয় দিলোই -তাতে এতো খিস্তি দেখে মনে হচ্ছে ব্রাত্য রাইসু ও মানস চৌ সম্পর্কে ব্লগারদের ইনসিকিঊরিটি পর্বত প্রমান :-)
৩৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৮
হাসিব বলেছেন: আরেকটু ভাইঙ্গা কন তীর্থঙ্কর ভাইসাহেব । রাইসু আর মানসরে নিয়া কি ভয়ে ব্লগাররা থাকতে পারে বৈলা মনে হয় ?
৩৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮
রাসেল ( ........) বলেছেন: ও- এই ঘটনা-



তীর্থঙ্কর- বিষয়টা ব্যক্তিগত বলেই বিষয়টা আড়ম্বর কইরা জানানোটা পীড়াদায়ক। রাইসু থাকলেও তেমন ক্ষতি বৃদ্ধি হবে না, না থাকলেও যে খুব বেশী পরিবর্তন আসবে এমনও না।

সুতরাং এইসব আমি এই সময়ের পরে ক্রাশ করবো টাইপ আবলামির কারণ নাই কোনো।

৩৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০২
বিবর্তনবাদী বলেছেন: আমিতো জানতাম আমি আপনার ব্লগে ব্লকড। যাইহোক, ধন্যবাদ আনব্লক করবার জন্য।

আছেন না অলরেডি গেছেন। স্লামালাইকুম।
৪০. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৬
বাকী বিল্লাহ বলেছেন: নানান কষনে ব্লগচর্চার রস ইদানিং আমার আর অবিশষ্ট নাই। যেহেতু নির্বাচনের কাল, দেখলাম রাইসুর পোস্টে ভূটাভুটি হইতেছে তো নিস্পৃহ থাকা গেলনা।

আর ব্লগ হইল শ্রেষ্ঠ-অশ্রেষ্ঠ ভালো-মন্দ এই সব যাচাই বাছাইয়ের বাইরে ব্যক্তির অনুভূতি উপলব্ধি মতামত প্রকাশের জায়গা। কে কার চেয়ে ভালো এই প্রশ্ন একবার উঠলে ফোরাম আধিপত্যবাদী হয়ে ওঠে। মাতব্বরী তৈরী হয়। তখন বেশি ভোট পাওয়া সকল মতই আসল মত প্রতিভাত হয়। আমি এই রকম একটা রাজনীতি যেইখানে তৈরি হইতে যাইতেছে সেইখানে নিজের মত প্রকাশের কোনো ফল দেখতে পাই না।

উপরের বিবেচনা গুরুত্বপূর্ণ মনে হওয়ায় এই মহান ভোটের সিজনে এইমতের স্বপক্ষে আপনার ভোট প্রদান করলাম। সক্রিয় ব্লগার নই এই বিবেচনায় আমার ভোটের হয়ত কোন বেল নাই, তারপরেও -

আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব।
৪১. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
মিলটনরহমান বলেছেন: যাইবেন কই, আপনেরে পাইলাম সবে, যাইবেন কই? লোকে কত কথা বলেরে-----------। ওইসবে কান দিতে অয়না। আমার ব্লক থিকা ঘুইরা গেলে ভালা লাগবো।



মিলটন
লন্ডন
৪২. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২
পথিক!!!!!!! বলেছেন: চ্যাতলেন কেনো
৪৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
আর লেখবেন না নাকি?
প্রোফাইল ছবিটা বদলানোর কোনো চিন্তা ভাবনা নাই নাকি?
৪৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫৭
অ রণ্য বলেছেন: আসলে ব্লগ কালচারটা আমাদের জন্য এখনও মঙ্গলকর হয়ে ওঠেনি আর সেটা হতে দেরিও আছে। প্রথম দিকে এখানে মাঝে মাঝে আসলেও এখন আসলেই বিরক্ত হয়ে পড়ি। কি সব পোষ্ট একের পর একটা। যেসব শিক্ষিত (তথাকথিত যদিও) মানুষগুলোর কোন রুচিবোধই নেই যে সে কি করছে, তাদের সাথে বেশিক্ষণ ব্যয় করা প্রায় অসম্ভব।

ভাল পোষ্ট নিঃসন্দেহে।

৪৫. ০৯ ই জুলাই, ২০১০ রাত ২:১১
একলব্য১৯৭১ বলেছেন: পেডো রাইছু কেমুন আছো? ১১ বছরের মাইয়ার লগে কথা কওনের সুমায় তার বাপ তুমারে পোন্দানি দিছে এই ব্যথা কি এখনো আছে নাকি?

 

মোট সময় লেগেছে ১.০৪৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস