স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

উকিলের বাসায় কুকিল
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫১
ঘরের মধ্যে থাকার নিয়ম
আমি ঘরের মধ্যে থাকি
আমার বউও ঘরেই থাকে
ঘরের মধ্যে খাড়ায় থাকি আমরা—
কুকিল ডাকে বাইরে।
আমি উকিল, আমার ঘরে
কুকিল ডাকব দিনদুপুরে—নাকি?
অথচ কুকিল বাইরে ডাকে!
হোয়াই?
কুকিল ঘরের বাইরে থাকে,
তাই তে ঘরের বাইরে ডাকে।
টোয়াইইই!
বইয়েও এমন লেখাই আছে
জেক লেকাও বইলা গেছে
বইয়ের পাতায় কুকিল ডাকে নাইরে!
কুকিল থাকুক বাইরে বাইরে
কিন্তু যখন ডাকটা দিব
ঘরে আইলেই পারে—
কুকিল যখন ঘরে আসবে
তখন ডোরটা খোলা থাকবে
উইন্ডোগুলা বন্ধ রাখন চাইরে!
কুকিল কি আর পোষা কুত্তা
ডাক দিলেই আইসা পড়ব,
ডাকব তোমার ঘরে?
তার চেয়ে এক টুকিল ডাকো
ঘরে আইনা দুধকলা দেও
এমন জোরে ডাক দিব নে
গাছের কুকিল পটল তুলতে
ঢুকব তোমার ঘরে
তখন দরজা বন্ধ কইরো
পটলগুলা কাটতে ধইরো
উকিল সোনার নিজের কুকিল নাইরে!
ব্রিসবেন, অস্ট্রেলিয়া ১৬/১২/৩
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
উকিলের ঘরে কুকিল..
কালপুরুষ বলেছেন:
আগে পড়েছি।
মোস্তাফিজ রিপন বলেছেন:
রাবিশ...
শাওন৩৫০৪ বলেছেন:
হা হা হা ...জটিল....
ব্রুটাস বলেছেন:
আগেরটা কই?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















