স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

দায়িত্ব কেবল প্রতিষ্ঠানের নয়, আমাদেরও আছে / আকিমুন রহমান

০৬ ই জুন, ২০১০ রাত ১১:২২

শেয়ারঃ
0 0 0



আমরা যারা প্রায়ই পাবলিক বাসে চড়ার ও মাঝে মধ্যে সিএনজি অটোরিকশায় চাপার দিনক্ষণ পাই, আমরা জানি কী দুদ্দাড় ওভারটেকিংয়ের রক্ত হিম করে দেয়া মাহেন্দ্রক্ষণ নিয়ে আসেন ড্রাইভারগণ সর্বক্ষণই! আরে, প্যাসেঞ্জার ডরায় নাকি! হুদা কামে ডরায়! আল্লায় কপালে যেমন মউত লেখছে, মরণ সেমনে আসবই! নাইলে, কেডায় মারে কারে! কপালে যুদি মরণ থাকে যাইতে হইবই!

এই উচ্চ মারফতি কথা প্রতিটা বেলায় শুনি সকল চালকের মুখে, শুনি আশেপাশের সকল জনার মুখে। শুনি, শুনি, কিন্তু ওই শোনাই সার! আমার পরাণ এতোই মোহনিদ্রানিমগ্ন যে, সে ওই মহাবাণী শুনতেও পায় না, মহাবাণী আত্মস্থ করা তো বহু দূর! উল্টো আমার জানার অংশটা বরং মনে করে চলছিলো–কী ওই মারফতি কথাসকল, কপালে যুদি মরণ থাকে এই অগাধ বিশ্বাসের ব্যাপারটা বুঝি এমনিই এক কথার কথা!

(আরো পড়ার জন্য ক্লিক করুন)

 

প্রকাশ করা হয়েছে: মিডিয়া  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১০ রাত ১১:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জুন, ২০১০ রাত ১১:৪০
মোমেন বলেছেন: রাইসুও যদি এই রহম লিংক পোস্ট দেয়!!! তাও যা লিংক বিডি নিউজ!!!
২. ০৭ ই জুন, ২০১০ রাত ১:০৮
উত্তরেরকল্পতরু বলেছেন: অসাধারন এবং প্রিয়তে। কিন্তু ঢাকাবাসীর কানে এই মন্ত্রগুলি ঢুকিয়ে দেবে কে?

ইচ্ছেফড়িং তুমি নিকটি একদম পারফেক্ট, মনুষ্য নাম তোমার হওয়া উচিত না। আর মোমেন সাহেব আপনি কি দয়া করে আর্টিকেলটি পড়বেন? আরেক বার পড়ে মন্তব্য করুন।

লেখাটি ব্লগে দেবার জন্য ব্রাত্য রাইসু কে ধন্যবাদ
৩. ০৭ ই জুন, ২০১০ রাত ১:৩২
মোমেন বলেছেন: @উত্তরের কল্পতরু: আমি লেখার কনটেন্ট নিয়ে কিছু বলিনি। আমি যা বলেছি তা বুঝে কমেন্ট করুন।

তবে আমি বলেছি রাইসুকে আপনাকে না।যাকে বলছি তার বুঝার কথা কী বলেছি?
৪. ১৮ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৫
তানভীর রাতুল বলেছেন: এইটার নাম 'গেরিলা বিজ্ঞাপণ'। এ পেছন-বাণিজ্যের কতমুখ, আর এ যে কতোসুখ তার কথা কি আর বলব?

 

মোট সময় লেগেছে ১.২০৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস