somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডোরেমন বাংলায় হউক: বাচ্চাহিন্দি ঠেকান!

২৫ শে নভেম্বর, ২০১১ ভোর ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিশুদের জন্য যেমন পর্নোগ্রাফি সহ অনেক কিছুই ১৮ না হইলে নিষিদ্ধ তেমনি হিন্দি ভাষার ‘ডোরেমন’ নিষিদ্ধ করলে সমস্যা কী? বাংলায় ডাব করা ডোরেমন রপ্তানী করতে বললেই হয় হিন্দি ভাষাভাষী ব্যবসায়ীদের।

যারা মাতৃভাষা শিখার আগেই ভিন্ন ভাষা শিখা ফালায় তাদের জন্য ওই ভাষাই মাতৃভাষা। যেহেতু আমাদের একটা রাষ্ট্রভাষা আছে সুতরাং যতদিন না হুমকি হইয়া দাঁড়াইল ততদিন পর্যন্ত ইংরেজি, জাপানি, হিন্দি, উর্দু বা বর্মী ভাষা আমাদের জন্য সমস্যা না। কিন্তু এখন বাচ্চাহিন্দি একটা বড় সমস্যা বাংলা ভাষার জন্য।

হিন্দি ডোরেমন বাংলা ভিন্ন অন্য ভাষার জন্য আরো বড় সমস্যা। কোন জিনিস কত আসমান থিকা নাযেল হইছে তাতে কী যায় আসে? পর্নোগ্রাফি কি খারাপ? কিন্তু শিশুদের আমরা দেখতে দিমু না, ওইটা আইনপ্রণেতারা, দেশব্যবসায়ীরা ঠিক করছে। পর্নোগ্রাফি যে কারণে শিশুদের জন্য নিষিদ্ধ করা হয় ঠিক একই কারণে শিশুদের কাছে মদ বা সিগারেট বেচা নিষিদ্ধ হয় না। একেকটার জন্য একেক কারণ খেলা করে।

আপাতত বাংলাদেশে আধিপত্যবাদী বাংলা ও নিগৃহীত অন্য ভাষাগুলার স্বার্থে হিন্দি ডাব ডোরেমন নিষিদ্ধ করা উচিত। কিন্তু আমি বলবো হিন্দি ভাষাভাষী বাচ্চালোগদের জন্য ইনডিয়ায় বাংলা ডোরেমন দেখা বাধ্যতামূলক করা ঠিক হবে না। সব জায়গায় সকল ভাষা আগ্রাসনবাদীদের ঠেকান।

২.
হিন্দুস্তান জাপানি ভাষার ডোরেমন চালাইতে পারতো কিন্তু তারা তা চালায় নাই। সেই রকম দিলে ফরিদ সাহেবের তরিকায় হিন্দুস্তানি বাচ্চারা মাতৃভাষা হিন্দিকে অবহেলা না কইরা আলবৎ জাপানি ভাষামাধুরী শিখতে পারতো।

হিন্দুস্তানের ব্যবসায়ীদের পথই মাড়াইতে চাইতেছি আমরা, দেশী ভাষায় বিদেশী মাল। বিদেশী ভাষা শিক্ষা এক জিনিস আর বিদেশী ভাষায় কুক্ষিগত হইয়া যাওয়া ভিন্ন জিনিস। বাড়িঘরে সারাক্ষণ ভিন্ন ভাষায় কথা বলা বাচ্চা মোটেই খারাপ কিছু না। টেলিভিশনের ভাষায়ই তো কথা বলে ওরা। হিন্দিভাষী পিপল কি খারাপ? নয়। বাচ্চারা সকলেই যদি চায় মাতৃভাষারে অবহেলা কইরা হিন্দিতেই কথা কইবে আপত্তির কী আছে। শিশুর নিজের মুখ শিশুর নিজের ভাষা।

কিন্তু এইটা খালি বাচ্চাদের ব্যাপার না। যে অর্থে পর্নোগ্রাফি বা মদ খাওয়া বাচ্চাদের ব্যাপার না সে অর্থেই বাজার ব্যবস্থা গোয়া মারা খাওয়ার মধ্য দিয়া বাচ্চাদের হিন্দি ভাষায় বুৎপত্তি অর্জন করতে হবে তা আপত্তির ব্যাপার।

যে কারণে উর্দুরে আমরা নেই নাই বিদেশী ভাষা শিক্ষার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সেই একই কারণে হিন্দি ভাষার সাম্রাজ্যবাদও ঠেকানোর আহ্বান জানানো যাইতেছে। জয় বাংলা!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৫৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×