স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

শোহেইল মতাহির চৌধুরী : একজন রুচিশীলতার রামগরুড় (?)

০৯ ই মার্চ, ২০০৬ রাত ১১:০৪

শেয়ারঃ
0 0 0

ডিয়ার শোহেইল,
এই ব্লগে কে কেমনে লিখতেছে তা আপনে একটা কাঠামোর মইধ্য দিয়া দেখতে পারতেছেন। অন্যরে একটা সেট-এর মইধ্যে ঠেইলা দেওয়ার মইধ্যে ক্ষমতা উপভোগের বাসনা কাম করে। আপনে আমার সম্পর্কে মন্তব্য করছেন : "আছেন রাইসু, তিনি মাধ্যমিক শ্রেণীর জন্য বাংলা সাহিত্য পাঠ ধরনের কবিতা সংকলন তৈরির কাজে মনোনিবেশ করেছেন।"

আপনে এই কামেরে মাধ্যমিক শ্রেণীর জন্য বিবেচনা করলেন কেন বলবেন কি? আপনে কি কবিতা পুনমর্ুদ্রণ জিনিসটারে মাধ্যমিক শ্রেণীর জন্য নিধর্ারণ করলেন, নাকি আমি যেগুলা বাছাই করতেছি সেগুলি মাধ্যমিক শ্রেণীর জন্য, নাকি পামর বাংলা কবিতারেই আপনে মাধ্যমিক শ্রেণীর জন্য বরাদ্দ দিলেন, মাই লর্ড। আমার শুইনা আনন্দ লাগছে, যাউক আমি সংকলন করতেছি মাধ্যমিক শ্রেণীর জন্য আর তা কিনা পড়তে হইতেছে উচ্চের উচ্চ রুচির এভারেস্ট তালুকদারের তালুকদার ব্লগের বাপদাদাগো! তবে আপনের কথা আমার মনে ধরছে। মাধ্যমিক শ্রেণীর জন্য এইভাবে কবিতা ছাপাইলে আপনের পাশাপাশি কোমলমতি মাধ্যমিক/মাধ্যমিকারা আরো ভালো ভাবে কবিতার গুষ্ঠি উদ্ধার করতে পারব। মাধ্যমিকদের বাদ দিয়া ব্লগে খালি পাকনা হাবড়াগোই থাকতে হইব এমন দিব্যি কে দিছে? আর কে দিলেই বা কে হোনব!

আপনে অন্যেরে বগর্ীকৃত কইরা নিজেরে বর্গের বাইরে রাখছেন। যথা : "নিজেকেও বিশেষ ভাগে ফেলতে পারছি না। আমি মনে হয় সব জায়গাতেই একটু একটু ঢুঁ দেই।"

তা দেন জনাব। আপনে ঢুঁঢুঁ বর্গের ভ্রাম্যমান। আপনে নিজেরে বিশেষ ভাগে ফেলতে পারেন না, অথচ আর সবাইরে অবলীলায় ভাগাভাগি কইরা দেন। আপনে এত ভাগুয়া হইলেন কেমনে! আপনেরে যদি একটা সেটের আন্ডারে দেখতে চাই কওন যায় আপনে হইলেন তাগো মত যারা রুচিশীলতার রামগরুর, যারা কিনা অন্যের কোনো কামেই খুশি হয় না। মনে করে সব জাগাই হেগো বাপের তাল্লুক। তো মহাত্মন, আমি আপনের এই তালুকদারিতে নিজের প্রতিভার গুণে মুগ্ধ হইয়া কিছু স্কেচ পাঠাই, অন্যের লগে মতবিরোধে জড়াই, আরো কিছু করনের ইচ্ছা আছিল। দয়া কইরা আমার বক্তব্যের লগে আপনের না গেলে জানান দিয়েন। হুদা পঙ্গুরে পঙ্গু বইলা, আন্ধারে আন্ধা বইলা গাইল পাইরেন না।

ব্লগে যা খুশি তাই লেখন যায়। যেমন আপনে লেখলেন। যেমন আমি...

আপনের বানান ভুল প্রায় হয়ই না...ছোট কাগজ করতেন নাকি দাদা?

 

প্রকাশ করা হয়েছে: ব্লগ বিষয়ে  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মার্চ, ২০০৬ ভোর ৫:০৩
অতিথি বলেছেন: ভাই মুক্তচিন্তা, ওনার নাম শোহেইল। নামটা ভুল লিখছেন কেন?
২. ১০ ই মার্চ, ২০০৬ ভোর ৫:০৩
অতিথি বলেছেন: আপনে ঠিক কইছেন। সোহেল সাহেব সবকিছু উপর থাইক্কা দেখনের ভাব দেখান। কিছু কিছু মানুষ আছে, বেক্কল, নিজের দৌড় বোজেনা, তালুকদারের মতে, সোহেল সাহেব অইল সেইডা। তয় তালুকদারের থাইক্কা এটটু বেশী মাল তার মাতায় আছে।
৩. ১০ ই মার্চ, ২০০৬ ভোর ৬:০৩
:) বলেছেন: ব্রাত্য : উনার নাম মুক্তচি'স্তা' , মুক্তচিন্তা না !!
৪. ১০ ই মার্চ, ২০০৬ ভোর ৬:০৩
অমি রহমান পিয়াল বলেছেন: একজন মুক্তচিন্তা আগেই ছিল, উনি তাই বাধ্য হইয়া মুক্ত চিস্তা হইছেন। তা তোমার আত্মজীবনী যে বিনা পয়সায় প্রকাশ কইরা সবাইরে জানান দিল, তার সম্পর্কেও কিছূ কও। তার রাগটা কোথায়, তুমি কী তার গার্লফ্রেন্ডরেও ভাগাইছিলা
৫. ১০ ই মার্চ, ২০০৬ ভোর ৬:০৩
অতিথি বলেছেন: ভাই মুক্তচিন্তা/চিস্তা, আপনার নাম আপনি ভুল লিখতেছেন না তো...?
৬. ১০ ই মার্চ, ২০০৬ সকাল ১০:০৩
অতিথি বলেছেন: লেখাটা স্বাদু ছিলই তবে মন্তব্যগুলো বাগাড়ের কাজ করেছে। সবচে' মজার মন্তব্য ছিল রাইসুর, ভাই মুক্তচিন্তা/চিস্তা, আপনার নাম আপনি ভুল লিখতেছেন না তো....।
আরে রাইসু সংকলন করার কৃতিত্বই তো দিলাম। সরস করে বললাম বলেই কি কষা লাগলো। সবার সব দিগন্ততো আর আমার দু'চোখে আটকায় না। সেজন্য ছোটকাগজের বড় বড় সম্পাদকরা তো আছেনই। তারা নিশ্চয়ই একসময় ব্লগ নিয়ে ব্লগসঞ্চয় বের করবেন।
তাছাড়া এখানে ফর্মা না থাকলেও আমি আবার পর্দাদৈর্ঘ্য বিবেচনা করে লিখি। তাই বাংলা ব্লগে স্কেচ নিয়ে আপনি যে একটা ছোটখাটো বিপ্লব করে ফেললেন তা বলা হয়নি। বিষয়টি আলাদা করে আলোচনার দাবী রাখে। মাথায় রাখলাম।
তবে রামগরুড় উপাধি আমার বিশেষ পছন্দ হয়নি। কারো কোনো কিছইুআমার পছন্দ হয় না এই মন্তব্যেও আমি একমত না। ঘটনাটা একেবারে উলেটা। পছন্দ না হলে এতকিছু আমি পড়লাম বা লক্ষ করলাম কেনো? আসলে, সবার সবকিছুর মধ্যেই আমি কিছু কিছু পছন্দের জিনিস খুঁজে পাই। এবং তার মধ্যে যেটুকু আমি নিজে করতে পারি না সেটুকুরে ঈর্ষাও করি, প্রশংসাও করি। রাস্তায় কোনো পাগল যদি বস্তার ভেতর বসে পাগলামি করে তাও আমি সময় থাকলে ঘন্টাখানেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। পাগলের পাগলামি বলে দ্রুত কেটে পড়ি না।
৮. ১০ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
অতিথি বলেছেন: কাকে মহামানব বললেন পিয়াল? রাইসুকে না রাইসুর রামগরুড়কে?
৯. ১০ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
অতিথি বলেছেন: পিয়াল, এইসব দাম্পত্য খুনসুটি মতো আলাপের লাভ হইল তোমার কিছুই কইতে হইব না। খালি ভঙ্গি বা অ্যাটিটিউড দিয়া আশপাশের সবাইরে ঝাইড়া ফেলাইয়া দিতে পারবা। কম কী!
১০. ১০ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
অতিথি বলেছেন: পিয়াল আর রাইসু, দুইজনের অফিস এক বুঝলাম। তা আজ তো বন্ধ থাকার কথা।
১১. ১০ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
অমি রহমান পিয়াল বলেছেন: ইয়ে, বলব? সত্যি জানতে চান? না বললে হয় না!
১২. ১০ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
অমি রহমান পিয়াল বলেছেন: জি্বনা বন্ধ না। রাইসুএইটা আবার কী কইলা বুঝলাম না। কলমে অ্যাটিচুড কতটা ফোটে যে শ্রাগ করলেই ময়লা ঝইরা পড়ে! জটিল কথা কইলা বন্ধু। শোহেইল ভাই, আপনি পন্ডিত লোক। মহামানব উপাধি তো আপনারেই মানায় তাই না! পুরোপুরি না হইলেও কিছু গুনের কথা তো আপনার মন্তব্যের শেষ প্যারায় আছে দেখলাম। তাতেই আমি মুগ্ধ হইয়া ওই খেতাব দিলাম। আপত্তি থাকলে ফিরাইয়া নিতে পারি।

 

মোট সময় লেগেছে ১.০০০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস