স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

মুইছা ফেলা মন্তব্যের পোস্ট হইয়া ওঠন

২৩ শে মে, ২০০৬ রাত ১২:৪৯

শেয়ারঃ
0 0

মান্যবর অমি রহমান পিয়াল Click This Link
লিংক-এ একটা প্রতিবাদ করছেন। তিনি বলছেন ''ত্রিভূজের পোস্টে প্রাপ্তির ছবি ব্যবহার করা হয়েছে যা আপত্তিকর- এটার আমি প্রতিবাদ জানাই। আপনি আপনার মন্তব্য বা স্টেটমেন্ট দিতে পারেন। কিন্তু সাইনবোর্ড হিসাবে ওকে ব্যবহার করবেন কেন?" এই ব্যাপারে আমি পিয়ালের কাছে একটা মন্তব্য করছিলাম। ওইটা উনি মুইছা দিছেন। লিখছেন ''না রাইসু তোমার মন্তব্যটা সঙ্গত কারণেই মুইছা দিলাম। কেন জানি মনে হয় পরোক্ষ একটা উস্কানিভাব আছে তাতে।..."

ওইখানে যা লিখছিলাম সঠিক স্মরণ করতে পারমু না হয়তো। তাই আমার প্রত্যক্ষ বক্তব্যটা বিশদ কইরা আবার লেখার চেষ্টা করি। আমি বলছি যে পিয়াল বা ত্রিভূজের প্রাপ্তি বিষয়ক চিন্তা একই রকম। প্রাপ্তির মতো সমস্যায় বা বিপদে পড়া বাচ্চা তো এই ঢাকা শহরেই একজন না। তবু প্রাপ্তি বিষয়ে তারা যে এক হইছেন সেইটা ভালো।

এই ক্ষেত্রে ত্রিভূজ যদি তার নিজের অবস্থানরে সঠিক ধরেন এবং প্রাপ্তির পক্ষে যে তিনি আছেন সেই কারণেই যদি নিজেরে সঠিক ধরতে চান তাইলে অসুবিধা কী? লিংক: Click This Link । পিয়াল যখন ত্রিভূজরে ভুল প্রমাণ করতে গিয়া প্রাপ্তির আশীর্বাদ থিকা ত্রিভূজরে বঞ্চিত করতে চান সেইটাও তো একই পলিটিক্স।

তো আমার এই তর্কে 'পরোক্ষ উস্কানিভাব' আছে বইলা পিয়াল মনে করতে চান। কেন চান সেইটা তিনি নিজেও জানেন না। শুধু তার মনে হয় (কেন জানি মনে হয়)। এবং সেইটারে তিনি 'সঙ্গত কারণ' বিবেচনা করেন। তার সঙ্গতি সম্পর্কে আমার ধারণা পোক্ত হইল।

ফ্রেন্ড পিয়াল, আমার পোস্টের নিচে তোমার মন্তব্য লইয়া আসো। আমি একটা 'কেন জানি' দিয়া সেইটা মুইছা ফেলাই।

ঢাকা, 23 মে 2006

 

প্রকাশ করা হয়েছে: ব্লগ বিষয়ে  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অমি রহমান পিয়াল বলেছেন: ওহ, তুমি বোধহয় আমার মূল পয়েন্টটাই ধরতে পারো নাই। আমার পোস্টের উদ্দেশ্য ছিল- নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে (ভদ্রভাষায় লিখলাম) প্রাপ্তির ছবি ব্যবহার বিষয়ক। এই ব্লগে (কতিপয় ব্লগার বাদে- আমি তোমারেও তাদের দলভুক্ত মনে করি) সবাই মোটামুটি প্রাপ্তির প্রতি সহানুভূতিশীল। কেউ অর্থ দিয়া, কেউবা স্রেফ দোয়া দিয়া একটা সংহতি প্রকাশ করছে। আমাদের অনেকের মধ্যেই আদর্শগত বিভাজন আছে। তো সেই কতিপয়দের মধ্যে কেউ কেউ আবার উস্কানিমূলক ব্লগ ছাইপা একটা কেওয়াজ লাগাইতাছে। এক ছাগলে একটা লেখে, আরেক ছাগলে তার জবাব দেয়- আর তাদের পোস্টের ওপর থাকে প্রাপ্তির ছবি। এই কুতর্ক নিয়া আমার কোনো আগ্রহ নাই, আমি আর্তি জানাইছি ওর ছবি যেন কেউ অকারণে ব্যবহার না করে। এর মধ্যে তুমি যথারীতি বাম হাত ঢুকাইছ। তো যতদূর চিনি তোমার, এটাই স্বভাবজনিত কিংবা প্রবৃত্তিগত- বাইছা লও।
২. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অরূপ বলেছেন: ভাই হযবরল,
এই ভদ্রলোক স্রোতের উলটা দিকে চলার বিমল আনন্দে প্রচুর আঙুল বাজি করেন..
আগুনে যে ঘি ঢালে সেটা বুঝেও থামে না..
৩. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
হযবরল বলেছেন: আশা করা যায় রাইসু দা এবার বুঝবে ।
৪. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
হযবরল বলেছেন: খোমা মনে চেহারা , উনার রিসেন্ট কিছু পোস্ট আছে এই নিয়া ।

Click This Link



৫. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অরূপ বলেছেন: কেউ যদি ...... এর জায়গায় একটা উপযুক্ত বাংলা গালি বসিয়ে দিতো খুশি হতাম.. আমার স্টক ভালো না..
৬. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
হযবরল বলেছেন: হা হা অরুপ এর কি হইল ।
৭. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
হযবরল বলেছেন: রাইসু দা, যদি ও অপ্রাসঙ্গিক কথা তবুও বলি , আপনার সিডনী ভ্রমণ নিয়া আর কিছু লেখেন ।
৮. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অমি রহমান পিয়াল বলেছেন: কি জানি দিয়া মোছার জন্য এই লিখন-
তোমার মন্তব্য উস্কানীমূলক ছিল, কারণ তুমি তাতে বলছ যে... তোমার মতো আমারও স্মরণশক্তির অভাব হইছে!যাই বলছ তাতে উত্তর দিলেই উস্কানি হয়-এইটা মনে আছে । কী আর কমু ফ্রেন্ড, সব তো দেখি পাবলিকেই কয়।
৯. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অতিথি বলেছেন: শান্তি শান্তি ওহে দুই মহান কর্তা। আপনাদের বিবাদে একটু সদয় হোক বিধাতা। কৃপা করে যদি 2 তারিখ পিয়াল ভাই ও ব্রাত্য ভাই (ভাই বললাম এ জন্যে যে পিয়াল ভাইয়ের বন্ধুবর মনে হচ্ছে, সেহেুতু আমার অবশ্যই শ্রদ্ধনীয়) আমাদের সাথে যোগ দেন - তাহলে সামনা সামনি আরো অনেকক্ষণ ঝগড়াঝাটির মুলোৎপাটন করা যাবে।
১০. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অরূপ বলেছেন: ধন্যবাদ হযবরল..
রাইসু ব্লগে কোন নরমাল বিষয়ে আওয়াজ দেন না, ঘুটু লাগলেই শুধু ঘেউ মারে.. জনাব হইলেন ঘেউ সমিতির প্রেসিডেন্ট

১১. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অরূপ বলেছেন: আপনের আঙুল বাজী দেখি চিরন্তন রূপ ধারন করতেছে
পারলে বাচ্চাটারে সাহায্য করেন, ...... এর মতো এই বিষয়টার নোংরা রাজনৈতিক রূপ দিয়েন না...

পুরা টাউট একটা...
১২. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অতিথি বলেছেন: ধুর মিয়া আপনিও দেহি বাচ্চা পোলাপান হইয়া গেলেন। 2 তারিখ প্রাপ্তির বাসায় আসেন। আর আপনার মন্তব্য দিয়া ঐ পোস্টটারে একটু সমৃদ্ধ করবেন, প্লিজ! অরূপের কথায় মাইন্ড খাইয়েন না।
১৩. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
হযবরল বলেছেন: রাইসু দা , একটা খোমা আন্দোলন শুরু করিয়াছেন , এইটা কি জানো অরুপ ।
১৪. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অরূপ বলেছেন: ভাইজান
খোমা মানে কি?
১৫. ২৩ শে মে, ২০০৬ সকাল ৭:০৫
অতিথি বলেছেন: উপরোক্ত মন্তব্যটি ব্রাত্যর জন্য।
পিয়াল ভাই এখনও আপনার কোন রেসপনস নাই।
১৬. ২৩ শে মে, ২০০৬ সকাল ৮:০৫
সদরুল বলেছেন: অরূপ সাহেবের বান্দরের লাঠিটার কি হল? অনেক দিন আপনার লাঠির খেলা দেখেছিলাম কি না। আমরা খুব ভয় পেতাম, লাঠি বলে কথা।
১৭. ২৩ শে মে, ২০০৬ সকাল ৮:০৫
কালপুরুষ বলেছেন: কথায় কথায় মানুষের খুঁত ধরতে গেলে সেটা নিজেরই একটা খুঁত হয়ে দাঁড়ায়।আর এই খুঁত ধরার খুঁত থুঁতে বাতিক মানুষ পুষতে থাকলে খুঁত খুঁকে এক ক্রনিক ব্যধি হয়ে দাঁড়ায়।
১৮. ২৩ শে মে, ২০০৬ সকাল ৯:০৫
অরূপ বলেছেন: ভাই সদরুল,
আসেন আপনাকে আলিঙ্গন করি..
ভয় পান কেন?
১৯. ২৩ শে মে, ২০০৬ সকাল ১০:০৫
অতিথি বলেছেন: ভাই রাইসু, হুদা কামে পাট লোইতে গিয়া নিজেই পোছলা।
পোলাপান এর ঝারি খাইয়া পন্টে ইয়ে কোইরা দিলা নাকি।
বড়দের খেলা না খেইলা, তুমি বড়ং আর কিছু "সিডি কাভার দিয়া পেন্টের চেইন ঢাকা/ হাতে ড্রিংস" টাইপের ছবি দিয়ে পোস্ট দাও........... তোমার somewhere in য়ে লগিন করার আসল উদ্দেশ্য টা পুরন হবে।
২০. ২৩ শে মে, ২০০৬ সকাল ১১:০৫
অতিথি বলেছেন: আমার সত্যিই কোন খারাপ ইনটেনশন ছিল না... মেজাজ কিছুটা খারাপ থাকায় 'ষ্টুপিড' শব্দটা ব্যাবহার করেছিলাম... তবে গত 24 ঘন্টায় ওদের কাজকর্মে আমার 'ষ্টুপিড' শব্দটা নিজের প্রয়োজনীয়তা প্রমান করেছে...

মূল ব্যাপার হলো দিক্ষক যখন প্রাপ্তিকে নিয়ে উস্কানীমূলক একটি পোষ্ট দিয়ে পরিস্থিতি জটিল করেছিল তখন তাতে অমি ভাইয়ের আপত্তি ছিল না... সেই পোষ্টের প্রতিবাদ করা আমার পোষ্টের ব্যাপারেই উনার যত আপত্তি... এখানে সাবজেক্টটা 'প্রাপ্তি' নয়... সাবজেক্ট হলো 'ত্রিভুজ'... ব্যাপারটায় আমার সত্যিই খুব
sick লেগেছে... ব্রাত্য ভাই.. এই বিষয়টা নিয়ে আর কোন বাড়াবাড়ি না হলে আমার ভাল লাগবে... কারন পরিস্থিতি ঠান্ডা করতে গিয়ে যে বিতর্কের সূচনা হয়েছে তাতে আমার সত্যিই খুব খারাপ লাগছে....

মানুষের জন্য যখন কিছু করতে যাই তখন মানুষ ভুল বোঝে... তাই সবসময় নীরবেই করি .. এখানে একটা ভুল হয়েছে... পোষ্ট না দিয়ে সবাইকে হয়ত মেইল করে কথাটা বললে ভাল হতো... যাই হোক... আমি মানসিক ভাবে খুব কষ্ট পেয়েছি অমি ভাইয়ের কথায়... আর এটা নিয়ে আরো বিতর্ক বাড়লে আমার কষ্টের পরিমান আরো বাড়বে.. তাই দয়া করে আপনারা একটু থামবেন কি?
২১. ২৪ শে মে, ২০০৬ রাত ১০:০৫
অতিথি বলেছেন: রাইসু ভাই... আরো কিছু স্কেচ ছাড়ুন.... অপেক্ষায় আছি.. :)

 

মোট সময় লেগেছে ২.৮০৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস