somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... সাসটেইনেবল ‘ইভ টিজিং’ কেন উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ
তো, নারীর আন্তর্জাতিক উন্নতির মহীসোপানের সামনে বাধা হইয়া থাকা ধর্মীয় লোকাল কাঠ-আব্বাগো সাইজে রাখনের জন্য ‘ইভ টিজার’দের সামাজিক উপস্থিতি এই দেশে নেসেসিটি। তারা না থাকলে নারীর শত্রু মাত্র হইয়া থাকে ধর্মপ্রাণ জাগ্রত মুসলমান। তাতে কী হয় তার উদাহরণ পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে। ফলে নারীর ধীর ও সাসটেইনেবল উন্নতির জন্য তৃতীয় একটা পক্ষ দরকার যার উপস্থিতিতে ধর্মের মালিকেরা খানিক হাইবারনেশনে থাকবে। আমাদের দেশে ‘ইভ টিজার’রা সে উপস্থিতি হিসাবে মর্যাদা লাভ করছে। সো, ধর্মের মালিকগো পাশ কাটাইয়া পরিবারের কুলীনতার জন্য নমনীয় ধর্মীয় অনুশাসন চালু রাখতে ইভ টিজাররা একটা হাতিয়ার বটেই। কিন্তু এই পর্দামতি নারী সমাজরে কি কর্পোরেট দুনিয়া নিজের কইরা পাইতে চায় না?

অবশ্যই চায়। পর্দা মানেই শসতা। পর্দা মানেই নিশ্চিতি

(পূর্ণ লেখা) ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29533599 http://www.somewhereinblog.net/blog/raisublog/29533599 2012-02-02 00:29:44
দেশপ্রেম দেশে দেশে
পুরা লেখা (কুতর্কের দোকান) >> ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29527601 http://www.somewhereinblog.net/blog/raisublog/29527601 2012-01-23 10:24:08
আমরা কি ভারতের উপনিবেশ নাকি যে তাদের পণ্য বর্জন করব!
সবটার জন্য লিংক ক্লিক করুন >> ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29527506 http://www.somewhereinblog.net/blog/raisublog/29527506 2012-01-23 02:41:47
নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট ১১ http://bit.ly/rPtYTy ]]> http://www.somewhereinblog.net/blog/raisublog/29524454 http://www.somewhereinblog.net/blog/raisublog/29524454 2012-01-18 15:02:36 গরুর রচনা
সংজ্ঞা: বিশেষ্য। অকর্মক সেইসব প্রাণী যারা তাদের সম্মানিত লেজের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করেন তাদের গরু বলা হয়।

সংঙ্গাহীনতা: উপযুক্ত সংজ্ঞার অভাবে অনেক গরুই আর শেষ পর্যন্ত গরুতে পরিণত হইতে পারে না। গরুর সংজ্ঞাহীনতার একটি পর্যায় আছে। সংজ্ঞাহীন গরুর আরেক নাম গাধা।

ভূমিকা: ভূমিসংলগ্ন সকল বন্তু ও প্রাণীর ২টি করিয়া ভূমিকা থাকে। একটি ব্যক্তিগত ভূমিকা ও অপরটি সামাজিক। গরুর ব্যক্তিগত ভূমিকা এই যে, সে ভূমি হইতে উৎপন্ন ঘাস ও আগাছা ভক্ষণ করে। আর সমাজে দুধ সরবরাহের মাধ্যমে গরু তার সামাজিক ভূমিকাটি পালন করিয়া থাকে। কিন্তু গরু কখনোই ছাগল নয়। তার এই দুইটি ভূমিকা ছাড়াও আরেকটি অতিরিক্ত ভূমিকা (যদিও হিংসুকগণ একে গরুর অহমিকা বলিয়া জ্ঞান করে) আছে। তা হচ্ছে জাবর কাটা–গরু জাবর কাটে–এটি হচ্ছে গরুর রাজনৈতিক ভূমিকা।...

[পুরা লেখা >> bratyaraisu.com] ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29522703 http://www.somewhereinblog.net/blog/raisublog/29522703 2012-01-15 12:36:27
জাপানি প্রফেসরকে কেন বাংলার চোরের শাস্তি চাইতেই হবে?
চোরের শাস্তি চায় কি চায় না সেইটা যে যে গিরস্তের নিজের নিজের ব্যাপার। একজন জাপানি প্রফেসরকেও বাংলার উন্নয়ন, পুলিশি ব্যবস্থা ইত্যাদিতে আস্থা, বিশ্বাস ও অনুশীলন চালাইতে হবে, কী সাংঘাতিক!”

পুরা লেখা >> ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29511365 http://www.somewhereinblog.net/blog/raisublog/29511365 2011-12-28 10:20:26
ব্লগার সাবধান!
তার মতে, কোনো ব্যক্তির নামে কল্পকাহিনী, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কথা ব্লগ কিংবা ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও প্রকাশ অনুচিত।

“এটা এক ধরনের অপরাধ, আর এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকারকে অবশ্যই নতুন আইন করতে হবে। স¤প্রতি শীর্ষ পর্যায়ের এক রাজনীতিকও বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার সঙ্গে আমি একমত, আর এত দিন ধরে তা না করার দায় রাজনীতিক হিসেবে তারও স্বীকার করতে হবে,” বলেন তিনি।”

- ‘দায়িত্বহীন মুক্তমত নয়’ / বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম / ২০/১২/২০১

---

তৌফিক ভাইয়ের বিনয়টুকু গ্রহণ করলাম। মতের বিরোধিতা করি। প্রথম কথা হইল, যা ইচ্ছা তাই প্রকাশের নাম মতপ্রকাশ নয়। কিন্তু যা ইচ্ছা তাই প্রকাশের একটা ক্ষেত্র তৈরি হইছে, এর নাম ব্লগ। এই প্রকাশনা রুদ্ধ করা যাবে না। এইটা বিশ্বসমাজের নতুন ভাব, গ্রহণ না করলে দেশ হিসাবে ব্যবসা ও রাজনীতিতে ধরা খাইয়া থাকতে হবে। ব্লগরে পত্রিকার লগে মিলাইয়া দেখার বোকামি সরকারের শীর্ষ পর্যায়গুলি করবে না আশা করি।

ব্লগ মিডিয়া হিসাবে পত্রিকার মতো পাবলিক মিডিয়া না। এইটা সোশ্যাল মিডিয়া। যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া। এইখানে দায়িত্বশীলতার চাইতে পারস্পরিক মতামত বিনিময়ের মধ্য দিয়া দায়িত্বশীল অ-দায়িত্বশীল নির্বিশেষে সব ধরনের প্রকাশনার ব্যাপারে সহনশীলতা তৈরি হয়। ব্লগরে দায়িত্বশীল হইতে বলা আর ফেসবুক জাতীয় সোশ্যাল মিডিয়ারে কর্তব্যপরায়ণ হইতে বলা একই কথা। কোনো কোনো দেশ যেমন ফেসবুক ইত্যাদি বন্ধ কইরা দিছে, এই পরামর্শ তেমনই। ফেসবুক বন্ধ না কইরা ব্লগ নিয়ন্ত্রণ অসম্ভব ব্যাপার। ফলে ইউনূস নিয়া বেকায়দায় পড়া এই আওয়ামী সরকার ফেসবুক বন্ধ করতে চাইবে কিনা দেখার বিষয়।

কেবল শোনার বা দেখার বা পড়ার ভার ব্লগারদের নাই। তাই কোনো ব্লগার এইখানে দায়িত্বশীল না হইলেও অসুবিধা হয় না। নেহায়েত মন্তব্যকারীও এইখানে সেই দায়িত্বহীনতা খণ্ডন করার দায়িত্ব নিতে নিতে পারে। এইখানে পত্রিকার মতো আপাত শেষকথা বলার অবকাশ নাই। কাজেই দায়িত্বশীলতা যেই অভিভাবকত্বের বার্তা দেয় সেই সন্দেশ ব্লগারভক্ষ্য নয়।

পত্রিকাগুলা নিজস্ব ফোরাম তৈরি কইরা তার নাম দিছে ব্লগ। এখানে পত্রিকাশৃঙ্খলার আন্ডারে ব্লগ কায়েম হইছে। যেহেতু পত্রিকার নিজের ব্লগ সেইখানে প্রথমত যা ইচ্ছা তাই প্রকাশ করা যায় না; উপরন্তু মতপ্রকাশ প্রেস অ্যাক্টের আইনি শৃঙ্খলার মইধ্যে করতে হয়। অ-পত্রিকা ব্লগগুলা সেই অধীনতার মইধ্যে পড়ে না। কিন্তু যেহেতু পত্রিকার অফিসপালিত ব্লগগুলার চাইতে অ-পত্রিকা ব্লগ স্বাধীনতা তথা অ-দায়িত্বশীলতার কারণে অতি-জনপ্রিয় হইয়া উঠতেছে এখন পত্রিকার ব্লগ লেজহীন বান্দর দশায় নিপতিত হইছে। এবং সে কারণে পত্রিকাগুলার একটা মাথাব্যথা হইয়া দাঁড়াইছে ব্লগগুলারে নিয়ন্ত্রণ করার।

পত্রিকার যা কাজ ব্লগের তা না। যে দায়িত্ব ব্লগের নাই, সে দায়িত্বশীলতারও তার দরকার নাই। তথ্য মন্ত্রণালয় বরং বিচার কইরা দেখতে পারে পত্রিকা আইনের মইধ্যে ব্লগ পুষতে দেওয়ার সুযোগ আছে কিনা। ছোট ছোট গোষ্ঠীগুলার স্বাধীন প্রকাশনার জন্য জাতীয় দৈনিক বা মিডিয়ার পোষা ব্লগগুলি ক্ষতিকর হইয়া উঠতেছে।

আমি ২০০৮ সালে লেখছিলাম ’প্রথম আলো ব্লগ শুরু করলে কী কী ঘটতে পারে ?’। তাতে লেখছিলাম “ব্লগ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে তদবির করার মারফতে পিআলো বন্ধুসভা উপযোগী ব্লগীয় কানুন প্রতিষ্ঠা করবে। যার জের টানতে হবে সকলের।”

এখন বিডিনিউজ ব্লগ তৈরির পর একই অ্যাকশন শুরু করলো। ব্লগার সাবধান!

২৪/১২/২০১১]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29507023 http://www.somewhereinblog.net/blog/raisublog/29507023 2011-12-21 11:02:44
অনলাইনের পবিত্রতা রক্ষায় ব্লগদিবস! [প্রচারণা নোট]

[...] বাকস্বাধীনতার ধ্বজার একটি অংশে দেখা যাইতেছে অনলাইনে যুদ্ধাপরাধের পক্ষের তৎপরতা নিষিদ্ধ করতে চান এই আমন্ত্রণদাতারা! যে তৎপরতায় অপরাধ সংঘটিত হয় (যথা যুদ্ধাপরাধের পক্ষের তৎপরতা) সেই তৎপরতা অনলাইনে নিষিদ্ধ করতে চাওয়ার মধ্যে অফলাইনে নিষিদ্ধ না করতে পারা বা না চাওয়ার ছোঁয়া আছে। কথা হইতেছে কেন অনলাইনে সক্রিয় একটি গোষ্ঠি কেবলই অনলাইনে বাকস্বাধীনতার নিয়ন্ত্রণ চায়।

তারা কি মনে করে যুদ্ধাপরাধের পক্ষের সকল তৎপরতা (কেবল অনলাইন তৎপরতা নয়) নিষিদ্ধ করার ক্ষেত্রে আইন বা রাষ্ট্রের বা “নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিদের” [এবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১. অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ২. ডঃ আনিসুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ ৩. জনাব মোঃ নজরুল ইসলাম খান, প্রধান মন্ত্রীর একান্ত সচিব-১ এবং জাতীয় প্রকল্প পরিচালক, এটুআই প্রোগ্রাম ৪. অধ্যাপক গোলাম রহমান, সামাজিক গণযোগাযোগ বিশেষজ্ঞ ৫. জনাব আনীর চৌধুরী, পলিসি উপদেষ্টা, এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয় ৬. জনাব আসিফ সালেহ, পরিচালক কমিউনিকেশন এবং প্রধান, সামাজিক উদ্ভাবন কেন্দ্র ৭. জনাব জাকারিয়া স্বপন, প্রতিষ্ঠাতা ও সি.ই.ও., প্রিয়.কম] কোনো প্রবলেম আছে? হোয়াই নট যুদ্ধাপরাধের পক্ষের সকল তৎপরতা নিষিদ্ধ করতে চাওয়া? [...]

মিলনমেলার মাধ্যমে ‘নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিদের’ [ও তাদের উপদেষ্টাদের?] ফুসলানি দেওয়ার ধান্দার নিন্দা জানাই। অনলাইনে বা অফলাইনে যা কিছু অপরাধ গণ্য তার শাস্তি যা হবার তা হবে। তা বিষয়ে নিষেধাজ্ঞার আবেদন অনলাইনরে পবিত্র গণনার ইঙ্গিত। এই ধরনের ধর্মীয় সঙ্গীত শুইনা বাকশালে যোগ দেওয়া সেই আমলের লেখক নামধেয় কলঙ্কগুলার কথা মনে পইড়া গেল![...]

লিংক >> kutarkerdokan.com ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29505687 http://www.somewhereinblog.net/blog/raisublog/29505687 2011-12-19 09:38:42
পড়ার পরামর্শ দেওয়ার অর্থ হইল... http://www.somewhereinblog.net/blog/raisublog/29500662 http://www.somewhereinblog.net/blog/raisublog/29500662 2011-12-11 13:37:51 রোকেয়ার মিডল ক্লাস নারীশিক্ষা লইয়া কিছু হালকা পয়েন্ট... (প্রচারণা পোস্ট)
মিসেস্‌ আর, এস্‌, হোসেন (১৮৮০-৯.১২.১৯৩০)

“রোকেয়ারে নারীমুক্তির অবতার হিসাবে নিতে হইলে তিনি যে সচেতন ভাবে অনবোরধবাসিনী ছোটলোক মেয়েদের তার স্কুলের ছাত্রী হিসাবে দেইখাও দেখেন নাই সেইটা স্বীকার কইরা নিতে হয়। তা স্বীকার করলে রোকেয়ার নারীমুক্তির আন্দোলন গৌণ হইয়া যায় অনেকটাই। মহত্ত্ব তো দূরের ব্যাপার।” / ব্রারা

(লেখার লিংক: http://bit.ly/vqbiaU )
]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29499938 http://www.somewhereinblog.net/blog/raisublog/29499938 2011-12-10 10:21:18
পারিবারিক পরিচয়ের বাইরে মৃত্যুবরণ কি সম্ভব ছিল জালাল আলমগীরের পক্ষে? (প্রচারণা পোস্ট)

...জালাল আলমগীরের থাইদেশে মৃত্যুতে যে বাংলাদেশে প্রায় রাষ্ট্রীয় ধরনে (নাম্বার ১-এ বর্ণিত) শোকপ্রকাশ ঘটল এইটা সম্ভব হইছে মহীউদ্দীন খান আলমগীরের পরিচিতির জোরেই। আহমদ ছফা যখন মারা গেছিলেন তখন আওয়ামী লীগের বুদ্ধিজীবীকুল যাতে ছফারে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা না যায় তার জন্য বহু সোচ্চার হইছিলেন–শোক জানানো তো দূরকথা! শেখ হাসিনা, ড. মুহাম্মদ ইউনূস, তোফায়েল আহমেদ, এইচটি ইমাম, মশিউর রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, আবুল কালাম আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত–এনারা কেউই কিন্তু কয়দিন আগে মারা যাওয়া কথাশিল্পী রশীদ করীমের মৃত্যুতে শোক দেখাইতে যান নাই। তার দরকারও ছিল না সেইটা আমরা সকলেই জানি।

কিন্তু যেখানে পিতৃপরিচয় সন্তানের পরিচয়রে তৈরি কইরা দেয় তারে দেইখাও না দেখার ভান করার কী আছে? জালাল আলমগীরের এর চেয়ে বড় কোনো পরিচয় ছিল না যে তিনি মহীউদ্দীন খান আলমগীরের ছেলে ছিলেন। তার আত্মার শান্তি হউক!...

পুরা লেখা দেখুন কুতর্কের দোকানে

]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29496759 http://www.somewhereinblog.net/blog/raisublog/29496759 2011-12-05 12:20:24
ঢাকার বৃদ্ধি--শেখ হাসিনাকে খোশ আমদেদ
ছবি: নয়ন কুমার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সূত্র: মধ্যরাতে শহীদমিনারে ঢাকা ভাগের প্রতিবাদ


ঢাকা ভাগ যদি দুঃখ জাগানিয়া ফোর হানড্রেড মোমবাতির আভা তাইলে ঢাকায় না থাকতে পারা গ্রাম গ্রঞ্জ শহর আর মহল্লাগুলি কি দেবদারু গাছের আগায় আগায় আগুন জ্বালাইয়া অপ্রাপ্তিজনিত শোক করবে?

শোকের এই আগুন আহূতি প্রতিবাদরেও হিন্দু মূরতিতে ধরতে চায়। শহীদ মিনারে ধর্মাচারণ থামতেছেই না। এরপর ক্ষতিগ্রস্ত মুসলমানরা আগর জ্বালাইয়া মিলাদ আরম্ভ করলে সেক্যুলাররা কি বিছাইয়া তা আটকানোর এক্টিভিজম সারবে?

সারাদেশের ঢাকাত্ব প্রাপ্তির আগেই ঢাকারে ছোট সাইজেবল পরগণা করার সাহস করতে পারায় শেখ হাসিনাকে খোশ আমদেদ। রাজধানীর গতি, রূপ ইত্যাদি অর্থনৈতিক প্রপঞ্চ--বুদ্ধিজীবীরা ৪০০ বছরের মায়ায় জড়াইছেন--তারা তা বুঝতে পারবেন না আশা করা তো যায়ই।

এরপরে রাজধানী ঢাকা থিকা সরাইয়া সাভার কি মানিকগঞ্জে নিয়া গেলে কি বুদ্ধিজীবীরা শহীদ মিনারে ভাত চড়াইতে আসবেন?]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29493972 http://www.somewhereinblog.net/blog/raisublog/29493972 2011-12-01 08:49:03
গৌতম ঘোষের 'মনের মানুষ' নিয়ে আর্টস-এর বৈঠক

মনের মানুষ (কিস্তি ১)

১৫০ মিনিট দৈর্ঘ্যের সিনেমা ‘মনের মানুষ‘ মুক্তি পায় ২০১০ সালের ০৩ ডিসেম্বর। পরিচালক গৌতম ঘোষ। প্রযোজনা করেছেন গৌতম কুণ্ডু এবং হাবিবুর রহমান খান। বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত। উপন্যাস মনের মানুষ প্রকাশিত হয় ১৪১৫ বঙ্গাব্দে দেশ পত্রিকার শারদীয় সংখ্যায়...।

মুক্তির পরে মনের মানুষ দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পায়। মুগ্ধ দর্শকের বিপরীতে বহু দর্শক ক্ষুব্ধ হয়েছেন। সাম্প্রতিক বাংলাদেশে লালন নিয়ে ভাবেন, লেখেন, করেন–এমন অনেকেই মনের মানুষ-এ পরিবেশিত লালনকে গ্রহণ করতে পারেননি, মনের মানুষ-এ লালন ও তাঁর দর্শন খণ্ডিত হয়েছে বলে অভিযোগ তুলেছেন।

এই কনটেক্সটে ২০১১ সালের ২৪ জানুয়ারি সন্ধ্যায় আর্টস বৈঠক ডাকা হয় bdnews24.com-এর তখনকার ধানমণ্ডি অফিসের সভাকক্ষে। বৈঠক সঞ্চালন করেছেন ব্রাত্য রাইসু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—

ফরহাদ মজহার (কবি, লেখক ও গীতিকার)
সলিমুল্লাহ খান (শিক্ষক, লেখক ও অনুবাদক)
গৌতম দাস (লেখক, প্রবাসী)
মানস চৌধুরী (শিক্ষক, লেখক)
রাজু আলাউদ্দিন (কবি, সাংবাদিক)
জাকির হোসেন রাজু (চলচ্চিত্র সমালোচক ও নির্মাতা)
ফাহমিদুল হক (শিক্ষক ও লেখক)
অরূপ রাহী (গায়ক, সংস্কৃতি-রাজনীতি চিন্তুক)
মোহাম্মদ আজম (শিক্ষক ও লেখক)
সাবরিনা সুলতানা চৌধুরী (শিক্ষক)
মুসতাইন জহির (লেখক)
এস এম রেজাউল করিম (লেখক)

(সম্পূর্ণ লেখা)
]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29493589 http://www.somewhereinblog.net/blog/raisublog/29493589 2011-11-30 18:09:37
আন আইডেন্টিফায়েড অরা ফ্লাইং অবজেক্ট/ অরা উড়ে না টুরে না/ অরা, ওই পাখি হারামজাদার গুষ্টিরা/... [প্রচারণা] LINK ]]> http://www.somewhereinblog.net/blog/raisublog/29491942 http://www.somewhereinblog.net/blog/raisublog/29491942 2011-11-28 10:13:46 প্রথম আলো ব্লগ কি তাহমিমার ইন্টারভিউতে বইয়ের বিজ্ঞাপন বিষয়ক আমার পোস্টটা মুইছা দিল তবে?

তাহমিমার বইয়ের বিজ্ঞাপন!--“এবং এখন তা বাজারে পাওয়া যাচ্ছে।”
---

উপরেরটা সামহোর পোস্ট। একই পোস্ট প্রথম আলোতে দিছিলাম। ঝুলছিলো। কিন্তু আইজকা দেখলাম মুইছা দিছে। আমি আবার পাবলিশ দিয়া আসছি। দেখি মুছলে দাগ থাকে কিনা।

আমার প্রথম আলো ব্লগ লিংক: http://prothom-aloblog.com/profile/braisu

]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29491128 http://www.somewhereinblog.net/blog/raisublog/29491128 2011-11-26 21:42:50
তাহমিমার বইয়ের বিজ্ঞাপন!--“এবং এখন তা বাজারে পাওয়া যাচ্ছে।”

“প্রশ্ন: ২০০৭ সালে আপনার প্রথম উপন্যাস দ্য গোল্ডেন এজ প্রকাশের তিন বছর পর এ বছরের মে মাসে ইংল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়ায় একসঙ্গে প্রকাশিত হয়েছে আপনার দ্বিতীয় উপন্যাস দ্য গুড মুসলিম। ঢাকার প্রথমা প্রকাশনও গত ২১ নভেম্বর উপন্যাসটি প্রকাশ করেছে এবং এখন তা বাজারে পাওয়া যাচ্ছে। উপন্যাসটি সম্পর্কে কিছু বলুন।”
মশিউল আলমের নেওয়া উপন্যাসিক তাহমিমা আনামের সাক্ষাৎকার, ২৫ নভেম্বর ২০১১, পিআলো

মশিউল আলমের অবস্থা বেশি ভালো নাই মনে হইতেছে। বা প্রথম আলো ঘরেরই। বোধহয় ওনাদের প্রথমা প্রকাশন-এরও চাকা অল্প ঘুরে। নাইলে মশিউল আলমের মতো স্বনামখ্যাত লেখকরে দিয়া তাহমিমা আনামের বইয়ের খবরদারি করাইতে হয় কী কারণে! দেখেন এই ইন্টারভিউর প্রথম প্যারাটুকু কী করুণভাবে তাহমিমা আনামের বইয়ের বিজ্ঞাপনের কাম সারার কোশেশ করলো।

হায়, মশিউল আলমের উপন্যাসের বিজ্ঞাপন কবে এইভাবে বাজারদারি করবে প্রথম আলো? বা ডেইল স্টার?

২৫ নভেম্বর ২০১১]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29490445 http://www.somewhereinblog.net/blog/raisublog/29490445 2011-11-25 21:39:03
ডোরেমন বাংলায় হউক: বাচ্চাহিন্দি ঠেকান!

শিশুদের জন্য যেমন পর্নোগ্রাফি সহ অনেক কিছুই ১৮ না হইলে নিষিদ্ধ তেমনি হিন্দি ভাষার ‘ডোরেমন’ নিষিদ্ধ করলে সমস্যা কী? বাংলায় ডাব করা ডোরেমন রপ্তানী করতে বললেই হয় হিন্দি ভাষাভাষী ব্যবসায়ীদের।

যারা মাতৃভাষা শিখার আগেই ভিন্ন ভাষা শিখা ফালায় তাদের জন্য ওই ভাষাই মাতৃভাষা। যেহেতু আমাদের একটা রাষ্ট্রভাষা আছে সুতরাং যতদিন না হুমকি হইয়া দাঁড়াইল ততদিন পর্যন্ত ইংরেজি, জাপানি, হিন্দি, উর্দু বা বর্মী ভাষা আমাদের জন্য সমস্যা না। কিন্তু এখন বাচ্চাহিন্দি একটা বড় সমস্যা বাংলা ভাষার জন্য।

হিন্দি ডোরেমন বাংলা ভিন্ন অন্য ভাষার জন্য আরো বড় সমস্যা। কোন জিনিস কত আসমান থিকা নাযেল হইছে তাতে কী যায় আসে? পর্নোগ্রাফি কি খারাপ? কিন্তু শিশুদের আমরা দেখতে দিমু না, ওইটা আইনপ্রণেতারা, দেশব্যবসায়ীরা ঠিক করছে। পর্নোগ্রাফি যে কারণে শিশুদের জন্য নিষিদ্ধ করা হয় ঠিক একই কারণে শিশুদের কাছে মদ বা সিগারেট বেচা নিষিদ্ধ হয় না। একেকটার জন্য একেক কারণ খেলা করে।

আপাতত বাংলাদেশে আধিপত্যবাদী বাংলা ও নিগৃহীত অন্য ভাষাগুলার স্বার্থে হিন্দি ডাব ডোরেমন নিষিদ্ধ করা উচিত। কিন্তু আমি বলবো হিন্দি ভাষাভাষী বাচ্চালোগদের জন্য ইনডিয়ায় বাংলা ডোরেমন দেখা বাধ্যতামূলক করা ঠিক হবে না। সব জায়গায় সকল ভাষা আগ্রাসনবাদীদের ঠেকান।

২.
হিন্দুস্তান জাপানি ভাষার ডোরেমন চালাইতে পারতো কিন্তু তারা তা চালায় নাই। সেই রকম দিলে ফরিদ সাহেবের তরিকায় হিন্দুস্তানি বাচ্চারা মাতৃভাষা হিন্দিকে অবহেলা না কইরা আলবৎ জাপানি ভাষামাধুরী শিখতে পারতো।

হিন্দুস্তানের ব্যবসায়ীদের পথই মাড়াইতে চাইতেছি আমরা, দেশী ভাষায় বিদেশী মাল। বিদেশী ভাষা শিক্ষা এক জিনিস আর বিদেশী ভাষায় কুক্ষিগত হইয়া যাওয়া ভিন্ন জিনিস। বাড়িঘরে সারাক্ষণ ভিন্ন ভাষায় কথা বলা বাচ্চা মোটেই খারাপ কিছু না। টেলিভিশনের ভাষায়ই তো কথা বলে ওরা। হিন্দিভাষী পিপল কি খারাপ? নয়। বাচ্চারা সকলেই যদি চায় মাতৃভাষারে অবহেলা কইরা হিন্দিতেই কথা কইবে আপত্তির কী আছে। শিশুর নিজের মুখ শিশুর নিজের ভাষা।

কিন্তু এইটা খালি বাচ্চাদের ব্যাপার না। যে অর্থে পর্নোগ্রাফি বা মদ খাওয়া বাচ্চাদের ব্যাপার না সে অর্থেই বাজার ব্যবস্থা গোয়া মারা খাওয়ার মধ্য দিয়া বাচ্চাদের হিন্দি ভাষায় বুৎপত্তি অর্জন করতে হবে তা আপত্তির ব্যাপার।

যে কারণে উর্দুরে আমরা নেই নাই বিদেশী ভাষা শিক্ষার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সেই একই কারণে হিন্দি ভাষার সাম্রাজ্যবাদও ঠেকানোর আহ্বান জানানো যাইতেছে। জয় বাংলা!]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29490029 http://www.somewhereinblog.net/blog/raisublog/29490029 2011-11-25 06:53:14
বিদ্যালয় হুজুর, আপনি কী বলেন?

“বরগুনা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক চেয়ে বিয়ের আসরে তালাক পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী খান হীরণ এবং তার ফুফুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের তাদের দুজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন। গত ১৫ নভেম্বর থেকে এই বরখাস্তের আদেশ কার্যকর হবে।”
শিক্ষক হীরণ ও তার ফুফু বরখাস্ত / bdnews24.com

প্রতিষ্ঠান-এর তালাক দেওয়ার এই ক্ষমতা বড় চমৎকার।

ঠিক কী কারণে অভিযুক্ত হইলে বা সাজা পাইলে বা অপরাধ করলে প্রতিষ্ঠান বরখাস্ত করে? হীরণের ও তার ফুপুর বরখাস্তরে যদি প্রতিষ্ঠানের তরফে অপরাধের কারণে সাজা প্রদান ধরা হয় তাইলে প্রশ্ন আসে শিক্ষা প্রতিষ্ঠান কি বিচার বিভাগের অংশ? বিচার প্রতিষ্ঠান কি শিক্ষা প্রতিষ্ঠানরে নির্দেশ দিছে বরখাস্ত করনের [....]

পূর্ণ লেখার লিংক > বিদ্যালয় হুজুর, আপনি কী বলেন? (১৮/১১/২০১১) । kutarkerdokan.com ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29486015 http://www.somewhereinblog.net/blog/raisublog/29486015 2011-11-18 23:59:05
বাষ্প, মেঘ ও ব্লগারপুঞ্জ
ব্লগারদের লেখালেখির মূল বস্তু দেখা যাইতেছে হৃদয়াবেগ। জনসাধারণের জন্যে বুকের ব্যথা। হোয়াই? ব্লগ কি তবে চিঠি লেখার বিকল্প হইছে নাকি?

মিডিয়া তথা পত্রপত্রিকা ব্লগারদের বাষ্পরে মূলধন কইরা নিজেদের কাটতি বাড়াইতে মরিয়া হইয়া উঠছে। জনসাধারণের ব্যক্তিগত স্পেসরে আদৌ পাত্তা দিতেছে না। যেইখানে মিডিয়ার পক্ষে খানিক অসম্ভব হইতেছে সেইখানে নিজস্ব ব্লগগুলারে লেলাইয়া দিতেছে তারা!

১৭.১১.২০১১]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29484967 http://www.somewhereinblog.net/blog/raisublog/29484967 2011-11-17 11:20:21
সকাল সাতটায় হেথা কণ্ঠস্বর হইয়া লোকে দেখা দেয়, কথা বলে, হাসে ও ভ্রুকুটি করে
আর এক সময় দেখাও দেয় না, তারা হাসেও না–
তারা আর নাই। মনে করো সকাল বেলায়
যদি ফোন ভাইব্রেশনে কাঁইপা উঠলো তুমি ভাবলা
শওকত ওসমান। কিন্তু দেখো সে তো নাই
সে তো নাই আর তার ছেলে আছে মন্ত্রী-অবস্থায়
তার কোনো কণ্ঠস্বর টেবিলের ত্রস্ত ফোন
ঝনঝনায়ে সকাল সাতটায়
বলবে না, ‘ভাই, আমি শওকত ওসমান
ঘুম ভাঙায়ে দিলাম?’ [...]

পূর্ণ লেখার লিংক: সকাল সাতটায় (কবিতা ৪.১১.২০১১) । bratyaraisu.com ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29484311 http://www.somewhereinblog.net/blog/raisublog/29484311 2011-11-16 12:35:27
যৌতুক কেন খারাপ?
কাইয়ুম চৌধুরীর আঁকা

‘যৌতুক একটি অভিশাপ’–বটে, কিন্তু কন্যাসন্তান তার নিজ পরিবার থিকা কোন ঘোড়ার আণ্ডাটি পাইয়া থাকে যৌতুকহীন বিয়া ব্যবস্থায়?

মেয়েদেরকে আপনারা অবশ্যই যৌতুক ছাড়াই বিয়া দিবেন কিন্তু উত্তরাধিকারক্রমে প্রাপ্য সম্পত্তির ভোগদখল থিকা যে সে বঞ্চিত হইতেছে তার সমাধান কী? পরাধীন নারীর স্বামীগৃহের অন্নগ্রহণ যদি শাস্ত্রসম্মত হয়, যৌতুক কেন অশাস্ত্রীয়?

যৌতুকের প্রাপ্য আইন্না দেওনের জন্য বউরে পিটায়, মাইরা ফেলায়–এগুলা অপরাধ। কিন্তু এই যে বাপ-মা-ভাইয়েরা মেয়ে বা বোনরে কোনো খরচা দিতেই রাজি হয় না যৌতুক নিষিদ্ধ হওয়ার আনন্দে এরে কেবল পরবর্তীকালীন পাষণ্ড স্বামীর অত্যাচারের মইধ্যে না দেইখা কন্যাসন্তানের প্রাপ্য বিষয়ে পরিবারের দুই নাম্বারী হিসাবেও দেখা যাইতে পারে।

যৌতুকলোভী স্বামী ও তার আত্মীয়স্বজনের লোভের শাস্তি ‘যৌতুক নিষিদ্ধকরণ আইন’ মারফতে দিয়া বেশ সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হইল বুঝলাম… কিন্তু এই নিষিদ্ধ যৌতুকের ফাঁকে কত নারীর বাপের বাড়ির সম্পত্তি যে তার ভাইয়েরা মাইরা দিতেছে তার কোনো ইয়ত্তা আছে কি?

ফলে দুইটা ব্যবস্থা দরকার:
১. যৌতুক নিষিদ্ধকরণ আইন-এর যথাপ্রয়োগ।
২. নারীর বিবাহের সময়ই তার বাপের মায়ের ভাইয়ের বাড়ির পাওনাদেনার লিগ্যাল সমাধান।

দুই.
উত্তরাধিকার আইনের মইধ্যে কোথাও ঘাপলা আছে নিশ্চয়ই। যে কারণে যৌতুকের আগমন। নারী যেহেতু পিতামূলক সম্পত্তির অধিকারী সচরাচর বিয়ের সময়টায় বা আগে আগে হয় না, তাই তার স্বাধীনতাও আসে না। বরং নারী যাতে স্বেচ্ছাচারী অর্থাৎ স্বাধীন বা বহুগামী না হইয়া ওঠে তার জন্যই তারে সম্পত্তি দেওয়া হয় না তখন ও যোগ্য এবং একটিমাত্র পাত্রে তাকে বন্দোবস্ত করে পরিবার। দেখবেন নারীকে পরিবার কখনো একসঙ্গে একাধিক পাত্রে পাত্রস্থ করে না। বিপরীত ক্রমে পুরুষের স্বাভাবিকতা যে সে বহু নারীকে বিয়ে করতে পারবে। আইন কইরা সেই সুযোগ সীমিত করা হইছে বটে, তার মানেই সমাজে এই ব্যাপারের স্বীকৃতি আছে। দেখা যায় পাত্রমহোদয় নারীর ভরণ পোষণ ও পাহারার বিনিময়ে যৌতুক দাবি কইরা বসে। [...]

পূর্ণ লেখার লিংক > যৌতুক কেন খারাপ? । kutarkerdokan.com

]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29483639 http://www.somewhereinblog.net/blog/raisublog/29483639 2011-11-15 11:47:49
নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট (১০)


ওরে আগুন আমার ভাই...
--রবীন্দ্রনাথ ঠাকুর

অকস্মাৎ বজ্রপাত।
আগুন ছড়ায়ে গেল কাঠের নৌকায়
ধাপে ধাপে
প্রথমে তো খাক হইল অগ্রভাগগুলা
গুরুর নিশান যথা
যেথা আগুন জ্বলতে থাকতো অহোরাত্র বেলজিয়াম গ্লাসে তৈরি
গ্যাসের চুলায়
বহ্নিদ্বারা আহ্নিকাদি সারা হইত তাতে
মই দিয়া
বই যোগে, টেগোরের--
তাহে হইত আগুন বন্দনা

তারা সব কয়লা হইয়া গেল!

ছিল কিছু স্টিলও
আর, বেলোয়াড়ি কাচের ঢলানি--
তাই গুরু ফুৎকারিল:
“মানি না! মানি না!!

রবি টেগোরের ভাই
আগুন কী করবে বাল
আমার নৌকার?
তোরা দে ফুঃ! তোরা দে ফুঃ!!”

যাত্রী যারা সেবকেরা
জাহাজেরা ডেকে ভাসা
অল্প অক্সিজেনঋদ্ধ ছাইমাখাবাতাস
খাইয়া টাইয়া ফুলাইয়া রইল গাল
যেনবা বেলুন–
পানিতে ভাসতে আছে লোলজিহ্ব
আগুনের নিচে…

গুরু বললো, “এখনি না–
আরো পরে ‘মানি না’, ‘মানি না’
প্রথমে তো দম বন্ধ
ফোলা গালে খোলা পালে
বাতাস আটকাও–তোরা নাসারন্ধ্র, পায়ুপথ,
আরো যা যা ছিদ্র আছে
দিয়া কর অনর্গল আরো আরো বায়ু উৎপাদন!”

যাত্রীমুখগহ্বরসমষ্টি ব্যাইপা ঘটিতহি আরো আরো বায়ু হুৎপাদন–

চেয়ারে দাঁড়াইন্না গুরু,
সকলের চাইতে উচ্চ,
বললো, “কিন্তু
গরম লাগতেছে খুব--
তোরা কিন্তু
আমি না বলার আগে
তোরা ফু দিবি না!”
[... ... ...]

পূর্ণ লেখার লিংক >> নদীমধ্যে গুরুসঙ্গ: আ জার্নি বাই বোট (১০) । bratyaraisu.com ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29482912 http://www.somewhereinblog.net/blog/raisublog/29482912 2011-11-14 08:21:35
অ্যামেচার আর্টিস্ট কী জিনিস!
নভেম্বর ১১, ২০১১]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29481554 http://www.somewhereinblog.net/blog/raisublog/29481554 2011-11-12 00:15:25
বারান্দার টবে তামাক চাষ / শামীমা বিনতে রহমান / আর্টস আর্টস-এ নতুন লেখা

বারান্দার টবে তামাক চাষ
শামীমা বিনতে রহমান | ৭ নভেম্বর ২০১১

"সুপ্রিয় একদিন ইনানের বেডরুমের পাশে লাগোয়া বারান্দায় আড্ডার মধ্যে সাবিনের দিকে ঘুরে বসে, চোখের মণিতে দেড়-দুই সেকেন্ডের চক্কর দিয়ে বললো, তোদের হাসি দেখলে কী মনে হয় জানিস? মনে হয় দাঁতের আগায় দুই জনই বিষ লাগায়ে রাখিস। এ্যাই, তোরা চুমু খাওয়ার সময় কি বিষ, মানে পয়জন দাঁত থেকে লালায় লালায় এক্সচেইঞ্জ করিস? হা হা হা।"

লিংক: http://arts.bdnews24.com/?p=4184  
]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29479298 http://www.somewhereinblog.net/blog/raisublog/29479298 2011-11-07 13:28:46
ভ্রমণে হালাল খাদ্য আবু সুফিয়ানের `সিডনির পথে পথের প্রতিক্রিয়ায় ASRA



"লেখকের স্ত্রী, বোন এবং আত্মীয়দের ছবি দেখে বোঝা গেছে এরা কেউই স্বাভাবিক ধার্মিক মুসলমান নন। তথাকথিত বাংলাদেশী মুসলমান! যারা সুযোগ পেলেই বিদেশী সাজতে পিছপা হন না। কাক হয়ে ময়ূর সাজার মানসিকতা! আর তাই এরা কেউই হালাল খাদ্য নিয়ে ব্যথিত চিন্তিত বা উদ্বিগ্ন নন! যে কোনোখানেই গেলাম আর খেলাম এটা একজন প্রকৃত মুসলমানের পক্ষে শোভনীয় নয়। বিদেশ ভ্রমণে আমাদের এটা একটা বিরাট কন্সার্ন হবার কথা। এটা মাথায় নিয়েই বিদেশে যাওয়া উচিত! " / ASRA

পূর্ণ মন্তব্য পাঠের জন্য ক্লিক করুন >> http://arts.bdnews24.com/?p=4172 ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29478292 http://www.somewhereinblog.net/blog/raisublog/29478292 2011-11-05 11:42:51
মিষ্টির সেকাল ও একাল । শফিক রেহমান

লিংক । আর্টস >> ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29476045 http://www.somewhereinblog.net/blog/raisublog/29476045 2011-11-01 01:40:11
ভেনিসে রনি-এবাদুরের ইনস্টলেশন আর্ট

রুশদির ‘কারা কোজ’-এর মাল্টি-কালচারাল সমাধি-সৌধ
এস এম রেজাউল করিম | ২৯ অক্টোবর ২০১১ । আর্টস
]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29475543 http://www.somewhereinblog.net/blog/raisublog/29475543 2011-10-31 10:03:47
ফাস্ট ফুড
তো আমরা–তুর্কি মেয়েটার কী জানি নাম ছিল–সে আর আমি খাবারের দোকানটায় বইসা কী জানি একটা খাইতেছিলাম। সর্বভারতীয় চটপটি কি? বাজে। ঠাণ্ডা চটপটিই বোধহয় গরম কইরা দিছিল। ওরা, ওই চটপটিরা–নাকি অন্য কারা–দ্রুত ঠাণ্ডা হইয়া আসতেছিলেন। খাইতে খাইতেই। আগলি খাবার। মোটা মেয়েটা (কালো না) মানবাধিকার নিয়া কথা কইতেছিল। কী যে বলছিলাম মনে পড়তেছে না। শিক্ষা নিয়া বলতেছিলাম কি? যে শিক্ষা কেন খারাপ। কেন ফকিন্নির বাচ্চাদের পড়াশোনা করাইতে হবে না রাষ্ট্রে।

চটপটি (নাকি অন্য কিছু) যখন আর খাইতে পারতেছিলাম না আমরা তখন একটা ছোটলোকদের স্কুলে আমি আর্ট শিখামু কিনা জিগাইলেন উনি। আমি না বললাম। উনি [...]

পূর্ণ লেখার লিংক >> ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29474834 http://www.somewhereinblog.net/blog/raisublog/29474834 2011-10-30 10:36:06
রচয়িতার দায়িত্ব -- আছে / নাই

পাঠক, শ্রোতা বা দর্শকের ব্যাপারে লেখক, গীতিকার বা চলচ্চিত্র রচয়িতার কোনো দায়-দায়িত্ব নাই।

পড়ার জন্য ক্লিক করুন >> ]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29473653 http://www.somewhereinblog.net/blog/raisublog/29473653 2011-10-28 11:03:15
কবি টোমাজ ট্রান্সট্রোমারের সাক্ষাৎকার থেকে -আর্টস


”নেভিল: আমার কিন্তু আপনার কবিতা পড়ে কখনই মনে হয়নি আপনি ভবঘুরে। আমার বরং মনে হয় আপনার শেকড় সুইডেনে, সুইডেনের আবহাওয়ার মধ্যে আপনি প্রোথিত। আপনি কি একমত?

ট্রান্সট্রোমার: আপনি যে বললেন আবহাওয়া…আমার নিজেরও মনে হয় আমার শেকড় রয়ে গেছে সেই বিশাল দৃশ্যপটে, বড় বড় মাঠে, আমার অভিজ্ঞতায় আমার দর্শনে সুইডেনের দৃশ্যপট। সুইডেনের যে কোন মানুষ–বিশেষ করে যারা কবিতা চর্চা করেন, তাঁদের সকলের জন্য সুইডেনের আবহাওয়ার গুরুত্ব অসীম। অদ্ভুত সুন্দর আলো! আমরা নর্থ থেকে বেশ দুরে কিন্তু গালফ প্রবাহের জন্য আমাদের আবহাওয়াটা মৃদুমন্দ বলা যায়। কিন্তু সুমেরুর আলো। আর এই আলো কেবল সুইডেনেই দেখা যায়। আমাদের গ্রীষ্মের আলো এক্কেবারে ঝলমলে আবার আমাদের শীত ভীষণ অন্ধকার।

নেভিল: হ্যাঁ দীর্ঘ আর অন্ধকার। আপনার কিছু অদ্ভুত সুন্দর গ্রীষ্মের কবিতা আছে। গ্রীষ্মের স্বস্তি নিয়ে আপনার কাব্যের ভাবনাগুলো এতো প্রখর! আপনি আগে উল্লেখ করেছিলেন, কম বয়সে সুইডেনের প্রকৃতি, জল-জঙ্গলের সাথে আপনার সম্পর্ক ভীষণ শক্তিশালী ছিল। আপনার কবিতার একটা জিনিসে আমি বেশ ধাক্কা খেয়েছিলাম। কবিতাগুলো যতোই অন্তরাত্মা নিয়ে লেখা হোক, আত্মকে নিয়ে লেখা হোক, তার মধ্যে ঠিকই বাহ্যিকতার অপরূপ বর্ণণা পাওয়া যায়। কবিতা জীবনের অন্দরমহল নিয়ে লিখিত হলেও সেগুলি আসলে খুব কমই অভ্যন্তরের বর্ণনায় সাজানো থাকে। বরং আপনার কবিতায় বাইরের প্রকৃতির সবিশেষ বর্ণনা আমি দেখতে পাই। ‘‘Vermeer’’ তেমন একটি কবিতা যেখানে আপনি আসলে নিজের অন্দরমহলে, কিন্ত বাহ্যত পাই সরাইখানা এবং স্টুডিওর বিবরণ। কিন্তু আপনার এলিজির বিষয়ে ভাবি আমি, যেখানে আপনি হয়তো কোন একটা কক্ষে হাঁটছেন, আপনার দৃষ্টি হঠাৎ-ই কক্ষের বাইরে চলে যায়, জানালায় কিংবা বারান্দায়—এই ব্যাপারটা অসাধারণ! আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? যেটা আমার কাছে খুব চমকপ্রদ মনে হয়েছিল যে আপনার অন্দরের প্রতি আগ্রহ রয়েছে কিন্তু আপনার ভাবনার, দেখবার রাস্তাটা সব সময়ই বাইরের।

ট্রান্সট্রোমার: হুম…সম্ভবত এটাই আসলে আমার অনুপ্রেরণার জায়গা–একই সময়ে দুটো জায়গায় থাকতে পারা…কিংবা এমন একটা বোধ হতে থাকা যে আপনি যেখানে আছেন সেটা যতোই রুদ্ধ দেখাক, আসলে কিন্তু পুরোটাই খোলা। হ্যাঁ এটাকে অস্পষ্ট, দ্ব্যর্থক মনে হতেই পারে। কিন্তু এটাই আসলে আমার সমস্ত অনুপ্রেরণার জায়গা যেখান থেকে কাব্য আমার মধ্যে ধরা দেয়।”

[সম্পূর্ণ সাক্ষাৎকারের লিংক: http://arts.bdnews24.com/?p=4076

অনুবাদ: ফাতেমা সুলতানা শুভ্রা | ১৩ অক্টোবর ২০১১
]]>
http://www.somewhereinblog.net/blog/raisublog/29465809 http://www.somewhereinblog.net/blog/raisublog/29465809 2011-10-14 11:55:52