একদিন ভোরে দেখা হয়েছিল পার্কে
তোমার অভিমানী চোখে শুধু জল
দু'জনের ফিরে যাওয়া দু'জন দেখলাম
( একটা কবিতা লিখতে চেষ্টা করছি । কিন্তু পারছি না । তিন লাইন লিখে থামলাম । কিছুতেই আর একটা লাইনও লিখতে পারছি না । সোমবার, রাত ৮ টা । )
ভালোবাসাহীন জীবনের চেয়ে মৃত্যু অনেক সহজ
তোমার বুকে মাথা রেখে অন্যভুবনের স্বাদ পেয়েছি
যখন ভাবি তোমার বুকে আর মাথা রাখা হবে না-
তখন লাশ হয়ে যাই । কাঁদে না ছি !
( দুই লাইন লিখেই- মনে হচ্ছে অনেক লিখেছি । আজও লিখতে পারছি না । কোনো উপমা মাথায় আসছে না । মনে হচ্ছে বুকের মধ্যে কেমন চাপ চাপ কষ্ট জমাট বেঁধে আছে । মঙ্গল বার সকাল ১১ টা । )
কেউ না কেউ আমার অপেক্ষায় আছে
কাছে গেলে চুমু পাবো আলিঙ্গন পাবো
আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা তোমার আর ফুরাবে না
তুমি তো জানো- তুমি তো বোঝ না বোকা মেয়ে,
আমি তো হারিয়ে যাবো অন্ধকারের ভীড়ে ।
( আজও লিখতে পারছি না । মাথার ভেতরে কোনো শব্দ নেই । খুব বুঝতে পারছি আমাকে দিয়ে কিছুই হবে । ভাঙ্গা কূলার ছাই হয়েই সারা জীবন থাকতে হবে । বুধবার, সন্ধ্যা ৭ টা । )
তুমি উড়িয়ে আঁচল ছড়িয়ে সৌরব- অবহেলায়,
আমি ঝড়ের মুখে দাঁড়াব, সমুদ্রে দাঁড়িয়ে পাহাড় দেখব
আমি তোমাকে দেখব- তুমিই আমার সমুদ্র-পাহা
( অসহ্য । পারবো না । হবে না আমাকে দিয়ে । আমি শূন্য । বৃহস্পতিবার । রাত ১২ টা ৫৫ মিনিট । যাই ঘুমাই । এখন সবচেয়ে আনন্দময় সময়টা হচ্ছে ঘুমের সময়টা ।)
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।