আমার প্রিয় পোস্ট

কোনও মাসের প্রথম দিন

২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬

শেয়ারঃ
0 0 0

একটা সিমেন্টের বেঞ্চ... এক পাশটা আবার ভেংগে গেছে। দু'জন মানুষ পাশাপাশি, মুখোমুখি নয়।

-'তোমাকে তো রাগিব ভাইয়ের কথা বলেছিলাম, মনে আছে?'
-'হুম...তো?'
-'তুমিতো জানো বাবা মায়ের পছন্দের ছেলে ও। আজ ওরা আসবে আমাকে দেখতে... হয়তো আজ ওরা কাবিন করতে পারে'
-'আমাকে বলার মানে কি?... মানে সকাল সকাল জরুরী তলব দিয়ে কি বলতে চাইছো?'
-'তোমাকে কতবার সিরিয়াস হতে বলছিলাম যে কিছু একটা করো... তুমি বলতে আমিতো সিরিয়াসলি তোমাকে ভালোবাসি...এটা কি যথেস্ট নয়?... আর কয়জন আছে যে তোমাকে আমার মতো ভালোবাসবে?... এখন কি করবে?...থাকো তোমার সিরিয়াস ভালোবাসা নিয়ে'

মেয়েটা রেগে মুখটা সরিয়ে নিলো ছেলেটার চোখের উপর থেকে। ছেলেটার অসহায় চোখ দু'টো ওর বুকটাকে দুমড়ে মুচড়ে ফেলে। ওর একটা ভালোবাসার মন আছে কিন্তু এই নগরে তার কোন কি মূল্য আছে?... না নেই। মেয়েটা ছেলেটার হাত ধরে বলে, 'চলো... উঠো...আজ তোমাকে একটা পাঞ্জাবি কিনে দেব... হয়তো বা আর কখনোই দেখা হবে না...চলো'।

অনেক ব্যস্ত ঢাকার রাজপথ সাথে চারপাশের শব্দ। কিন্তু কোন শব্দ আজ কান পর্যন্ত পৌঁছাতে পারছে না... একটা ঘোরের মধ্যে আছে যেন। দুঃস্বপ্ন চলছে... ঘুমটা ভাঙ্গলো বলে। সব আবার ঠিক হবে। নাহ্‌ হবে না। হাতে ওর দেয়া পাঞ্জাবির প্যাকেট। পকেটটাও ফোকলা হাসি দিয়ে হা হয়ে আছে। ২ টাকা আছে। হেঁটেই আজ ফিরবে তার মেসে। ওর কোথাও যাবার জায়গা নেই। তেল চিটচিটে হয়ে উঠা বালিশ আর বিছানার চাদর... আর একটু বসলে আর্তনাদ করে উঠা আমকাঠের বিছানা(!!!)। ঘামে ভিজে উঠেছে শার্টটা। ড্রেনের পচা পানিকে কোনমতে পা বাঁচিয়ে ৫ তলা বাড়ির সবচেয়ে উচুঁ তলায় তার বাস। বড় বড় নিঃশ্বাস ফেলে ফেলে ঘরের তালাটা খুলে। মেঝেতে একটা নীল খামে চিঠি। এই রকম খামে সে গত দু'বছর চিঠি পাচ্ছে। মেয়েটা হয়তো ২-১দিন আগে লিখেছে। কিন্তু আজতো চিঠিতে নেই কোন ডাকঘর বা কুরিয়ার সার্ভিসের চিহ্ন। কাঁপা কাঁপা হাতে চিঠিটা পড়া শুরু করে ছেলেটা।
'প্রিয় আজ কোন নামে তোমাকে ডাকবো না। তোমার উপর আমার অনেক রাগ। একটু কি সিরিয়াস হবে তুমি আমার জন্য...'
ছেলেটার চোখ ভিজে যায়। নিজে কিছু করার তাগিদ অনুভব করে সে। খুব কি দেরি হলো তার?
'আজ ১লা এপ্রিল। হি: হি:। সকালটা তোমাকে ভড়কে দিলাম।
শোনো আজ আমি ঘর ছেড়েছি তোমার সাথে ঘর বাঁধব বলে। আমি মগবাজার কাজী অফিসের সামনে অপেক্ষায় আছি। অনেক রোদ... তাড়াতাড়ি চলে আস'

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছোট গল্প ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০১
ম. ন. আলম ফরিদ বলেছেন: রাহেলা জন্য একটা আইপিটিশন খোলা হয়েছে - দয়া করে লগ ইন করে সাইন করুন। রাহেলার জন্য একটা ব্লগও খুলেছি। দয়াকরে অনলাইন পিটিশনটিতে সাইন করুন। লিংক নীচে --

পিটিশন - Click This Link

http://justice-for-rahela.blogspot.com/

রাহেলার ব্লগে পিটিশনের লিংক আছে। দয়া করে রাহেলাকে সাহায্য করুন। আসুন আমরা সবাই মিলে রাহেলার সুবিচার নিশ্চিত করি এবং রাহেলা সুবিচারের জন্য একটা বিশ্বমত তৈরী করি।
২. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১০
মোসতফা মনির সৌরভ বলেছেন: ৫,স্বাগতম ব্লগের ভুবনে। ধন্যবাদ মিল দিয়ে গল্প শেষ করার জন্য। যদিও বাস্তব নয়, তারপরও চারদিকে অমিল আর না পাওয়া দেখতে দেখতে এখন আর কষ্টের গল্পগুলো শুনতে ইচ্ছা করে না।
৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১৫
মানুষ বলেছেন: রাশেদ বলেছেন :
২০০৭-১০-২৪ ২০:১৩:২৯
স্বাগতম।
৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১৮
রাশেদ বলেছেন: মানুষ বলেছেন :
২০০৭-১০-২৪ ২০:১৫:০৮
রাশেদ বলেছেন :
২০০৭-১০-২৪ ২০:১৩:২৯
স্বাগতম।
৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫০
ব-দ্বীপ বলেছেন: গল্পটা কেমন যেনো কোথাও শুনেছি লাগছে :) তবে আজ পড়তে পেরে ভালো লাগছে :)
৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৩০
ফাহা বলেছেন: আররে, জটিল গল্প হয়েছে তো!
প্রথমে একদম কমন বলে মনে হলেও শেষটায় নাটকীয়তা আছে। ভালো লাগলো।চলুক

 

মোট সময় লেগেছে ০.৯৩৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শিক্ষানবিশ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই