-
-
-
-
-
-
সাধারণতঃ ৪০-৫৫ এই বয়ঃসীমার এর কাছাকাছি যেকোন সময়ে যদি কোন অস্বাভাবিক কারন ছাড়া টানা ১২ মাস মেনসট্রুয়েশন বন্ধ থাকে তবে তাকেই মেনোপজ বলা যাবে। এটা একটি স্বাভাবিক এবং অবশ্যম্ভাবি জৈবিক ঘটনা।
এ ঘটনার সাথে অন্তঃসত্ত্বা হওয়া বা না হওয়া, ল্যাক্টেশন, ওরাল পিল, অন্যান্য কন্ট্রাসেপটিভ এর কোন সম্পর্ক নেই। তবে - (১) মদ্যপান বা ধূম্পানের অভ্যাস থাকলে নির্দিষ্ট সময়ের পূর্বে মেনোপজের সাথে দেখা হয়ে যাবে, (২) সাধারণতঃ একটু চিকন স্বাস্থ্যের যারা তাদের এটা তাড়াতাড়ি হয়, (৩) উওফোরেকটমি ছাড়া সাধারণতঃ এটা স্বতঃস্ফূর্তভাবেই হয়
এ সময়ের পরে যেসব পরিবর্তন হতে পারে-
১. ওভারি, ফেলোপিয়ান টিউব, সামগ্রিক ভাবে জরায়ু, ব্রেস্ট টিস্যু, যোণিদ্বার এসব অঙ্গের সঙ্কুচন হতে শুরু করবে
২. চামড়া শুষ্ক হতে শুরু করবে
৩. ওজন বৃদ্ধি পেতে পারে
৪. ঘাম এর পরিমাণ বাড়তে পারে
৫. দুশ্চিন্তা, বা অকারণে মাথা ব্যাথা হতে
৬. রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে
৭. কয়টাস এর পরে রক্তঃক্ষরণ হতে পারে
৮. হাড়ের কোন ব্যাধিতে আক্রান্ত হবার ঝুঁকি থাকে
মনে রাখুন -
মেনোপজ আপনার জীবনের নতুন আরেকটি অধ্যায়। একে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। অতিরিক্ত চিন্তা করবেন না। আপনার অন্যান্য সমবয়সীদেরও এটা হচ্ছে বা হবে। তবে নিজের যত্ন নিতে হবে। বাহ্যিক ব্যাপার গুলো আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন। চামড়াত শুষ্কভাব দূর করতে স্কিন থেরাপি নিতে পারেন। ব্রেস্ট লিগামেন্ট ঢিলে হয়ে যাওয়ায় এটি পেন্ডুলাস হয় এবং ছোট হয়ে যায়। এটা নিয়ে চিন্তিত হবারও কোন কারণ নেই। তবে হাড়ের ব্যাপারে মনোযোগী হোন। ভারী কাজে সাবধানতা অবলম্বন করুন।
করণীয়ঃ
১. পুষ্টিকর খাবার খেতে হবে (সবাই মনে করেন এ সময় আর খেয়ে লাভ কী, এই ভুল্টি করবেন না। জটিল সব ব্যাধি এভাবেই জন্ম নেয়)
২. ব্যায়াম করবেন। অন্তঃত এক বেলা হাঁটা।
৩. ভিটামিন ডি এবং রেগুলার ক্যালসিয়াম কে আপনার পথ্য করুন।
৪. অ্যালকোহল ও ধূমপান থেকে বিরত থাকুন।
৫. কয়টাস থেকে বিরত না থেকে বরং একে উপভোগ করুন কারণ এবার আপনি অনেকটাই চিন্তামুক্ত।
৫. যেকোন অসুস্থতায় ডাক্তারের পরামর্শ নিন এবং দেরী করবেন না।
ভালো থাকুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

