somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই আলোচিত বারমুদা ট্রায়াঙ্গাল

২৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই আলোচিত বারমুদা ট্রায়াঙ্গাল, ন্যাট জিওতে বারমুদা নিয়ে অনেক কিছু দেখালো
অনেক গবেষণাও করেছেন তারা, এখনো কিছু জিনিস রহস্য ঘেরা থাকলেও জবাব মিলেছে অনেক কিছুরই




বারমুদা দ্বীপ, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আর পুয়ের্তোরিকোকে যদি তিনটি সরলরেখা দিয়ে জুড়ে দেয়া হয় তবে আটলান্টিক মহাসাগরের বুকে ১১ লাখ ৪০ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে যে বিশাল ত্রিভুজ তৈরি হয়, সেই এলাকাটাকে লোকে বলে ডেভিলস ট্রায়াঙ্গল বা বারমুদা ট্রায়াঙ্গল। ভারি দুর্নাম এই জায়গাটার। এখনো, এই একবিংশ শতাব্দীতেও জাহাজ নিয়ে নাবিকরা এ এলাকায় ঢোকার আগে পাঁচ বার সৃষ্টিকর্তার নাম জপে নয়তো বাবা মাকে স্মরণ করে। বিমান নিয়ে এই এলাকার ওপর দিয়ে কোন বৈমানিকের যদি যাওয়ার দরকার পড়ে তবে সেই বৈমানিকেরও একই অবস্থা হবে। এখন কথা হল, কেন সবাই ভয় পায় এলাকাটাকে?

এমন কি আছে সেখানে? বারমুদার বদনাম অনেক আগে থেকেই। পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে স্পেনিশ অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস এই এলাকার সাগরে অস্বাভাবিক পরিমাণে ভেসে বেড়ানো সামুদ্রিক আগাছা দেখে রীতিমত ভয় ঘাবড়ে গিয়েছিলেন। তিনি বুঝেছিলেন এ এলাকায় জাহাজ চালানো মোটেই নিরাপদ নয়। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি বেশ কিছু জাহাজ এ এলাকায় রহস্যজনকভাবে অদৃশ্য হওয়া এবং কিছু জাহাজকে অজ্ঞাত কারণে পরিত্যক্ত অবস্থায় পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর চতুর্দিকে বারমুদার দুর্নাম রটে যায়। ১৯৪৫ সালের ডিসেম্বরে মার্কিন নৌবাহিনীর ৫টি টর্পেডো বম্বার বিমান ১৪ জন আরোহী সমেত অদৃশ্য হয় এখানে। এই অদৃশ্য হয়ে যাওয়া বিমানগুলোর সন্ধানে যে সি-পেস্ননটাকে পাঠানো হয়েছিল, সেটিও আর ফিরে আসেনি। এরপর ১৯৪৮ সালে ২৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ হল একটি ডিসি-৩ বিমান। ১৯৫১ সালে ৫৩ জন যাত্রী নিয়ে অদৃশ্য হল একটি সি-১২৪ বিমান। ১৯৬৩ সালে ৩৯ জন আরোহী নিয়ে মেরিন সালফার কুইন নামে একটি জাহাজও হারিয়ে গেল বারমুদায়।

বারমুদার ব্যাপারটা নিয়ে বই, পত্রপত্রিকা, টেলিভিশন রিপোর্ট ইত্যাদিতে এতই হইচই শুরু হলো যে, বিজ্ঞানী আর সাংবাদিকরা আর চুপ করে থাকতে পারলেন না। ব্যাপক পর্যবেক্ষণের পর তারা দেখলেন, বারমুদার এই বদনামের মূল কারণ ভুল পরিসংখ্যান। কারণ, যেসব জাহাজ বারমুদা ট্রায়াঙ্গালের বাইরে নিখোঁজ হয়েছিল বা ডুবেছিল, সেসব ঘটনার দোষও এসে বারমুদার ঘাড়ে চাপছিল। বারমুদা ট্রায়াঙ্গালের মধ্যে যেসব জাহাজ নিখোঁজ হয়েছিল, সেগুলোর ব্যাপারে খোঁজ নিতে গিয়ে বিজ্ঞানীরা দেখলেন, সে সব জাহাজের কোনটা ডুবেছে খারাপ আবহাওয়ার কারণে, কোনটা ডুবেছে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোন কিছু ঠাহর করতে না পেরে। যান্ত্রিক ত্রুটি অথবা প্রয়োজনীয় সাজসরঞ্জামের অভাবের দরুন ডুবেছে কোন কোনটা। ১৯৪৫ সালে যে ৫টি মার্কিন জঙ্গী বিমান ১৪ জন আরোহী নিয়ে এখানে নিখোঁজ হয়েছিল, খোঁজ নিয়ে জানা গেল, সে বিমানগুলোর স্কোয়াড্রন লিডার ছিলেন অত্যন্ত অনভিজ্ঞ এবং তার বিমানের কম্পাসটিও ছিল ত্রুটিযুক্ত। ঘটনার সময় আবহাওয়াও ভাল ছিল না। তাছাড়া তাদের বিমানগুলোতে জ্বালানিও ছিল খুব কম।

ব্যাপক পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে, বারমুদা ট্রায়াঙ্গাল এলাকাতে কোন ধরনের অস্বাভাবিক ঘটনার প্রমাণ মেলেনি। এই এলাকায় যত দুর্ঘটনা ঘটেছে, তার প্রতিটিরই বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। বিজ্ঞানীদের এই সিদ্ধান্ত সত্ত্বেও বারমুদা ট্রায়াঙ্গাল সম্পর্কে মানুষের ধারণা অপরিবর্তিতই রয়ে গেছে আজো পর্যন্ত।


সূত্রঃ ইন্টারনেট, ন্যাট জিও চ্যানেল, পত্রিকা
১৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×