আমার প্রিয় পোস্ট

আকাশ দেখার প্রতীক্ষায়

২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৯

শেয়ারঃ
0 0 0

আমার অনেক মিথ্যা আছে।
কিছু মিথ্যা আছে, যেগুলো বললে
তুমি লজ্জায় লাল হও
আর আমি মুচকি হাসি।
সেগুলো আমার সাদা মিথ্যা।

আর কিছু মিথ্যা আছে, যেগুলো বললে
তুমি অনিশ্চয়তায় আশার আলো দেখ
আর আমি পাপে পুড়ি।
সেগুলো আমার কালো মিথ্যা।

তুমি যত মিথ্যা বলো, সব আমার কাছে
সত্য হয়ে আসে।
আমি বিশ্বাস করি
তোমার কোন মিথ্যা নেই, আমার মতো।

তবুও যখন আমার দেখা, আমার চেনা,
আমার গড়া পৃথিবীটা মিথ্যা হয়ে যায়

কিছুক্ষণের জন্য শুরু হয়
আমার সত্য চর্চা।
দ্বিধার সাথে বসবাস।
আকাশ দেখা চুপচাপ।

এরপর আবার শুরু হয় স্বাভাবিক জীবন যাপন
কিছু কালো, কিছু সাদা মিথ্যা নিয়ে ছুটে চলা...


আবার কখনো চুপচাপ
আকাশ দেখার প্রতীক্ষায়।।




 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৮৯১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঘুমাই অনেক ঘুমাই!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই