সরকারের সাথে আওয়ামী লীগের আঁতাতের আনুষ্ঠানিকতা ৩ জুলাই ? গনতন্ত্র তুমি কার?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সরকারের সাথে গোপন আঁতাতের মাধ্যমে কথিত দেশরত্ন ডজন খানেক ডিগ্রীধারী ড.হাসিনা ওয়াজেদ মুক্তি পাওয়ার পর এবার আনুষ্ঠানিক আঁতাতের সময় হল সরকারের পক্ষ থেকে। আগামী ৩ জুলাই সরকারের সাথে গোপন আঁতাতে যোগ দিবে আউলা লীগ। ১৯৮৬ সালে এরশাদকে সহযোগীতা করে আউলা লীগ জাতির সাথে যে প্রতারনা করেছিল ঠিক একই নীতিতে আউলা লীগ এখনো অটল। আজকে প্রথম দেশের বাহিরে আউলা লীগ প্রধান বক্তব্য রেখেছে। এমতাবস্থায় বাংলাদেশের গনতন্ত্রের ত্রাহি ত্রাহি অবস্থা। এ অবস্থা থেকে উত্তরনের যেন পথ পাওয়া যাচ্ছে না। ২০০৬ সালের অক্টোবরে আউলালীগ কর্তৃক নৈরাজ্য দেশকে এই পরিস্থিতির দিকে নিয়ে যায়। এবং সৃষ্টি হয় কথিত১/১১। মানুষ আশায় বুক বেধেছিল এই ভেবে যে , এই সরকার একটি সুষ্টু পরিবেশ হয়তো জনগনকে দিতে সক্ষম হবে। কিন্তু সে আশায় গুড়েবালি। এ সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে আরো বেশী প্রশ্নবিদ্ধ করেছে। যার দরুন আদালতের আইনজীবি বলতে বাধ্য হয়েছেন- আল্লাহর কাছে জামিন চান। আমাদের হাত পা বাধা। এ থেকে প্রতীয়মান হয় সরকার কিভাবে বিচার বিভাগকে লোক দেখানো স্বাধীন ঘোষনা করে প্রচন্ড বেগে চেপে বসেছে আদালতের উপর। জামিনের মৌলিক অধিকার যেখানে নেই সেখানে সুষ্ঠু বিচার ব্যবস্থা আছে তা বলা যাবেনা। গনতন্ত্রের পথ সুগমের জন্য সরকার সব রাজনৈতিকদল গুলোকে কথিত সংলাপ এর আমন্ত্রন জানানোর কথা বলে চার দলের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার রেখে আর হাসিনাকে মুক্তি দিয় কি প্রমান করতে চায় সরকার? ক্রমেই সরকার গনতন্ত্র প্রতিষ্ঠার পথকে সংকুচিত করে ফেলছে। সর্বাত্নক এনজিওকরন এর মাধ্যমে প্রমান করেছে সরকার দেশকে তাবদার রাষ্ট্র বানাতে চায়। উপদেষ্টাদের এই এনজিওকরনের পেছনে ৫ জন উপদেষ্টার পি কে এস এফ এর বিভিন্ন গুরুত্বপূর্ন পদে থাকাটাও প্রশ্নাতীত ভাবে সন্দেহের তীর ছুড়ে দিয়েছেন নিজেরাই। অতএব বিপদসঙ্কুল এই অবস্থায় দেশের গনতন্ত্র উদ্ধারে আরো একটি গনঅভ্যুথান দরকার। আসুন শেখ হাসিনার পাতানো ষড়যন্ত্রকে জনসম্মুখে উন্মোচন করে দেই। ষড়যন্ত্র নিপাত যাক-গনতন্ত্র মুক্তি পাক।
৫টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।