somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজনীতি
২০০৬ এর ২৮ অক্টোবর ঢাকার রাজপথে হাসিনার দ্বারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাসি চাই।২২৮ অক্টোবর রাজপথে হাসিনার দ্বারা লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাসি চাই।

মীর জাফর আর ঘষেটি বেগমের প্রেতাত্নারা বাংলাদেশের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্রে লিপ্ত। নতুন প্রজন্মকে সচেতন হতে হবে। আগামীর বাংলাদেশ হবে দালাল এবং মীরজাফর মুক্ত বাংলাদেশ।

২৫ শে জুলাই, ২০০৮ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বাংলা ভাষাভিত্তিক সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে আর কোনো বাধা না থাকলেও একশ্রেণীর অতি উৎসাহী জীবন থেকে ইসলাম ধর্মভিত্তিক সংস্কৃতি বিতরণকে তাদের জীবনের মহান ব্রত হিসেবে গ্রহণ করার ফলে এক নতুন অনাকাংখিত দ্বন্দেবর সৃষ্টি হয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বিজয়কে ইসলামের ওপর সেক্যুলারিজমের বিজয় হিসেবে দেখানোর প্রবণতা অদ্যাবধি চলমান রয়েছে।
সম্প্রতি একুশে টেলিভিশন (ইটিভি) চ্যানেলের এক টকশোতে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান সমন্বয়কারী শাহরিয়ার কবির চরম উস্কানিমূলকভাবে বললেন, সংবিধানের মূলনীতি পরিবর্তন করলে বাংলাদেশ রাষ্ট্রটি তার নৈতিকতা হারিয়ে ফেলে। এ রাষ্ট্রের আর কোনো প্রয়োজন নেই। এটাই যদি ইসলামী রাষ্ট্র হবে, তবে কেন আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম। পাকিস্তান কেন আমরা ভাংলাম। আমরা যদি ইসলামী হুকুমতই কায়েম করতে চাই পাকিস্তানই তো আমাদের জন্য ভাল ছিল। বড় দেশ ছিল। আমরা একটা সেক্যুলার ডেমোক্রেসী চেয়েছিলাম বলেই মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলাম।”
শাহরিয়ার কবিরের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়ে গেছে কাজেই ইসলামের আর কোনো স্খান এই দেশে নেই। কিন্তু তার স্মরণে থাকা উচিত যে ইসলামের বিপক্ষে অবস্খান নিয়ে কেউই সুবিধা পায়নি। ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ সালমান রুশদী ইসলামের বিরুদ্ধে স্যাটানিক ভার্সেস লিখে বিশ্বব্যাপী নিন্দিত হয়ে এখন লোকচক্ষুর আড়ালে পালিয়ে বেড়াচ্ছে। তার ব্যক্তিগত, পারিবারিক ও দাম্পত্য জীবন তছনছ হয়ে গেছে। বাংলাদেশের দাউদ হায়দার এখন জার্মানিতে নির্বাসিত জীবন যাপন করছে। তসলিমা নাসরিনের অবস্খাও সকলেরই জানা। তার বড়ই প্রিয়দেশ ভারতেও তার শান্তি নেই। রাতের অন্ধকারে এ শহর ও শহরে পালিয়ে থাকতে হয় তাকে। ভারত সরকারও তাকে নিয়ে বিব্রতকর অবস্খায় পড়ে। হযরত মুহাম্মদ (সা:)কে অবমাননা করে কার্টুন প্রকাশের অপরাধে সম্প্রতি প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা উবায়দুল হকের হাত ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। এসব ঘটনা থেকে শাহরিয়ার কবিরের শিক্ষা গ্রহণ করা উচিত বলেই অনেকে মনে করেন।

শাহরিয়ার কবির পেশায় একটি সাপ্তাহিক পত্রিকার সংবাদকর্মী ছিলেন। পরবর্তীতে আখের গোছানোর উদ্দেশ্যে মানবাধিকার কর্মীর লেবাস ধারণ করেন। মানবাধিকারের ছদ্মাবরণে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে শাহরিয়ার কবীরের অপতৎপরতা উল্লেখ করা যেতে পারে। ঘটনাটি ২০০১ সালের ২২ নবেম্বরের। তিনি সেদিন কলকাতা থেকে ঢাকা ফেরার পথে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ষড়যন্ত্রমূলক ডকুমেন্টসহ ধরা পড়েন। এগুলোর মধ্যে ছিল ৪টি ভিডিও ক্যাসেট, ১টি ডিএইচএস ভিডিও ক্যাসেট, ১০টি অডিও ক্যাসেট এবং ৩টি সিডি।

এ সম্পর্কে ২৬ নবেম্বর এক রিপোর্টে দৈনিক মানবজমিন লিখেছে- তার (শাহরিয়ার কবিরের) ক্যাসেটে কলকাতাস্খ বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদের ব্যানারে বিভিন্ন মিছিলের চিত্র রয়েছে। সূত্রমতে, বৃহত্তর বরিশাল, যশোর, খুলনা ও ফরিদপুরের বেশকিছু লোক পশ্চিমবঙ্গে শরণার্থী শিবির গড়ে তোলে। কলকাতাস্খ নিখিল বঙ্গ নাগরিক সংঘের অঙ্গ সংগঠন বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ। শাহরিয়ার কবির নির্মিত ক্যাসেটের আপত্তিকর, চাঞ্চল্যকর ও দেশদ্রোহিতার তথ্য নিয়ে গোয়েন্দারা মাঠে নেমেছেন। নিখিল বঙ নাগরিক সংঘের সভাপতি হচ্ছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চিত্তরঞ্জন সুতার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এদেশকে ভারতভুক্ত করার প্রস্তাব নিয়ে তিনি দিল্লী গিয়েছিলেন।

গোয়েন্দা সূত্র জানায়, একটি বিদেশী গোয়েন্দা সংস্খা প্রায় ১ কোটি টাকার বিনিময়ে ক্যাসেট তৈরি ও ‘পূর্ণিমা' নামের সংখ্যালঘু নির্যাতন বিষয়ক একটি কল্পিত ছবি তৈরির ক্ষেত্রে শাহরিয়ার কবিরকে বেছে নেয়। শাহরিয়ার কবিরের ক্যাসেটে স্বাধীন বঙ্গভূমি সম্পর্কে বেশকিছু নতুন তথ্য মিলেছে। তাদের ভাষ্য খুলনা, যশোর, বরিশাল ও ফরিদপুরকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভারতের বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ ও নিখিল বঙ্গ নাগরিক সংঘ কাজ করে যাচ্ছে। তাদের শ্লোগান ছিল সীমারেখা মানছি না, মানবো না'। ক্যাসেটে তাদের বিভিন্ন দাবি-দাওয়া স্খান পেয়েছে। তাতে আরো বলা হয়েছে, সীমারেখা সমস্যার সৃষ্টি করছে। এ সমস্যা দূর করতে বঙ্গভূমির কোন বিকল্প নেই।
শাহরিয়ার কবীরের এ অপরাধ বাংলাদেশ দণ্ডবিধির ১২৩-ক এবং ১২৪-ক ধারা অনুসারে শাস্তিযোগ্য গুরুতর রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। কিন্তু তিনি ২১ জানুয়ারি ২০০২ সালে হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান। আওয়ামী বলয়ের সর্বশক্তি এবং তার সাথে বাইরের কিছু বিশেষ শক্তির বিরামহীন তৎপরতা সংঘবদ্ধভাবে তার বিচারের পথে বাধার সৃষ্টি করে। এর ফলে তাকে আর বিচারের কাঠগড়ায় ফিরতে হয়নি। কিন্তু এসব অপকর্মের পরও শাহরিয়ার কবীররা একবারও ভাবেন না যে, যাদের প্রতি ভক্তি শ্রদ্ধায় গদ-গদ, যাদের নুন-নেমক খেয়ে নিজ দেশ, নিজ মাটির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তারা কতটুকু বিশ্বাস করে তাকে। নাকি তার এসব কর্মকাণ্ডে তাকে মীর জাফরের দৃষ্টিতে দেখে। আসলে কারো নুন নেমক খেলে যা হয় আর কি।

শাহরিয়ার কবীর দেশের বিরুদ্ধে আরেকটি অস্ত্র ব্যবহার করেন। তা হলো, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৩০ জানুয়ারি চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হন। শাহরিয়ার কবীরের দাবি '৭১-এর ঘাতক-দালাল রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী জহির রায়হানকে অপহরণ করে নিয়ে হত্যা করেছে। শাহরিয়ার কবীররা গোটা জাতিকে কতটা বোকা ভাবলে এখনো এসব অসার উক্তি করার সাহস দেখায়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর '৭১ সালের ডিসেম্বর মাসের শুরুতেই মুক্তিযোদ্ধাদের কাছে পাকবাহিনী পরাজিত হতে থাকে। এক একদিন এক একটি এলাকা শত্রুমুক্ত হতে থাকে। ডিসেম্বরের শুরুতেই পাকবাহিনী ও তাদের দোসররা জানের নিরাপত্তার সানে ব্যস্ত হয়ে পড়ে।

স্বাধীনতার দেড় মাস পর সৃষ্ট পরিস্খিতিতে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষে জহির রায়হানকে অপহরণ করা কোন অবস্খাতেই সম্ভব হতে পারে না। সঙ্গত কারণেই তখন তাদের আত্মরক্ষায় ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। সে অবস্খায় কাউকে অপহরণ অথবা খুন করার অভিযোগ একেবারেই হাস্যকর, অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোগিত। দেশকে অস্খিতিশীল করে তোলার দুরভিসি নিয়েই এ ধরনের অসার দাবি তোলা হচ্ছে। জহির রায়হানের এই নিখোঁজ হওয়া নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তৎকালীন সরকার। যার প্রধান ছিলেন দেশের শীর্ষস্খানীয় একজন আইনজীবী। তিনি এখনও বেঁচে আছেন। শাহরিয়ার কবীররা কেন তাকে জিজ্ঞেস করেন না ওই তদন্ত রিপোর্ট সম্পর্কে। তখনতো কোন রাজাকার, আল-বদর ক্ষমতায় ছিলো না। ক্ষমতার দণ্ডমুণ্ডের হর্তাকর্তা ছিলেন স্বাধীনতার একচ্ছত্র দাবিদার আওয়ামী লীগ নেতারা। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে কেন তারা জহির রায়হানের নিখোঁজ রহস্য উদঘাটন করেননি। তারপর বিগত ১৫ বছরে দেশে গণতান্ত্রিক শাসনামলে ৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এ ৫ বছরেও স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার করা হলো না কেন? কেন জহির রায়হানের নিখোঁজ রহস্য উদঘাটন করা হলো না? এ জন্য তো কোন দেশপ্রেমিক জনগোষ্ঠী দায়ী হতে পারে না। তা হলে আমরা নিশ্চিত ধরে নিতে পারি, বিশেষ মহলের ইঙ্গিতে জহির রায়হানকে অপহরণ ও নিখোঁজ করার পেছনে সুদূরপ্রসারী কোন উদ্দেশ্য ছিল। যার ফলে বিশেষ মহলের পরামর্শে শাহরিয়ার কবীররা এক-এক সময় এক-এক ইস্যু নিয়ে মাঠে নামেন অথবা দূর নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোলের মাধ্যমে মাঠে নামানো হয়। যে গলায় তাদের নুন-নেমক গেলানো হয়, সেই গলা দিয়ে দেশকে অকার্যকর অথবা ব্যর্থ রাষ্ট্র আখ্যা দেয়া, সংখ্যালঘু নির্যাতনের উদ্ভট সব কল্পকাহিনী, যুদ্ধাপরাধীদের বিচার দাবির তিন যুগের বস্তা পচা কাহিনী নিয়ে মাঠ গরম করার অপচেষ্টা করেন। আর এসব করা না হলে যে তাদের নেমকহারাম হতে হবে। শাহরিয়ার কবীররা নুন-নেমক খেয়ে নেমক হারাম হতে চান নাতো, তাই রিমোট কন্ট্রোলের বোতামে যখনই চাপ পড়ে তখনই এক একটি অযৌক্তিক ইস্যু নিয়ে দেশের স্বাভাবিক পরিস্খিতিকে অস্খিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হন। অতীতেও তারা তাই করেছেন। প্রতিবেশী দেশটির স্বার্থরক্ষায় এবং তাদের সুদূরপ্রসারী নীল-নকশা বাস্তবায়নে এরা সদা তৎপর। বর্তমান সরকারকে এ বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। সচেতন হতে হবে আগামীর বাংলাদেশকে গড়ার নতুন প্রজন্মকে।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×