somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বত্র জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগ বন্ধ করুন

২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিআর বিদ্রোহের সময় বিদেশে থাকায় কোন কথা বলার সুযোগ পাননি মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজ । তিনি দেশে ফেরার পর বাণিজ্যমন্ত্রী ফারুক খানই অব্যাহতভাবে কথা বলে চলেছেন বিডিআর বিদ্রোহ নিয়ে । এতদিন তিনি জঙ্গীদের দায়ী করলেও গতকাল তিনি বলেছেন, পিলখানার বিডিআর বিদ্রোহে জঙ্গি জড়িত থাকার বিষয়টি তদন্তকারী কোনো সংস্থার কাছ থেকে তিনি পাননি । আগের অবস্থান থেকে সরে এসে তিনি জানান, আমার মনে হয়েছে জঙ্গিবাদী শক্তিই এ ঘটনা ঘটিয়েছে।

সরকারের একজন মন্ত্রীর এধরণের ফালতু মন্তব্যের কারণে বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে, শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হচ্ছে মোটকথা অর্থনীতির বারোটা বাজানো হচ্ছে। কিন্তু মন্ত্রীর বেফাঁস মন্তব্যের ব্যাপারে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। অন্য দেশ হলে তো মন্ত্রী নিজেই পদত্যাগ করতেন।
যাহোক বিডিনিউজ২৪ ডট কমের খবরে বলা হয়েছে, তৈরি পোশাক শিল্পে জঙ্গি হামলার আশঙ্কা করছে সরকার । এনজিও ছদ্মবেশে জঙ্গিরা নাশকতামূলক কাজ করতে পারে বলেও মনে করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ। Click This Link

এভাবে সর্বত্র জঙ্গী খুঁজতে গিয়ে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা নিয়ে ভাবনা শুরু করেছেন ব্যবসায়ীরা। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের সাথে প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জঙ্গি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ায় দেশ ও দেশের অর্থনীতি উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে আন্তর্জাতিকভাবে দেশ জঙ্গিরাষ্ট্র হিসেবে চিহ্নিত হচ্ছে। এর ফলে ইতোমধ্যে অনেক দেশ ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। এমনকি দু-একটি দেশ এফবিসিসিআই-এর দু’জন পরিচালককেও ভিসা দেয়নি। তিনি বলেন, দেশে জঙ্গি নিয়ে বেশি আলোচনা হলে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে রফতানি আয়, রেমিট্যান্স-প্রবাহ এবং সর্বোপরি দেশের অর্থনীতিতে। Click This Link

সরকারের প্রতি অনুরোধ জঙ্গীদের ব্যাপারে তৎপর থাকতে হবে। তার মানে এই নয় যে, কোন প্রমাণ ছাড়াই যেকোন ঘটনার সাথে জঙ্গীদের জড়িয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে হবে।

সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×