পিলখানা হত্যাকান্ডের ঘটনা তদন্তে সরকারি কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো ৩০ কার্য দিবস সময় দেওয়া হয়েছে। গতকাল তদন্ত কমিটির সমন্বয়কারী ও বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, রিপোর্ট দিতে আরো এক সপ্তাহ সময়ের প্রয়োজন হতে পারে। অপরদিকে কমিটির আহবায়ক আনিসউজ্জামান বলেছেন, আরো দু'দিন সময় হাতে আছে। দেখা যাক কি করা যায়।
তদন্ত কমিটির আহবায়কের মন্তব্য থেকে বুঝা যাচ্ছে তদন্ত প্রায় শেষের দিকে। কিন্তু আজ সরকার আরও একমাত্র সময় কেন বাড়ানো হলো তা নিয়ে বিভিন্ন মহলে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে।
বিশিষ্ট কলামিষ্ট ফরহাদ মজহার সরকারের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন,আসলে প্রথম থেকেই সরকার যে এই হত্যাকান্ডের বিষয়ে রহস্যজনক ভূমিকা পালন করে আসছে সেটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন,সরকার জঙ্গীবাদের ধোঁয়া তুলে এই হত্যাকান্ডের সাথে সরকারের যে প্রভাবশালী মহল জড়িত রয়েছে তাদেরকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সরকার এই যাত্রায় সেই সফলতার ধার প্রান্তে এসে পৌছেছে। Click This Link
আমরা চাই প্রকৃত দোষীদের আড়াল করার জন্য সরকারের এই কালক্ষেপণ বন্ধ করা হোক। অযথা সময় নিয়ে সরকারের প্রতিপক্ষকে ঘায়েল করার মানসিকতা ত্যাগ করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



