আমার প্রিয় পোস্ট

পিলখানা হত্যাকান্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট : ফেঁসে গেছে আওয়ামী লীগ

১৪ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫১

শেয়ারঃ
0 2 0

পিলখানা হত্যাকান্ডের ব্যাপারে যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার মধ্যে সেনাবাহিনীর তদন্ত রিপোর্টের ওপর সবার আস্থা ছিল । কারণ সরকারের বাণিজ্যমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রীর উল্টাপাল্টা মন্তব্য মানুষকে আশাহত করেছে। বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, পিলখানা হত্যাকান্ডের সাথে জঙ্গীরা জড়িত। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেছিলেন, কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এ ঘটনার পেছনে। কিন্তু সেনাবাহিনী তদন্ত আদালতের প্রতিবেদনে বিদ্রোহের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি।
এ সম্পর্কে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত রিপোর্টের কিছু অংশ তুলে ধরছি। রিপোর্টে রাজনৈতিক নেতাদের ব্যাপারে বলা হয়, "বিডিআর সদস্যরা আইন ভঙ্গ করে দলীয় নেতাদের সঙ্গে দেখা করে সমর্থন আদায়ের চেষ্টা করেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রশাসনকে সহায়তার কারণে অনেক বেসামরিক ও রাজনৈতিক নেতা সেনাবাহিনীর ওপর ক্ষুব্ধ ছিলেন। এসব ব্যক্তি বিডিআরের ঘটনাকে প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন বলে প্রতিবেদনে ধারণা করা হয়েছে। এতে বলা হয়, সুবেদার তোরাব আলী (আওয়ামী লীগ নেতা), তাঁর ছেলে লেদার লিটন ও জওয়ান কাঞ্চনের ছেলে জাকির জওয়ানদের সঙ্গে বৈঠক করে বিদ্রোহে ইন্ধন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, তোরাব আলীর ফোন পরীক্ষা করে দেখা যায়, বিদ্রোহের সময় তিনি অনেকবার বিদেশে কথা বলেছেন। বিডিআরের অস্ত্র পাওয়ার জন্য লেদার লিটন বিদ্রোহে জড়িত হয়েছে বলে ধারণা করা হয়েছে। "

এতে স্পষ্টভাবে প্রতিয়মান হয় যে, আওয়ামী লীগ নেতারা বিডিআর বিদ্রোহের পরিকল্পনার ব্যাপারে আওয়ামী লীগ নেতারা জানতেন এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলী গংরা এ বিদ্রোহে ইন্ধন যুগিয়েছেন। এর আগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে, আওয়ামী লীগের ৬ নেতার সাথে বিদ্রোহীদের মোবাইলে অসংখ্যবার কথা হয়েছে।
প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবিরসহ অন্যদের ব্যাপারে বলা হয়েছে, সামরিক বিষয় সম্পর্কে ধারণা না থাকায় তাঁরা বিদ্রোহ দমনে সময়োপযোগী ও কার্যকর ব্যবস্থা নিতে পারেননি।
অথচ শেখ হাসিনা দাবি করেছিলেন, তাদের দুরদর্শীতার কারণেই ব্যাপক প্রাণহানি রোধ করা গেছে।
পিলখানা বিদ্রোহের সময় অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ ৭৭ ব্যক্তি নিহত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ও এত সেনা কর্মকর্তা নিহত হয়নি। দেশের সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের বিদ্বেষের কারণেই যে এ মর্মান্তক ঘটনা ঘটেছে সেনাবাহিনীর তদন্ত রিপোর্টে তা স্পষ্ট হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, দেশের দুটি বাহিনীকে ধ্বংস করা জন্য যাদের ইন্ধনে বিদ্রোহী বিডিআর জওয়ানরা এ হত্যাযজ্ঞ চালালো তাদের বিচার হবে কি ?

পিলখানা হত্যাকান্ড সম্পর্কে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশ : বিভিন্ন মহলে প্রতিক্রিয়া



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
শুভ৭৭ বলেছেন: ++

এটি পড়ুনঃ

বালকের গরু রচনা, সরকারের জে এম বি ভীতি এবং অতঃপর - ২য় পর্ব
Click This Link
২. ১৪ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
কিরিটি রায় বলেছেন: হিন্দি সিনেমা দেখেন না!!!

ভিলেন মাইরা সবের আগে ফুল লইয়া যায়!!

আরো কি কি জানি প্রবাদ আছে----
ঘরের শুত্রু বিভিষন
শর্ষের ভেতর ভুত!!
ঠাকুর ঘরে কেরে আমি কলা খাইনা.....

এইরমই চলতাছে......আরকি!!!

১৪ ই মে, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: এতো হতাশ হচ্ছেন কেন ? কদিন পর তো সরকারী তদন্ত রিপোর্ট প্রকাশিত হবেই । সেখানে জামাত, জেএমবি, বিএনপি যাকে ইচ্ছে তাদের দায়ী করা যাবে।

৪. ১৪ ই মে, ২০০৯ রাত ৮:০৫
অন্তু বলেছেন: লাভ নাইরে ভাই। এদের কিছুই হবে না।
৫. ১৪ ই মে, ২০০৯ রাত ৮:০৬
অমাবশ্যার চাঁদ বলেছেন: এইবার নিশ্চয়ই আওয়ামীলীগ সরকারের পতন ঘটবে। কি মজা!!!!!!!!!!!
১৪ ই মে, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন: আওয়ামী লীগের কিছুই হবে না। দাদারা আছেন না ?

৬. ১৪ ই মে, ২০০৯ রাত ৮:০৭
সীমন্ত ইসলাম বলেছেন: ঐটা লিখলেন না? বিডিআর জওয়ানদের পালাতে আওয়ামিলীগের এমপি সাহায্য করছে। এইটাও তো রিপোর্ট এ আছে।
১৪ ই মে, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন: হুম। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট।

৭. ১৪ ই মে, ২০০৯ রাত ৮:০৯
ফালতু মিয়া বলেছেন: দেশের দুটি বাহিনীকে ধ্বংস করা জন্য যাদের ইন্ধনে বিদ্রোহী বিডিআর জওয়ানরা এ হত্যাযজ্ঞ চালালো তাদের বিচার চাই করতে হবে।
৮. ১৪ ই মে, ২০০৯ রাত ৮:৩৬
সুদৃষ্টি বলেছেন: আমলীগ ফাসে নাই ফাসবো না। এসবই আপনাদের দৃষ্টি - বিভ্রম। আরে বাবা, শাহদে আলীরে খুন করছে তাতে ফাসে নাই, রক্ষী বাহিনী-লাল-বাহিনী বানাইয়া ত্রিশ হাজার জাসদের কর্মিরে মাইরা ফাসে নাই সংবিধানের লাবড়া বানাইয়া একদল করছে তাতে ফাসে নাই, সিরাজ শিকদাররে গজব কইরা ফাস নাই,স্বৈরাচার চাচার সাথে নির্বাচন করছে ফাসে নাই, মধ্যরাতে লং( নাকি 'লাং') ড্রাইভে গেছে ফাসে নাই, আবার স্বৈর-চাচারে কোলে বসাইয়া নির্বাচন করছে তাতেও ফাসে নাই তারা ফাসব কয়ডা আর্মির অফিসার মাইরা! বা বিডিআর জওয়ানগোরে আত্মহত্যা করাইয়া! আস্তে কন সাহেব ঘোড়ায় ভি হাসব!
১৪ ই মে, ২০০৯ রাত ৮:৪১

লেখক বলেছেন: একদম ঠিক বলেছেন। তবে জনগণ ও সেনাবাহিনীর দৃষ্টিতে ফেঁসে গেছে আওয়ামী লীগ।

৯. ১৪ ই মে, ২০০৯ রাত ৯:০০
প্রশ্নোত্তর বলেছেন: ১৪ ই মে, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: এতো হতাশ হচ্ছেন কেন ? কদিন পর তো সরকারী তদন্ত রিপোর্ট প্রকাশিত হবেই । সেখানে জামাত, জেএমবি, বিএনপি যাকে ইচ্ছে তাদের দায়ী করা যাবে।



তাইলে কি লাভ হইব? আসল কাহানী কি সেইটায় ইন্টারেস্ট নাই? খালি দলবাজি করণ! ফাউল যত্তসব!
১০. ১৪ ই মে, ২০০৯ রাত ৯:০৫
আশরাফ রহমান বলেছেন: সুদৃষ্টি বলেছেন: আমলীগ ফাসে নাই ফাসবো না। এসবই আপনাদের দৃষ্টি - বিভ্রম। আরে বাবা, শাহদে আলীরে খুন করছে তাতে ফাসে নাই, রক্ষী বাহিনী-লাল-বাহিনী বানাইয়া ত্রিশ হাজার জাসদের কর্মিরে মাইরা ফাসে নাই সংবিধানের লাবড়া বানাইয়া একদল করছে তাতে ফাসে নাই, সিরাজ শিকদাররে গজব কইরা ফাস নাই,স্বৈরাচার চাচার সাথে নির্বাচন করছে ফাসে নাই, মধ্যরাতে লং( নাকি 'লাং') ড্রাইভে গেছে ফাসে নাই, আবার স্বৈর-চাচারে কোলে বসাইয়া নির্বাচন করছে তাতেও ফাসে নাই তারা ফাসব কয়ডা আর্মির অফিসার মাইরা! বা বিডিআর জওয়ানগোরে আত্মহত্যা করাইয়া! আস্তে কন সাহেব ঘোড়ায় ভি হাসব!
১১. ১৪ ই মে, ২০০৯ রাত ৯:৪৩
ইমন১৯২৪ বলেছেন: মাইনাস দিল কোন ভারতীয় দালালরা ।এই ভারতীয় রাজাকারদের চিহ্নত করে জনসম্মক্ষে শাস্তি দিতে হবে ।সাথে পাকিস্তানি রাজাকাররা তো আছেই ।
১৫ ই মে, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: ভারতীয় রাজাকাররা ধরাছোয়ার বাইরে। বাংলাদেশের ইতিহাসে এমন কোন অপকর্ম নাই যে তারা করে নাই। তারপরও তাদের কোন শাস্তি হবে না। আর পাকিস্তানী রাজাকারদের কথা বলছেন ? তারাও এই ভারতীয় রাজাকারদের কারণেই পার পেয়ে গেছে এবং ভবিষ্যতেও যাবে।

১২. ১৪ ই মে, ২০০৯ রাত ৯:৫৮
নেক্সাস বলেছেন: সত্য জনগন একদিন জানবেই....

শেষ রক্ষা কারো হবেনারে.....


মিডিয়া আর ভাড়াটে বুদ্ধিজীবিদের সাপোর্ট আর কতদিন??

















১৩. ১৫ ই মে, ২০০৯ রাত ১:১৬
ট্রুথ ফাইন্ডার বলেছেন: +, তবে লেখকের সাথে কিছু দ্বিমত পোষন করছি।

@লেখক বলেছেন: একদম ঠিক বলেছেন। তবে জনগণ ও সেনাবাহিনীর দৃষ্টিতে ফেঁসে গেছে আওয়ামী লীগ।


-আওয়ামিলীগকে দল হিসাবে দোষ দেয়াটা ঠিক হবেনা। তাদের কয়েকজন নেতা হয়ত জড়িত আছে যেমন জংগি উত্থানে জামাত বা বিএনপির কিছু নেতা জড়িত ছিল।
আর সেনাবাহিনীর কথা বলছেন? দালাল মইন আর তার প্রভু দাদারা মিলে সেনাবাহিনীকে মানুষহীন বাহিনীতে পরিনত করে ফেলেছে ইতোমধ্যে।
১৬ ই মে, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: বিদ্রোহী বিডিআর জওয়ানদের সাথে ঘটনার আগে কথা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, নানক, মীর্জা আযম, তাপস, ইনু এরা। আর ঘটনা ঘটানো হয়েছে তোরাব আলীর মাধ্যমে। তারপরও আওয়ামী লীগ জড়িত বলা যাবে না ?

১৪. ১৫ ই মে, ২০০৯ সকাল ১০:৫৫
আরেফিন রাফি বলেছেন: সুদৃষ্টি বলেছেন: আমলীগ ফাসে নাই ফাসবো না। এসবই আপনাদের দৃষ্টি - বিভ্রম। আরে বাবা, শাহদে আলীরে খুন করছে তাতে ফাসে নাই, রক্ষী বাহিনী-লাল-বাহিনী বানাইয়া ত্রিশ হাজার জাসদের কর্মিরে মাইরা ফাসে নাই সংবিধানের লাবড়া বানাইয়া একদল করছে তাতে ফাসে নাই, সিরাজ শিকদাররে গজব কইরা ফাস নাই,স্বৈরাচার চাচার সাথে নির্বাচন করছে ফাসে নাই, মধ্যরাতে লং( নাকি 'লাং') ড্রাইভে গেছে ফাসে নাই, আবার স্বৈর-চাচারে কোলে বসাইয়া নির্বাচন করছে তাতেও ফাসে নাই তারা ফাসব কয়ডা আর্মির অফিসার মাইরা! বা বিডিআর জওয়ানগোরে আত্মহত্যা করাইয়া! আস্তে কন সাহেব ঘোড়ায় ভি হাসব!
১৫. ১৬ ই মে, ২০০৯ রাত ১:০৩
আহছানউল্লাহ বলেছেন: এই রির্পোটের মাধ্যমে আওয়ামীলীগকে দায়ী করা যাবে না কারন, সেনাবাহিনীর রির্পোট যারা দাখিল করেছে হয়ত তারা বিএনপি,জামাত সমর্থিত।ধৈর্য ধরুন,পরবর্তী রির্পোটে কি আসছে ..............
১৬ ই মে, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: হুমম, একেবারে হাসিনীয় স্টাইলে বলেছেন। পরবর্তী রিপোর্ট আর দেখার দরকার কি ? বাণিজ্য মন্ত্রী তো আগেই বলে দিয়েছেন ওই রিপোর্টে কি থাকবে ।

১৬. ১৬ ই মে, ২০০৯ রাত ১:১৩
মাসুদ রানা* বলেছেন: আসুন আমরা নয়া ও পুরাতন রাজাকারদের বর্জন করি। উল্লেখ্য নয়া রাজাকার ভারতীয় দালালদের বলা হয়। আর পুরাতন রাজাকার বলা হয় পাকিস্তানী দালালদের। এরা কোনোটার চাইতে কোনোটা ক্ষতিকর কম নয়। দেশপ্রমিক জনগনকে এক হয়ে গুটিকয়েক এইসব দালালদের বিচারের কাঠগড়ায় নিয়ে যেতে হবে।
১৭. ১৭ ই মে, ২০০৯ ভোর ৬:০২
আহছানউল্লাহ বলেছেন: মাসুদ রানার সাথে আমি ও একমত আসুন সবাই মিলে শুধু একবার চেষ্টা করি।

 

মোট সময় লেগেছে ০.৯৭৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাজনীতিই আমার পেশা,নেশা,ব্যবসা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই