আমার প্রিয় পোস্ট

ব্লগ আড্ডার কাহিনী

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১০

শেয়ারঃ
0 0 0



সফলতা আসলে কতটুকু হয় এটা আপেক্ষিক একটা ব্যাপার। আমরা যারা আড্ডা আয়োজনের চেষ্টা করেছি প্রথমবার বলে অনেক ভুল হয়েছে। সে জন্য প্রথমেই আমি ক্ষমা চাইছি।
অনেকেই চেষ্টা করে লাইন পান নাই সেজন্য আপনাদের মত আমরাও খুব কষ্ট পেয়েছি মনে হয় আপনাদের থেকে বেশিই পাইছি কারন আমরা কষ্ট করে এই আয়োজন করেছিলাম তো আপনাদের কথা শোনার জন্যই।বিশেষ করে মন্জু ভাইএর সাথে কথা বলতে পারিনি এটা এটা খুব খারাপ লেগেছে।
অনেকে আবার লাইন পেয়ে হয়তো হ্যালো বলছেন আমরাও বলছিলাম হ্যালো বলুন কিন্তু উনি হয়তো শুনতে পাচ্ছিলেন না তাই হ্যালো হ্যালো করেই যাচ্ছিলেন। তাই আমি মজা করে বলেছিলাম যে হেলতে হেলতে পড়ে যাচ্ছি। আমি জানতাম এটা খুব কমন ফান কিন্তু কেউ যদি এতে মনক্ষুন্ন হয়ে থাকেন তবে প্লিজ ক্ষমা করবেন, আমরা জানি কতটা উচ্ছ্বাস নিয়ে ব্লগাররা কল করার চেষ্টা করছিলেন, আমরা এত দুর বসেও সেই উত্তাপ টের পাচ্ছিলাম। আর কেউ চেষ্টা করে লাইন পাচ্ছেন না আর সে সময় সেটা নিয়ে ফান করাও ঠিক না, তাই এটা ভুলই ছিলো।(কি করমু কন, আবু গরীব তাই মাঝে মাঝে ভুল হয়ে যায়।)
আর জানেন, এখানে যেহেতু লং ডিসটেন্স কল আর আরো কত সব টেকনিক্যাল ব্যাপার জড়িত ছিলো আর এটা কোনভাবেই প্রফেশনাল জিনিষ ছিলো না তাই এই কল করতে না পারা , কল ড্রপ হওয়া টাকা নষ্ট করেও কথা বলতে না পারা সব ব্যাপার ঘটে গেছে। কিন্তু আমরা যারা আয়োজনের চেষ্টা করেছি আমার মনে হয় ব্যাপক আবেগ নিয়েই আমরা আপনাদের গলা শুনতে চেয়েছি এবং সবাইকে শুনাতে চেয়েছি। তবে হয়তো আমাদের আবেগের চেয়ে অভিজ্ঞতা কম ছিলো, উচ্ছ্বাসের চেয়ে প্রস্তুতি কম ছিলো। এগেইন সরি, নেকস্ট টাইম আরো আমরা বা অন্য যে কেউ আরো ভালো করবেন আশা করি।
নিবিড় আইডিয়াটা দিয়ে পোস্ট দেওয়ার পর আমি খুবই উৎসাহ নিয়ে কমেন্ট করেছিলাম, তখন সে বললো যে ভাই একটু হোস্ট করতে হবে, ভাবলাম করি, ক্ষতি কি। সেই থেকেই তার সাথে পরিচয়, ফোন নাম্বার আদান প্রদান, ইয়াহুতে এড হওয়া, তারপর টেস্ট করলাম আমরা একদিন। হোস্ট হিসাবে আরো পরিচয় হলো ব্লগার প্রিয়তমা আর টুশকি,মেঘাচ্ছন্ন আর তানজু। নিবিড় একটা ল্যাপটপ আর হেডফোন নিয়েই কন্ট্রোল সেন্টারে বসলো আর ফোন দিলে রিসিভ করছিলো, তার মাঝেই আমাদেরকে ইয়াহু কনফারেন্সে জানাচ্ছিলো যে এখন একজন আসছেন।কিন্তু পরিচয় দেওয়ার আগ পর্যন্ত জানার উপায় ছিলোনা যা কে কল করেছেন।
নতুন কেউ আসলে পরিচয় জানতে চাইছিলাম আমরা তারপর আবার আমাদের পরিচয় দিতে হচ্ছিলো। পরে ভাবলাম এই বার বার পরিচয় দিতে গিয়ে সময় নস্ট হচ্ছিলো।
এখানে যেহেতু ছকবদ্ধ কোন পরিকল্পনা ছিলোনা তাই মাঝে মাঝে হ্যালো হ্যালো, কথা, হাসি , গান , নেটওয়ার্ক সমস্যা, আর নিরবতা মিলে খিচুড়ি ফ্লেভারও এসেছিলো স্বিকার করি কিন্তু ব্যাপার না, আমরা নিজেরা নিজেরাই তো তাইনা?
আমরা হোস্ট নামধারীরাও ব্লগার তাই দেখা গেলো হোস্ট হিসাবে কিছু করার চেয়ে (কি করার ছিলো এটাও ক্লিয়ার না) ব্লগারদের ফোন পেয়ে আমরাও উচ্ছ্বসিত হয়ে বাংগালী স্টাইলে আড্ডায় জমে গেছি।
ফাইনালি নিবিড়কেই ধন্যবাদ আইডিয়া নাজিল করার জন্য, সব ব্লগার দের ধন্যবাদ অংশগ্রহনের জন্য আর আমার নিজেকে নিজেই ধন্যবাদ কেউ ধন্যবাদ দেয় নাই(কয়েকজন বাদে ;) ) সেইজন্য। :(

নোট: এখনও যারা শুনতে চান নিচের লিংকে ক্লিক করেন।

Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগ আড্ডাব্লগ আড্ডা ;
প্রকাশ করা হয়েছে: ইত্যাদি  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৪
মুকুট বলেছেন: ফাইনালি নিবিড়কেই ধন্যাবাদ আইডিয়া নাজিল করার জন্য, সব ব্লগার দের ধন্যবাদ অংশগ্রহনের জন্য আর আমার নিজেকে নিজেই ধন্যবাদ কেউ ধন্যবাদ দেয় নাই(কয়েকজন বাদে ;) ) সেইজন্য। :(
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ দেন না কেন? যাউকগা আপনাকে ধন্যবাদ।

২. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৬
জটিল বলেছেন: তানজু কৈলে ইয়াহুতেই গেজাইতাম , সবাই তো ইয়াহুতেই কনফারেন্স করতে পারত !!
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২০

লেখক বলেছেন: ইয়াহুতে গেজানো খারাপ না ভালো, আর সেটা তো গেজাই সব সময়। কিন্তু ইয়াহুতে গেজাইলে কি সেটাকে অন এয়ার করা যাবে এমন, জানি না। পরের বার আরো প্রফেশানাল লোকজন আরো ভালো টেকনলজি দিয়া আরো ভালো ভাবে করবে আশা করি। আমি সবসময় আছি লগে।

৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২১
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা যেটা হয়েছে সেটার চাইতে মনে হয় ইয়াহু কনফারেন্স বেটার ।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৫

লেখক বলেছেন: আরেকটা উদ্যোগ নিয়া ফালাইলেই হয়। যেমনেই হোক ফান করতে পারলেই ভালো

২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৫

লেখক বলেছেন: আপনে ছিলেন কই ম্যান? টেস্টে কল কর্লেন আর ফাইলানে নাই? কাহিনী কি?

৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৮
মুকুট বলেছেন: বিমাদার সাথে একমত, কিছু সাউন্ড টুল আছে, আমার মনে হয় ইয়াহুতে কনফারেন্স রেকর্ড করা যেত, পরে ব্লগে দেওয়া যেত, আর অংশগ্রহনকারিও বাড়ত.....তখন ব্লগে লাইভ শোনার অতটা আগ্রহ থাকত না!!!! ধন্যবাদ ১মবারতো, পরেরবার আশা করছি............
৬. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৮
জটিল বলেছেন: স্ট্রীমিং টা যদি ইস্যু হয় সেটা ভিন্ন জিনিস আর প্যাল ইয়াহু তো ব্যাপার না , ছোটকাল এর মজার জিনিস ।
বাস্তবতার মাঝে ভার্চুয়ালের সাময়িক বিনোদন ভাল , সবসময় করলে খারাপ আর কি ।
৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১০
মমমম১২ বলেছেন: হুম আমার তো ভালই লাগলো,হা হা হো হো হি হি ,কেমন আছো,ভাল আছি ,গান ,ছড়া,সবই তো হল।প্রথমবার এর থেকে আরো বেশী কি হবে!!কেউ তো প্রফেশনাল নয়।
ফোন করেও সবাই কে ধন্যবাদ দিয়েছিলাম,এবার আপনাকে আলাদা দিলাম---ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১২

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৪
ওসমানজি২ বলেছেন: আড্ডায় থাকতে পারিনি, কিন্তু সবাইকে ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্যে।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: ধন্যাবাদ আপনাকে

৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৫
নজরুল ফরাজী বলেছেন: আমি নেটে ছিলাম না কিন্তু ফোন করেছিলাম ফোনটা রিসিভ হয়েছে আপনাদের আলোচনা শুনেছি কিন্তু আমি যা বললাম আপনারা শুনেননি ঘটনা কি?
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: লং ডিস্টেন্স কলে কত রকমের ঝামেলা যে হতে পারে, আশা করি আপনার আইডিয়া আছে। আমরা কারো কথা শুনলে অবশ্যই রেসপন্স করেছি। আবার অনেক সময় দেখা গেছে আমরা হ্যালো হ্যালো শুনে হ্যালো বলছি কিন্তু কলার তা শুনতে পাচ্ছে না। আবার অনেক সময় অনেকের কথার মাঝে হয়তো কোন হ্যালো মিস হয়ে গেছে, তবে পুরোটা রেকর্ড করা আছে সে গুলো শুনলে আমরা বুঝবো কি কি মিস হইসে।
আপনাকে ধন্যবাদ।

১০. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০০
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
কল কইরা টাকা শেষ করছি, টাকা পাঠান , নইলে দুদকে মামলা দিমু।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: দুদকে মামলা দিয়েন্না ভাই আমি নির্বাচন করুম, পাশ করলে দুর্নিতি কইরা কিছু কামাই করলে আফনেরে ভাগ দিমু, ওকে?

১১. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৬
টুশকি বলেছেন: আপনার অনেক বড় একটা ধন্যবাদ প্রাপ্য। উপস্থাপনার কাজটা আপনি আর নিবিড় দারুনভাবে করেছেন। সবসময় সাথে ছিলেন (ফাঁকিবাজ হোস্ট হিসাবে এইজন্য আমার পক্ষ থিকা অনেকগুলান ধইন্যাপাতা)।

আর হাসি-ঠাট্টার বিষয়টা আসলে হাসি-ঠাট্টাতেই ছিলো, কাউকে কষ্ট দেওয়ার জন্য ছিলো বলে আমার মনে হয়নি। কিন্তু কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন কোন কারনে, তাদের কাছে বিনীতভাবে আমিও ক্ষমা প্রার্থনা করছি।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: আসলেই ফাঁকিবাজ হোস্ট আপনে, হ্যাজাক বাতি জালাইয়াও খুইজা পাইলাম না। দুস্ট লোকজন বলতেছিলো চা না কিসের ভয়ে আপনে লুকাইয়া ছিলেন। আর আমি তো ভাবতে ছিলাম যে আপনেরাই সব সামলাইবেন।

আর কেউ ফোন করে করে করে লাইন পাচ্ছে না হ্যালো হ্যালো বলছে আর সেটা নিয়া আমি যদি ফান করি সে সময় সেটা আসলেই বাজে ব্যাপার, সেজন্য আমি সরি।(কিন্তু আমিও তো বুঝি নাই যে কেন খালি হ্যালো হ্যালো করছে, আমাদের কথা শুনছে না কেন?)

১২. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১০
অদৃশ্য বলেছেন: রাজর্ষী..........প্রথমেই আয়োজকদের সবাইকে ধন্যবাদ.........এই উদ্যোগ নেবার আর তা বাস্তবায়ন করবার জন্য। যেহেতু প্রথমবার তাই অনেক কিছু সাজানোর পরেও ভুল হতেই পারে......ব্যপারনা আড্ডা বলে কথা)।
আরও অনেকের সাথে আপনিও কালকে ছিলেন.....আপনার কথা শুনেছি........নিবিড় ভাই.......এবং আরো যারা ছিলেন সবাইকে চেনার মতো সময় ছিলোনা। অনেকেরই কথা শুনেছি.........যারা কল করছিলেন।

আমি অংশগ্রহন করে অনেক আনন্দিত........খুব ভালো লেগেছে।

আবারও সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: ইনভিজিবল ভাই আপনের লগে কথা বলে আমাদের ভাল লেগেছে। ধন্যাবাদ আপনাকে।

১৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৪
জেরী বলেছেন: পিসিজনিত সমস্যার কারনে প্রথমে শুনতে পারিনি.........পরে যত রাত-ই- হোক শুনে ঘুমালাম:):)

নিবিড়সহ রাজর্ষী,টুশকি,তানজু ও প্রিয়তমা......সব্বাইকে এত্তো ধন্যবাদ ডইলআম:):):)
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: আপনার পিসিটা বড়ই বেরসিক, ওইটা কে টাইট দিয়েন।
আর আপনাকেও অনেক ধন্যবাদ।

১৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১৫
টুশকি বলেছেন: প্রিয়তমা আপু, তানজু আপু আর মেঘু আপুকেও টুশকি আপুর পক্ষ থেকে ধন্যবাদ
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: ({[টুশকি বলেছেন: প্রিয়তমা আপু, তানজু আপু আর মেঘু আপুকেও টুশকি আপুর পক্ষ থেকে ধন্যবাদ)}] + ধন্যবাদ

১৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২০
জেরী বলেছেন: মেঘাচ্ছন্নের নামটাও বলতে আসলাম......উনি আড়ালে ছিলেন কেন??????
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: উনি মেঘের আড়ালে সদা বিরাজমান ছিলেন, উনি সবাইকে দওয়াত দিসিলেন , উনাকেও ধন্যাবাদ

১৬. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৬
কাক ভুষুন্ডি বলেছেন: সবাইরে মাইনাস আমারে আবু গরীব থিকা আবু ফকির বানানির লিগা।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪

লেখক বলেছেন: আপনের এই ডায়লগ হিট

১৭. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩২
প্রলয় হাসান বলেছেন: ছোট খাট ভুল ত্রুটিগুলো বাদ দিলে সবার স্বাচ্ছন্দ্য অংশগ্রহন খুবই ভাল লেগেছে। সাজিপুর গানের গলা আর জানাপুর ভোকাল কি যে সুইট!! তবে প্রিয়তমা আর তানজুকে পোগ্রামের আগে একটা এনার্জি ড্রিংকস খাইয়ে নিলে মনে হয় তাদের জন্য ভাল হত।:D
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: চরম সত্য কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে

১৮. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮
অচন্দ্রচেতন বলেছেন: প্রথমবার প্রচেষ্টা হিসেবে ভালো হয়েছে ... পরের বার নিশ্চয়ই আরো অনেক ভালো হবে। বেয়াদবি না নিলে কয়েকটা সাজেশন রইল, (১) রেডিও টকশো গুলোতে হোস্ট বোধহয় ফোন রিসিভ করেন না। ফোন যিনি রিসিভ করবেন তিনি কলারের পরিচয় নিয়ে কলগুলো "কিউ" করেন। হোস্টরা একে একে কলারদের "অন-এয়ার" নিয়ে আসেন। (২) ওয়ান কলার অ্যাট-এ টাইম হলে হয়তো গ্যাঞ্জাম কম হতো। এভাবে হোস্ট এনশিওর করতে পারবেন যে যিনি ফোন করছেন তার কম্পু'র ভলিউম মিউট করা আছে (৩) সময় বেঁধে দেওয়া - এক-একজন কলারকে মিনিট পাঁচেক দেয়াই যথেস্ট - এতে অন্যেরা সুযোগ পাবেন (৪) একটা পরিকল্পনা রাখা - ব্লগারভেদে সংক্ষিপ্ত নির্দিষ্ট বিষয় নিয়ে কথোপকথন হতে পারে। পরের বারের অপেক্ষায় থাকবো।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: আপনার প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপুর্ন। এর অনেকগুলো আমাদের জানা থাকার পরেও প্রথম প্রথম সব কিছু ম্যানেজ করা যায়নি, তাছাড়া টেকনিক্যাল লিমিটেশনও ছিলো।

যাই হোক আপনাকে ধন্যবাদ।

১৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২২
তানজু রাহমান বলেছেন: রাজর্ষী ভাই, নিবিড়কেতো অনেক ধন্যবাদ বটেই আর তার সাথে আপনাকেও! আমিও রামফাঁকিবাজ হোস্ট...তাই আমি ক্ষমাপ্রার্থী! সবাইকে ঠিকমতো ধন্যবাদ ও ঠিকমতো দেইনাই :(!

যারা যারা কল দিয়েছেন, তাদের সবাইকে সত্যিই অনেক ধন্যবাদ। যারা লাইন পাননি, তাদের কাছে ক্ষমা চাইছি! প্রথমবার দেখে সবকিছু ঠিকমতো হয়নি...মানে অনেক দিক দিয়ে আরো ভালো করা যেত যা আমরা সকলেই বুঝতে পারছি কিন্তু আস্তে আস্তেই সব কিছু পারফেক্শনের দিকে এগোয়!

জটিল আর বিষুদা বলেছেন ইয়াহুর কন্ফারেন্সের কথা। এটাও আরেক রকমের হবে! আমাদের উচিৎ হয়তো ইয়াহুতেই একটা সামুব্লগ গ্রুপ খোলা!

কারো সাথেই আমার তেমন কথা হয়নি কিন্তু পুরো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আয়োজকদের একজন হতে পেরে(যদিও কাজ করিনি কিছু!) আমি সত্যি সত্যিই খুব আনন্দিত!

:)
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: আমি রেকর্ড করাটা ২য় বার শুনলাম। আপনি মনে হল ঘুম থেকে উঠে এস কথা বলছিলেন। :) অনেকটা ফিস ফিস করে।

যাই হোক আপনাকে ধন্যবাদ, অনেক।


ইয়াহুতে এখন রুম করা যায় না, তানাহলে একটা চ্যাট রুক করে ফেলা যেত।

২০. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮
কাক ভুষুন্ডি বলেছেন: তানজু ভাইয়া আপনার গলা মেয়ে মেয়ে লাগ্লো ক্যন? ভয়েস সিনথ ব্যভার কর্ছিলেন্নাকি?
২১. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪১
মাহবুব সুমন বলেছেন: ভালো লেগেছে। সুন্দর ও দারুন উদ্যোগ। অনেকের গলাই শুনলাম।
এখানে ভোর থাকাতে ইচ্ছে থাকা সত্বেও অংশগ্রহন করতে পারলাম না। ভবিষ্যতে হবে ইনশাল্লাহ।
২৮ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: আপানকে সবাই মিস করেছে। ভবিষ্যতে থাকবেন আশা করি।

২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ওয়াও, থ্যাংকস অক্ষর।

২৩. ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৪
নিঃসঙ্গ বলেছেন: যারা যারা এই আয়োজনের সাথে সম্প্রিক্ত ছিলো সবাইরে ধন্যবাদ। খুবি খুবি খুবি ভালো একটা আড্ডা হইছে। :)

আমাদের ভুলে গেলে হবে না এইটা আড্ডা ছিলো কোন মিটিং না :(
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: আপনাকে খুবি খুবি ধন্যবাদ। আপনের কথা ঠিক এটা ... ক্যান্টিনের আড্ডার মত ছিলো।

২৪. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৬
আরিফ থেকে আনা বলেছেন: নেট স্পীড স্লোয়েস্ট ছিল,তাই শুইনা মজা পাইনাই
কল কইরা হ্যালো হ্যালো করি কিন্তু কেউ কথা কয়না তাই ফুন কইরা মজা পাইনাই।

সর্বোপরি হতাশ /:)
২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৩

লেখক বলেছেন: হতাশা একটি মারাত্মক ব্যারাম। নেক্সট টাইম সবাইরে অফ কইরা আফনের লগে কথা বলা হবে। ওকে? এইবার একটু দাত বাইর করেন। :)

২৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৮
নিঃসঙ্গ বলেছেন: আরিফ তুমি আমারে ফোন করতে পারতা আমি লাইনটা আড্ডায় পৌছাইয়া দিতাম ;)
২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: নিঃসংগ ভাই তো আড্ডায় গিয়া কয়, হ্যালো আমি নিঃসংগ, আমরা যতই কই নারে ভাই আমরা সবাই আছি আপনে নিঃসংগ নন। উনি খালি কয় আমি নিঃসংগ। হে হে হে।

২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: কি পাবলিকের লগে কথা কইয়া আবার বিপুল উৎসাহে হুমানি শুরু কর্লেন্নি।

২৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:২২
মেঘাচ্ছন্ন বলেছেন: অনেক ভালো লেগেছে পোস্টটা....এবং সব কথার সাথেও একমত....তবে ফানের ব্যাপারটা....ঠিক বুঝতেছি না....আড্ডায় তো মজা করে অনেক কিছুই বলা যায়....।

যাইহোক,
আপনাকে অন্নেএএএক ধন্যবাদ....এবং আড্ডা সংশ্লিষ্ট ( হোস্ট + কলার + শ্রোতা ) অন্য সবাইকেও আমার পক্ষ থেকে অনেএএএক ধন্যবাদ....।
২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:০৮

লেখক বলেছেন: আপনাকে তো ধন্যবাদ দিতে মিস করে ফেলেছিলাম মেঘের আড়ালে থাকলে এমুন হইতেই পারে।, পোস্ট এডিট করে দিতাছি, ব্যাপার্না।

২৮. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৪২
নিঃসঙ্গ বলেছেন: আপনারা সবাই আমারে এক দিন কয়টা ঘন্টা সঙ্গ দিছেন আমি এখন আবার নিঃসঙ্গ আমার জন্য একটা স্থাই সঙ্গীর ব্যবস্থা করা যায় না :(
২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: তাহলে তো আপনের নিকের নামকরনের সার্থকতা বিনষ্ট হয়ে যাবে। :(

২৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৩৪
মেঘাচ্ছন্ন বলেছেন: আরে ! এইটার আবার কি দর্কার ছিলো ( ভাব নিলাম নাকি বুঝতেছি না !!!!! )

হাহাহা....জেলিদীর রিপ্লাইয়ে ভালো বলছেন....মেঘের আড়ালে সদা বিরাজমান....!
২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৩৬

লেখক বলেছেন: চান্সে ভাব নেওয়া খারাপ না। আমি সব সময়ই নেই।

৩০. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:০৯
নিবিড় বলেছেন: রাজর্ষী ভাই আপনেরে আর কি বলব বলেন শুধু বলি আপনি--
হোস্ট হিসাবে +
মানুষ হিসাবে -ডাবল +
জোশ কাজ করসেন কালকে ।ব্রিলিয়ান্ট জব।
পোস্ট টাতে অনেকের অভিযোগের উত্তর ব্যখ্যা করে লিখে দিয়েছেন ।খুব ভালো করেছেন কাজটা ।কারন আমরা চাই সবাই আমাদের সমস্যাগুলি জানুক।

আমি সত্যই খুব আনন্দিত সবার ফিডব্যক দেখে।সবাইকে থাংস।
আপানকে থাংস না হয় নাই দিলাম........(দিলে কম হয়ে যাবে)

@অচন্দ্রচেতন-- ভাই খুব ভালো লিখেছেন।কিন্তু আমাদেরতো সেরকম টেকনোলজি নেই ।আর আমিতো হোস্ট ছিলাম না অনুষ্ঠানের ।সময়ের প্রয়োজনে মাঠে নামতে হয়েছিল কি আর করা ।

অফটপিক--প্রোফাইলেএকটা ছবি লাগান ।আপনার ছবিতো আজকাল ম্যগাজিনের কভারেও :) দেখা যায়
৩১. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৪২
রাজর্ষী বলেছেন: প্রফাইলে ছবি মনে হয় লাগাইতেই হবে না হয় মাঝে মাঝে পাবলিক পাত্তা দেয় না। সবাইরে লইয়া ছড়া লেখা হয় আমারে লয় না।

জোশ, ব্রিলিয়ান্ট জানিনা , এসব আড্ডা জাতীয় কামে খুব মজা পাই। তোমাকে কইলাম নিউইয়র্কে চইলা আসো সবাই মিলে হোটেলে বইসা আড্ডা দিমু, পুরা ঢাকার স্টাইলে।
৩২. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১
মৈথুনানন্দ বলেছেন: দুর মোসাই আপনি না জেনে কতা বলেন। হিস্ট্রি আমারও লায়ন নয় - কিন্তু আমি বেসিকটা জানি।

আবার সহজ কতায় বোঝানোর চেষ্টা করছি কেন আপনার নিকটি একটি হিঁদু নিক।

হিঁদু মিথে আমরা এক রাজার কথা জানতে পারি, নাম বিশ্বামিত্র, যিনি তপস্যাবলে ঋষির স্টেইটস পান।

রাজা প্ল্যাস ঋষি - সন্ধিটন্ধি পড়েছেন ইশকুলে?

এবার আসি রবিবাবুর কতায়। উনি একটা নভেল লিখেছিলেন রাজর্ষি নামে। সেইটে কিসের ওপরে বেইস করে? না, ত্রিপুরার এক হিঁদু রাজা গোবিন্দমাণিক্য, তার লায়ফকে বেইস করে।

কি আর বলবো! দুমদাম হিঁদু নিক নিয়ে নেন - এদিকে ব্যাকগ্রাউন্ড লজেক কিস্যু না যেনে ডিবেট করেন।
৩০ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৩৩

লেখক বলেছেন: রাজা + ঋষি = রাজর্ষি। রাজা বাংলা শব্দ আর ঋষি বাংলা শব্দ, রাজর্ষি বাংলা শব্দ। এইটুকি জ্ঞান ছিলো মনে হয় আমার। যে রাজা সেই ঋষি এই ব্যাপারটা আমার পছন্দ ছিলো তাই আমার ব্লগ নিক রেখেছি এটা।

মিথে কেউ তপস্যা করে রাজর্ষি হয়েছিলো তাও হালকা ধারনা আছে। কিন্তু এটা হিন্দু মিথ বলে শব্দটাও হিন্দু শব্দ হয়ে গেলো কেমনে। আপনের লজিক হয় নাই।

রবি বাবু একজন হিন্দু রাজা কে নিয়ে নভেল লিখে নাম দিয়েছিলো রাজর্ষি বলে কি এটা হিন্দু শব্দ হয়ে গেলো? তাইলে সুমন ও তো হিন্দু নাম বাংগালী মুসলিমরা এই নাম দুমদাম ব্যাবহার করে ফেলে কেন?

ভাষা আর শব্দ কেমনে হিন্দু, মুসলমান হয়? আচ্ছা আপনে আমাকে বলে দেন কোন গুলা হিন্দু শব্দ আর কোন গুলো বাংলা শব্দ আর কোন গুলা মুসলিম শব্দ। আপনে হিন্দু শব্দ নিয়ে থাকলেও আমি বাংলা শব্দগুলো নিয়ে নিব।

আর আমি আসলে কিছুই জানিনা(আপনের মতে)। সন্ধি টন্ধি খালি আপনেই পর্ছেন। ব্যাকগ্রাউন্ড লজিক জানি না কিছুই তাই আপনে যাই কইবেন আমি খালি শিখবো ডিবেট করবো না। ওকে? খালি বুঝান ভাষা হিঁদু হয় কেমনে।


৩৩. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৫
রাশেদ বলেছেন: নাহ, এমনি হুমাইছি।

আপনাকে ও পুরো টিমকে ধন্যবাদ। :)
৩০ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার প্রান্জল অংশগ্রহনের জন্য।

৩৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৯
নুশেরা বলেছেন: শুনলাম। খুব ভাল লাগল। হোস্ট রাজর্ষী আর গেস্ট রাশেদের পার্ফরম্যান্স দারুণ ছিল। অন্যরাও ভাল। কিন্তু তাজীনকে ফুল ফর্মে পাওয়া যায় নি।
৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: খালি শুনলেই হবে না বলতেও হবে।
আড্ডায় না আসায় সা.ই. এর জনপ্রিয় ব্লগার নুশেরার কথা ব্লগারকুল মিস করেছে ব্যাপকভাবে।


ধন্যবাদ আপনাকে।

৩৫. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫০
নুশেরা বলেছেন: নুশেরা আপু আর তার কেকের নাম নেয়ায় বড়ই প্রীত ও ভাবগৃহীত B-)
৩৬. ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৮
'লেনিন' বলেছেন: লাইভ শুনতে পারিনি নেট কাজে ব্যস্ত ছিলাম। ডাউনলোড করে শুনলাম বেশ মজা হয়েছে দেখলাম। গান শুনলাম দুজনের একজনের আবৃত্তি। তবে একটু বিরক্ত লাগছিলো ইকোতে সবাই প্রায় ভলিউম বাড়িয়ে স্পিকারে সাউন্ড শোনার ফলে বোধহয় এমন হচ্ছিলো। খুবই মিস করেছি।
৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০০

লেখক বলেছেন: প্রথম প্রথম তো তাই আমরা আসলে সব কিছু সামলে উঠতে পারিনি। পরের বার ইনশাল্লাহ লেনিন ভাইের ব্লগর ব্লগর শুনতে পাব লাইভ আড্ডায়।

৩৮. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৯
সৈয়দ নাসের বলেছেন: শুভ হউক ২০০৯ । জীবন হোক ঝলমলে গীতিময় ।

 

মোট সময় লেগেছে ১.০৩২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্ম থেকেই দৌড়ের উপর আছি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ