আমার প্রিয় পোস্ট

হ্যাপী নিউ ইয়ার

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১৯

শেয়ারঃ
0 0 0




আমি আছি এখন হাডসন নদীর এইপারে। আর ঐপারে হইলো গিয়া ম্যানহ্যাটান, টাইম স্কয়ার। জিরো আওয়ারে ওখানে বিশাল গ্যাদারীং হয়। প্ল্যান ছিল জিরো আওয়ারে ওখানে যামু, কিন্তু মনে হয় যাওয়া হবে না। চরম বাজে ওয়েদার, তুষারপাত, আর বাতাস তো মনে হয় ডাইরেক্ট উত্তরমেরু থেকেই আসতেছে। কি যে করি। টাইম স্কয়ারের জিরো আওয়ার মিস হইলে হইতেও পারে কিন্তু মাগার ব্লগের হ্যাপী নিউইয়ার তো চলতেই আছে।
প্রথমে ভাবলাম যে সবার ব্লগে ব্লগে গিয়া জানাইয়া আসি। কিন্তু ২০-২৫ জনের ব্লগে গিয়া জানানোর পর টায়ার্ড হইয়া ভাবলাম একটা পোস্ট দিলেই তো হয়। এখানে তো সারা পৃথিবী থেকেই লগইন হয়, তো এখানে জিরো আওয়ার চলবে পুরা ২৪ ঘন্টা। লেটস সেলিব্রেট।
হ্যাপী নিউ ইয়ার ২০০৯। হিপ হিপ হুররে।
এইটা বলার লগে লগে আমার মনটা খারাপ হয়ে গেলো। আরেকটা বছর চলে গেলো খরচের খাতায়? খসে গলো, ঝরে গেলো। হুমমম....বছরগুলা সব দ্রুত চলে যায়।
আসে নতুন বছর, পৃথিবী জুড়েই খালি যাওয়া আসার খেলা।
আমরা সেই যাওয়া আসার ছকে পড়ে খালি খাবি খাই। কি গেলো কি আসলো। কোনদিন যে টেকনোলজী আসবে সেইরকম যে ইচ্ছা করলে সময়কে পয করা যাবে, রিউইন্ড করা যাবে, রিপ্লে করা যাবে।
ঢাকায় বন্ধুরা মিলে গুলশান চলে যেতাম নিউইয়ার সেলিব্রেট করতে। কত কাহিনী হইতো সেসব সময়। সব মনে পড়তাছে। সেই গাড়ি নিয়ে রাতে ঘুরাঘুরি। মোর্রা, আর চকলেট বোম জোগাড় করে লাইট ওয়ার্কসের চেস্টা। আর ড্রাংক হয়ে লোকজনের মাতলামীর কথা, ওয়াও, একজন একবার দেখলাম এক আটি রজনীগন্ধার স্টিক কিনেছে, তো আমি গিয়া বল্লাম যে ভাই হ্যাপী নিউইয়ার, আমাকে একটা স্টিক দিবেন? ঐ লোক কয় হ্যাফি নিউইয়ার, হ্যাফি নিইয়ার, কিযে কন, এই লন সব গুলাই আপনেরে দিয়া দিলাম, আপনে আমার ভাই না? পুরা মাতাল ছিলো ঐ লোক তখন, হে হে হে।
যাউকগা, এখনতো আর সেইদিন নাই। এই হ্যাপী নিউইয়ার আইসা সব কাইরা নেয়রে ভাই। যদিও পুরা ব্রান্ড নিউ একটা বছর উপহার দেয় একেবারে প্যাকেট করা গিফটের মত। এই প্যাকেটও আবার একবারে খুলার উপায় নাই যে খুইলা বুঝমু যে নতুন গিফট কেমন, কি রঙের, গন্ধ কেমন, ভালো না খারাপ। এইটা সারা বছর ধরে খুলতে হয় একটু একটু করে। প্রতিদিন একটা প্যাকেট খুলে দেখি ভিতরে আরেক প্যাকেট। এমনে ৩৬৫টা প্যাকেট খুলার পর দেখুম যে আরেক গিফট হাজির, আগেরটার কোন খবর নাই। আজিব!!!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হ্যাপী নিউ ইয়ারহ্যাপী নিউ ইয়ার ;
প্রকাশ করা হয়েছে: ইত্যাদি  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২১
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: শুভ নববর্ষ ২০০৯
শুভ ভোর
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩০

লেখক বলেছেন: হ্যাপী নিউইয়ার

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩০

লেখক বলেছেন: হ্যাপী নিউইয়ার

৩. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২৩
অরণ্য আনাম বলেছেন:

۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥۩ ♥۩ ♥
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
*************“|||| H A P P Y NEW YEAR |||||”*****************
**************!!!! শুভ ইংরেজি নববর্ষ !!!!******************
______________╔══╦══╦══╦══╗_________________
______________╚═╗║╔╗║╔╗║╔╗║_________________
______________╔═╝║║║║║║║╚╝║_________________
______________║╔═╣║║║║║╠═╗║_________________
______________║╚═╣╚╝║╚╝╠═╝║_________________
______________╚══╩══╩══╩══╝_________________
|***********************````~~~~~~~````*************************|
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥ ۩ ♥۩ ♥۩ ♥
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩১

লেখক বলেছেন: কঠিন ব্যানার বানাইছেন, ধন্যাবাদ, হ্যাপী নিউইয়ার

৪. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২৫
মনজুরুল হক বলেছেন:

এখন আর "কাহিনী" হয় না ভাই! সব কাহিনী শ্যাষ ! পকেটে লাইসেন্স থাকার পরও
rab কাহিনী করে!! শুকনা গলায় ডাইলপুরি চায়ের মইদ্যে চুবাইয়া থার্টিফাস্ট সারতে হয় !! এই আপসুস কৈ থুই !!!

বিদেশ-বিভূঁয়ে ভাল থাকুন। শুভ নববর্ষ।
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২৭

লেখক বলেছেন: বস কাহিনী বানান কি ভুল হইয়া গেসে? ভাই বাংলা বানান লইয়া ফাপরে থাকি।

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৬

লেখক বলেছেন: এডা কিন্তু বস ঠিক না, লাইসেন্স থাকার পরেও র‌্যাব ঝামেলা করবো কেন। লাইসেন্স লইতে কি ট্যাকা লাগে না? যাউকগা চায়ের লগে মিশাইয়া লইতে পারেন, খেউ ঠের পাইবেক না।

৫. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২৭
প্রিয়তমা বলেছেন: নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়া !!
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২৯

লেখক বলেছেন: হেই নিউ ইয়ার, আপনেগো মহল্লায় (নিউইয়র্ক) যাওনের ইচ্ছা ছিলো কিন্তু বাইরে যেই অবস্থা কেমনে যাই।

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৪

লেখক বলেছেন: সত্যি? হাচা কইতাছেন না ফাপর লইতাছেন

৭. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৫
অপহন্তা বলেছেন: হ্যাপি নিউইয়ার। হে আল্লাহ সকল ব্যাচলরকে তুমি কবুল বলাইয়া দাও। আমিন
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৫২

লেখক বলেছেন: আইচ্ছা। নিজের কথা ঘুরাইয়া কইলেন নাকি। কি কোন আগাম সুসংবাদ আছে নাকি আপনের ২০০৯ তে ? ইউনুস ভাইকে ফলো করতে যাইতেছেনাকি। সা. ই. তে বিয়ার হিড়িক লাগুক।

৮. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৮
টুশকি বলেছেন: হাহাহা খুব মজা লাগলো পড়ে, শেষ লাইনগুলোর জবাব নাই! প্যাকে মোড়া নতুন গিফ্ট। আমার কেন জানি বছরের মাঝামাঝি টাই সবচে ভালো লাগে, মানে সামারের ছুটি মিলে যখন।
নতুন বছরের শুভেচ্ছা, অনেক ভালো কাটুক
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ টুশকি, হ্যাপী হ্যাপী নিউ ইয়ার। খুব ভালো থাকবেন।

আমি এখনও সামার উইন্টার বুইঝা উঠতে পার্তেছিনা। নতুন আগন্তুক।

৯. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:০২
বোকা ছেলে বলেছেন: এটাই নিয়ম ভাই...নতুন আসলে সবাই তার দিকেই তাকায়, আগেরটাকে ভুইলা যায়...লেট্স হোপ ফর দ্য বেস্ট...হ্যাপী নিউ ইয়ার।
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:১৬

লেখক বলেছেন: হোপ ফর দ্যা বেস্ট, হোপ ফর নিউ, ব্রাইটার বাংলাদেশ ফ্রম ২০০৯

১০. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:০৫
অচন্দ্রচেতন বলেছেন:
নতুন বছর ভালো কাটুক ... ভালো থাকবেন।
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:১৭

লেখক বলেছেন: অচন্দ্রচেতন খুবই ভালো থাকবেন ২০০৯ এ, পরেও। আর আপনে কই থাকেন, আজকাল ব্লগে কম দেখা যায়?

১১. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:১১
টুশকি বলেছেন: আজকের তুষারপাত খুবই ভালো লাগছে, সারাদিন বাসায় ছিলাম তো সেইজন্য মনেহয়। অনেকে ক্রিস্টাল বল নামানোর অপেক্ষায় এই শীতের রাতে টাইম স্কোয়ারে দাঁড়ায় থাকবে। এরচে বাসায় জানালা বন্ধ করে ব্লগানো অনেক মজার।
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:২১

লেখক বলেছেন: হ। বাসায় আরামে বসে জানালা দিয়া তুষার দেখতে ভালোই লাগে। বাইরে গেলেই খবর হয়ে যায়। আমি খালি ভাবি আগেকার দিনে লোকজন এখানে থাকতো কেমনে। সারা সামার মনে হয় কাঠ কাটতো যাতে উইন্টারে আগুন জ্বালাইতে সমস্যা না হয়।

১২. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা থাকলো।
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:২২

লেখক বলেছেন: সাজি আপা হ্যাপি নিউইয়ার। খুবই খুবই ভালো থাকবেন সবসময়

১৩. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:২০
নিবিড় বলেছেন: আহারে আমি যে কি করুম.......মাত্র ডালাসে ব্যক করলাম.।দেখি কই যাওয়া যায়........

হ্যপি নিউ ইয়ার!!!!!!!!!
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৫

লেখক বলেছেন: হ্যাপী নিউইয়ার। ভালো থাক আর মজা কর খুবই।
আমি ২ তারিখ ডালাসে আইতাসি।

১৪. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩০
নুশেরা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর হোক সুখবরে পরিপূর্ণ।
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৪০

লেখক বলেছেন: নুশেরা আপা হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নিয়ে ভালো থাকুন সবসময়।

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ, আপনের শুভ নববর্ষ পাইয়াই ব্লগে নববর্ষানো শুরু করছি।

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫০

লেখক বলেছেন: হ সত্যি। প্রথমে আপনের শুভ নববর্ষ কপি কইরা সবার ব্লগে পেস্টানো শুরু করলাম। পরে টায়ার্ড হইয়া ভাবলাম আইহায় আমি তো এত কস্ট করার থেকে পোস্ট দিলেই পারি। হে হে হে :)

১৭. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫২
নিবিড় বলেছেন: ওয়াওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও


রাতে ফোন দিব .....কথা হবে
১৮. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:১৩
~টক্স~ বলেছেন: ইংরজী নতুন বছরের অফুরান শুভেচ্ছা জানাই।
সাফল্যে উদ্ভাসিত হোক নতুন বছর।
০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে, সাফল্যটা এখন বেশী দরকার আসলেই। আপনিও ভালো থাকুন খুব।

১৯. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৫
রাজর্ষী বলেছেন: ধুরু , গুষ্টি কিলাই ওয়েদারের। এখন ঘরে থাকা যাইবো না। যাই গিয়া দেখি কি হইতাছে টাইম স্কয়ারে
০৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৬

লেখক বলেছেন: হ্যাপী নিউ ইয়ার।

২১. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: ভাই টাইম স্কয়ারের বেশ কিছু ছবি তুলেছি আজ, একটু পরেই আমার পোস্ট-এ দিবো। তার আগে বলি, এখানকার লোকগুলো পুরো পাগল, কাম-কাজ নাই, খোলা আকাশের নিচে নিউ ইয়ার পালন করতে গিয়ে, নিউমোনিয়া ধরানোর মানে কি!? মাইনাস ৪ চলছে, ঠান্ডায় রুমের মধ্যে জমে যাওয়ার দশা, হিটার থাকায় রক্ষা। অনেক ভেবে চিন্তে বাসায় ফিরে এলাম। তবে কিছু ছবি তুলেছি, ওটাই যা সান্তনা। পোস্টটা পড়ে ভালো লাগলো। ভালো থাকুন।
০৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৭

লেখক বলেছেন: হ্যাপী নিউ ইয়ার, ছবি গুলা দ্যান।

০৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৮

লেখক বলেছেন: হেপ্পি লিউ ইয়ার। ভাংগা পেন্সিল লইয়া আর কতদিন, ইবার নতুন পেন্সিল কিনেন

০৫ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৮

লেখক বলেছেন: হ্যাপী নিউইয়ার।

 

মোট সময় লেগেছে ০.৯৬০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্ম থেকেই দৌড়ের উপর আছি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ