আমার প্রিয় পোস্ট
- একটি অতীব কার্যকর ওয়েবসাইট । বুকমার্ক করে রাখেন । সারাজীবন কামে দিবে - আসিফ মুভি পাগলা
- ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সবচেয়ে বেশি পঠিত ১০০ লেখা - ফিউশন ফাইভ
- মাংসের আইটেম (কিঞ্চিৎ খাওয়াদাওয়া মূলক লোভনীয় টপিক)
- একজন ছেলে
- জরুরী ১৪ টি Smartly গুগল সার্চ টিপস - আলামিন সরকার
- " বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) " - নাফিজ মুনতাসির
- " বাংলাদেশের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার ফুল ফুড ডিকশনারী) " - নাফিজ মুনতাসির
- পতনের পর পর - সূর্য্য ব্যানার্জী
- যে ভাবে কেড়ে নেওয়া হল একজন ব্লগারের বাকস্বাধীনতা - ইশতে আশিক
- আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সংহতি জানাই - পারভেজ আলম
- ডাউনলোড করুন হুমায়ূন আহমেদ এর জনপ্রিয় কিছু বই_৪!!! - সজল বস
- ওয়ারফেজ খ্যাত বাবনা সমগ্র, বাবনার সবগুলো গান একসাথে (লিরিক সহ) আপডেট! - রাজসোহান
- যেসব ব্যাচেলার ভর্তা পছন্দ করেন তাদের জন্য শ্রেস্ঠ পাঁচ ভর্তা তৈরির রেসিপি - ছোট মামা
- আদিবাসী, পূর্বতিমুর ও দক্ষিণ সুদানঃ আর কত রঙ্গ দেখাবেন বাঙাল এলিটরা? - অডং চাকমা
- সি++,জাভা,এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এর বাংলা ভিডিও টিউটোরিয়াল!!!সবাইরে ওয়েলকাম!!!কারো একফোটা কামে দিলেই আমি ধন্য!!
- আন্ধা পোলা
- বারবার শুধু মনে হচ্ছে তালেবানি রাষ্ট্রে বসবাস করছি - ত্রিভুজ
- তারেক মাসুদ : কর্মসমগ্র - আমিই রাকিব
- ফেসবুক টিপসঃ কে আপনাকে ডিলিট করলো? - ত্রিভুজ
- চলুন শুনে নেই সর্বকালের সর্বসেরা ১০টি ইংরেজী গান। - কল্পবিলাসী স্বপ্ন
- যেভাবে নগ্ন হলেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান - ১ - ফিউশন ফাইভ
- গ্যাস চুক্তি এবং পক্ষে বিপক্ষে এর কিছু লেখা - সাদিকপাভেল
- ডিজিটাল যুগে চোরের দিন শেষ!
ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন। আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!!
- সাইফুর রহমান(সাইফ)
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- গাজী ইলিয়াস : শাহরুখ খানের কনসার্টের সবচেয়ে বড় পারফমার - জািফর
- পরামর্শ চাইঃ মৌলিক লেখা কপি করার শাস্তি কিভাবে দেওয়া যায় বলুন তো? - স্স্পরসের বাহিরে
- একটা পরিপূর্ণ কনভার্টার ডাউনলোড করুন - রাজু আহম্মেদ
- আরো এক গাদা বাংলিশে আলাপন - সাঈফ শেরিফ
- নিজের ওয়েবসাইট বানানো - ৬ ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) - ই য়া দ
- নিজের সাইটে/সার্ভারে ওয়ার্ডপ্রেস সেটাপ করুন সহজেই - টেকি মামুন
- অতি সহজে সামু ব্রাউজ করার পদ্ধতি : যারা আগে ব্যবহার করেন নি তাদের জন্য। - কোর আই সেভেন
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সম্প্রতি দেখা অসামান্য ১০টি ছবি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- কিভাবে ফেসবুকের আকাউন্ট চিরতরের জন্য বন্ধ করবেন? - আলোকিত পৃথিবী
- উপসংহারে একা একা/দেশভাগ ও অতঃপর বাংলাদেশ ।(2) - বন্ধন
- কিভাবে গুগুলে আপনার ব্লগ/সাইটকে দ্রুত ইনডেক্স করাবেন - কবীর'স ব্লগ
- ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করুন প্রাইভেট ব্লগিং এরিয়া - আরিফ বল্গ
- তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি - আদনান শওকত
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- আধুনিক স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের গল্পকথা(পর্ব ০-প্রারম্ভিকতা) - ধূসর মানচিত্র
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- আমার পড়া একুশটি ভালো বাঙলা-উপন্যাসের তালিকা-৫ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- সেরা রোমান্টিক মুভি - শওকত হোসেন মাসুম
- বাংলা বই ডাউনলোড করার জন্য লিঙ্ক চাই - মাহবুব মোর্শেদ
- কগনিটিভ সায়েন্স এবং মাত্র ২০ টি এসাইনমেন্ট !!! - -রোমেল-
- প্রবাসী ব্যাচেলরদের জন্য অতি সরল রেসিপি - আতিকুল হক
- mp3 গানের জন্য.... - সোনালীডানা
- ছোটগল্পঃ হেমিংওয়ের বরশি - মোস্তাফিজ রিপন
- অর্থহীন শব্দাবলী - রাজর্ষী
- গল্পঃ যে বছর গ্রামে পাখিবৃষ্টি হয়েছিল - মোস্তাফিজ রিপন
- কিছু PC টিপস এন্ড ট্রিকস - নাফিস ইফতেখার
- উবুন্টু কনফিগারেশন - হাসিব
- মনোগ্যামির ভুত - সুমন রহমান
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- আমি সূর্যের হয়ে, তোমাকেই যাব ছুঁয়ে... - মুনশিয়ানা
বিদ্রোহ কি পরিকল্পিত ছিলো? বিশ্লেষন ও ভবিষ্যত
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৯
প্রথমে সা.ইন আর ব্লগারদের ধন্যবাদ বিডিআর বিদ্রোহ সম্পর্কে প্রতি মিনিটেই আপডেটেড রাখার জন্য। অন্যকোন মিডিয়ার উপর ডিপেন্ড করতে হয়নি একেবারে? প্রথম গুলির শব্দ শুনে সেই যে পোস্ট দেওয়া শুরু হলো তারপর এখন পর্যন্ত সংবাদ, বিশ্লেষন ভিডিও ফুটেজ এবং মতামত সবই পেলাম। এই ব্লগের কল্যানে বাংলাদেশের প্রতিপাদ স্থানে বসেও মনে হচ্ছিলো আমি রাইফেলস স্কয়ারের সামনেই আছি।
এই ব্লগে অনেক দ্বন্দ সংঘাত দেখার পরেও একটি সংকট মুহুর্তে ব্লগারদের তথা সব মানুষের মনের ভালো দিকই প্রতিফলিত হয়েছে যে আমরা আসলে শান্তি দেখতে চাই। আমাদের সহানুভুতিশীল একটা মন আছে। সবাই মনে প্রানে সংকটের সুষ্ঠ সমাধান চেয়েছেন। সবাই দেশ নিয়ে আসলে আমরা উৎকন্ঠিত থাকি। এমন ঘটনা কারো কাম্য নয়। এটাও ঠিক যে এসকল ঘটনা থেকে ফায়দা উঠানোর মত স্বার্থান্বেষী অমানুষও আছে সংখ্যায় নগন্য হলেও। তবে দেখে মনে হলো, আমরা যতই নিজেরা ঝগড়া ঝাটি করিনা কেন বৃহত্তর সংকটে বাংগালী ভালো বা সঠিক সিদ্ধন্তের দিকেই থাকে, কোন রকম হঠকারি আচরন করে না।এবং আমরা যেন ভবিষ্যতেও যে কোন জাতীয় সংকটে ঐক্যবদ্ধ এবং সুশৃংখল থাকি।
এই ধরনের বিদ্রোহ রক্তপাতের সময় প্রথম এবং প্রধান প্রায়োরিটি উচিৎ যেকোন মুল্যে আত্মঘাতি সংঘর্ষ বন্ধ করা। আমার মতে শান্তিপুর্ন সমাধানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা উচিৎ। এমন কি এক্ষেত্রে কৌশলী হওয়াও খারাপ নয় মোটেই। সুতরাং রক্তপাত এড়ানোর জন্য, বিদ্রোহীদের ঠান্ডা করার জন্য সাধারন ক্ষমা , দাবী মেনে নেওয়ার প্রতিস্রুতি সবই করা যায়। আর এসব সিদ্ধান্ত দ্রুত হলেও খুবই ঠান্ডা মাথায় নিতে হয় এবং সঠিক সিদ্ধান্তে অবিচল থাকতে হয়। বিভিন্ন তাত্ত্বিক ও আদর্শিক দৃষ্টিভংগী থেকে বিশ্লেষন করলে এসবের হয়তো ভালো-খারাপ দিক বের করা যায় কিন্তু সবসময় এসব বিশ্লেষন করা ভালো না। কারন তা হলে গুরুত্বপুর্ন মুহুর্তে কোন সিদ্দ্বান্তই নেওয়া যাবে না।
দুইদিনের টান টান স্নায়ু নিয়ে ব্লগে বসে সবার পোস্ট পড়ার পরে এখন মনে হলো যে একটু স্বস্থির নিঃশ্বাস ফেলা যায়। এখন কিছু বিশ্লেষন বা তর্ক বিতর্ক করা যায়। আমার মনে হয় যে এই বিদ্রোহ কোন সুদুর প্রসারী পরিকল্পিত ব্যাপার ছিলো না। তাই আমি একে বিদ্রোহ বলার চেয়ে বিশৃংখালা বলবো। এখন পর্যন্ত যতটুকু জেনেছি তাতে আমি যেটা কল্পনা করতে পারছি যে দরবার হলে বিক্ষুব্দ বিডিআর জোওয়ানদের প্রতি নিশ্চই এমন কিছু করা হয়েছিলো যাতে চেইন অব কমান্ড ভেংগে যায় এবং তারা আফিসারদের গুলি করতে বাধ্য হয়। এবং ব্যাপারটা সাময়িক উত্তেজনার ফসল। কিন্তু জওয়ানদের হাতে অফিসার মারা যাওয়ার পরেই তারা বুঝতে পারে যে তারা আসলে কমান্ডিং আফিসার যে কিনা আবার আর্মি, মেরে ফেলেছে। এতে তারা আতংকিত হয়ে পরে এবং ভাবতে থাকে তাদের সব কিছুই শেষ হয়ে গেছে। আর্মি এসে তাদের টেক ওভার করবে, প্রতিশোধ নেবে এবং শাস্তি দেবে। সেকারনে তারা বিদ্রোহ করে এবং বাকি আফিসারদের জিম্মি করে। তখনই তারা এই বিদ্রোহের যুক্তি হিসাবে এতদিনের বন্চনার ব্যাপার গুলো সামনে নিয়ে আসে। সেনাবাহীনির আক্রমনের ভয়ে তারা গোলাগুলি করে চারদিকে। যাতে প্রতিয়মান হয় যে আক্রমন হলে তারা প্রতিরোধ করতে পারবে। কিন্তু প্রথম থেকেই তাদের মোটিভ ছিলো যে ঘটনা ঘটে গেছে সেটা থেকে উদ্ধার পাওয়া বা ক্ষমা পাওয়া।
সুতরাং যা বোঝা গেছে যে একটা উদ্ভুত সিচুয়েশন কন্ট্রোল করার ব্যাপারে বিডিআর এর ডিজি এর ব্যার্থতাই এমন একটা ঘটনা ঘটেছে। আর ডিজি যদি মারা গিয়ে থাকেন তবে উনি জীবনের বিনিময়ে এই ব্যার্থতার মুল্য শোধ করলেন। এখান থেকে শিক্ষা নিতে হবে কঠোর চেইন অব কমান্ড থাকলেও জওয়ানরা ও মানুষ। আর এই যুগে তাদেরকে কন্ট্রোল করতে হলে অনেক অনেক বেশী স্মার্ট হতে হবে। কোন রকম দুর্নীতি বা স্বার্থ বিষয়ে জড়িত থাকলে সেই নৈতিক মনোবল বা স্মার্টনেস থাকেনা। আর খালি গালিগালাজ আর বাজখাই গলা দিয়ে চেইন অব কমান্ড থাকেনা।
জওয়ানদের বোঝা উচিৎ যে আজ তারা আসলে বিপদে পড়েছে এই কাজটা করে। আর মানুষও সেটা বুঝতে পেরেই কিন্তু তাদের প্রতি সহানুভুতি দেখাচ্ছে। কিন্তু হঠকারি কোন ঘটনা থেকে যে ভালো কিছু আসে না সেটাও সত্য। বিশেষ করে দাবী আদায়ের জন্য সেনা বিদ্রোহ, এমন কিছু আমরা স্বপ্নেও ভাবতে পারিনা। এটা কোন অপশন নয়। আমরা বাংগালীরা দাবী আদায়ের জন্য কত কিছু করি , হরতাল-ভাংচুর, ধ্বংসাত্নক কার্যকলাপ, কিন্তু আমরাও কোন মতেই দাবী আদায়ের জন্য সেনা বিদ্রোহ সমর্থন করবো না কখনো।
সরকার এ পর্যন্ত শান্তিপুর্ন উপায়ে সমাধানের চেস্টা করছে বলে ধন্যবাদ। অনেক সমালোচনা, ষড়যন্ত্র হতে পারে, কিন্তু তরীর হাল যেহেতু আপনাদের হাতে, খুব খিয়াল কৈরা। কোন ঘটনাই কিন্তু রাজনীতি আর স্বার্থ হাসিলের বাইরে নয়। আমাদের সমাজে সবার মনেই কোন না কোন বন্চনা বা ক্ষোভের আগুন থাকতে পারে। সব আগুন তো আপনারা নিভিয়ে দিতে পারবেন না কিন্তু আপানাদের খেয়াল রাখা উচিৎ কাদের স্টকে প্রচুর ঘি আছে যে ক্ষোভের আগুনে ঢেলে ফায়দা হসিল করতে চাইবে। পরিকল্পিত বিদ্রোহ বা ক্যু না হলেও এখানে যে উস্কানি আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। না হয় শত বছরের বন্চনা কেন এই মুহুর্তে বের হবে।
আর আমাদের এখন আসলেই সিরিয়াসলি ভেবে দেখার সময় এসেছে যে আমাদের আর্মড ফোর্সকে ব্যাবসায় নামিয়ে হালুয়া রুটি নিয়ে কামড়া কামড়ি করতে দেবো কিনা। অপারেশন ডাল-ভাত ,লাভ-লোকসান সেটা নিয়ে বিডিআর জওয়ান আর ডিজির সংঘর্ষ থেকে বিদ্রোহ রক্তপাত। থ্যাংকস গড যে খুব অল্পের উপর দিয়ে আমাদেরেক লক্ষন দেখিয়ে দিলেন যে বিদেশ শান্তি রক্ষ মিশন, বৈদেশীক মুদ্রার কাচাটাকা, আর সেনা কল্যান, ট্রাস্ট ব্যাংক , রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল, ব্লা..ব্লা..ব্লা এসবের হালুয়া রুটির ভাগা ভাগি নিয়ে যদি লাগে তবে কি হতে পারে। হালুয়ারুটি আর ভাগাভাগি থাকলে লাগতেই পরে। কিয়ামত নেমে আসবে। আর আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে এই বাহীনি পুষি কি আমাদের মতই হালুয়া রুটির ভাগ নেবার জন্য? আমাদের উপর কিয়ামত নামানোর জন্য? অতএব সাধু সাবধান।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিডিআর বিদ্রোহ ;
প্রকাশ করা হয়েছে: আমার ভাবনারা বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ঘটনা যতটুকু দেখলাম তা যুক্তিযুক্ত মনে হলো না। টাকা ইনভেস্ট করার জাগা কোথায়। তবে পরবর্তিতে কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেস্টা করতে পারে।
লেখক বলেছেন: ধন্যবাদ
আথ্যরিক বলেছেন:
It is excellent, I like this.
Its explained such a nice and constructive way.
Thank you very much indeed.
লেখক বলেছেন: বাংলা লেখাটা শিখে ফেলেন। ধন্যাবাদ
রাজন সান বলেছেন:
ভাল লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যাবাদ
===
এখান থেকে শিক্ষা নিতে হবে কঠোর চেইন অব কমান্ড থাকলেও জওয়ানরা ও মানুষ। আর এই যুগে তাদেরকে কন্ট্রোল করতে হলে অনেক অনেক বেশী স্মার্ট হতে হবে। কোন রকম দুর্নীতি বা স্বার্থ বিষয়ে জড়িত থাকলে সেই নৈতিক মনোবল বা স্মার্টনেস থাকেনা। আর খালি গালিগালাজ আর বাজখাই গলা দিয়ে চেইন অব কমান্ড থাকেনা।
====
এই কথাটুকুই, আমার মনে হয়, শৃংখলা-বাহিনীর ম্যানুয়াল এবং স্ট্র্যাটেজিক রুলসের একটি বলে গণ্য হতে পারে।
====
বিশেষ করে দাবী আদায়ের জন্য সেনা বিদ্রোহ, এমন কিছু আমরা স্বপ্নেও ভাবতে পারিনা। এটা কোন অপশন নয়।
====
ব্যালেন্স হয়েছে। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
আপনার লেখায় যুক্তি আছে! তবে এখনই বলা যাচ্ছেনা সম্পূর্ন বিষয়টি ইন্দনবিহীন।।
লেখক বলেছেন: কথা ঠিক
আতিকুল হক বলেছেন:
লেখার সাথে একমত।সামরিক বাহিনীকে সব কাজে লাগানো ঠিক না। এই শিক্ষাটা যদি এখন হয় আমাদের।
লেখক বলেছেন: এটাই এখনকার জন্য একমাত্র শিক্ষা।
আপেল বলেছেন:
সাদহরন বিডিআর সেপাহীদের টাকা গুলো মেরে দিতে কোন সমস্যা নেইযখনই তাদের পা্ওনা চা্ওয়া হইল এবং দাবি আদায়ের জন্য বিদ্রহ
করা হল তাতেই বিডিআর সেপাহীরা খারাপ হল ;
আর সেনা অফিসার গুলো যে অন্যায় অত্যাচার করছিল সে গুলো কিছুই
না ।
ঘুস খোর সেনা অফিসার দের ্ওপেনে ব্রাশফায়ার করে মারা উচিত ?
লেখক বলেছেন: অগভীর চিন্তা।
দেশী পোলা বলেছেন:
@আপেলএত লাফাচ্ছেন কেন? আপনি কি বিডিআর এর সিপাহী ছিলেন? নাকি আর্মি অফিসার আপনার পাকা ধানে মই দিয়েছে? মন্তব্য সংযত করুন। সব বাহিনীর লোক দেশের সন্তান, ঘর পোড়ার মাঝে আলু পোড়া দেবেন না।
@লেখক: ভাল লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হা হা হা এত বড় ঘটনা, এত বিশাল তদন্ত, আশা করছিলাম সেইরকম কিছু বাইর হইবো। পুরা হতাশ কিছুই পাইলাম না।বাংগালী জাতির হজম শক্তির প্রশংসা করতে হয়। পুরা ব্যাপারটাই হজম করে বসে আছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















শত-শত কোটি টাকা ইনভেস্ট হয়েছে ।