আমার প্রিয় পোস্ট

পক্ষ যদি নিতেই হয় তবে,

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪

শেয়ারঃ
0 0 0

মানুষ হিসাবে আমরা কোন ঘটনার প্রেক্ষিতে কোন একটা পক্ষ নেবার চেষ্টা করি। বিডিআর বিদ্রোহের সময়ও দেখা গেলো যে প্রথমত আমরা (বেশীরভাগ মানুষ) বিডিআরদের পক্ষে হেলে গেলাম। কারন আর্মির প্রতি সহজাত এবং যৌক্তিক বিদ্বেষ এবং বিডিআরদের দাবীগুলোর প্রতি সহমর্মিতা। ভাবলাম যে বিডিআর ঠিক করেছে, আর্মির কোন একশনে যাওয়া উচিৎ নয় এবং বিডিআরদের কোন ক্ষতি করা যাবে না।

আবার বিদ্রোহ দমনের পরে কিছু বিডিআর জওয়ানের বেপোরোয়া হত্যা, লুঠতরাজ এবং অপরাধের শিকার অফিসারদের লাশ দেখে, তাদের স্বজনদের দুরবস্থা দেখে আমরা চলে গেলাম আর্মিদের পক্ষে। এবার বিডিআরদের ক্ষমা নাই, বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে। তাদের কোন দাবী নাই মানার প্রশ্নই উঠে না।

কিন্তু আমার মনে হচ্ছে এসব কোন পক্ষই নেওয়াই আসলে বোকামীর নামান্তর এবং ক্ষতিকর। এতে কাঁদাছোড়াছুড়ি আর বিভাজন বাড়বে, সুবিবেচনা করা যাবে না এবং ষড়যন্ত্রকারীরা আরো সুযোগ পেয়ে যাবে। আর একান্তই যদি পক্ষ নিতেই হয়, পক্ষ-বিপক্ষ ছাড়া যদি আমরা থাকতেই না পারি, তবে একটা পক্ষই আমরা নিতে পারি এই সময় তা হলো দেশের পক্ষ। আর সুস্থ মস্তিস্কে যদি দেশের পক্ষ নিয়ে চিন্তা করি তাহেল দেখছি যেটা করা দরকার তা হল দ্রুত এই ক্ষত সারিয়ে তোলার ব্যাবস্থা করা। সেজন্য বিডিআর আর্মি বিভাজন করা যাবে না কোন ভাবেই। এমন কোন পদক্ষেপ নেওয়া যাবে না যাতে জল আরো ঘোলা হয়। খুঁজে বের করতে হবে বিডিআর বা আর্মির সাধারন জওয়ানদের এমন কোন ক্ষোভ আছে কিনা যা বারুদের স্তুপের মত বিস্ফোরিত হতে পারে। আর অবশ্য দেখতেই হবে কে বা কারা এসব বারুদের স্তুপ খুজে তাতে অগ্নিসংযোগ করে, ধ্বংসের পৈচাশিকতার মাধ্যমে স্বীয় স্বার্থ হাসিল করতে চায়। আর না হয় এমন অসহনীয় ধ্বংস যজ্ঞের মধ্যে আমাদের আবারও যেতে হবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিডিআর ;
প্রকাশ করা হয়েছে: আমার ভাবনারা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৮
মোহাম্মদ আরজু বলেছেন: একমত না হইয়া উপায় নাই।
তবে খিয়াল করেন রাজর্ষি, মিডিয়াগুলান কিন্তু এক পক্ষ নিয়া ফালাইছে।
রাষ্ট্রিয় মর্যাদায় মিডিয়ার দাফন হইয়া গেছে।
০১ লা মার্চ, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন: মিডিয়ার তো লিমিটেশন আছে। খিয়াল কৈরা।

২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০
রাতমজুর বলেছেন: এটাই।
এরকম একটা ঘটনা হঠাৎ হয়নি, বিডিআর আর আর্মি দুটোকে মুখোমুখি কারা দাঁড়া করালো কে, এটাই কথা।
০১ লা মার্চ, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: এটা বের করাই এখন সবচে বেশী জরুরী

৩. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩১
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন: পক্ষ নিবেন কেন? নিরপেক্ষ থাকুন।
০১ লা মার্চ, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: নিরেপেক্ষ হল আরেকটি পক্ষ

৪. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৪
সীমান্ত আহমেদ বলেছেন: পোস্টে প্লাস। ঘতকাল সারাদিন ধইরা কোন পোস্টে কমেন্ট করি নাই। মনে হইতেসিলো যেনো আবাহনী মোহামেডান খেলা -এক পক্ষ নিতেই হইবো। আপনার পোস্ট টা পড়ে ভালো লাগলো।


Click This Link

আমার একটা লেখার লিংক দিলাম। এখানে আমি প্রস্তাব করেছিলাম নিহত বেসামরিক লোকদের পাশে দাঁড়াবার। সামু ব্লগারদের কৃপা হয়নি তাদের উপর। তাইতো কোনো রেসপন্স পেলাম না। পড়ে দেখার অনুরোধ রইলো। সাথে অনুরোধ রইলো কর্তৃপক্ষের দৃষ্টু আকর্ষণ করানোর।
ধন্যবাদ।
০১ লা মার্চ, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: আপনার কথা গুরুত্বপুর্ন।

বেসামরিক যে আহত হয়েছে তার বিশেষ করে রিকশাওয়ালা ভাইটি সাহায্যের জন্য প্রিয় সামু থেকে উদ্যোগ নিতে পারি। সরকারের দৃষ্টি আকর্ষন করে বা নিজেরা চাঁদা তুলে কিছু করা দরকার। সামুতে যারা উদ্যোগী তাদের সাথে আলাপ করতে হবে।

৫. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৪
রকিব১ বলেছেন: বিডিআর জওয়ানদের অনেক দিনের খোব..
০১ লা মার্চ, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: হুমমম

০১ লা মার্চ, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০
হুমায়ুন বলেছেন: আসলে সরকারও বিডিআরের পক্ষে ছিল। এখন সেনাবাহিনী থেকে প্রচন্ড রকম চাপ থাকায় সেনাবাহিনীর পক্ষে কথা বলছে। বিডি নিউজে দেখলাম সেনাবাহিনী জানাযা স্থগিত রাখছে তাদের দাবী প্রধানমন্ত্রী তাদের সামনে এসে বক্তব্য দিতে হবে।

আমরাও দো-টানার মধ্যে আছি। কোন পক্ষে মত প্রকাশ করবো।

তবে আমার মতামত হলো সঠিক নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এবং বিডিআরের দাবী যুক্তিযুর্ক্তিক হলে সেগুলো মেনে দোষী ব্যক্তিদের খুজে বিচার করা।

০১ লা মার্চ, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন: সুন্দর ভাবনা।

০১ লা মার্চ, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।

৯. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮
পজিটিভ২৯ বলেছেন:
একমত।

@মোহাম্মদ আরজু

মিডিয়াগু-লান যা শুরু করসে!
০১ লা মার্চ, ২০০৯ রাত ২:২০

লেখক বলেছেন: সবাই আমরা খালি শুরু করি , শেষ করি না।

১০. ০১ লা মার্চ, ২০০৯ সকাল ১১:৫১
সীমান্ত আহমেদ বলেছেন: নিহত বেসামরিকদের ব্যাপারে সামহোয়ারের উদ্যোগীদের কাছে কিছু প্রস্তাব

ক্ষতিগ্রস্ত পরিবারদের খুঁজে বের করা।
তাদের কথা মিডিয়াতে নিয়ে আসা।
সরকারকে তাদের ব্যাপারে ক্ষতিপূরণ বা এই জাতীয় কোন ব্যাপারে সচেতন করা।
আমরা নিজেরা উদ্্যোগ নিয়ে কিছু অর্থ যোগাড় করে তাদের পরিবারের পাশে দাঁড়ানো।
সাধারণ মানুষের কাছে তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা বোধ জাগিয়ে তোলা।

পরে এ ব্যাপারে বিস্তারিত পোস্ট দেয়ার আশা রাখি।

 

মোট সময় লেগেছে ১.০০৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জন্ম থেকেই দৌড়ের উপর আছি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ