somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মার্টি কি, কেন এবং কিভাবে? পর্ব-1

১১ ই নভেম্বর, ২০০৬ রাত ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মার্টি নিয়ে লেখার অনুরোধের প্রেক্ষিতেই এ লেখার অবতারনা। তবে আগেই বলছি আমি স্মার্টিতে দক্ষ নই। মাত্র শিখছি। এর মধ্যেই আমার সীমিত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার চেয়েও নতুন তাদের হয়তো উপকারে আসবে। ভুলত্রুটি হলে দেখিয়ে দেয়ার জোর দাবি রইল।

সূচনাঃ
আমরা পিএইচপি দিয়ে যেসব ওয়েবপেজ তৈরি করি সেগুলোতে সাধারণত এইচটিএমএল এবং পিএইচপি কোড মেশানো থাকে। অথ্যাৎ এইচটিএমএল এর মাঝেও পিএইচপি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়। আর তাই পিএইচপিকে এমবেডিং ল্যাঙ্গুয়েজও বলা যায়। সাধারণভাবে পিএইচপি কোডযুক্ত কোন ওয়েবপেজকে .php এক্সটেনশনসহ সেভ করতে হয় যাতে ওয়েবসার্ভার বুঝতে পারে এই ফাইলে পিএইচ কোড রয়েছে যা পৃথক পিএইচ পার্সার দ্্বারা রান করানো হয়।
একই পেজে একই সাথে পিএইচ এবং এইচটিএমএল ব্যবহার করা যায় যা অত্যন্ত সুবিধাজনক। আর এটিও পিএইচ এর তুমুল জনপ্রিয়তার একটি কারন। কিন্তু অনেক ক্ষেত্রেই এটি সুবিধার চেয়ে অসুবিধা করে বেশি। কিভাবে??
ধরুন ,একটি প্রজেক্টে একজন ওয়েবপেজ ডিজাইনার রয়েছে যে প্রোগ্রামিং (পিএইচ) কিছুই জানেনা আবার একজন পিএইচ প্রোগ্রামার রয়েছে যে ডিজাইনার হিসেবেও ভাল নয়। অথচ দুজনেই স্বস্বক্ষেত্রে দক্ষ। এই রকম অবস্থায় যদি পেজের পিএইচ কোড (বিজনেস লজিক লেয়ার) পরিবর্তন বা পরিবর্ধন করার দরকার হয় তবে সেক্ষেত্রে ডেভেলপারকে এইচটিএমএল এর মাঝে মাঝে পিএইচ কোডব্লক খুজে খুজে এডিট করতে হবে। আবার হয়ত ডিজাইনার চাচ্ছেন পেজের আউটলুকটা (প্রেজেন্টেশন লজিক লেয়ার) পরিবর্তন করতে। সবচেয়ে বেশি সমস্যা হল এখানে। কারণ ডিজাইনার যেহেতু প্রোগ্রামিং জানে না তাই সে ভুল করে হোক আর না বুঝে হোক পিএইচ কোড নষ্ট করে ফেলার সম্ভাবনা থাকে। কারণ ধরুন, আগের পেজের মেনুবার ছিল বামদিকে। কিন্তু ডিজাইনার এটিকে ডানদিকে নিতে চাচ্ছেণ। আর এই মেনুর কোডটি যদি তৈরি হয় পিএইচ দিয়ে তাহলে তা ডিজাইনার এর পক্ষে কখনই বোঝা সম্ভব না যে কোন কোডটুকুডানদিকে সরালে মেনুটি ডানদিকে আসবে।

এ সমস্যাগুলো বাস্তব ক্ষেত্রে প্রায়শই ঘটতে পারে। আর এ সমস্যাগুলো থেকে মুক্তির বানি নিয়ে উদ্ভব হয়েছে স্মার্টি ইঞ্জিন এর যেখানে ডিজাইনার এবং ডেভেলপার নিজ নিজ কাজ করতে পারবে অপরের কাজে ব্যাঘাত না ঘটিয়েই।

(চলবে.......দুঃখিত, কিছু মনে করবেন না, হাসপাতালে দোড়াদৌড়িতে একটু ব্যস্ত)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৬ রাত ২:১৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×