somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মার্টি কি, কেন এবং কিভাবে? পর্ব-2

১১ ই নভেম্বর, ২০০৬ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মার্টিSmarty কিঃ স্মার্টি হল php এর সবচাইতে জনপ্রিয় এবং শক্তিশালী টেমপ্লেটিং ইঞ্জিন। এর মাধ্যমে আগের পর্বে আলোচিত সমস্যা সমূহ অতি সহজেই এবং সুন্দরভাবে সমাধান সম্ভব। অথ্যাৎ এর মাধ্যমে এপ্লিকেশনের বিজনেস লজিক লেয়ারকে (php কোড) সহজেই এইচটিএমএল বা ডিজাইনকে ( প্রেজেন্টেশন লজিক) আলাদা করা যায়। ফলে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করলে প্রত্যেক মেম্বার তার নিজস্ব কাজ সুচারুরূপে সম্পাদন করতে পারে অন্যের কাজে ব্যাঘাত না ঘটিয়েই।
এটা হল স্মার্টি এর প্রধান ফিচার। তবে এর মাধ্যমে আরও অনেক চমকপ্রদ কাজ করা যায় ।
একটি উদাহরণ দেই, ধরুন আপনি চাচ্ছেন আপনার ওয়েবপেজে যে টেবিলটি রয়েছে যার 1, 3, 5, 7 ...... রো গুলোর ব্যাকগ্রাউন্ড কালার দিবেন একটি আবার 2,4,6,8...... ইত্যাদি রো গুলোর ব্যাকগ্রাউন্ড কালার দিবেন আরেকটি। এটি এইচটিএমএল এবং সিএসএস দিয়ে করা খুব সহজ হলেও সময় সাপেক্ষ। আর যদি টেবিলটি হয় ডাইনামিক, তাহলেও তো কথা নেই। কিন্তু স্মার্টির মাধ্যমে এ কাজটি করা যাবে কয়েক লাইনেই।
আবার ধরুন, আপনি চাচ্ছেন পেজের কিছু অংশ এনক্রিপ্ট করে দিবেন অথচ যা এনক্রিপ্ট করবেন তা ডাইনামিক (বিভিন্ন কারণে যা পরিবর্তিত হয়)। এক্ষেত্রেও স্মার্টি আসতে পারে ত্রানকর্তা হিসেবে।
এরকম আরও অনেক সুবিধা আছে স্মার্টিতে।
আপনি কি কখনও বিভিন্ন ওপেন সোর্স এপ্লিকেশন যেমন পিএইচপিবিবি দেখেছেন?? দেখলে হয়তো লক্ষ্য করেছেন এর শত শত টেমপ্লেট পাওয়া যায়; অথচ এই টেমপ্লেটসমূহ ব্যবহারের জন্য মূল এপ্লিকেশনে কোন পরিবর্তন করার প্রয়োজন হয় না। শুধু মাত্র টেমপ্লেটের নাম বলে দিলেই যথেষ্ট। এটিও সম্ভব হয়েছে টেমপ্লেটিং ইঞ্জিন ব্যবহারের কারনে যা বিজনেস লজিক লেয়ারকে প্রেজেন্টেশন লজিক লেয়ার থেকে আলাদা করেছে।

(চলবে...)
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৬ রাত ৯:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×