ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল

কাঙ্খিত কিছু নতুন ফিচার

২৯ শে এপ্রিল, ২০০৭ দুপুর ২:৫৯

শেয়ারঃ
0 0

নতুন কিছু ফিচার আশা করছি:
১. কমেন্টে পেজিনেশন (তাতে লোডিং সময় কমে আসবে)
অথ্যাৎ সব কমেন্ট এক পাতায় না দেখিয়ে প্রতি পাতায় ১০-২০ করে কমেন্ট দেখানো। এবং এভাবে পরবর্তী পাতাগুলো চলতে থাকা।
২. অন্য ব্লগে করা নিজের কমেন্ট এডিট। কারণ অনেক সময়ই কমেন্ট করার পর দেখি বানান বা তথ্য ভুল হয়েছে। (অপব্যবহার রোধে টাইম লিমিট করা যেতে পারে। যেমন: কমেন্ট করার পর পরবর্তী ৫ মিনিট পর্যন্ত তা এডিট করা যাবে এর পর নয়
৩. আমি কোন কোন ব্লগে কমেন্ট করেছি তার একটা তালিকা
৪. কমেন্ট করার সময় দুইটা অপশন থাকা উচিত:
ক. কুইক কমেন্ট (বর্তমানে যেভাবে আছে) খ. এডভান্স কমেন্ট
এডভান্স কমেন্ট প্যানেলে ইমোটিকন, ছবি আপলোড, টেক্সট ফরমেটিং অথ্যাৎ ব্লগ লেখার সময় যেসব ফিচার থাকে সেগুলো
৫. প্রিয় ব্লগার নামে একটা সেকশন
৬. যেকোন টপিক সাবস্ক্রাইব করা। কারণ:
আমি হয়তো কারও কোন ব্লগ এন্ট্রিতে কমেন্ট করলাম। কিন্তু পরে সেটা খুজে পাইনা যে কার ব্লগে তা করলাম। কিন্তু সেক্ষেত্রে যদি সাবস্ক্রাইব করার অপশন থাকে, তাহলে অন্য কেউ ঐ ব্লগে কমেন্ট করলে সাবস্ক্রাইবড সবাইকে মেইলে জানিয়ে দেয়া হবে যে এ টপিকে একটা নতুন কমেন্ট এসেছে।

...............
...............

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:১৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ২৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:০৬
তাসনিম নুসরাত বলেছেন: ৫০০% একমত! একটা পোস্ট অলরেডি দিয়েছি এই নিয়ে, লাভ নেই :(
দেখতে পারেন চাইলেঃ
Click This Link

 

মোট সময় লেগেছে ২.৮৩৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বলার মত কিছুই নাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ