সেনাবাহিনীর ভূমিকা না থাকলে আ’লীগ জীবনেও ক্ষমতায় আসতো না: এরশাদ
পিলখানায় সেনা কর্মকর্তাদের নির্মম হত্যাকাণ্ডে শোকার্ত সাবেক সেনাপ্রধান এইচএম এরশাদ। সেনা হত্যাকাণ্ডের ব্যাপারে রোববার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও তার দলের আচরণে তিনি আহত ও ব্যথিত। এরশাদ বললেন, আমার মনে অনেক দুঃখ, অনেক বেদনা। মহাজোটে একসঙ্গে ছিলাম, আছিÑ একথা ভাবলে এখন দুঃখ হয়। ‘সদস্য সংগ্রহ মাস’ উদ্বোধন উপলক্ষে গতকাল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় যৌথসভায় সভাপতির বক্তব্যে এরশাদ তার এই দুঃখের কথা জানান।
এরশাদ বলেন, সংসদে সেনাবাহিনীকে নিয়ে দুইপক্ষ কটূক্তি ও হাসাহাসি করে। বিরোধী দল না হয় ক্ষমতায় যেতে না পারার কারণে বলে। কিন্তু সরকারি দল? তাদের মনে রাখা উচিত সেনাবাহিনীর ভূমিকা ও জরুরি অবস্থা না হলে তারা (আওয়ামী লীগ) জীবনেও ক্ষমতায় আসতে পারতো না। সংসদে যখন দুই পক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে তখন দুঃখ হয়। ২২ জানুয়ারি নির্বাচন হলে ওরাই (বিরোধী দল) আজ ক্ষমতায় থাকতো। সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কী ন্যূনতম কৃতজ্ঞতা বোধও নেই? কৃতজ্ঞ চিত্তে সেনাবাহিনীর অবদানের কথা স্বীকার করুন।
সাবেক এই সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য আমার সন্তানের মতো। ২৫ ফেব্র“য়ারি আমি পিলখানায় গিয়েছিলাম। গেইটে দাঁড়িয়ে দেখছি ভেতরে আমার বাচ্চাদের মেরে ফেলছে। আর পাশেই বসে আছে সেনাবাহিনী। একজন আর্মি হিসেবে তখন আমার কেমন লাগছিল। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে অনেকগুলো প্রাণ বাঁচানো ও নারীর সম্ভ্রম রক্ষা সম্ভব ছিল। পিলখানার ঘটনায় আজ সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা শুধু বিডিআরের একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করার এবং দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র রয়েছে।
এরশাদ বলেন, প্রধানমন্ত্রীকে বলবোÑ পেছনের কথা ভুলে যাবেন না। আপনার সরকারের এই মেজরিটি কঠিন। অতীতে এরকম মেজরিটির ফল সুখকর হয়নি। আপনাকে অনুরোধ করবো প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সাবধানে, সতর্কভাবে নেবেন। স্মুথ্লি হাঁটতে না পারলে চলার পথ কণ্টকাকীর্ণ হতে পারে।
রোববার সংসদে রাখা প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, তিনি কটাক্ষ করে বললেন আমি না-কি আমার ভাগিনাকে দেখার জন্যই পিলখানায় গেছি। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের অনেক প্রার্থীর জন্য মঞ্চে দাঁড়িয়ে ভোট চেয়েছি। আপনারা আমার একজন প্রার্থীর মঞ্চে গেছেন? সব ভুলে গেলেন? আমাকে কটাক্ষ করবেন না। অনেক কথা বাকি আছে। আজ বলতে চাই না।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



