somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগের চালু করা রিমান্ডের প্রথম শিকার সিরাজ শিকদার

১৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘নৈতিক, আইনগত এবং বাস্তবতার প্রেক্ষিতে পুলিশ রিমান্ড’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, পুলিশ রিমান্ড ক্ষমতাসীন দলের নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার। রিমান্ডের নামে নির্যাতন মৌলিক মানবাধিকারের পরিপন্থী। অবিলম্বে এটি বন্ধ হওয়া উচিত। রিমান্ডের ব্যাপারে হাইকোর্টের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করা জরুরি।
গতকাল জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। সাবেক সচিব শাহ আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অংশ নেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী, সাবেক সচিব খন্দকার শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, ড. একেএম বজলুর রহমান, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহম্মদ শাহজাহান, শওকত হোসেন নিলু, সফিউল আলম প্রধান প্রমুখ।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এসএম জহুরুল ইসলাম।
প্রধান অতিথি ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জরুরি সরকারের আমলে রিমান্ডের নামে যে ধরনের নির্যাতন চলেছিল, তা এখনও অব্যাহত রয়েছে। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, জেনারেল মইনসহ ১/১১-এর হোতাদের বিচার করতে হবে। তাদের গ্রেফতার করে জেলে রাখা উচিত। সরকার যদি তাদের বিচার না করে তাহলে বুঝতে হবে, মইন গংদের মদতে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তবে আজ হোক কাল হোক জনগণ তাদের বিচার করবেই। তিনি বলেন, জয়েন্ট ইন্টারগেশন সম্পূর্ণ বেআইনি। রাজনৈতিক এবং বেসামরিক বিষয় থেকে ডিজিএফআইকে সম্পূর্ণ দূরে রাখতে হবে।
সরকারের সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকার ’৭২-এর সংবিধানে ফেরার কথা বলছে। এটা করতে হলে বিশেষ ক্ষমতা আইন বাতিল করতে হবে। জরুরি অবস্থা জারির বিধানও রাখা যাবে না। স্বাধীনতার পর এই আওয়ামী লীগ ৪০ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে জেলে পুরে রেখেছিল।
রিমান্ডের ব্যাপারে তিনি বলেন, রিমান্ড একেবারে তুলে দেয়া সম্ভব নয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নিতে পারে। তবে রিমান্ডের নামে নির্যাতন যাতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। ব্যারিস্টার হায়দার আলী বলেন, মেহনাজকে তার ৪ মাসের শিশুসহ রিমান্ডে নিয়েছে সরকার। মানবাধিকার সংগঠনগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এখানে। সংবিধান লঙ্ঘন করে দিনের পর দিন পুলিশ রিমান্ডে রেখে নির্যাতন চালানো হচ্ছে। পুলিশ রিমান্ড সংবিধানে উল্লিখিত মৌলিক মানবাধিকারের পরিপন্থী। রিমান্ডের ব্যাপারে সর্বোচ্চ আদালতের কোনো নির্দেশনাই মানা হচ্ছে না।
রিমান্ডের ব্যাপারে বর্তমান সরকারের ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে শওকত মাহমুদ বলেন, রিমান্ডের জন্য সরকারি আইনজীবীরা এখন বিচারপতিদের হুমকি দেন। এই ঘটনা আগে কখনও ঘটেনি। এটা উদ্বেগের বিষয়। রিমান্ডের পক্ষে মিডিয়াকেও ব্যবহার করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি ১/১১-এর পরবর্তী ঘটনাগুলোর কথা আবার মনে করিয়ে দিচ্ছে। মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ রিমান্ড ক্ষমতাসীন দলের নির্যাতনের বড় হাতিয়ার। আওয়ামী লীগ এই রিমান্ড প্রথা চালু করে। সিরাজ শিকদার এর প্রথম শিকার। সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে এদেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে।


Click This Link
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×