somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি স্বপ্নকে বাঁচিয়ে তুলি একসঙ্গে...

০৪ ঠা নভেম্বর, ২০১১ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মিলি। আর দশজন শিক্ষার্থীর মতোই নিয়মিত ক্লাস, পরীক্ষা আর বন্ধুদের সঙ্গে মেতে থাকত প্রাণোচ্ছল আড্ডায়। পড়ালেখায় অত্যন্ত মনোযোগী মিলির ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় হওয়ার। মা-বাবা আর চার বোনের মাঝে মিলি তৃতীয়। বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাকি তিন বোনের পড়ালেখার খরচ জোগাতে হাড়ভাঙা পরিশ্রম করতে হয় পরিবারের একমাত্র উপার্জনক্ষম দরিদ্র বাবাকে। তাই মিলির একান্ত ইচ্ছা, অনার্স শেষ করে এমবিএ অথবা এমবিএম করা। এরপর একটা সম্মানজনক চাকরি করে মা-বাবার মুখে হাসি ফোটানো। ব্যাংক জব ছিল সবচেয়ে পছন্দের। মনে একান্ত ইচ্ছা, ছেলে সন্তান নেই বাবা-মার এই দুঃখ ভুলিয়ে দেয়া। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে হঠাত্ এই স্বপ্ন ফিকে হতে শুরু করেছে তার। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মৃত্যুর সঙ্গে লড়ছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিত্সার জন্য ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। কিন্তু মিলির মা-বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিত্সা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। মিলির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। চিকিত্সার পেছনে এরই মধ্যে অনেক টাকা খরচ করেছে তার মা-বাবা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা এলাকায় তাদের বাড়ি। চিকিত্সার টাকা জোগাড় করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পিতা আবুল কালাম আজাদ চৌধুরী। মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের পক্ষ থেকে একটি চিকিত্সা তহবিল গঠন করা হয়েছে। এ অবস্থায় মিলির চিকিত্সার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মা-বাবা ও শুভাকাঙ্ক্ষীরা। আসুন ২১ বছরের তারুণ্যের প্রাণ প্রাচুর্যকে ফিরিয়ে দিতে পাশে দাঁড়াই মিলির। ফিরিয়ে দিই তার বাবা-মা ও পরিবারের মুখের হাসি। মৃত্যুর পথযাত্রী মিলির চিকিত্সায় সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে : মিরসরাই অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., সিডিএ এভিনিউ শাখা, চট্টগ্রাম, হিসাব নং ০২০২৪৪১৫। অথবা শারমীন নাহার চৌধুরী, হিসাব নং- ০০৪১০২০২৯৫৫০৪, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্টেশন রোড, চট্টগ্রাম।
(প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮১৯৩১৪৮৪১, ০১৮১২৭৫৩৯১৫ ও ০১৯১৬৬১৬৪২৪)
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×