হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবত গীতা নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। ‘চরমপন্থী হিন্দুসাহিত্যে’র অভিযোগে গ্রন্থটিকে নিষিদ্ধ করে প্রাথমিক রায় দিয়েছে সাইবেরিয়ার তমস্ক শহরের একটি আদালত। গত জুনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির দায়ের করা এই মামলার ভিত্তিতে আগামীকাল সোমবার সর্বশেষ রায় হওয়ার কথা। গতকাল শনিবার ভারতের ইকোনোমিক টাইমস এ খবর জানিয়েছে। এদিকে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দুদিনের সফরে রাশিয়া গেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৭ ডিসেম্বর পর্যন্ত এই সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী ডিমিত্রি মেদভেদেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাশিয়ার রাজধানী মস্কোয় ১৫ হাজার ভারতীয় আছেন। তারা মনমোহনকে বিষয়টি অবগত করেছেন এবং তার হস্তক্ষেপ কামনা করে কূটনৈতিকভাবে সমাধানের অনুরোধ করেছেন। বিশেষ করে ইস্ককন নামে শ্রীকৃষ্ণ অনুরাগীদের একটি সংগঠন এই অনুরোধ করে আসছে।
গীতা নিষিদ্ধ হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে একটি চিঠিও পাঠিয়েছেন শ্রীকৃষ্ণ অনুরাগীরা। নিষিদ্ধ করার পেছনে যুক্তি দেখানো হয়েছে, গ্রন্থটি ‘সামাজিক বিশৃঙ্খলা’ সৃষ্টি করছে। ইস্ককনের ভক্ত সাধুপ্রিয়া দাস ভারতের বার্তাসংস্থা ইয়ানসকে বলেন, তমস্ক আদালতে সোমবার এই মামলার সর্বশেষ রায় হতে যাচ্ছে। রাশিয়ায় হিন্দুদের ধর্মীয় অধিকার সংরক্ষণে আমরা ভারতীয় সরকারের সবধরনের সহযোগিতামূলক পদক্ষেপ কামনা করছি।
ভারতের প্রধানমন্ত্রীর অফিস এই পত্র পাওয়ার বিষয়টি ইয়ানসকে নিশ্চিত করেছে। বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে মস্কোয় ভারতীয় দূতাবাস।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


