somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... গোলাম আযমকে কারাগারে পাঠানোর নির্দেশ
তাকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গোলাম আযমের জামিন আবেদনের শুনানি হয়।

এর আগে সকাল ১০টায় ট্রাইব্যুনালে গোলাম আযমকে হাজির করা হয়।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29520362 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29520362 2012-01-11 11:36:12
তরল সার উদ্ভাবন করলেন কৃষিবিদ আরিফ খান : ইউরিয়া সারের ব্যবহার দুই-তৃতীয়াংশ কমানো সম্ভব তরল সার উদ্ভাবন করেছেন সিরাজগঞ্জের কৃষিবিদ আরিফ হোসেন খান। এ সার ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন কৃষকরা। আরিফ খান এই সারের নাম রেখেছেন ‘ম্যাজিক গ্রোথ’। ম্যাজিক গ্রোথ ব্যবহার করলে জমিতে ইউরিয়া সারের ব্যবহার দুই-তৃতীয়াংশ কমানো সম্ভব বলে দাবি করছেন আরিফ খান ।
আরিফ খান বলেন, সাধারণভাবে প্রতি বিঘা জমিতে ধান চাষে ৩০ থেকে ৪০ কেজি বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি ইউরিয়া ব্যবহার করা হয়। তবে তরল সার ম্যাজিক গ্রোথ ব্যবহার করে ধান চাষে মাটিতে ১০ থেকে ১৫ কেজি এবং ম্যাজিক গ্রোথের সঙ্গে পাতায় স্প্রের মাধ্যমে প্রয়োগের জন্য মাত্র এক থেকে দেড় কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হয়।
বিভিন্ন দেশে ফসল উত্পাদনে মাটির পাশাপাশি পাতার মাধ্যমেও তরল আকারে গাছকে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সরবরাহ করা হচ্ছে। ফসল উত্পাদনের এই প্রযুক্তিকে ফোলিয়ার ফিডিং বা ফোলিয়ার ফার্টিলাইজেশন বলা হয়। সমপ্রতি আমাদের দেশেও ফোলিয়ার ফিডিং প্রয়োগ করে ফসল উত্পাদন করা হচ্ছে। তবে তা আমদানি করা হয়। এসব তরল সার ফসলে মূলত পরিপূরক খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এটা ব্যবহার করে চাষীরা সবজি আবাদে ভালো ফল পাচ্ছেন বলে জানা যায়। কিন্তু এর মাধ্যমে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। এখন থেকে হয়তো আর বৈদেশিক মুদ্রা অপচয় করতে হবে না। ফোলিয়ার ফিডিং কৌশলের বিষয়টি নিয়ে দীর্ঘ গবেষণার মাধ্যমে বাংলাদেশের এক কৃষিবিজ্ঞানী অসাধারণ কার্যকারিতা সম্পন্ন এক লিকুইড ফার্টিলাইজার বা তরল সার উদ্ভাবন করেছেন। তার নাম আরিফ হোসেন খান। সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লায় তার বাড়ি। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পাবনা বীজ বিপণন অঞ্চলের উপপরিচালকের দায়িত্ব পালন করছেন।
এ দেশে সহজে পাওয়া যায় এমন ১৩টি উদ্ভিদের অত্যাবশ্যকীয় খনিজ খাদ্যোপদান যেমন—নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, জিঙ্ক, বোরন, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম ও ক্লোরিন সমন্বয়ে একটি তরল সার তৈরি করতে সক্ষম হয়েছেন, যাকে তিনি ‘ম্যাজিক গ্রোথ’ নামে অভিহিত করেছেন। এই তরল সারটি পানিতে দ্রবীভূত করে ধানগাছের পাতায় স্প্রে করতে হয়। তিনি জানান, তার উদ্ভাবিত তরল ম্যাজিক গ্রোথ প্রযুক্তি ব্যবহার করে কম ইউরিয়া সার ব্যবহারের মাধ্যমে অধিক ফলন পাওয়া যাচ্ছে। তরল সারটি ধান, গম, ভুট্টা, আলু, শিমসহ বিভিন্ন ধরনের কুমড়াজাতীয়, সবজি, আম, কলা, পেয়ারা, লিচু, পেঁপে, বাদাম, সরিষা, বিভিন্ন ধরনের ডাল, ফসল, শোভাবর্ধনকারী গাছ অর্কিড, ক্যাকটাস প্রভৃতিতে সমানভাবে কার্যকর। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষা করে একই রকম ফল পেয়েছেন বলে জানান তিনি। তার উদ্ভাবিত তরল সার ব্যবহার করেছেন এমন কয়েকজন চাষীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের ক্ষেতে সার যেমন কম দিতে হয়েছে, তেমনি ফলনও বেশি হয়েছে।
আরিফ খান নিজ উদ্যোগে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, রংপুর, গাইবান্ধা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, বরিশাল, পিরোজপুর, রাঙামাটি, ঢাকা এবং গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার ফসলের ওপর চাষীপর্যায়ে ব্যাপকভিত্তিক গবেষণা করে তার ফলাফলের সত্যতা যাচাই করেছেন।
ম্যাজিক গ্রোথ ব্যবহার করে ধানের বীজতলায় চারা সুস্থ-সবলভাবে বেড়ে ওঠে। বোরো মৌসুমে তীব্র ঠাণ্ডা এবং কুয়াশার কারণে চারার কোল্ড ইনজুরিজনিত ক্ষতি কম। চারা মূল জমিতে রোপণ করলে রোপণজনিত আঘাত কম লাগে এবং চারা দ্রুত বৃদ্ধি পায়। গাছ শক্ত থাকে বলে সহজে হেলে পড়ে না। কুশির সংখ্যা দ্রুত বাড়ে। ধানগাছের শীষ বড় হয় এবং শীষে পুষ্ট ধানের সংখ্যা বেশি থাকে। ধানগাছে রোগ ও পোকার আক্রমণ কম হয়।
তার উদ্ভাবিত তরল সার সম্পর্কে সিরাজগঞ্জ জেলা কৃষি সমপ্রসারণ অধিদফতরের সাবেক উপপরিচালক দুলাল চন্দ্র রায় বলেন, দেশে তরল সার প্রথমবারের মতো আরিফ হোসেন খান আবিষ্কার করেছেন এবং সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে এর প্রয়োগও করেছেন। আমি সরেজমিনে গিয়ে ওই সব কৃষকের সঙ্গে সঙ্গে কথা বলেছি, তারা সুফল পেয়েছে। কিন্তু দেশের বিভিন্ন স্থানের মাটির পরিপ্রেক্ষিতে এ সার নিয়ে আরও গবেষণা প্রয়োজন। জেলা উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ কৃষিবিদ আরশেদ আলী জানান, দীর্ঘদিন গবেষণার পর এ কৃষিবিদ যে তরল সার আবিষ্কার করেছেন তার সুফল পেতে হলে সরকারিভাবে তাকে সহযোগিতা করা দরকার। এ জন্য তিনি সরকারি-বেসরকারি কৃষিভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তার জন্য আহ্বান জানান।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29516573 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29516573 2012-01-05 09:25:07
ভ্রমন সুন্দরবন

ভ্রমন সুন্দরবন
(৪ রাত ৩দিন ২৬-৩০ জানুয়ারী-২০১২)
ভ্রমন ফি- ৮৯৯৯ টাকা (জন প্রতি) টাকা জমার শেষ তারিখ ১৯ জানুয়ারী ২০১২ দর্শনীয় স্থান- কচিঁখালী, জামতলা সমুদ্র সৈকত, কটকা,হাড়বারিয়া, করমজল

ভ্রমন বিস্তারিত-

২৬ জানুয়ারী- ২০১২ রাত ৯ টায় ঢাকা হতে যাত্রা শুরু
(২৬ তারিখ রাত ১০টা খুলনা হতে অথবা ২৭ তারিখ সকাল ৬:৩০ মি: মংলা হতে লঞ্চে উঠতে হবে)

প্রথম দিন (২৭জানুয়ারী-২০১২)
- সকাল ০৭:৩০ মি: মংলা হতে সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান কচিঁখালীর উদ্যেশে যাত্র শুরু
- ৩:৩০মি: কচিখালীতে অবতরন এবং সুর্যাস্ত পর্যন্ত সুন্দরবনে অবস্থান
- সুর্যাস্ত হতে সুর্যোদয় পর্যন্ত লঞ্চে রত্রিযাপন

দ্বিতীয় দিন (২৮ জানুয়ারী-২০১২)
- সকাল ৭: ০০ মি: হতে ১ ঘন্টার জন্য সুন্দরবনে নয়নাভিরাম দর্শনীয় স্থান কটকায় ক্যানেল ক্রুজিং (ছোট নৌকায় জঙ্গলের মধ্যে ভ্রমন)
- সকাল ১০ টা হতে ১২:৩০ মি: পর্যন্ত জামতলার সমুদ্র সৈকতে অবস্থান এবং সমুদ্র স্নান
- দুপুর ০৩টা হতে সুর্যাস্ত পর্যন্ত কটকায় রেঞ্জ অফিস এলাকায় অবস্থান, লঞ্চে রাত্রিযাপন

তৃতীয় দিন (২৯ জানুয়ারী-২০১২)
- খুব ভোরে কটকা হতে যাত্রা করে ১১ টায় হাড়বারিয়া আগমন ১ ঘন্টা অবস্থান
- ৩ - ৫টা করমজল অবস্থান
- রাত ৯ টায় খুলনা প্রস্থান এবং ঢাকার উদ্দেশ্যে রওয়ানা
- ৩০ জানুয়ারী- ২০১২ ঢাকা পৌছা এবং ভ্রমন সমাপ্তি ঘোষনা

]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29515455 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29515455 2012-01-03 16:27:05
চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে জুতাপেটা প্রত্যক্ষদর্শীরা জানান, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নূর হোসেন পাটোয়ারী অসমাপ্ত কাজের বিপরীতে ফাইনাল বিল দাবি করেন। নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ওই বিল পরিশোধে অপরাগতা প্রকাশ করলে ওই আ’লীগ নেতা প্রকৌশলীর সঙ্গে অশোভন আচরণ করেন। সে সময় উপস্থিত জনৈক ঠিকাদার বিষয়টি মেনে নিতে না পেরে উত্তেজিত নেতা নূর হোসেনকে থামতে বলেন। তাতে তিনি আরও উত্তেজিত হয়ে ঠিকাদার রিপনকে মারধর করেন। ফলে উত্তেজিত হয়ে ঠিকাদার রিপন পাল্টা নূর হোসেন পাটোয়ারীর ওপর চড়াও হন এবং তাকে জুতাপেটা করেন।
এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতবাক হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ওসমান গণি পাটোয়ারী দ্রুত এলজিইডি অফিসে ছুটে আসেন। নির্বাহী প্রকৌশলীর কাছে বিস্তারিত জেনে দুঃখপ্রকাশ করেন এবং বিষয়টি যথাযথভাবে নিষ্পত্তি করার আশ্বাস দেন।
এব্যাপারে আ’লীগ নেতা নূর হোসেন পাটোয়ারী বলেন, তিনি কার্যাদেশ অনুযায়ী কাজ করেছেন। হাইমচর উপজেলা ইঞ্জিনিয়ার এবং উপ-সহকারী প্রকৌশলী কাজ দেখে বিল তৈরি করে দিয়েছেন। নির্বাহী প্রকৌশলী অন্যায়ভাবে সেই বিল থেকে ১২ লাখ টাকা কর্তন করেছেন। আমি সেটার প্রতিবাদ করেছি। এটা আমার ন্যায্য অধিকারের বিষয়ে। তাছাড়া বিষয়টি এলজিইডি এবং একান্তই আমার।
নির্বাহী প্রকৌশলী মহসীন উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, নূর হোসেন পাটোয়ারী আমাদের প্রতিষ্ঠানের একজন বড় মাপের ঠিকাদার। তার সঙ্গে আমাদের ভালো রিলেশন। তিনি যে বিলটি নিয়ে উত্তেজিত হয়েছেন সেটা এমন একটি প্রজেক্টের, যেটির কাজ উপর থেকে পরিদর্শন করা হয়। ওই কাজটি যদি আমরা মোটামুটি মানসম্মতভাবে না তুলতে পারি তবে আমাদের চাকরি থাকবে না। তিনি বলেন, পাটোয়ারী সাহেবের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। সবসময় চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য। তারপরও তিনি যা করেছেন, তা দুঃখজনক।
উল্লেখ্য, এলজিইডির পল্লী উন্নয়ন প্রকল্প অবকাঠামো উন্নয়ন ২৬ (২০১০-২০১১)-এর একটি রাস্তার কাজ ঊর্ধ্বমূল্যে ১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ৯১০ টাকায় নিয়েছিল মেসার্স হোসেন ট্রেডার্স। যার প্রাক্কলিত মূল্য ছিল ১ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ১৮৪ টাকা। হাইমচর উপজেলায় আলগী উত্তর ইউপির বাংলাবাজার-আনন্দবাজার রোডের (প্যাকেজ ঈযধ/টক-১০৮) ওই কাজটি অত্যন্ত নিম্নমানের এবং অসমাপ্ত রয়েছে। উপজেলা প্রকৌশলী ফরিদ মিয়া এবং উপ-সহকারী প্রকৌশলী এনামুল হক ঠিকাদারের কাছ থেকে বাড়তি সুবিধা নিয়ে বিলটি তৈরি করে নির্বাহী প্রকৌশলীর দফতরে পাঠিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী ফরিদ মিয়া মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, দোয়া করেন ভাই, বিপদে আছি।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29512694 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29512694 2011-12-30 11:03:02
‘অচল’ ভারতীয় অ্যাম্বেসেডর প্রাণ পাচ্ছে বাংলাদেশে সংযোজন কারখানা বসিয়ে বাংলাদেশের গাড়ির বাজার দখল করে নিতে অনেক দূর এগিয়ে গেছে ভারতের সি কে বিড়লা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিন্দুস্তান মটরস। প্রতিষ্ঠানটি তাদের ‘অচল মাল’ হিসেবে পরিচিত অ্যাম্বাসেডর গাড়ি সংযোজন ও বিপণনের দায়িত্ব বাংলাদেশী প্রতিষ্ঠান ইন্ট্রাকো গ্রুপকে দিয়েছে।



হিন্দুস্তান মটরসের ফরমায়েশ অনুযায়ী ইন্ট্রাকো গ্রুপ ইতিমধ্যে সাভারে প্ল্যান্টও বসিয়েছে। এই খবর দিয়েছে।



ভারতের ‘বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকা শুক্রবার ‘বাংলাদেশ টু টেইক অ্যাম্বেসাডর টেক্সিস’ শিরোনামে একটি সংবাদ ছেপেছে। বিজনেস স্ট্যান্ডার্ড’র ওই প্রতিবেদনে বলা হয় “সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বাজারে দেশটির হিন্দুস্তান অ্যাম্বেসাডর গাড়ির বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেলেও সি কে বিড়লা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হিন্দুস্তান মটরসের অ্যাম্বেসাডর ব্রান্ডের গাড়ি নতুন জীবন পেতে যাচ্ছে। কারণ বাংলাদেশের ট্যাক্সিক্যাব মার্কেটে ভাগ বসাতে অ্যাম্বাসেডর গাড়ি সংযোজন সে দেশটিতেই হচ্ছে।”



প্রতিবেদনে জানানো হয়, রাজধানীর অদূরে সাভারে ইতিমধ্যে প্ল্যান্ট বসানোর কাজ শুরু হয়েছে। বলা হয়েছে, সেখানে মাসে ২০০টি গাড়ি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ইন্ট্রাকো আশা করছে দুই বছরের মধ্যে এই প্লান্ট থেকে সংযোজিত অ্যাম্বেসাডর গাড়ি বাংলাদেশের রাজপথে নামতে পারবে।



বিজনেস স্ট্যান্ডার্ডকে হিন্দুস্তান মটরস’র এমডি মনোজ ঝা বলেন, “প্রাথমিকভাবে আমরা বাংলাদেশে কমপ্লিট বিল্ট ইউনিট (সিবিইউ) হিসেবে অ্যাম্বেসেডর গাড়ি রফতানি করছি। ইন্ট্রাকোর সঙ্গে আমাদের সমঝোতা চুক্তি হয়েছে। ওরাই আমাদের গাড়ির সংযোজন ও বিপণন করবে।”



তিনি বলেন “বাংলাদেশের ট্যাক্সিক্যাবের বিশাল বাজার রয়েছে। আমরা আশা করছি ওখানে আমাদের গাড়ি বিক্রির পরিমাণ অনেক বেড়ে যাবে।”



প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০১০-২০১১ অর্থবছরে হিন্দুস্তান মটরস অ্যাম্বেসেডর গাড়ি বিক্রি করেছিল মোট ১০ হাজার ৯৭টি। এর আগের অর্থবছরে বিক্রি করেছিল ১১ হাজার ৩টি।



পত্রিকাটি লিখেছে “ভারতে একসময় গাড়িটি বেশ জনপ্রিয় ছিল। কিন্তু এটা এখন দেশটিতে অচল মাল হিসেবে চিহ্নিত। ২০১০ সালের এপ্রিল মাস থেকে দেশটির ১৩টি বড় নগরীতে অ্যাম্বাসেডর গাড়ি নানা শর্ত সাপেক্ষে চলছে। কারণ এই গাড়ির ইঞ্জিন আন্তর্জাতিক মানসম্পন্ন নয়। অ্যাম্বেসাডর গাড়ির ইঞ্জিন থেকে কার্বন নিঃসরণের পরিমাণ অনেক বেশি।”



সম্প্রতি নগরীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে ইন্ট্রাকো গ্রুপও ঘোষণা করেছে, তারা অ্যাম্বেসাডর ব্রান্ডের গাড়ি এককভাবে বাংলাদেশে বাজারজাত করবে। অনুষ্ঠানে অ্যাম্বেসাডর ব্রান্ডের গাড়ি উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি জসিম উদ্দিন, হিন্দুস্তান মটরস’র এমডি মনোজ ঝা, ইন্ট্রাকোর ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী প্রমুখ।



এদিকে সূত্র জানায়, ভারতীয় গাড়ি এদেশের রিকন্ডিশন্ড গাড়ির বাজারও দখল করে নিচ্ছে। প্রশাসনের একটি চক্রের সহায়তায় শুল্ক সুবিধায় ভারতীয় এসব গাড়ি অবাধে প্রবেশ করছে দেশে। পাশাপাশি সরকারিভাবে জাপানের রিকন্ডিশন্ড গাড়ির ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশে গাড়ি ব্যবসার ক্ষেত্রে এটি সরকারের দ্বৈতনীতি। জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি এক-তৃতীয়াংশে নেমে আসায় লোকসানের মুখে পড়েছে গাড়ি ব্যবসায়ীরা। আশঙ্কাজনকভাবে গাড়ি বিক্রি কমে যাওয়ায় গত দুই বছরে দেশের প্রায় অর্ধশত শোরুম বন্ধ হয়ে গেছে। আর এর অধিকাংশই রাজধানী ঢাকায় অবস্থিত।



এদিকে বাংলাদেশের পরিবেশবিদরা বলেছেন, পরিবেশের জন্য ক্ষতিকর প্রমাণিত হওয়ার পরও সরকার ভারতীয় গাড়ি আমদানিতে বেশ উত্সাহ দেখাচ্ছে। জাপানি রিকনডিশন্ড গাড়ি আমদানি নিরুত্সাহিত করার মাধ্যমে ভারতীয় গাড়ি ব্যবহারে জনগণকে প্রণোদনা দিতে চাইছে সরকার। জাপানি গাড়ির পরিবর্তে ভারতীয় গাড়ির আধিক্যে দেশের অর্থনীতি ও পরিবেশ বড় ধরনের ঝুঁকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।



গাড়ি আমদানিকারক সমিতি সূত্রে জানা যায়, ২০১০-১১ অর্থবছরে জাপানি রিকনডিশন্ড পিকআপ আমদানি করা হয়েছে মাত্র ২৪০টি, যেখানে এক বছরে ভারত থেকে টাটা পিকআপ আমদানি করা হয়েছে ৫ হাজার ৭শ’। তাছাড়া জাপান থেকে সব ধরনের রিকনডিশন্ড গাড়ি আমদানিই ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। ২০০৯-১০ অর্থবছরে জাপানি রিকনডিশন্ড গাড়ি আমদানির পরিমাণ ছিল ৩২ হাজার ২২৫টি, যা ২০১০-১১ অর্থবছরে এসে কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২৩টিতে। আর ২০১০-এর জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসেই ভারত থেকে মোট গাড়ি আমদানি করা হয়েছে ৩৬ হাজার ১০০টি।



গাড়ি ব্যবসায়ীরা বলেন “পরিসংখ্যানই বলে দিচ্ছে বাংলাদেশের গাড়ির বাজার ধীরে ধীরে ভারতীয়দের হাতে চলে যাচ্ছে।”


উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহযোগিতায় সুয়েপ নামে একটি বেসরকারি সংস্থা ২০০৩ সালে বাংলাদেশে গাড়ির দূষণের ওপর একটি জরিপ চালিয়ে যে প্রতিবেদন প্রকাশ করে তাতে দেখা যায়, বাংলাদেশে প্রচলিত ১১টি নতুন গাড়ির দূষণমাত্রা অত্যন্ত বেশি। এ গাড়িগুলো অধিক পরিমাণে কার্বন মনোঅক্সাইড নির্গমন করে থাকে। উল্লিখিত ১১টি গাড়ির মধ্যে ৯টিই ভারতের তৈরি সুজুকি মারুতি, সুজুকি জান এবং টাটা ইন্ডিকা। ফলে ভারতীয় গাড়ি আমদানি বেড়ে যাওয়ায় দেশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29508855 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29508855 2011-12-23 23:40:44
লন্ডনে সেমিনারে ক্ষমতাসীন লিবডেম উপনেতা : শেখ হাসিনা বিতর্কিত মহিলা, দুই নেত্রী পরস্পরকে ডমিনেট করতে চান ব্রিটেনের ক্ষমতাসীন কোয়ালিশনের শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (লিবডেম) পার্লামেন্টের ডেপুটি লিডার সাইমন হিউজ বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিতর্কিত মহিলা। তার বহু কর্মকাণ্ডের প্রতিবাদ অনেকেই করে, কিন্তু তিনি সেগুলো শোনেন না। বাংলাদেশের ‘দুই মহিলা’ কে কাকে ডমিনেট করবেন সে প্রতিযোগিতায় আছেন। তিনি প্রজন্ম ৭১ ইউকে শাখা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন। বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. এম সাইদুর রহমান খান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, আলহাজ শামসুদ্দিন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আহবাব চৌধুরী, জাকির হোসেন, এম আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তারা কেউই প্রধানমন্ত্রী সম্পর্কে এই বক্তব্যে প্রতিবাদ করেননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামেরও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি।
বৈঠকে উপস্থিত একটি সূত্রে আরও জানা গেছে, অনুষ্ঠানে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বাংলাদেশ মুসলিম মডারেট কান্ট্রি বলে ভুল ধারণা রয়েছে। আসলে বাংলাদেশ একটি সেক্যুলার রাষ্ট্র। আমাদের সংবিধানেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেশের পরিচিতি রয়েছে। আহমেদ নূরুল টিপুর সভাপতিত্বে এবং বাবুল হোসেন ও বুলবুল হাসানের পরিচালনায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বাংলাদেশের ৪০তম বিজয় দিবস ও জেনোসাইড কাভার-আপ’ শীর্ষক কনভেনশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লিবডেম নেতা সাইমন হিউজ নিজেকে সিভিল রাইটস আইনজীবী হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে বর্তমানে যুদ্ধাপরাধের বিচার যেভাবে চলছে সেটা আন্তর্জাতিক মানের নয়। এই বিচারকে বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য করতে হবে। আন্তর্জাতিক মান বজায় না রাখলে বিশ্বব্যাপী এটা গ্রহণযোগ্যতা হারাবে। তিনি সুষ্ঠু ও সঠিকভাবে দ্রুত প্রকৃত যুদ্ধাপরাধের বিচারও প্রত্যাশা করেন। তিনি বলেন, এটা হলে এ ব্যাপারে তার দলের পূর্ণ সমর্থন থাকবে।

Click This Link
]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29508522 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29508522 2011-12-23 14:55:29
গীতা প্রশ্নে হিন্দু মুসলিমকে ঐক্যবদ্ধ হতে দেওবন্দের আহ্বান উপমহাদেশের বিখ্যাত ইসলামিক বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ হিন্দুদের ধর্মগ্রন্থ ভগবত গীতা নিষিদ্ধের ঘটনায় হিন্দু মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দেওবন্দের উপাচার্য মাওলানা আবুল কাসিম নোমানি বুধবার এক বিবৃতিতে সমপ্রতি রাশিয়ায় গীতা নিষিদ্ধ করার নিন্দা জানিয়ে এ আহ্বান জানিয়েছেন। নোমানি ওই বিবৃতিতে পশ্চিমা বিশ্বে মুসলমানরা তাদের ধর্মীয় ক্ষেত্রে যেসব নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে তা যৌথভাবে মোকাবিলা করারও আহ্বান জানিয়েছেন। তার এ বিবৃতি দেওবন্দের অনেক আলেমকেই বিস্মিত করেছে। তারা উপাচার্যের এ বিবৃতিকে তার উগ্র রক্ষণশীল ভাবমূর্তি দূর করে নিজেকে ব্যাপকভাবে গ্রহণযোগ্য করার কৌশল হিসেবে দেখছেন।
উল্লেখ্য, সমপ্রতি রাশিয়ায় গীতাকে চরমপন্থী, খুবই আপত্তিকর ও সমপূর্ণ ভিত্তিহীন সাহিত্য আখ্যায়িত করে নিষিদ্ধ করা হয়।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29508187 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29508187 2011-12-22 23:28:19
ভালো কথার স্টক ফুরিয়ে গেছে: ওবায়দুল কাদের
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29507890 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29507890 2011-12-22 15:32:10
চরমপন্থী হিন্দুসাহিত্যের অভিযোগে রাশিয়ায় নিষিদ্ধ শ্রীমদ্ভগবত গীতা
গীতা নিষিদ্ধ হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে একটি চিঠিও পাঠিয়েছেন শ্রীকৃষ্ণ অনুরাগীরা। নিষিদ্ধ করার পেছনে যুক্তি দেখানো হয়েছে, গ্রন্থটি ‘সামাজিক বিশৃঙ্খলা’ সৃষ্টি করছে। ইস্ককনের ভক্ত সাধুপ্রিয়া দাস ভারতের বার্তাসংস্থা ইয়ানসকে বলেন, তমস্ক আদালতে সোমবার এই মামলার সর্বশেষ রায় হতে যাচ্ছে। রাশিয়ায় হিন্দুদের ধর্মীয় অধিকার সংরক্ষণে আমরা ভারতীয় সরকারের সবধরনের সহযোগিতামূলক পদক্ষেপ কামনা করছি।

ভারতের প্রধানমন্ত্রীর অফিস এই পত্র পাওয়ার বিষয়টি ইয়ানসকে নিশ্চিত করেছে। বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে মস্কোয় ভারতীয় দূতাবাস।


Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29505059 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29505059 2011-12-18 10:21:32
read this post please
Harvard University President has sacked Mr. Subramanian Swamy from his Professorship due to his poisonous writing to incite racism against Islam and Muslim. Mr. Swamy has appealed against Harvard President's decision and to reinstate his professorship. We should vote in favor of Harvard's decision and against Mr. Swamy’s appeal. You are kindly urged to sign up and spread the link to all your contact circles. Our goal is to reach 30,000 signatures and we need more support. You can read more and sign the petition here: http://www.change.org/petitions/president-of-harvard-university-deny-appeal-of-mr-swamy-for-reinstatement-to-his-professorship . Thanks for standing in favor of truth and justice.

Regards

]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29502980 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29502980 2011-12-14 21:59:38
আমাকে কেউ গ্রেফতার করতে পারবে না বিজয়ের মাসে: গোলাম আজম Click This Link]]> http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29500336 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29500336 2011-12-10 22:38:06 অমানুষের মতো নিজের কন্যাকে ৩৪ বছর যাবৎ ধর্ষণ করেছে!!!!!!!
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29493989 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29493989 2011-12-01 09:33:52
ভারত ছাড়া অন্য দেশে পাট রপ্তানি করা যাবে না ভারত ছাড়া অন্য কোন দেশে কাঁচা পাট রপ্তানি করা যাবে না বলে সার্কুলার দিয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। সরকারি এ ঘোষণার ফলে পাট রপ্তানিকারকসহ এ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা পড়েছেন বিপাকে। নতুন এ নির্দেশনার ফলে দেশ থেকে কাঁচা পাট ভারতে চোরাই পথে পাচার হয়ে যাবে বলে আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। সরকারের এ সিদ্ধান্তে দেশের অর্ধ লাখ জুট প্রেস শ্রমিক বেকার হয়ে পড়বে। পাট মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে খুলনায় পাট রপ্তানিকারক ও শ্রমিকরা আন্দোলনে নামছেন।

পাট রপ্তানিকারকদের একাধিক সূত্র জানান, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের গত ২২শে নভেম্বর এক সার্কুলারে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুধু ভারতে কাঁচা পাট রপ্তানি করা যাবে। মন্ত্রণালয়ের এই সার্কুলারের কপি দেশের সব স্থলবন্দর, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এদিকে এ সার্কুলার খুলনার পাট রপ্তানিকারকরা পাওয়ার পরে তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ব্যাপরে বিশিষ্ট পাট রপ্তানিকারক হারুন-অর-রশিদ জানান, বৃটিশ আমল থেকে এভাবে কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে কোন নির্দেশনা দেয়া হয়নি। তিনি বলেন, পাট রপ্তানিকারক বা এ ব্যবসার সঙ্গে জড়িত কেউই ভারতে কাঁচা পাট রপ্তানির সুযোগ দেয়ার জন্য দাবি বা আবেদন করেনি। এই সুযোগে ভারতে কাঁচা পাট চোরাই পথে পাচার হয়ে যাবে। এর ফলে অর্থনৈতিকভাবে দেশ চরম ক্ষতিগ্রস্ত হবে। পাটের আন্তর্জাতিক বাজার ভারতের দখলে চলে যাবে। এছাড়া দেশের শতাধিক জুট মিল বন্ধ হয়ে যাবে।

পাট রপ্তানিতে একাধিকবার স্বর্ণপদকপ্রাপ্ত একজন ব্যবসায়ী জানান, পাট মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত দেখে মনে হয় না এটা আমাদের দেশীয় কোন সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের ফলে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ সংরক্ষণ করা হয়েছে। দেশের স্বার্থ বিরোধী এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবসায়ী মালিক-শ্রমিক ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তুজা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে ভারতের স্বার্থ সংরক্ষণে ব্যস্ত। তারই অংশ হিসেবেই কাঁচা পাট রপ্তানির এ সার্কুলার জারি করে। দেশবিরোধী এ আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যব্ধ হতে হবে। এদিকে বাংলাদেশ জুট এসোসিয়েশনের (বিজেএ) সভাপতি মো. মাহফুজুল হক মানবজমিনকে জানান, নতুন সার্কুলার পাওয়ার পরে বিজেএ’র পক্ষ থেকে আমরা ব্যবসায়ীদের প্রতিক্রিয়ার কথা মন্ত্রণালয়কে জানিয়েছি। মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত স্থগিত করা হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে ।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29493988 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29493988 2011-12-01 09:30:36
বন্ধ হতে পারে ফেসবুক!
নতুন বছরেই ইউরোপে বন্ধ করে দেয়া হতে পারে জনপ্রিয় সামাজিক নেটোয়ার্ক ফেসবুক। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং এসব তথ্য বিজ্ঞাপনী সংস্থাগুলোর কাছে বিক্রির অভিযোগে এমন কঠোর সিদ্ধান্ত নিতে পারে ইউরোপীয় কমিশন।
ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ভিভিয়ানা রিডিং-এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দি সানডে টেলিগ্রাফ।

সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটের আড়ালে ফেসবুক’র ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে অভিযোগ করে ভিভিয়ানা রিডিং বলেন, “এর মাধ্যমে ব্যাবহারকারীর রাজনৈতিক মতাদর্শ, যৌনতা, ধর্মীয় বিশ্বাস এমনকি তার অবস্থান সম্পর্কিত তথ্যও পাচার করা হয়।

তিনি আরো বলেন, “অত্যন্ত সূক্ষ্ম একটি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ফেসবুক এই কাজটি করছে। আর ওই সফটওয়্যারের কারেণই এর ইন্ডিভিজ্যুয়াল প্রাইভেট সেটিংয়ে থাকা গোপনীয় বা ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপন সংস্থাগুলো সহজেই পেয়ে যাচ্ছে। আর এ অবস্থা থেকে উত্তরণের জন্য তথ্য পাচারের পথটিই বন্ধ করে দেয়ার পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে ইউরোপীয় কমিশন।

এ সমস্যা সমাধানে ফেসবুক যদি কোনো উদ্যোগ না নেয় তবে এটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ কিংবা পুরোপুরি বন্ধ করে দেয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন ইইউ ভাইস প্রেসিডেন্ট।

তবে ইউরোপীয় কমিশনের এ অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক’র জনৈক মুখপাত্র জানান, ফেসবুক তার ইউজারদের কোনো তথ্য তৃতীয় পক্ষের কাছে পাচার করে না। এটা করে থাকলে ব্যবহারকারী নিজেই করতে পারেন। ফেসবুক কর্তৃপক্ষের এ ক্ষেত্রে কোনো হাত নেই।”

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29493507 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29493507 2011-11-30 15:45:06
বাংলাদেশ-চীন সম্পর্ক কৌশলগত নয়, সে কারণে তাদের সঙ্গে সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না বাংলাদেশে চীন কেবলমাত্র অবকাঠামোগত উন্নয়নে সহায়তা দিচ্ছে। বাংলাদেশ-চীন সম্পর্ক কৌশলগত নয়। সে কারণে তাদের সঙ্গে সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না।
জেনারেল মুবিন আশা প্রকাশ করেন যে, এই সফর দু’দেশের সম্পর্ককে আরও জোরদার এবং তা উভয় দেশের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে অনুঘটকের উপকরণ হিসেবে কাজ করবে। এক প্রশ্নের জবাবে জেনারেল আরও উল্লেখ করেন যে, সন্ত্রাসবাদ একটি উদ্বেগজনক বিষয় এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সজাগ রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চলেছে। বাংলাদেশ তার ভূখণ্ডকে সন্ত্রাসীদের লুকিয়ে থাকা বা তাদের ঘাঁটি হিসেবে ব্যবহারের কোন সুযোগ দেবে না। দু’টি পাকিস্তানি সৈন্য ফাঁড়িতে ন্যাটোর বিমান হামলার পরিপ্রেক্ষিতে আফগান-পাকিস্তান সীমান্তে সৃষ্ট উত্তেজনা সম্পর্কে তিনি কোন মন্তব্য করা থেকে বিরত থাকেন। ওই হামলায় ২৫ জন পাকিস্তানি সৈন্য প্রাণ হারিয়েছে।

Click This Link
]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29493406 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29493406 2011-11-30 12:44:48
আসুন যোগ দেই : আজ ঢাকাকে বিভক্ত করার প্রতিবাদে মহাসমাবেশ ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে মহাসমাবেশ করবেন নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা। দুপুর ১২টায় মহাসমাবেশ হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই নগর ভবনের মূল ফটকের সামনে কর্মকর্তা-কর্মচারীরা মিছিল নিয়ে এসে জড়ো হচ্ছেন।
বর্তমানে সেখানে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মহাসমাবেশ করতে চলে আসায় করপোরেশনের কাজ চলছে ঢিলে গতিতে।

Click This Link

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29492729 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29492729 2011-11-29 12:31:16
শুধু নারীর জন্য মালয়েশিয়ায় শুধু নারীদের চলাচলের জন্য ট্যাক্সি সার্ভিস চালু করা হয়েছে। নারীদের হয়রানির হাত থেকে রক্ষা করতে গোলাপি রঙের ট্রেন ও বাস সার্ভিসের পর এবার নতুন এই পদক্ষেপ নেওয়া হলো।

দৈনিক পত্রিকা স্টার ও নিউ স্ট্রেইটসের খবরে আজ রোববার বলা হয়, প্রায় ৫০ জন নারী ট্যাক্সিচালক এরই মধ্যে কুয়ালালামপুরে তাঁদের কাজ শুরু করেছেন। যাত্রীরা টেলিফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন। নারীদের জন্য বিশেষ এই ট্যাক্সির সংখ্যা বেড়ে ৪০০ করা হবে বলে সরকার আশা করছে।

নারী, পরিবার ও কমিউনিটি উন্নয়নবিষয়ক উপমন্ত্রী হেং সেই কি এই সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এসব ট্যাক্সিতে করে নারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। যেসব নারী ট্যাক্সিচালক হতে চান, তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মন্ত্রী বলেন, ‘এতে করে ধর্ষণ ও ট্যাক্সিচালকদের সহায়তায় ডাকাতির ঘটনা কমে আসবে বলে আমরা আশা করি।’

এর আগে গত বছরের শেষদিকে মালয়েশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বাস কোম্পানি নারীদের হয়রানি বন্ধে কুয়ালালামপুরের বিভিন্ন রুটে বাস সার্ভিস চালু করে। এসব বাসে শুধু নারীরাই চলাচল করেন। এ ছাড়া মালয়েশিয়ায় নারীদের জন্য ট্রেনে বিশেষ বগির ব্যবস্থাও চালু করা হয়েছে।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29491772 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29491772 2011-11-27 22:16:54
শপথ সম্পন্ন: আনুষ্ঠানিকতায় অনাগ্রহী আইভী
রোববার দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠান হয়। নির্বাচিত ২৭ কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের শপথ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে শপথ গ্রহণ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে শপথ সামনে রেখে নিজের অনুভূতি জানাতে গিয়ে বার্তা২৪ ডটনেটকে আইভী রোববার সকালে জানালেন, এ শপথের জায়গায় তাকে যারা পাঠিয়েছেন সেই ভোটারদের কাছেই তার কাজ। ভবিষ্যতের প্রতিটি কর্মদিবস তিনি কাজেই ব্যায় করবেন। কাজ ফেলে রেখে কোনো আনুষ্ঠিকতা পালনে তিনি আগ্রহী নন।

ডা. আইভী বলছিলেন, রোববার শপথ গ্রহন করলেও দায়িত্বে নেবেন ১ ডিসেম্বর, বিজয়ের মাসের প্রথম দিনে। দায়িত্ব গ্রহণে কোন আনুষ্ঠানিকতা নয়, যেভাবে পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব ছেড়ে দিয়ে পায়ে হেঁটে শহরের দেওভোগের বাড়ি থেকে ফিরেছেন, একইভাবে পায়ে হেঁটে সিটি কর্পোরেশনে গিয়ে মেয়রের দায়িত্ব নেবেন।

সকালে বার্তা২৪ডটনেটকে ডা. আইভী জানান, ‘‘কাজ ফেলে রেখে কোনো আনুষ্ঠানিকতা পালনে আমি আগ্রহী নই। দীর্ঘ আট বছর নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন শেষে গত ২৭ জুন বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের আমন্ত্রণ জানিয়ে তাদের কাছে আট বছরের আয়-ব্যয়ের হিসাব দিয়ে দায়িত্ব বুঝিয়ে পায়ে হেঁটে বাসায় চলে আসি। এখন নারায়ণগঞ্জবাসী আমাকে সিটি মেয়রের দায়িত্ব দিয়েছে। পহেলা ডিসেম্বর সকালে বাসা থেকে পায়ে হেঁটেই নগর ভবনে যাবো অফিস করতে। আগামী পাঁচ বছরে প্রতিটি কর্মদিবসকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।’’

তিনি বলেন, ‘‘সিদ্ধিরগঞ্জ বন্দরে অনেক সমস্যা। শহরে পার্ক নির্মাণ শেষ করাসহ আরো অনেক কাজ বাকী আছে। নাগরিকরা প্রতিটি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে যেসব কাজ চায় সেগুলি চিহ্নিত করে আগে করা হবে। সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই যাবতীয় কর্মপন্থা নির্ধারণ করবো।’’
Click This Link
]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29491516 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29491516 2011-11-27 14:57:18
ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক -- আস্থা সংকটে এক মাসে ৯ হাজার কোটি টাকা উত্তোলন
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29489361 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29489361 2011-11-24 10:07:42
বাংলাদেশের পাটপণ্য রফতানিতে নিয়ম ভেঙে ভারতের শুল্ক আরোপ
বিজেএসএ সভাপতি শামস-উ-জোহা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রয় ৪০ হাজার টন সুতলি ভারতে রফতানি করা হয়। এছাড়া পাটের বস্তা, হোসিয়ান ও সিবিসিও রফতানি করা হয়। কিন্তু ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে রফতানিকৃত সুতলির ওপর শুল্ক আরোপ করে। চিঠিতে তিনি আরও বলেন, ভারতের অন্যায় শুল্কারোপের ফলে বাংলাদেশ থেকে পাট রফতানি বন্ধ হয়ে যাবে। এতে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি আরও বেড়ে যাবে। বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংস করে দেয়ার জন্য পরিকল্পিতভাবে ভারত নতুন শুল্কারোপ করেছে বলে জানিয়েছে বিজেএসএ।

বিজেএসএ জানায়, সাফটা চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতে পাটপণ্য আমদানির ওপর ‘শূন্য’ আমদানির শুল্ক প্রযোজ্য। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশ থেকে পণ্য রফতানি বৃদ্ধির যে পরিকল্পনা করা হয়েছিল, তা বাধাগ্রস্ত হবে এ সিদ্ধান্তের মাধ্যমে।

বিজেএসএ সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে বস্তা ও চটের ওপর একইভাবে কাউন্টারভেইলিং শুল্ক আরোপ করা হয়। এ সমস্যা সমাধানে বাণিজ্য সচিবের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে একটি পজেশন পেপার তৈরি করে।

পরে এ নিয়ে দুই দেশের উচ্চপর্যায়ে বৈঠকে বিষয়টি সুরাহা হয়। প্রায় ১০ মাস পর ফের এখাতে এ শুল্ক আরোপ করা হয়েছে। এতে দেশীয় পাটশিল্প নাজুক অবস্থার মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে বিজেএসএ’র একজন কর্মকর্তা বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে পাটপণ্য রফতানি বাধাগ্রস্ত করছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, আমদানিকারকরা সঠিক ইনভয়েস দেখাতে না পারায় এই শুল্ক আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০-১১ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৪০৬ কোটি ২৪ লাখ ডলার। দেশটিতে গত অর্থবছরে বাংলাদেশ থেকে ৫১ কোটি ২৫ লাখ ডলার মূল্যমানের পণ্য ভারতে রফতানি করা হয়েছে। এর বিপরীতে ভারত থেকে আমদানি হয়েছে ৪৫৭ কোটি ৪৯ লাখ ডলারের পণ্য। ২০০৯-১০ অর্থবছরে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ছিল ২৯০ কোটি ৯৯ লাখ ডলার।

জানা গেছে, শুল্ক ও অশুল্ক বাধার মুখে পড়ে বাংলাদেশ থেকে ভারতের বাজারে পণ্য রফতানি হুমকির মুখে পড়েছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে বাংলাদেশী পণ্য ঢুকতে দেয়া হচ্ছে না ভারতে। বাংলাদেশী পণ্য প্রবেশে বাধাদানকে দেশটির অনৈতিক কর্মকাণ্ড বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অবৈধ আইন দিয়ে বাংলাদেশে তৈরি পণ্য ভারতের বাজারে ঢুকতে দেয়া হচ্ছে না।

সূত্রমতে, সার্কের সদস্য দেশগুলোয় বাণিজ্য ঘাটতি কমাতে এবং একটি সমতা আনতে চুক্তি করা হয় সাফটা। তবে রফতানি তালিকায় সীমিত পণ্য, স্থানীয়ভাবে পণ্য উত্পাদনে অতিরিক্ত ব্যয় আর অশুল্ক বাধাজনিত কারণে বাংলাদেশ সাফটা থেকে বেশি কিছু পাচ্ছে না। সাফটার শর্ত ভঙ্গ করে বিভিন্নভাবে বাংলাদেশের পণ্য প্রবেশে বাধা দিচ্ছে ভারত।
জানা গেছে, সাফটাভুক্ত বিভিন্ন দেশে বাংলাদেশী পণ্য প্রবেশে তেমন বাধা নেই। তবে ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি হলেও ট্যারিফ, নন-ট্যারিফ ও প্যারাট্যারিফ বাধার কারণে দেশটিতে বাংলাদেশের পণ্য প্রবেশের তেমন সুযোগ নেই।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29489353 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29489353 2011-11-24 09:42:52
বাড্ডায় ঢাকাবাসী ও গোপালগঞ্জবাসী গ্র“পের মধ্যে সংঘর্ষ, সড়ক অবরোধবাড্ডায় ঢাকাবাসী ও গোপালগঞ্জবাসী গ্র“পের মধ্যে সংঘর্ষ, সড়ক অবরোধ ঢাকাবাসী ও গোপালগঞ্জবাসী গ্র“পের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুই গ্র“পের ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে বাড্ডা-রামপুরা সড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গোপালগঞ্জ গ্র“পের সবাই গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং ঢাকাবাসীর সবাই ঢাকার স্থানীয় বলে পুলিশ জানায়।

জানা যায়, মেরুল বাড্ডা পাইকারি মাছ বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোপালগঞ্জ গ্র“পের ফকরুল ও ঢাকা গ্র“পের শাহিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১২ নভেম্বর একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল ১০টার দিকে দুই গ্র“প মীমাংসার জন্য বসে। এসময়ে কথাকাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুই গ্র“প দেশি অস্ত্র ও লাঠি নিয়ে রাস্তায় নেমে আসলে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। এ সময় বাড্ডা রামপুরা সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেরুল বাড্ডা পাইকারি মাছ বাজার সমিতির সভাপতি ও গোপালগঞ্জ গ্র“পের নেতা ফকরুল আহমেদ বলেন, ২০০৯ সালের ২৮ জানুয়ারি মেরুল বাড্ডায় বখতিয়ার নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় শাহিন গ্র“পের টিপু, জেনারেটর বাবু ও কেটে বাবুকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন। শাহিন দীর্ঘদিন যাবৎ তার দলের লোকের বিরুদ্ধে সাক্ষ্য না দিতে সাক্ষিদের হুমকি দিয়ে আসছিল। কিন্তু সাক্ষিরা সন্ত্রাসীদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় গতকাল সকালে শাহিন তার সহযোগীদের নিয়ে মাছের আড়তে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ৮ জন মাছ ব্যবসায়ী আহত হয়।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29486799 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29486799 2011-11-20 10:26:07
গণ-আদালতের ২৫তম সদস্য ছিলেন নাসিম !!!!!
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিম যুদ্ধাপরাধের প্রতীকি বিচারে গঠিত গণ-আদালতের ২৫তম সদস্য ছিলেন বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক কেএম হাসান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলেও তার বিচারকাজ নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। তাহলে গণ-আদালতের ২৫তম সদস্য হওয়ায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নাসিমকে নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে।

প্রসঙ্গত, গণতদন্ত কমিশনের সদস্য থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিজামুল হক নাসিমের বৈধতার প্রশ্ন তুলে ট্রাইব্যুনালে আপিল করেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী।

আপিলের শুনানিতে ট্রাইব্যুনালের অপর দুই বিচারপতি কোনো সিদ্ধান্ত দিতে অপারগতা প্রকাশ করে আপিলটির নিষ্পত্তি করে দেন। তবে পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তারা নাসিমের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন।

এর পরও ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে বিচারপতি নিজামুল হক নাসিম থাকায় বিব্রতবোধ করে গত বুধবার আদালত বর্জন করেন দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা।

বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা আদালত থেকে ওয়াকওয়াট করে নতুন সংস্কৃতি চালু করছেন অভিযোগ করে কামরুল বলেন, সংসদে ওয়াকআউটের নিয়ম আছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে আদালত থেকে ওয়াকআউটের কোনো সংস্কৃতি নেই।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুব হোসেনের মতো সিনিয়র আইনজীবীদের কাছ থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জনতার প্রত্যাশা নামের একটি সংগঠন আয়োজিত ‘বর্তমান রাজনীতি: বিএনপি-জামায়াতের অপতৎপরতা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় কামরুল এসব কথা বলেন।

বিদেশি সাক্ষী ও আইনজীবী নিয়োগে মওদুদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বার কাউন্সিলের আলাদা আইন রয়েছে। কাউন্সিল অনুমোদন দিলেই বিদেশি আইনজীবী নিয়োগ করা যেতে পারে। কিন্তু বিদেশি সাক্ষীর ক্ষেত্রে এ ধরনের কোন আইন নেই।

প্রসঙ্গত, বুধবার এক আলোচনা সভায় মওদুদ বলেন, দেশের আদালতে কোন মামলায় চার্জশিট বহির্ভুত বিদেশি নাগরিক সাক্ষ্য দিতে পারলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কেন বিদেশি আইনজীবী নিয়োগ দিতে আপত্তি করছে সরকার।

Click This Link
]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29486156 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29486156 2011-11-19 10:53:11
একটি স্বপ্নকে বাঁচিয়ে তুলি একসঙ্গে...
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29485357 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29485357 2011-11-17 22:05:35
সংবিধান দিবস আজ: পাওয়া যাচ্ছে না বায়াত্তরের সংবিধান ১৯৭২ এর সংবিধানের মূল কপিটি আইন মন্ত্রণালয়ে পাওয়া যাচ্ছে না। এক-দেড় বছর আগেও কপিটি মন্ত্রণালয়ে ছিল, কিন্তু এখন নেই। কর্মকর্তারা এখন বিরোধী রাজনৈতিক মতাদর্শের কর্মকর্তাদের প্রতি দোষ চাপাচ্ছেন।



৪ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে আইন মন্ত্রণালয়ের কাছে মূল সংবিধানের বিষয়ে তথ্য চেয়ে তথ্য অধিকার আইনের আওতায় লিখিত আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা রফিকুল হাসান জানান, এ সংক্রান্ত কোনো ফাইল আইন মন্ত্রণালয়ে নেই।



সলিসিটর আমিনুল ইসলাম বলেন, সংবিধানের এই ফাইলটি এক-দেড় বছর আগেও আমি আইন মন্ত্রণালয়ে দেখেছি। এটি মন্ত্রণালয়েই থাকার কথা।



আইন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন প্রণয়নে প্রস্তুতির সময় '৭২-এর সংবিধানের মূল কপিটির খোঁজ করা হয়। কিন্তু তখনও এটি পাওয়া যায়নি।



এর আগে ’৭২ সালের মূল সংবিধানের সঙ্গে পরে সংশোধিত সংবিধানে বিরাম চিহ্নজনিত (দাঁড়ি, কমা) বেশ কিছু পার্থক্য দেখা যায়। মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে মূল সংবিধানের সঙ্গে মিল রেখে ‘বিরাম চিহ্ন’ জনিত ভুল সংশোধনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু মূল কপি খুজে পাওয়া না যাওয়ায় তাও সম্ভব হয়নি।



এ বিষয়ে বার্তা২৪ ডটনেট’র পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা প্রায় একই সুরে বলার চেষ্টা করেছেন যে, যারা যুদ্ধাপরাধীদের বিচার যারা বানচাল করতে চায়, তারাই এ ধরণের কাজ করেছেন।



কপি সংরক্ষণের বিষয়ে তাদের দায়িত্বের কথা বলা হলে প্রত্যেকেই তা এড়িয়ে গেছেন।



তবে তথ্য প্রদানকারী কর্মকর্তা রফিকুল হাসান জানিয়েছেন, ‘‘জাতীয় সংসদে থাকতেও পারে।’’

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29478019 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29478019 2011-11-04 19:53:48
ইরানে হামলার প্রস্তুতি---ইসরাইল-ঈঙ্গ-মার্কিন রণ-উদ্যোগে ছড়িয়ে পড়ছে শঙ্কা
ইরানে পরমাণু কর্মসূচি সমপ্রসারিত হচ্ছে এই অভিযোগে দেশটির ওপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরাইল যৌথভাবে হামলার নীলনকশা প্রণয়ন করছে। মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর পশ্চিমা শক্তিগুলো হঠাৎ করেই ইরানকে টার্গেট করেছে, এতে মধ্যপ্রাচ্য পরিসি'তি জটিল হয়ে উঠছে। ইরান জানিয়েছে, যেকোনো হামলা মোকাবেলায় তারা ‘পূর্ণ প্রস'ত’ রয়েছে। খবর ডেইলি মেইল, গার্ডিয়ান, ইউএস টুডে ও অন্যান্য সূত্রের।
ব্রিটেন ও ইসরাইলের বেশ কয়েকটি প্রভাবশালী পত্রিকা গতকাল জানায়, ইরান চারটি পরমাণু অস্ত্র নির্মাণের জন্য পর্যাপ্ত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে- এই খবরের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যুদ্ধের প্রস'তি নিচ্ছেন। ইসরাইলও খুব দেরি হওয়ার আগেই ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করছে। ইসরাইলের প্রভাবশালী পত্রিকা হারেজ জানায়, হামলার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, তবে ৮ নভেম্বরের পরে হঠাৎ করেই যেকোনো পরিকল্পনা গ্রহণ করা হতে পারে।
ব্রিটেনের ডেইলি মেইল জানায়, আফগানিস্তান ও লিবিয়া যুদ্ধের কারণে ব্রিটেন চাপের মুখে থাকলেও ইরান হামলায় তারা যুক্তরাষ্ট্রের সাথে থাকবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘ব্রিটিশ সরকার মনে করে, ইরানি পরমাণু কর্মসূচি মোকাবেলা এবং আঞ্চলিক সঙ্ঘাত এড়ানোর সর্বোত্তম পন'া হলো যৌথভাবে চাপ প্রয়োগ ও ব্যবস'া গ্রহণ।’
তিনি বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, তবে সব বিকল্পই হাতে থাকবে।’ বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান জানায়, ইরানে স'ল হামলার কোনো পরিকল্পনা না থাকলেও বিশেষ বাহিনীর কিছু সদস্য এই অভিযানে প্রয়োজন হতে পারে। পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস'ানে ক্ষীপ্রগতিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পত্রিকা জানায়, ইরানে হামলার পরিকল্পনা প্রণয়নের জন্য ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিশেষ ইউনিটকে নির্দেশও দিয়েছে।
সমরবিদেরা রাজকীয় নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিনগুলোতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানগুলোতে পেভওয়ে৪, ব্রিমস্টোন বোমা ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছেন। গার্ডিয়ানও জানিয়েছে, ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের জন্য ব্রিটিশ সশস্ত্রবাহিনী পরিকল্পনা প্রণয়ন জোরদার করেছে।
হোয়াইটহলের পদস' ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইল জানায়, ‘ইরানকে এখন আগ্রাসী দেখাচ্ছে, তবে কেন তা আমরা জানি না।’
পশ্চিমা গোয়েন্দারা আরো জানান, ইরান হয়তো তাদের গোপন পরমাণু অস্ত্রগুলো সুরক্ষিত বাঙ্কারে লুকিয়ে রেখেছে, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব নয়।
ডেইলি মেইল ও গার্ডিয়ান উভয় পত্রিকা জানায়, বারাক ওবামা এখন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যস্ত। ফলে তিনি এখন ইরান আক্রমণের কথা হয়ত চিন্তা করবেন না। কিন' যুক্তরাষ্ট্রকে ইরান আক্রমণে রাজি করাতে ইসরাইল চাপ দিতে পারে। ইসরাইল অনেক আগে থেকেই ইরানকে সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র মনে করে আসছে।
ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান আরো জানায়, ইরানে আক্রমণ চালানোর জন্য যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্রিটিশ ভূখণ্ড দিয়াগো গার্সিয়া ব্যবহারের অনুমতি চাইতে পারে। মধ্যপ্রাচ্য সঙ্ঘাতে আগেও যুক্তরাষ্ট্র ওই ভূখণ্ড ব্যবহার করেছে।
গার্ডিয়ান জানায়, হোয়াইটহল ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, লিবিয়া বিপ্লবের পর ইরানের দিকে আবার মার্কিন ও ব্রিটিশদের দৃষ্টি নিবদ্ধ হয়েছে।
পত্রিকাটি আরো জানায়, ৮ নভেম্বর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস'ার (আইএইএ) প্রতিবেদন পাওয়ার পরই যুক্তরাষ্ট্র পরবর্তী সিদ্ধান্ত নেবে। আইএআইএর ওই প্রতিবেদনে ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির সর্বশেষ অবস'া জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ পত্রিকাটি জানায়, ওই প্রতিবেদন ‘দৃশ্যপট পরিবর্তন’ করে ফেলতে পারে।
হোয়াইট হলের এক কর্মকর্তা জানান, ওবামা সিদ্ধান্ত নিতে খুব দেরি করবেন না। তিনি চাইবেন না নির্বাচনের খুব কাছাকাছি সময়ে কিছু করতে। কাজেই এখনই তিনি হামলার সিদ্ধান্ত নিতে পারেন।
যুক্তরাষ্ট্র অবশ্য এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে অস্বীকার করেছে। হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নে বলেন, ‘আমি এ ধরনের জল্পনা-কল্পনার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাব না। আমরা আমাদের কূটনৈতিক চ্যানেলের দিকে দৃষ্টি রাখছি।’
সামরিক ও গোয়েন্দা প্রধানদের বিরোধিতা সত্ত্বেও ওবামা ও নেতানিয়াহু ইতোমধ্যেই ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মর্মে প্রকাশিত খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘এটা বুঝতে খুব বেশি মেধার দরকার হয় না যে, দুই ব্যক্তি নিজেদের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।’ তবে পরদিনই তিনি ভিন্ন ইঙ্গিত দেন।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইহুদ বারাক মঙ্গলবার পার্লামেন্টে বলেন, ইসরাইল একাই ইরানে হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে এমন পরিসি'তির সৃষ্টি হতে পারে যাতে করে ইসরাইল অন্য কারো ওপর ভরসা করা ছাড়াই তার নিজস্ব শক্তিতে তার গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করতে পারে।’
এ দিকে ইসরাইলি পত্রিকা হারেজ জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে হামলা চালানোর জন্য মন্ত্রিসভার সমর্থন আদায়ের চেষ্টা করছেন। জ্যেষ্ঠ এক ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে ওই সংবাদপত্রে বলা হয়, নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইহুদ বারাক ইরানের পরমাণু স'াপনায় হামলা চালাতে অনিচ্ছুক মন্ত্রিসভার সদস্যদের সম্মতি আদায়ে কাজ করছেন। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানান, তারা একটি উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালানো সম্ভব। হারেজ জানায়, নেতানিয়াহু ও বারাক এ হামলা চালানোর ব্যাপারে ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যানের সমর্থন পেয়েছেন। তবে ওই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে হারেজের খবরে বলা হয়, বেশির ভাগ জ্যেষ্ঠ মন্ত্রিই এ ধরনের হামলায় আগ্রহী নন। এ ক্ষেত্রে খুব একটা বেশি অগ্রগতি হয়নি। এ ছাড়া সামরিক ও গোয়েন্দা প্রধানরাও এ হামলার বিরোধী। প্রতিবেদনে বলা হয়, সেনা ও গোয়েন্দা প্রধানের বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহু ও ইহুদ বারাক ইরানে হামলার সিদ্ধান- নিয়েছেন।
ছাড় দেয়া হবে না : এদিকে ইরান হুঁশিয়ার উচ্চারণ করে বলেছে, ইসরাইল হামলা চালানোর হঠকারী পদক্ষেপ গ্রহণ করলে তাদেরকে ছেড়ে দেয়া হবে না। ইসরাইল হামলা চালালে তাদের অবশ্যই শাসি- পেতে হবে। ইরান সামরিক বাহিনীর প্রধান জেনারেল হাসান ফিরোজাবাদি যেকোনো ইসরাইলি হামলার সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ইরানের আধা সরকারি বার্তা সংস'া ফার্সকে বলেন, ‘আমরা যেকোনো হুমকি এমনকি তা খুব স্বল্পমাত্রার এবং দূরবর্তী হলেও সেটাকে কঠোর হুমকি বলেই বিবেচনা করি। আমরা পূর্ণ সতর্কতায় রয়েছি।’
তিনি বলেন, ‘আমরা তাদের শাস্তি দেবো এবং তারা যেকোনো ভুলের জন্য অনুতাপ করবে।’
এ ছাড়া ইরান সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল হিজাজি ফার্স বার্তা সংস'াকে বলেন, ‘বর্তমানে ইরানের বাহিনী আগের চেয়ে অনেক শক্তিশালী এবং বিদেশী বাহিনী ভালোভাবেই জানে যে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে যেকোনো অবৈধ ও দুঃসাহসিক পদক্ষেপ ভয়াবহ পরিণাম বয়ে আনবে।’
যুক্তরাষ্ট্র ও তার ইহুদি মিত্রের কাছ থেকে প্রবল হুমকির কথা উল্লেখ করে বার্তা সংস'া জেনারেল হিজাজির উদ্ধৃতি দিয়ে জানায়, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী এই অঞ্চলের সব মার্কিন রণতরী ও ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম।
ইরান অবশ্য বারবার বলে আসছে তারা কোনো পরমাণু অস্ত্র নির্মাণ করছে না।
যুক্তরাষ্ট্রই দায়ী : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মঙ্গলবার বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ‘সন্ত্রাসী তৎপরতায় যুক্তরাষ্ট্র জড়িত। এর ১০০টি অকাট্য প্রমাণ তাদের আছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করার অভিযোগ তোলার পর খামেনি এ অভিযোগ করলেন।
১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাসের বিরুদ্ধে ছাত্র বিপ্লব স্মরণে আয়োজিত অনুষ্ঠানে খামেনি বলেন, ‘ইরান ও এ অঞ্চলে সন্ত্রাসের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত থাকার অকাট্য দলিল আছে।’
তিনি বলেন, ‘ওই ১০০ তথ্যপ্রমাণ প্রকাশ করে বিশ্ববাসীর কাছে আমরা যুক্তরাষ্ট্রকে হেয়প্রতিপন্ন করতে পারি।’
তবে কখন, কার কাছে এ তথ্যপ্রমাণ দেবেন তা বলেননি খামেনি।
গত মাসে ইরানের নিরাপত্তা বাহিনীর সাথে সংশ্লিষ্ট দু’জন ওয়াশিংটনের এক হোটেলে সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিল বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে।
তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে সরিয়ে নিতেই ইরানের বিরুদ্ধে এ অভিযোগ করেছে বলে এ সময় মন-ব্য করেছিলেন খামেনি।

http://www.dailynayadiganta.com/details/9089]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477956 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477956 2011-11-04 16:10:25
যুক্তরাষ্ট্রে প্রতি ১৫ জনে ১ জন গরিব
আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রবার্ট মফিট বলেছেন, সর্বোচ্চ আয়ের কিছু মানুষ ছাড়া বর্তমানে আমেরিকায় দরিদ্রতা গ্রাস করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।

http://www.dailynayadiganta.com/details/9032]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477954 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477954 2011-11-04 16:06:52
পিএসসি সদস্যের বাড়িতে হামলা : ঘাড় মটকে দেব আমরা ছাত্রলীগ টাকা দিয়ে চাকরি না পাওয়া ৩০তম বিসিএসের এক প্রার্থী ঘটনার পরপরই সাংবাদিকদের কাছে অভিযোগে বলেন, এমরান কবির চৌধুরী চাকরি দেয়ার নিশ্চয়তা দিয়ে ৩০তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১৪ জন ছাত্রলীগ নেতাকর্মীর প্রত্যেকের কাছ থেকে ১০ লাখ টাকা করে নিয়েছেন। কিন্তু গত ২ নভেম্বর চূড়ান্ত ফলাফলে তাদের কারোরই চাকরি হয়নি।
জানা গেছে, এমরান কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানের শিক্ষক। তিনি ফুলার রোডে শিক্ষকদের আবাসিক কোয়ার্টারের ১৩ নম্বর বাসায় থাকেন। এক সময় তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন।
চাকরি না পাওয়া বেশ কিছু ছাত্রলীগ নেতাকর্মী (নাম প্রকাশে অনিচ্ছুক) গতকাল সন্ধ্যায় অধ্যাপক এমরান কবিরের বাসায় যান। এ সময় এমরান কবির বাসায় ছিলেন। তাকে পেয়ে ছাত্রলীগ নেতারা গালাগাল শুরু করে। বলতে থাকে ‘আপনি ১১৪ জনের প্রত্যেকের কাছ থেকে ১০ লাখ টাকা করে নিয়েছেন। অথচ আমাদের কারোরই ৩০তম বিসিএসসে চাকরি হলো না কেন। সূত্র জানায়, এ সময় ওই ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিও দেয়। এ সময় তারা বলে, মনে রাখবেন আমরা ছাত্রলীগ। ঘাড় মটকে দেব।
এ ঘটনার কিছুক্ষণ পরই এ বিষয় নিয়ে ক্যাম্পাসে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর কাছে নালিশও আসে।
এসব অভিযোগের বিষয়ে রাতে অধ্যাপক এমরান কবিরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। অভিযোগ এবং তাকে লাঞ্ছনার বিষয়টি উত্থাপন করা মাত্রই তিনি ‘নো’ কমেন্ট বলে ফোন কেটে দেন।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477946 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477946 2011-11-04 14:51:42
একটি স্বপ্নকে বাঁচিয়ে তুলি একসঙ্গে... চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মিলি। আর দশজন শিক্ষার্থীর মতোই নিয়মিত ক্লাস, পরীক্ষা আর বন্ধুদের সঙ্গে মেতে থাকত প্রাণোচ্ছল আড্ডায়। পড়ালেখায় অত্যন্ত মনোযোগী মিলির ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় হওয়ার। মা-বাবা আর চার বোনের মাঝে মিলি তৃতীয়। বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাকি তিন বোনের পড়ালেখার খরচ জোগাতে হাড়ভাঙা পরিশ্রম করতে হয় পরিবারের একমাত্র উপার্জনক্ষম দরিদ্র বাবাকে। তাই মিলির একান্ত ইচ্ছা, অনার্স শেষ করে এমবিএ অথবা এমবিএম করা। এরপর একটা সম্মানজনক চাকরি করে মা-বাবার মুখে হাসি ফোটানো। ব্যাংক জব ছিল সবচেয়ে পছন্দের। মনে একান্ত ইচ্ছা, ছেলে সন্তান নেই বাবা-মার এই দুঃখ ভুলিয়ে দেয়া। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে হঠাত্ এই স্বপ্ন ফিকে হতে শুরু করেছে তার। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মৃত্যুর সঙ্গে লড়ছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিত্সার জন্য ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। কিন্তু মিলির মা-বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিত্সা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। মিলির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। চিকিত্সার পেছনে এরই মধ্যে অনেক টাকা খরচ করেছে তার মা-বাবা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা এলাকায় তাদের বাড়ি। চিকিত্সার টাকা জোগাড় করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পিতা আবুল কালাম আজাদ চৌধুরী। মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের পক্ষ থেকে একটি চিকিত্সা তহবিল গঠন করা হয়েছে। এ অবস্থায় মিলির চিকিত্সার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মা-বাবা ও শুভাকাঙ্ক্ষীরা। আসুন ২১ বছরের তারুণ্যের প্রাণ প্রাচুর্যকে ফিরিয়ে দিতে পাশে দাঁড়াই মিলির। ফিরিয়ে দিই তার বাবা-মা ও পরিবারের মুখের হাসি। মৃত্যুর পথযাত্রী মিলির চিকিত্সায় সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে : মিরসরাই অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., সিডিএ এভিনিউ শাখা, চট্টগ্রাম, হিসাব নং ০২০২৪৪১৫। অথবা শারমীন নাহার চৌধুরী, হিসাব নং- ০০৪১০২০২৯৫৫০৪, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্টেশন রোড, চট্টগ্রাম।
(প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮১৯৩১৪৮৪১, ০১৮১২৭৫৩৯১৫ ও ০১৯১৬৬১৬৪২৪)]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477940 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477940 2011-11-04 14:23:07
কেউ আপনাদের হুমকি দিলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। যারা হুমকি দেবে, তাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমি হুমকির জবাব দিয়ে... আজ বৃহস্পতিবার শহরের উত্তর চাষাঢ়ায় পৈতৃক বাসভবন হীরামহলে এক কর্মিসভায় শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, বিগত সংসদ নির্বাচনে সিটি করপোরেশন এলাকায় বিএনপি-জামায়াত ভোট পেয়েছিল এক লাখ ১১ হাজার। এখন গ্যাস, বিদ্যুত্সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বিএনপি-জামায়াতের ভোট আরও বাড়ার কথা। সিটি নির্বাচনে বিএনপি-জামায়াতের ভোট কার বাক্সে পড়েছে। যেসব ভোটকেন্দ্রে ইভিএম ছিল, সেখানে ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পড়েছে।
বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে কর্মিসভা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। সভায় শামীম ওসমান ছিলেন একমাত্র বক্তা। উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।
সভায় ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর থেকে আসা লোকজনের সংখ্যাই ছিল বেশি। সভা শেষে শামীম পাঁচ-ছয়জন লোক নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় পথচারীদের কাছে প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় কড়া পুলিশ প্রহরা ছিল। শামীম ওসমানের ঘনিষ্ঠ ক্যাডাররা পুরো পদযাত্রা কর্ডন করে রাখে।

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477650 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477650 2011-11-03 20:58:37
তুরস্ক থেকে গাজার উদ্দেশে দুই সাহায্যতরী গ্রিসের রোডস দ্বীপের দিকে ছেড়ে যেতে তুরস্ক কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়ার পর তরী দু’টি দক্ষিণপশ্চিম তুরস্কের ফেথিয়া ত্যাগ করে। তরী দু’টি হচ্ছে কানাডীয় ‘তাহরির’ এবং আইরিশ ‘এমভি সায়িরসে’।
গাজার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় তাহরির ও সায়িরসেকে অল্প সময়ের জন্য এসকর্ট দেয় তুরস্ক কোস্টগার্ড।
তরীতে অবস্থানকারী আলজাজিরার কাসি কফম্যান বলেছেন, গাজা পৌঁছাতে ৫০ ঘণ্টা সময় লাগবে এবং একপঞ্চমাংশ পথ অতিক্রান্ত হয়েছে।
তিনি বলেন, ‘গাজা পৌঁছার জন্য উদগ্রীব হয়ে আছেন সবাই।’ তিনি জানান, সবাই সম্ভাব্য ইসরাইলি প্রতিরোধের জন্যও প্রস্তুতি নিয়ে আছেন।
এদিকে ইসরাইলি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তরী দু’টির সাথে যোগাযোগের জন্য তারা প্রস্তুত।
ওই বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকায় অবতরণ প্রতিরোধের লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ইসরাইলি নৌবাহিনী।

http://www.dailynayadiganta.com/details/8970]]>
http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477394 http://www.somewhereinblog.net/blog/rakibkhanblog/29477394 2011-11-03 11:36:03