আমার প্রিয় পোস্ট
- ঘরে বসেই 3D মুভি উপভোগ করতে চান? বেশি না লাগবে একটা মনিটর আর নিজের বানানো চশমা!!

- হাসান জোবায়ের
- ও মোর রমজানের ঐ বয়স শেষে এল জন্মদিন - বিষাক্ত মানুষ
- শুভ জন্মদিন মানুষ - আউলা
- চটাশ... - দ্বিধা
- ছোটগল্প : যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল - আবদুর রাজ্জাক শিপন
- ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
- হলুদ দেয়ালের টিকটিকি - নাজনীন খলিল
- ছুটি - আশরাফ মাহমুদ
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- মানুষ - সবাক
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- কব্জিতে শুধুই শেকলের দাগ ----- - বিষাক্ত মানুষ
- (প্রিয় কবিতা-১/মহাদেব সাহা) মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস - তানজু রাহমান
- অন্তর্দহন অতঃপর ...................... (গল্প) - রন্টি চৌধুরী
- কাজলাদিদি .............. উতসর্গ আউলাদি - হনলুলু
- উৎসর্গ: আউলা - চানাচুর
- কি সখী ডরাইলা! - রাশেদ
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে
(উৎসর্গ: প্রিয় ব্লগার মানুষকে) - মুকুল
- টুকুনের জন্য । - নরাধম
- মুক্তি - আউলা
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- ক্লান্তিকর পরবাস ; তোমার কাছে ফেরার নিস্ফল রোদন ! - আহমেদ শারফুদ্দীন
- বিশ্বাস করো , আজ তোমাকেই চাইতাম - রাগ ইমন
- একটা ব্লগ লিখেই ফেলি সমাজ বদলের (ব্লগ লিখলেই সমাজ বদল হয় না):২ - উদাসী স্বপ্ন
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- কথা দাও - কালপুরুষ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- প্রুফ রিডার - ফয়সল
সব কিছু তোমার জন্য নয়
০১ লা নভেম্বর, ২০০৭ ভোর ৫:২৫
সঞ্চিত বারুদে জমে থাকা ক্রোধ,
উন্মত্ত আক্রোশে জ্বলন্ত দৃষ্টি,
দৈনন্দিন জীবনের অশ্লীল কথোপকথন,
অথবা ব্যবহার্য মিথ্যাচার।
এসব কিছু তোমার জন্য নয়।
শরীরের ভেতরে বাস করে যে শ্বাপদ।
অবিরত করে ভক্ষণ বিবেকের মাংস।
হৃদয়ের বায়ু মন্ডল মুহ্যমান যার আর্তনাদে,
সে বাতাস তোমার জন্য নয়।
বিষাক্ত বৃষ্টিতে জ্বলে ওঠা আগুন ছড়ায় ঠান্ডা উষ্ণতা,
যার ছোঁয়াতে কঠিন থেকে কঠিনতর হয়
আমার চোখের কোটরে জমে থাকা সাগর।
সে বিষাক্ত উষ্ণতা তোমার জন্য নয়।
জীবনের ভারে ভারাক্রান্ত মগজে বয়ে চলা দুঃখবিলাস।
অবিরত আন্দোলনে ক্লান্ত ভাবনা,
বুকের অভ্যন্তরে বয়ে চলা তরল কান্না।
সে সব কিছু তোমার জন্য নয়।
হৃদয়ের গভীরে যে ভালবাসার বাস,
যেখান থেকে উঠে আসে কিছু মিষ্টি সুবাস।
যেটুকু কোমলতা অবশিষ্ট আছে এ বুকে।
শুধু সেটুকু রেখেছি তোমার জন্য।
তোমার জন্য নয় আমার সব কিছু।
পরের পর্ব
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিরাজ বলেছেন:
মানুষ ভয় পাইছি আপনার কবিতা পড়ে। এই প্রতিভা এতদিন কোথায় লুকিয়ে ছিল?আপনার প্রোফাইলের লেখাটা ঠিক আছে "সঞ্চিত বারুদ বক্ষে................"
চমত্কার হয়েছে কবিতা।
৫
রাশেদ বলেছেন:
মানুরে, এইটা কি লেখলা!! জটিল জটিল হইছে।
মানুষ বলেছেন:
ধন্যবাদ @ মিরাজ
মানুষ বলেছেন:
সে রকম ধন্যবাদ @ সোনার বাংলা
ভাসমান বলেছেন:
এত কিপটা আপনে।আমি হইলে সব দিয়া দিতাম
বিষাক্ত মানুষ বলেছেন:
৫ দাগাইলাম । জুস লাগলো কবিতাটা ।
মানুষ বলেছেন:
ছোট্ট খুকী আবার বড়দের কবিতাও পড়ে! কমেন্টও করে দেখি
জোনাকি বলেছেন:
শুরু হইয়া গেছে কাইজ্জা!!
মানুষ বলেছেন:
আমার কোন দোষ নাই। খুকী শুরু করেছে @ জোনাকি
জোনাকি বলেছেন:
ঠিক আছে কাইজ্জা কর। আমি যায় ঘুমাই গা! গুডু গুডু নাইট
মানুষ বলেছেন:
তুমি ঘুমাইতে গেলে রেফারী হইব কে? জুনাক
মানুষ বলেছেন:
হ্যাঁ, জোনাক রেফারী থাকলে তোমাকে ফুটের সাহায্যেই দৌড়াইতে হবে।
েজবীন বলেছেন:
জটিল নাকি কুটিল জানিনা তবে দারুন দারুন দারুন হইছে
মানুষ বলেছেন:
তোমার মতো আমি পোলিও রুগী নাকি যে, হাটতে পারব না?
মানুষ বলেছেন:
আমার সবকটা টিকা দেয়া আছে। তোমার মতো ইঞ্জেকশন নতে ভয় পাই নাকি @ খুকী
মানুষ বলেছেন:
আমি ব্লগাই।
মানুষ বলেছেন:
তুমি কি পুতুল নিয়ে খেলছ?
মানুষ বলেছেন:
ও তুমিতো এখনো ন্যাকড়ার ভেতরে। পুতুল খেলা শেখনি।
মানুষ বলেছেন:
খিকজ!
সুমি বলেছেন:
জটিল ব্যপার তো খিকজ!
অনন্তমৈথুন বলেছেন:
চলুক..
মৈথুনানন্দ বলেছেন:
এটা কি আমাদের আসল মানু? এসব বড়োদের কবিতাএকেবারেই খাপ খাচ্ছে না। যাই হোক ব্রাদার, তোমার বোনের পোস্টে যেটা লিখতে পারিনি, হাত অবশ হয়ে গেছিল - সেটা এখানেই শুনে নাও। খুউব অন্যায় করেছো ঐ পোস্ট্টা দিয়ে - আমার মতো জন্ম-কাঙালকে পঞ্চব্যঞ্জনের লোভ দেখিয়ে। আরেহ! তুমি যাকে ছোটোবেলায় না খাইয়ে রেখেছিলে, পারলে আমি তাকে কোলে বসিয়ে খাওয়াই, তোমার বোন আছে বলেই তুমি তার মর্ম বোঝনি সেদিন। really - how can you just do this to her?
ধীরে ধীরে 'মানুষ'র কাছ থেকে আলোকিত মানুষের আভা দেখা যাইতেছে।
এই রকম বোধের একটা কবিতা আমিও আজ পর্যন্ত লিখতে পারি নাই!!!
মানুষ বলেছেন:
চলবে @ অনন্তমৈথুনধন্যবাদ আপনাকে। পরে আমিও ভেবেছি, কি করে এতো নির্দয় হলাম @ মৈথুনানন্দ
ধন্যবাদ, ভাল লেগেছে জেনে ভাল লাগল @ সারওয়ারচৌধুরী
রাগ ইমন বলেছেন:
মানুষ , তব্ধা খাইয়া বইসা রইলাম টাইপ ভালো লাগলো । তুমি যে কি দুর্দান্ত কবি এইটা তো আগেই টের পেয়েছি ( অন্যদের মত অবাক হইনাই এই জন্য) !
ভালো হলো , আমার কবিতার তিয়াসা যদি এবার মেটে! ঃ)
ভীষন সুন্দর হয়েছে ।
বিহংগ বলেছেন:
"হৃদয়ের গভীরে যে ভালবাসার বাস,যেখান থেকে উঠে আসে কিছু মিষ্টি সুবাস।
যেটুকু কোমলতা অবশিষ্ট আছে এ বুকে।
শুধু সেটুকু রেখেছি তোমার জন্য।
তোমার জন্য নয় আমার সব কিছু। "
সমাপনী ভালো হয়েছে।৫
মানুষ বলেছেন:
ধন্যবাদ @ বিহংগ
মানুষ বলেছেন:
দারুন একখান ধন্যবাদ @ তুষারমানব
অরুনাভ বলেছেন:
মানু কেমনে কেমনে এমন ভালো কবিতা লেখে?
মানুষ বলেছেন:
কচি মুখে এতো কঠিন কঠিন শব্দ বলে না। দাঁত পড়ে যেতে পারে @ খুকী
মানুষ বলেছেন:
তুমি এখনো লালাপোশ পরে থাকো?
মানুষ বলেছেন:
তোমার আম্মু এখনো তোমার লালা মুছে দেয়?!! @ খুকী
মানুষ বলেছেন:
না, আগে বলো আমার আম্মু কেন তোমার লালা মুছতে যাবে @ খুকী
মানুষ বলেছেন:
তুমি বড়!!!! তাহলে এমন শিশুদের মতো ঝগড়া করছ কেন? ও বুঝেছি তুমি আসলে মানসিক প্রতিবন্ধি।
রাশেদ বলেছেন:
ওঁম শান্তি!! ওঁম শান্তি!! ওঁম শান্তি!! ওঁম শান্তি!!
মানুষ বলেছেন:
সহমত @ রাশু
রাশেদ বলেছেন:
পোলাপাইনগুলারে ধইরা মাইর লাগান দরকার!
রাশেদ বলেছেন:
পেটে দানা না পড়লে শুনছি বাচ্চারা চিল্লায় এইরকম!! তোমাগো দেখি আরো খারাপ অবস্থা!! হে হে!! হো হো!! কিছু খাইয়া আসো!!
মানুষ বলেছেন:
ও তাইতো!!! জোরে বললে তুমি যে প্রতিবন্ধি সবাই শুনে ফেলবে। সরি।
মানুষ বলেছেন:
আমি ভয় পাইছি। খুকী আমাক চড় মারার হুমকি দিছে!! খিকজ !!!!
রাশেদ বলেছেন:
হি হি! আউলার কথা শুনতে হবে!! নাদু আর মানু এইদিকে ফিরো!! হা হা!আউলার বিচার করবে কে!! জুনাক পুকা কই!
মানুষ বলেছেন:
তোমার মতো যে হইনি আমার শত জন্মের ভাগ্য এটা @ খুকী
মানুষ বলেছেন:
রাশু মানসিক প্রতিবন্ধিদের বিচার হয় না
আহমাদ মুজতবা বলেছেন:
বস অনেকদিন পরে একটা খাতারনাক কোবতে পাইলাম।
রাশেদ বলেছেন:
আসল ঘটনা চেনাচুরের টিচার পাত্তা দেয় নাই, তাই মাথা গরম!!
রাশেদ বলেছেন:
হা হা! খুকা কাইত!
মানুষ বলেছেন:
শিশুদের জন্য "হ্যাঁ" বলতে হয় @ রাশু
খোকার জন্য বলো "হ্যা", খোকার জন্য বলো "হ্যা", খোকার জন্য বলো "হ্যা",
মানুষ বলেছেন:
হুম খুকী চানাচুরের টিচারকে শিখিয়েছে, কিভাবে ফিডার ধরতে হয়।
রাশেদ বলেছেন:
আউলা মনে হয় ঘুমাইয়া আছে!!
রাশেদ বলেছেন:
আউলারে কেউ খুচা দিয়া জাগাইয়া দাও!
মানুষ বলেছেন:
এখনা আর ফিডারে খাইনা তমার মতো @ খুকী খুকীরে ঘুমাইতে দাও, জাগলেইতো কান্নাকাটি লাগায় @ রাশু
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
৫ দিছি
মানুষ বলেছেন:
থ্যাংকু। ভাল হইছে না মন্দ হইছে সেইডাতো কইলানা @ শারফু
মানুষ বলেছেন:
আরে খুকী, কেমন আছো? সকালে পিঠটান দিলে কেন?
মানুষ বলেছেন:
ভালই আছি @ খুকী
মানুষ বলেছেন:
খালাটা কে?
মানুষ বলেছেন:
রাগ করব কেন @ খুকী
দেবদারু বলেছেন:
ভাই, আপনি তো শোরগোল ফেলে দিলেন!!........ অসম্ভব সুন্দর কবিতা............. ৫........ প্রিয় পোস্ট......... আর কি করবো? অনেক, অনেক অভিনন্দন!
উদাসী স্বপ্ন বলেছেন:
মিস হইয়া গেছিলো!
দ্বিধা বলেছেন:
সেরম হইছে
মানুষ বলেছেন:
সবাইকে আবারো ধন্যবাদ এটাকে টপরেটেড করার জন্য।
জয়িতা বলেছেন:
অভিনন্দন টপরেটেড হওয়ার জন্য তয় এইহানে এত ঝগড়া কেন?
মানুষ বলেছেন:
ধন্যবাদ জয়িতা। আমি ঝগড়া করতে চাইলনি। এই খুকীটাই সব সময় ঝগড়া বাধায়। সবাইকে আবারো ধন্যবাদ এটাকে টপরেটেড করার জন্য।
যীশূ বলেছেন:
ভালোই।
মানুষ বলেছেন:
ধন্যবাদ @ যীশূ
রাশেদ বলেছেন:
অভিনন্দন মানু।
বিষাক্ত মানুষ বলেছেন:
মানু রে অভিনন্দন টপে উঠার জইন্য ।
মৈথুনানন্দ বলেছেন:
ম্যান তোমার বোনকে নিয়ে ছোটোবেলার কিছু মজার ঘটনা নিয়ে লেখো। ও তোমার থেকে কতো ছোটো, এখন কি কর্ছে, ঢাকায় পড়ছে বুঝি?
মানুষ বলেছেন:
আরে ধুর, আমার চেয়ে বহু ছোট। এখন ক্লাস থ্রী-তে পড়ে।
মৈথুনানন্দ বলেছেন:
অবাক লাগচে!!!!! আমার সব চে ছোট্টো নেফিউ / নিসের চেও ছোট্টো। গুড়িয়াকে য়্যাত্তো য়্যাততো আদর আর ভালোবাসা।
মানুষ বলেছেন:
থ্যাংস। বুঝতে পারছি বোন না থাকাতে আপনি বোনকে খুবই মিস করেন @ মৈথুনানন্দ
মুনিয়া বলেছেন:
অসাধারণ...
মানুষ বলেছেন:
ধন্যবাদ @ মুনিয়া
বইপাগল বলেছেন:
৫
মানুষ বলেছেন:
ধন্যবাদ @ বইপাগল
মনের কথা বলেছেন:
জটিলামি শুরু করলা মনু!! ভালা হইসে।
পজিটিভ বলেছেন:
খুব সুন্দর হইছে। ৫
মানুষ বলেছেন:
ধন্যবাদ @ পজিটিভ
মানুষ বলেছেন:
ধন্যবাদ @ মাবরুকা তোয়াহা, সাদিয়া
মানুষ বলেছেন:
থ্যাংকু @ রসের হাঁড়ি
দ্বিধা বলেছেন:
যাহ! দুটোতেই ৫ নিয়ে গেলো ।
ইত্যাদি বলেছেন:
yeah !!! very good
ব্রেইনিয়াক বলেছেন:
৫
ব্রেইনিয়াক বলেছেন:
আমি কবিতা লিখতে পারিনাই কখনো, নাইলে এইটা আমিই লিখতাম, দুখ্খ।
রাহেন রঙ্গন বলেছেন:
নাম দেখেই ভালো লেগেছিল। পড়ে মনে হলো, এই না হলো জ্বলে ওঠা। অসাধারণ কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ।
তাছাড়া,আমি এতদিন মনে করতাম শুধুমাত্র বিতর্কিত বিষয়গুলো নিয়ে লেখা পোস্ট গুলোই বেশিরভাগ সময় টপরেটেড হয়,আপনার কবিতাটি টপরেটেড হয়েছে দেখে সেই ধারণা ভেংগে গেলো।আমার অভিনন্দন গ্রহণ করুন।

এভাবেই লিখতে থাকুন। আপনার জন্য প্রাণঢালা দোয়া রইলো।

৫ তো অবশ্যই, সেই সাথে প্রিয় পোস্ট...
মানুষ বলেছেন:
ওহ!! আমি খুব খুবই স্যরি দেরীতে রিপ্লাই করার জন্য । অনেক অনেক আনন্দিত আপনার ভাল লেগেছে জেনে। আর মেলা মেলা ধন্যবাদ @ নীলাঞ্জনা।
নীলাভ বলেছেন:
সব কিছু তোমার জন্য নয়!!!
অহেতুক অকারণ বলেছেন:
কবিতা পড়ে নিচে আসতে আসতে,
এত কমেন্ট পড়তে পড়তে
কবিতার থিমই ভুলে গিয়েছিলাম।
মন্তব্য করার জন্য পেইজ ডাউন করে দেখি
আমি লগ ইন না,
লগ ইন করে রেটিং করতে গিয়ে দেখি
আপনি একবার রেটিং করেছেন।
হৃদয়ের গভীরে যে ভালবাসার বাস, যেখান থেকে উঠে আসে কিছু মিষ্টি সুবাস। যেটুকু কোমলতা অবশিষ্ট আছে এ বুকে। শুধু সেটুকু রেখেছি তোমার জন্য। তোমার জন্য নয় আমার সব কিছু।
এই শেষ পাঁচটি লাইন খুব ভাল লাগলো।।
উদাসী স্বপ্ন বলেছেন:
আবারও পড়লাম, কাউকে পাঠালাম, জানিনা কেনো পাঠালাম?
নগর বাউল বলেছেন:
খুব ভালো কবিতা +
পাপী বলেছেন:
দেরী করে ফেললাম পড়তে। অসম্ভব ভালো লাগলে। প্রিয়তে রাখা ছাড়া উপায় নেই।
লেখক বলেছেন: হ্যাঁ
লেখক বলেছেন: আপনি কি আমার ফেসবুকে আছেন নাকি?
লেখক বলেছেন: হুম ভাল আছি। আপনাকে চিনতে পারছি না। ফেসবুকে আপনার নাম কি?
কামরুল হাসান শািহ বলেছেন:
সুন্দর কবিতা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















