আমার প্রিয় পোস্ট
- ঘরে বসেই 3D মুভি উপভোগ করতে চান? বেশি না লাগবে একটা মনিটর আর নিজের বানানো চশমা!!

- হাসান জোবায়ের
- ও মোর রমজানের ঐ বয়স শেষে এল জন্মদিন - বিষাক্ত মানুষ
- শুভ জন্মদিন মানুষ - আউলা
- চটাশ... - দ্বিধা
- ছোটগল্প : যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল - আবদুর রাজ্জাক শিপন
- ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
- হলুদ দেয়ালের টিকটিকি - নাজনীন খলিল
- ছুটি - আশরাফ মাহমুদ
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- মানুষ - সবাক
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- কব্জিতে শুধুই শেকলের দাগ ----- - বিষাক্ত মানুষ
- (প্রিয় কবিতা-১/মহাদেব সাহা) মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস - তানজু রাহমান
- অন্তর্দহন অতঃপর ...................... (গল্প) - রন্টি চৌধুরী
- কাজলাদিদি .............. উতসর্গ আউলাদি - হনলুলু
- উৎসর্গ: আউলা - চানাচুর
- কি সখী ডরাইলা! - রাশেদ
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে
(উৎসর্গ: প্রিয় ব্লগার মানুষকে) - মুকুল
- টুকুনের জন্য । - নরাধম
- মুক্তি - আউলা
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- ক্লান্তিকর পরবাস ; তোমার কাছে ফেরার নিস্ফল রোদন ! - আহমেদ শারফুদ্দীন
- বিশ্বাস করো , আজ তোমাকেই চাইতাম - রাগ ইমন
- একটা ব্লগ লিখেই ফেলি সমাজ বদলের (ব্লগ লিখলেই সমাজ বদল হয় না):২ - উদাসী স্বপ্ন
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- কথা দাও - কালপুরুষ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- প্রুফ রিডার - ফয়সল
ছুটি (মানুষের ছোট গল্প)
১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:০৩
বখাটেদিগের সর্দার ফইটক্যার মাথায় একটা নতুন মতলবুদয় (মতলব+উদয়) হইল। বালিকা বিদ্যালয় সংলগ্ন যে ছোট্ট চায়ের দোকানটা রহিয়াছে, ঠিক হইল উহার সামনে অবস্থিত বেঞ্চিতে সকলে বসিয়া থাকিবে। উক্ত স্থানে বসিয়া বালিকাদিগকে উত্তক্ত করিলে, তাহাদের মনে কি পরিমান বিরক্তি ও অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বখাটেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল।
আয়েস করিয়া যখন সকলেই যখন মনযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করতেছে, হেন কালে দেখা গেল কালো পোশাক পরিহিত র্যাব সদস্যগণ তাহাদের গাড়ি হইতে নামিতেছে; বখাটেরা উহাদের এইরুপ আকস্মাত প্রত্যাবর্তনে যারপরনাই আতংকিত হইয়া পলায়নে উদ্যত হইল।
র্যাব সদস্যগণের বখাটেদিগের প্রতি কোন প্রকার মনযোগ ছিলনা, মহল্লাতে অন্য এক হেতুতে উহাদের আগমন হইয়াছিল। কিন্তু বখাটেদিগের প্রাণ হাতে লইয়া পলায়ন করিতে দেখিয়া উহারা কৌতুহল বসত বখাটেদের ধাওয়া করিল এবং হাতের নাগালে ফইটক্যার হাল ফ্যাসনের লম্বা চুল পাইয়া উহাই সজোরে চাপিয়া ধরিল। র্যাবগণের দলনেতা আসিয়া প্রচন্ড আস্ফালন করিয়া কহিল, “আমাদের দেখে পালাচ্ছিলি ক্যান? বল গলাছিলা খসরুর আস্তানা কই?”
প্রচন্ড আতংকে সন্ত্রস্ত ফইটক্যার কন্ঠ হইতে কোনরুপ আওয়াজ বাহির হইতেছিল না। গলাছিলা খসরুর সহিত যে তাহার কোনরুপ লেনদেন নাই, ইহা কিছুতেই কণ্ঠ হইতে নির্গত হইল না। হেনকালে হতভাগা চাওয়ালা কোথা হইতে উদয় হইয়া, ফইটক্যা এবং উহার দলবল কিরুপে বালিকাদিগকে প্রত্যহ উত্যক্ত করিয়া থাকে তাহা সবিস্তারে বর্ণনা করিতে লাগিল।
বখাটেদের কার্যকলাপের বর্ণনা শুনিয়া জনৈক র্যাব সদস্য ফইটক্যাকে ক্রসফায়ারে ফেলিবার জন্য অনুরোধ করিতেছিল কিন্তু দুপূরে ইলিশ মাছ দিয়া ভাত খাওয়ার কারণে র্যাব দলনেতার আজ অতিশয় আমোদের মাঝে রহিয়াছেন। এই কারণে ফইটক্যা প্রাণে বাঁচিল ঠিকই কিন্তু রাস্তার মাঝে তাহাকে পঞ্চাশবার কানে ধরিয়া উঠবস করিতে হইবে এমন শাস্তি নির্ধারণ করা হইল।
ফইটক্যা কানে ধরিয়া উঠবোস করিতেছে, আর মনে মনে ঈশ্বরকে ডাকিতেছে যেন এই মুহুর্তে বিদ্যালয় ছুটি না হয় তাহা হইলে বালিকাদিগের সামনে তাহার ইজ্জতের ফালুদা হইয়া যাইবে। কিন্তু ঈশ্বর ফইটক্যার দিক হইতে আজ মুখ ফিরাইয়া রাখিয়াছেন। মাত্র পঁচিশবার উঠবোস শেষ হইয়াছে , হেনকালে বালিকা বিদ্যালয়ে ছুটির ঘন্টা বাজিয়া উঠিল।
প্রকাশ করা হয়েছে: রম্য বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
হি হি!! মানুর জীবন থেকে নেয়া গল্প!
অজানা একজন বলেছেন:
হে হে হে হে । ইহাই কি ফটিকের শেষ পরিনতি ।
জি.এম.তানিম বলেছেন:
মজা পাইসি...
মাবরুকা তোয়াহা বলেছেন:
আরেহ্!! মানুষ তো দেখি মানুষোন্দ্রনাথ ঠাকুর হয়ে গেলো আজকে ...
মৈথুনানন্দ বলেছেন:
ভালু আত-মোজীবনী
এরশাদ বাদশা বলেছেন:
ব্লগ দুনিয়া ভ্রমন করিতে করিতে ক্লান্ত হইয়া লগআউট করিতে যাইতেছিলাম। আচানক মানুষের ছোট গল্প দেখিয়া পুনরায় প্রবেশ করিলাম। আর বিলকুল তাজ্জব বনিয়া গেলাম। আধুনিক রবীন্দ্রনাথ এর এহেন রোমাঞ্চোকর এবং মজার গল্প পড়িয়া যাইপরনাই হাসিতে হইলো। দিব্যি দিয়ে বলিতে পারি, রবি ঠাকুর পরলোকে বসে মুচকি হাসিতেছেন মানুষের এই গল্পখানা পড়িয়া। আর বলিতেছেন, আমি এই পরিমন্ডল ছাড়িয়া যাই নাই। ঘুরিতেছি মানুষেরই(আমাদের মানুষ) মাঝে। হে হে হে...৫
মানুষ বলেছেন:
ইহা আমার জীবন হইতে সংকলিত হয় নাই
@ রাশু, মৈথুনান্দ, নাদু, ছালু দোয়া রাখবেন @ মাবরুকা তোয়াহা
মজাদার মন্তব্যের জন্য আপনাকে ৫
@ এরশাদ বাদশাধন্যবাদ @ অজানা একজন, তানিম, মদন
আলী আরাফাত শান্ত বলেছেন:
মানুষ সুন্দর গল্প লিখছো।৫
মানুষ বলেছেন:
ধন্যবাদ @ আলী আরাফাত শান্ত
'এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়
মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই'
এই মানুষের ভীড়েই আমরা ব্লগার মানুষ পাই!!
মনের কথা বলেছেন:
সাবধান, মানু মাইয়া আকর্ষন করার লেইগা হিরো টাইপ ছবি পুস্টাইতাছে।
মানুষ বলেছেন:
নেও এতো মাথা খাটায়ে গপ্প লিখলাম আর সবাই বলে আমার কাহিনী @ শারফুখুকী সবাইকে নিজের মতো ভাবিও না।
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
তুমি খুকীর কোন ব্যবস্হা করতাছনা কেন ???
অন্যরকম বলেছেন:
ওরে ঝাক্কাস....... ৫ লারা দিলাম!
তবে শেষে যোগ করা উচিত ছিলঃ
"সত্য ঘটনা অবলম্বনে....(জনৈক 'মানুষের')"

জোনাকি বলেছেন:
মানু তুমি কি এইডা খসরু+ময়না নাটক থেকে উ?সাহিত হইয়া লিখছ? তাহলে তো হাতের ভাবটাও দেখা গেলে ভালো হইত!তবে মজাছছছছ হইছে!!৫৫৫৫৫৫৫৫
মানুষ বলেছেন:
এইডা রবিদ'র ছুটি গল্পের ভিসতা ভার্সন @ জুনাক
রাশেদ বলেছেন:
তা ঠিক! ৫০ বার উঠবস করার পরে তো তোমারে আর বখাটে কওন যায় না!! শাস্তি তো পাইয়া গেছ! পাপীকে নয় পাপকে ঘৃনা করুন!!
মানুষ বলেছেন:
জিগরি দোস্তদের সাথে শত্রুতামি শুরু করছ। ভাইটু ব্লগের নারীকূলের প্রতি আমার কোনই আসক্তি নাই। তুমি যারে পছন্দ কর খুইলা কও আমি প্রাণপন হেল্প করমু। তবুও আমার সাথে শত্রুর মতো আচরণ কইরোনা @ রাশু
রাশেদ বলেছেন:
হি হি! পুলাডার মাথা গেছে!
ব্লগের নারিকুল আবার এইখানে ঢুকাইলা ক্যা! চোরের মন পুলিশ পুলিশ!
আমি আবার হেইলাইনে কিছু কইছি নাকি! খিক খিক!
উদাসী স্বপ্ন বলেছেন:
রবীদা তো তার কাহিনি লিখাই খালাশ মাগার ফইটক্যা ওরফে মানু যে এই কুকামে লিপ্ত হইয়া রয়াবের কাছে ধরা খাইছিলো এইটা কেবুল জানলাম। যাই হোক রহস্য উদঘাটিত হইলো।আরে মানু শরমের কি আছে, ভন্ড বাবা তিলের খাজা উদাসী আছে না, তাহার দরবারে আইসা হ্রদয়ঘটিত তাবিজ লইয়া যাইও!আসনের আগে তুমার ক্রেডিট খান লইয়া আইসো, ভন্ডবাবা হাতে নাতে কোনো হাদিয়া নেয় না!
গরম কফি বলেছেন:
শব্দ করিয়া হাসিয়া কহারো সুখ পাঠ্যে বিঘ্ন কিতে চাইনা !চুপি চুপি ধনাত্নক চিহ্ন প্রদর্শন পূর্বক পালায়ন করিলাম।
রথে চেপে এলাম বলেছেন:
হা হা হা.. জটিল
ভেড়া বলেছেন:
হাহাহ ।
স্পেলবাইন্ডার বলেছেন:
মজার!
মানুষ বলেছেন:
যারা নতুন কইরা প্লাসাইলেন সবাইকে ধইন্যবাদ। তবে আমার কাছে হৈমন্তীটা বেশি ভাল্লাগছে।
লেখক বলেছেন: আমি আগে যা করতাম এখনো তাই করি কিন্তু পাব্লিক খায় না। আফসুস
লেখক বলেছেন: থেংকু
লেখক বলেছেন: ![]()
শান্তির দেবদূত বলেছেন:
চ্রম চ্রম ...
লেখক বলেছেন: থেংকু
ধ্রুব তারা বলেছেন:
ভা. লা.
লেখক বলেছেন: থেংকু
চিকনমিয়া বলেছেন:
স্মৃতি তুমি বেদানা
লেখক বলেছেন: হ স্মৃতি তুমি বদনা।
ইউনুস খান বলেছেন:
প্লাস দিয়া গেলাম। আসলেই চ্রম লিখছেন।
স্বপ্নকথক বলেছেন:
ঠেলা!
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
হা হা হা
মিরাজ is বলেছেন:
মজা পেলাম পড়ে ।
লেখক বলেছেন: থেংকু
ঘুমন্ত আমি বলেছেন:
অসম্ভব সুন্দর লেখা ।চরম চরম এবংপ্রিয়তে ।
লেখক বলেছেন: থেংকু ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























