আমার প্রিয় পোস্ট

maanush84@yahoo.co.uk

হৈমন্তী (মানুষের ছোট গল্প)

২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৫৩

শেয়ারঃ
0 30 0

কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু আমি সবুর করিতে চাহিলাম না। কারণ আমার মস্তকের টাকটি বাড়াবাড়ি রকমের বাড়িয়া যাইতেছে, আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টিও পার হইয়া যাইবে। কন্যা দেখিতে যেমনি হউক কিন্তু তাহার বাবার ব্যাংক ব্যালান্সের আপেক্ষিক গুরুত্ব কম নহে। অতএব কাল বিলম্ব না করিয়া বিবাহের পিড়িতে বসিবার জন্য উদগ্রীব হইয়া উঠিলাম।

আমাদের দেশে যে পুরুষ একবার বিবাহ করিয়াছে বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোন মোহ অবশিষ্ট থাকে না। বাঘের সামনে পড়িলে মানুষের যে দশা হয়, স্ত্রীর সম্বন্ধে তাহার ভাব সেইরুপ হইয়া উঠে। অবস্থা যেমনি ও বয়স যতই হউক স্ত্রীর সামনে নতজানু হইয়া থাকিতে তাহারা দ্বীধা করে না। বোধকরি এই কারণেই আমাদের মতো নবীন বেকারদিগের বিবাহের কথা শুনিলে গায়ে কম্প দিয়া জ্বর আসে। সত্য বলিতেছি, আমার মনে এমন বিশেষ উদ্বেগ জন্মে নাই। বরঞ্চ বিবাহের কথায় আমার মনে যেন দক্ষিনের হাওয়া বহিতে লাগিল। যে চাকুরি বিহীন বেকার তাহার পক্ষে এই ভাবটা দোষের। কিন্তু কি করিব, কবি বলিয়াছেন, “এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার।”

কিন্তু এ কী করিতেছি? এ কি একটা গল্প যে উপন্যাস লিখিতে বসিলাম। এমন বেসুরে যে আমার লেখা শুরু হইবে এ আমি কি জানিতাম? মনে ছিল, কয় বৎসরের বেদনার যে মেঘ কালো হইয়া জমিয়া উঠিয়াছে, তাহাকে নাসিকা ঝাড়িবার মতো করিয়া ব্লগে ঝাড়িয়া ফেলিব। কিন্তু না পারিলাম বাংলায় শিশুপাঠ্য লিখিতে, কারণ তাহা লিখিলে উনি মুখে একখানা মুগ্ধবোধ বসাইয়া দিবেন; আর না পারিলাম কাব্য রচনা করিতে, কারণ তাহাকে দেখিলেই মনের সকল কাব্য মৃত পুষ্পসম ঝরিয়া যায়। সেই জন্যই দেখিতেছি, আমার ভিতরের সদা চঞ্চল বানরটি অট্যহাস্যে আপনাকে আপনি পরিহাস করিতেছে। না করিয়া করিবে কী। তাহার যে অশ্রু শুকাইয়া গিয়াছে।

যাহার সঙ্গে আমার বিবাহ হইয়াছে, তাহার সত্য নামটি দিব না, কারণ সে টের পাইলে আমার খবর হইয়া যাইবে। শোসনের গুতোয় তাহার নাম যে তাম্রপটে অক্ষয় হইয়া রহিয়াছে সেটা আমার ললাট। শত চেষ্টাতেও তাহা মুছিতে পারিব না।

আমার এ লেখা যেমনই হউক তাহার একটা নাম চাই। আচ্ছা তাহার নাম দিলাম হৈমন্তী। রবি'দার হৈমন্তী গল্পকে ফলো করিয়া নাম ধার্য করিলাম।

তৃতীয়বারের মতো বি.এ.-তে ফেল মারিয়া, পড়াশুনোয় ক্ষান্ত দিয়াছি, আমার বয়স তেত্রিশ (অবশ্য সার্টিফিকেটে পঁচিশ) এমন সময়ে আমার বিবাহ হইল। বেকার অবস্থায় বিবাহ, দলের মতে বা দল সংস্কারকের মতে উপযুক্ত কিনা তাহা লইয়া তাহারা হরতাল-কার্ফু ডাকুক, কিন্তু আমি বলিতেছি বেকার অবস্থায় বিবাহ মোটেও সুবিধার নহে।

বিবাহের অরুনোদয় হইল একখানি ফটোগ্রাফের আভাসে। লুকাইয়া রসময় গুপ্ত পড়িতেছিলাম। ঠাট্টার সম্পর্কের এক আত্মীয়া চটিখানি কাড়িয়া লইয়া, হৈমন্তীর ছবিখানি টেবিলে রাখিয়া কহিল, “এই বার সত্যিকারের পড়া পড়ো-- একেবারে ঘাড়মোড় ভাঙিয়া।”

হাল ফ্যাসন অনুযায়ী, সে খোপা বাঁধে নাই, গায়ে গহনাও ঝুলায় নাই কিন্তু ফটোশপের কারসাজিতে তাহার রুপ ফুটিয়াছে ভালই। দেখিয়া আসল চাহারা বুঝিতে পারি নাই।

পঞ্জীকার পাতা উল্টাইতে লাগিল। একসময় আসিয়া পড়িল সেই কুক্ষন। সেদিনের সানাইয়ের প্রত্যেকটি তান আমার মনে বেদনার সুর তুলিতেছে। সেদিনের পর হইতে জীবনের সকল সুখ দুরিভুত হইয়াছে। আহা! আমার সেই তেত্রিশ (সার্টিফিকেটে পঁচিশ) বছরের জীবন যদি অক্ষয় হইয়া থাকিত!!! সেদিনকার বিবাহের সেই হট্টোগোলের মাঝে তাহার হাতখানি যখন আমার হাতে পড়িল তখন আমার মনে হইল, 'পাইলাম, আমি ইহাকে পাইলাম।' হায়! তখন কি জানিতাম ইহাই আমাকে পাইয়াছে!!!

তাহার পরের কাহিনী আর লিখিতে পারিতেছি না। বেদনা বিধুর সে কাহিনী রবি'দাও লিখিতে পারিবে কি না সন্দেহ, আমিতো তাহার তুলনায় ছারপোকা।

ঐ যে, হৈমন্তী আমার সন্ধান করিতেছে। মনে হয় ঘর ঝাড়ু দিতে বলিবে। ঝাড়ু দিতে অপারগতা প্রকাশ করিলে আমার উপরেই ... । থাক, আর বলিয়া কাজ কী!

 

প্রকাশ করা হয়েছে: রম্য  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১১ বিকাল ৫:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৫৭
ফারহান দাউদ বলেছেন: খিক খিক।রবিদা ইহা দেখিলে বনবাসে যাইতো,কিন্তু আমি ইহাকে ৫ দিলাম।
২. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ২:০১
বিষাক্ত মানুষ বলেছেন: ওরে মানু রে !!!
জট্টিল হইছে ...

রবি'দা !!!
৩. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ২:০৫
নরাধম বলেছেন: আমিও উহাকে ৫ দিলাম। স্ত্রীগণ তাহাদের স্বামীদিগকে আজকাল নরাধম বলিয়া বিবেচনা করে।
৪. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ২:০৬
আহমেদ শারফুদ্দীন বলেছেন: "সে আমার সম্পত্তি নয় সম্পদ"
৬. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১০
মানুষ বলেছেন: ভাই হাসিবেন না। ইহা একটি ট্রাজেডি গল্প, রম্য নহে @ ফারহান দাউদ

থ্যাংকু @ বিষু

হক কথা @ নারুদা

"সে আমার সম্পত্তি নহে, আমি তাহার সম্পত্তি" @ ষাঁড়ফু
৭. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১৩
আহমেদ শারফুদ্দীন বলেছেন: তুমি একটা ক্রিমিনালের কথা কইলা । সে হইবে জগতের সম্পত্তি
৮. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১৯
ফারহান দাউদ বলেছেন: মানুষ,আপনি কবে হইতে এই করুণ কাহিনীর শিকার হইলেন?
৯. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ২:২২
মানুষ বলেছেন: হইতে পারে। তুমি জ্ঞানী ষাঁড়। তুমি জানবা @ ষঁড়ফু

এই গল্পের সাথে লেখকের কোন সম্পর্ক নাই @ ফারহান দাউদ
১০. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ২:২৩
আহমেদ শারফুদ্দীন বলেছেন: তুমি চামে আমারে অপমান করতাছ ????
১১. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ২:২৬
মানুষ বলেছেন: লে হালুয়া! আমি আবার কি করিলাম
১২. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ২:২৮
আহমেদ শারফুদ্দীন বলেছেন: তুমি না তুমারে সাইজ করা লাগবে। হাজী সাব বাদে কেউ এই কাম করতে পারবেনা
১৩. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:৪০
নাদান বলেছেন: মানু কঠিন হইছে । আমি কি এমনে কই তুমি আমাগো ছোট রবি!!
১৪. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩৬
রাশেদ বলেছেন: ওরে মানু! এই যুগের কবিগুরু হইয়া গেলা। তোমার নাম নাদু ঠিক দিছে ছুটো রবি।
১৫. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:৪০
মানুষ বলেছেন: থ্যাংকু @ নাদু

থ্যাংকু @ রাশু
১৬. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:১২
বিষাক্ত মানুষ বলেছেন: আমগো মানু হইলো

"রবিগুরু কবিন্দ্রনাথ ঠাকুর"
১৭. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:২৭
মানুষ বলেছেন: হায়রে, যদি রবি'দা-র মতো লিখতে পারতাম
১৮. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩৭
নাদান বলেছেন: তুমিতো আমাগো ছুড রবি। অহন একটা রবিন্দ্রসঙ্গীত লিখে ফেলো।
১৯. ২১ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩৮
মানুষ বলেছেন: সেইডাও লিখছি । তবে শুশীল সমাজে প্রকাশিতব্য না। এই জন্য চাইপা রাখছি
২০. ২১ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪৫
আিরফা েহােসন বলেছেন: আজব জোস।আহারে আজকাল কার ছেলে হয়ে এতটুকু মর্ডান তো হতেই হবে।ঝাড়ু দেওয়াতো কিছুই না। রান্না করা বউয়ের সেবা করা,গা মেসেজ করা, বাচ্চাদের স্কুলে নেওয়া,কাপড় কাচা....একটু হজম কর ভাইয়া..হাজার হোক তুমি তো ভাবিরই।তুমি তাকে কত ভালবাস।থাক থাক একটু কর।আমিও হলে তো ঘরটা মুছিয়েও নিতাম। ভাবি কতই না উদার তোমার প্রতি...
২১. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৩
সামী মিয়াদাদ বলেছেন: (ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি) করুন রসাত্মক কাহিনী কইলা মানু.......মনে বিষাদ, মুখে হাসি(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)(ক্লোজআপহাসি)
২২. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:০০
েজবীন বলেছেন: হাসতে হাসতে গাল ব্যাথা হয়ে গেল......অনেক মজার হইছে......
৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫................

শরীর ভাল হইছে?
২৩. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৪
মানুষ বলেছেন: এইটা আমার গল্প না @ আরিফা হোসেন

আপনি কি ভুক্তোভোগি@ সামী মিয়াদাদ

হুম্ম এখন ভাল আছি। তোমার খবর কি? @ জেবীন
২৪. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬
রাশেদ বলেছেন: রবি ঠাকুরের রয়ালটি ফি আমার কাছে দিতে কইছে!
২৫. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৮
মানুষ বলেছেন: রবি'দার সোল এজেন্ট হইছ কবে থেকে @ রাশু
২৬. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫১
েজবীন বলেছেন: আছি মোজে মে....

একটা জোক শুনছিলাম- বোম্বের একলোক, কলকাতার একজন কে জিগ্গেস করল"ক্যায়সা হো?" কলকাতা কয়"মোজে মে"
বোম্বে -"বাবা ক্যায়সা?"
কলকাতা কয়- "মোজে মে"
বোম্বে -"বিবি বাচ্চা সাব ক্যায়সা?"
কলকাতা কয়- "মোজে মে" এবার কলকাতা বোম্বেকে জিগ্গেস করল " আপ ক্যায়সা হো?"
বোম্বে কয়- "জুতে মে, ইসলি কে সাব মোজে ভরগ্যায়া"


২৮. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১২
অন্যরকম বলেছেন: ফইটক্যা..... হৈমন্তিরে কইছিলা.... কিভাবে স্কুলে সামনে কান ধইরা উঠবস করছ? (হি হি হি)
২৯. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৩
রাশেদ বলেছেন: কয়বার জানি! ৫০ বার না ফইটকা!!
৩১. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২০
নূর-ই-হাফসা বলেছেন: আপনে H.s.c তে পড়েন নাকি।হৈমন্তি গল্পের হুবহু কয়েক লাইন আপনে তুলে দিয়ছেন।আবার বাকিটা বানানো।
৩২. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২১
অন্যরকম বলেছেন: হেইডা কইলে ত ঝারুর বাড়ি একটাও মাথায় পড়বে না...সব পিছন দিয়া....(সেনসরড)!@ড়ষী
৩৩. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২২
রাশেদ বলেছেন: না। মানু এইবার মেট্রিক দিলো। কেবল ভর্তি হইছে কলেজে। দোয়া কইরেন ছেলেটার জন্য।
৩৫. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৪
মানুষ বলেছেন: পুলাপাইন খালি পিছে লাগো কেন
নুর ভাই, নারে ভাই ঐ দিন শেষ।
সিলেবাসতো শেষ, এইবার কি নিয়া লিখমু, পুলাপাইন সাজেশন দেও।
৩৬. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৬
রাশেদ বলেছেন: আর এম গুপ্তা রে নিয়া লেখতে পারো!!
৩৭. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫১
মানুষ বলেছেন: আমারে ব্যান খাওয়াইতে চাও নাকি? নজরুল ভাইরে ফলো কইরা লিখমু ভাবতেছি, নাকি নাদুর মতো "গুলে ভরা ডাইরি" লিখমু?
৩৮. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫১
রাশেদ বলেছেন: হা হা! নাদু দেখলে পিডাইয়া মাইরা লাইবো তোমারে!!
৩৯. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৩
অন্যরকম বলেছেন: এম গুপ্তা কেডা????
পরিচিত নাকি?
৪০. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৪
রাশেদ বলেছেন: মানুর বিশেষ কাব্য প্রতিভা আছে অইলাইনে!
৪১. ২১ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৯
মানুষ বলেছেন: ঐ লাইন ছাইড়া দিছি। ক্লাস সেভেনে থাকতে হাতে খড়ি হইছিল। স্মৃতি তুমি বেদনা
৪২. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০০
অন্যরকম বলেছেন: ওওওওওওও...... আমি ত দেখি টিউব লাইট হইয়া গেছিলাম...! এখন বুঝছি!

২/১ টা লেলায় না কেন?
৪৩. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
মানুষ বলেছেন: যে যায় কও, সবাই ঐ রাস্তা দিয়া হাইটা আইছো।
৪৪. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২২
জোনাকি বলেছেন: মনু এতো দিনে রহস্য ফাস হইল!
৪৫. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
রাশেদ বলেছেন: এইখানে বড়দের কথা হইতেছে। পুকা তুমি ভাগো!
৪৬. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
মানুষ বলেছেন: হুম পুকা এইডা রাশুর ফেভারিট রাইটার নিয়া মুল্যবান আলোচনা চলতেছে। তুমি এইসব বুঝবানা।
৪৭. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮
রাশেদ বলেছেন: আমার এক বন্ধু সবগুলা পর্ব স্ক্যান কইরা সিডিতে রাইট করছিলো। পরে গাধাটা হারাইয়া ফেলছে।
৪৮. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮
জোনাকি বলেছেন: দুক্কু পাইলাম! আমি ছোট বইলা কি দোষ করছি??
৫০. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪০
নাদান বলেছেন: হায় হায়, হাছা নি?
৫১. ২১ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
মানুষ বলেছেন: ইস!!! তোমার দোস্তরে পিটানি লাগান দরকার @ রাশু
৫৩. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৩০
ছায়ার আলো বলেছেন: মানুষের বায়োগ্রাফি পার্ট ২
(৫ দিসি কিন্তু...)
৫৪. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪২
অজানা একজন বলেছেন: ওম্মা । মানুষ ভাই হৈমন্তী নিয়া গবেষনা শুরু করলেন কবে?

সুন্দর হইসে । রবিদা হইলে অক্কা পাইতেন ।
৫৫. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৯
আরণ্যক যাযাবর বলেছেন: ইয়ে মানে, গুপ্তদার কালেকশন থাকলে .. মানে এদিকে যদি একটু সাপলাই দেওয়া যাইতো..
৫৬. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫১
রাশেদ বলেছেন: আরুরে! আমার এক বন্ধু সিডিতে নিছিলো। কিন্তু পরে হারাইয়া ফেলছে। কেউ মনে হয় মাইরা দিছিলো! ব্যাকাপ ছিলো না।
৫৭. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৩
আরণ্যক যাযাবর বলেছেন: তয় মানুয় গুল মারসে, কেলাস সেভেন হৈতারে না..
৫৮. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৪
নিধিরাম সর্দার বলেছেন: পোলাটা অসত সন্গে থাইকা নষ্ট হইয়া গেলো
৫৯. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৫
আরণ্যক যাযাবর বলেছেন: ডাক্তার, আপনে কি আর বুঝবেন,.... একলা থাকার কষ্ট..
৬০. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৭
রাশেদ বলেছেন: আমিও সেভেনে পড়ছি! তয় গুপ্ত কিনা জানি না।
৬১. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৮
রাশেদ বলেছেন: পোলাপাইনের বিয়া ইমার্জেন্সি!
৬২. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৪
আরণ্যক যাযাবর বলেছেন: আয়-ইনকাম নাই, পুলাপাইনকে মাইয়া বিয়া দেয় কোন শালা , থুক্কু শ্বশুরের বাচ্চা
৬৩. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৯
মানুষ বলেছেন: গুপ্তদার কালেকশন আমিও হাতড়াইতেছি। কারও কাছে থাকলে আওয়াজ দিয়েন।
৬৪. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:৪৯
ছায়ার আলো বলেছেন: হায়রে পোস্টের কমেন্ট!
কই থিকা কই গড়াইলো...
৬৫. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৩৮
মানুষ বলেছেন: তাইতো দেখতেছি !!!
৬৭. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪১
মানুষ বলেছেন: আমি আবার কি করলাম
৬৮. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪২
রাশেদ বলেছেন: পোংটা পোলা! অল্প বয়সে পাইকা গেচে!
৬৯. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৬
মানুষ বলেছেন: আরে গুপ্তদার বই সবাই কম বেয়েসেই পড়ে
৭০. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৯
রাশেদ বলেছেন: বড়বেলায় আইসা আর কোন উপায় না পাইয়া আবার গুপ্তার কাছেই ফিরে যায়!
৭১. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৯
নাদান বলেছেন: এখানে কি জুসময় দাদার সাহিত্য আলুচনা হচ্ছে?
৭২. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪৬
মানুষ বলেছেন: কি আর করমু? মনে বড় জ্বালা।
৭৩. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:০৫
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
কি আর করমু, মনে বড় জ্বালা!
সাধু ভাষা মজা লাগিয়াছে!
৭৪. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: আমি গুপ্তাদার উপন্যাস কেলাস এইটে পরসি। হে তখন প্রিয় লেখকগো তালিকায় আছিলো।
৭৬. ২৫ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:১২
জয়িতা বলেছেন: পুষ্ট পইড়া মজা পাইলাম কিন্তু..."হায়রে পোস্টের কমেন্ট!
কই থিকা কই গড়াইলো........"
৭৮. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৮
আইরিন সুলতানা বলেছেন: পোস্টের ছবিখানা বড়ই জীবন্ত হইয়াছে; মনে হইতেছে জলকণাগুলি স্পর্শ করা যাইবে... আর আপনার জন্য বিশেষ শুভকামনা...
৭৯. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০১
মানুষ বলেছেন: সব্বাইকে থ্যাংকু

ছবিখানাও কিন্তু আমি তুলেছি @ আইরিন সুলতানা
৮০. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:২২
আইরিন সুলতানা বলেছেন: ক্যামেরা সহযোগে আপনাকে দেখিয়া সেইরকমই ধারনা করিয়াছিলাম..যাহা হউক..পঞ্চক দাগাইতে ভুলিয়া গিয়াছিলাম।
৮২. ২৬ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫১
মানুষ বলেছেন: পঞ্চক প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করিলাম @ আইরিন সুলতানা।

ধন্যবাদ @ নীলাঞ্জনা
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: হ

৮৪. ১৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৩
এরশাদ বাদশা বলেছেন: বালকদিগের বালখিল্যতা দেখে আর বাঁচিনে। X( X( X( বৎস, এই বালক(মানু) যে রবিদার আত্মা নিজের ভেতর লইয়া ঘুরিতেছে, সেইটা আমি বহু আগেই টের পাইয়াছি। আমার ব্লগে গেলেই এই কথার সত্যতা প্রমান হইবে। এই বালক যে রবিদার বারোটা বাজানোর জন্যই জন্ম নিছে, সেইটা আমি বহু আগেই ব্যক্ত করিয়াছি। =p~
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: রবিদা হার্টফেইল করবে এই কমেন্ট পড়লে

৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: খিকজ

৮৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৬
চতুষ্কোণ বলেছেন: জট্টিল হৈছে মানুদা।

=p~ =p~
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: থ্যাংকু

৮৭. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০১
তায়েফ আহমাদ বলেছেন: হা হা প গে....
রবিবাবু বাঁচিয়া থাকিলে এ দন্ডেই কচু বৃক্ষের সহিত আঁতাত করিয়া অত্র পোষ্টদাতাকে বিনাবাক্যব্যয়ে ঝুলাইয়া দিতেন!
:)
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: হা হা হা ....

৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: থ্যাংকু

৮৯. ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
জেরী বলেছেন: ঐ যে, হৈমন্তী আমার সন্ধান করিতেছে। মনে হয় ঘর ঝাড়ু দিতে বলিবে। ঝাড়ু দিতে অপারগতা প্রকাশ করিলে আমার উপরেই ... । থাক, আর বলিয়া কাজ কী! ---অফলাইনে পড়ে হাসতে হাসতে শেষ =p~ =p~ =p~
৯১. ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৪২
জিকসেস বলেছেন: দারুন। read my হৈমন্তি। হৈমন্তি ২০১০
৯৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩০
নিশম বলেছেন: চারিদিকে শুধু হৈমন্তি আর হৈমন্তি !! কেনো? আমাদের কি নেই বাধন, জয়া, শ্রাবন্তী ?

সৌন্দর্য্য হইয়াছে বড়ভাই !!!
৯৪. ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:২৮
মে ঘ দূ ত বলেছেন: হাহাহা।

জটিলস্য জটিল। :P
৯৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৮
এরশাদ বাদশা বলেছেন: এমন একটা লেখা এখন এই ব্লগে কবে এসছে কেউ বলতে পারে?

 

মোট সময় লেগেছে ২.৫৮১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনুর্বর মৃত্তিকায় ক্রমশ শিকড় ছড়িয়ে মানুষেরা একদিন গাছ হয়ে যায়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ