আমার প্রিয় পোস্ট
- ঘরে বসেই 3D মুভি উপভোগ করতে চান? বেশি না লাগবে একটা মনিটর আর নিজের বানানো চশমা!!

- হাসান জোবায়ের
- ও মোর রমজানের ঐ বয়স শেষে এল জন্মদিন - বিষাক্ত মানুষ
- শুভ জন্মদিন মানুষ - আউলা
- চটাশ... - দ্বিধা
- ছোটগল্প : যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল - আবদুর রাজ্জাক শিপন
- ফ্রেন্ঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
- হলুদ দেয়ালের টিকটিকি - নাজনীন খলিল
- ছুটি - আশরাফ মাহমুদ
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- মানুষ - সবাক
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- কব্জিতে শুধুই শেকলের দাগ ----- - বিষাক্ত মানুষ
- (প্রিয় কবিতা-১/মহাদেব সাহা) মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস - তানজু রাহমান
- অন্তর্দহন অতঃপর ...................... (গল্প) - রন্টি চৌধুরী
- কাজলাদিদি .............. উতসর্গ আউলাদি - হনলুলু
- উৎসর্গ: আউলা - চানাচুর
- কি সখী ডরাইলা! - রাশেদ
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে
(উৎসর্গ: প্রিয় ব্লগার মানুষকে) - মুকুল
- টুকুনের জন্য । - নরাধম
- মুক্তি - আউলা
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- ক্লান্তিকর পরবাস ; তোমার কাছে ফেরার নিস্ফল রোদন ! - আহমেদ শারফুদ্দীন
- বিশ্বাস করো , আজ তোমাকেই চাইতাম - রাগ ইমন
- একটা ব্লগ লিখেই ফেলি সমাজ বদলের (ব্লগ লিখলেই সমাজ বদল হয় না):২ - উদাসী স্বপ্ন
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- কথা দাও - কালপুরুষ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- প্রুফ রিডার - ফয়সল
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে (ঘটনা-দুই)
২৩ শে জুন, ২০০৮ সকাল ৭:৪৮
একদা কবিগুরু লিখিয়াছিলেন, “তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও ...”। দুর্মুখেরা বলিয়া থাকে যে কবিগুরু নাকি উক্ত রচনাটি কোন এক বালিকা বিদ্যালয়ের সম্মুখে বসিয়া রচনা করিয়াছিলেন। তাহাদের বক্তব্য নিয়া সন্দেহ পোষন চলে তবে ইহা নিশ্চিত যে উক্ত কাব্য বালিকাদিগের উদ্দেশ্যেই রচিত হইয়াছিল। ষোড়সিদের সাঁড়াসি আক্রমনে ঘায়েল হয় নাই এমন ভদ্রলোক বোধ করি বিশ্ব-ব্রহ্মান্ডে একটাও খুঁজিয়া পাওয়া যাইবে না। আর আমাদের মানু যে খুব একটা ভদ্রলোক নহে তাহা সে নিজেও অকপটে স্বীকার করে।
তো একদা মানুর উপরেও কবিগুরু আসিয়া ভর করিয়াছিল। তাহারা হাসিয়া বহিয়া চলিয়া যাইতো কুলুকুলুকল নদীর মতো আর মানু ছোট ছোট দীর্ঘঃশ্বাস ছাড়িতো আর ভাবিতো, “আহা যদি উহাদের সহিত কিঞ্চিত সখ্যতা গড়িতে পারিতাম”। কোন বস্তু মনে প্রাণে কামনা করিলে ঈশ্বর নাকি তাহা দান করিয়া থাকেন, ইহা আমার নহে বিবিধ মহাপুরুষগণ নানা কালে বলিয়া গিয়াছেন। মহাপুরুষদিগের কথা ফেলনা নহে। সূতরাং মানুর ভাগ্যে একদিন শিকে ছিড়িল। জনৈকা সর্বাঙ্গসুন্দরী সহপাঠিনী মানু’কে প্রস্তাব করিল যে সে মানুর সহিত বিপণী কেন্দ্রে ভ্রমন করিতে ইচ্ছা রাখে। উদ্দেশ্য এক হালি বেদানা ক্রয়। সেদিন ছিল চৈত্র মাস। প্রহর শেষের আলোয় রাঙা নহে, বেলা দ্বি-প্রহর। তথাপি মানুর বালিকার চোখে নিজের সর্বনাশ দেখিতে পাইলো। আহা এতোদিনে বুঝি পরমেশ্বর তাহার পানে মুখ তুলিয়া তাকাইয়াছেন। চকিত নেত্রে এদিক ওদিক পানে চাহিয়া সে বুঝিতে পারিল নিকটবর্তি সহপাঠিগণ অগ্নিদৃষ্টিতে তাহাকে ভস্ম করিবার প্রয়াস চালাইতেছে। সেসব মানু থোড়াই কেয়ার করে। বর্তমানে সে বালিকার সহিত রিক্সায় করিয়া দুদন্ড ভ্রমনের স্বপ্ন বুননে ব্যাস্ত।
অতঃপর সহপাঠীগণের অভিশাপ মাথায় লইয়া মানু বালিকার সহিত বেদানা ক্রয়ে চলিল। হায়! হতভাগা জানিল না সে কোন বাটে পড়িয়াছে। প্রথম ফল বিপণীতে গিয়া বালিকা এক খানা বেদানা হস্তে লইয়া এমন দৃষ্টিতে উহার পানে তাকাইয়া থাকিল যেন পৃথিবীতে উহার মতো অখাদ্য বস্তু আর দ্বিতীয়টি নাই। বেদানার প্রাণ থাকিলে সে হয়তো বলিয়া বসিতো, ধরণী দ্বিধা হও। কিন্তু উহার কথা বলিবার ক্ষমতা নাই বিধায় দোকানি নানা সুরে বেদানার গুণকীর্তন করিতে লাগিল। সহস্র প্রেমিকের লক্ষাধিক কাব্যে যাহার হৃদয় গলে না, সে কি দোকানির দুটি মিষ্ট বাক্যে ভুলিবার পাত্র? সূতরাং রফা হইল বেদানার বক্ষ চিরিয়া দেখা হইবে। যদি উহার অন্তর রক্তবরণ হয় তবেই বালিকা উহাকে গ্রহণ করিবে। ওদিকে মানুর হৃদয়ের ক্ষরিত রক্ত ততক্ষনে জমিয়া বেদানার রুপ ধারণ করিয়াছে। তাহার বক্ষ চিরিয়া দেখাইলে কি হইত সে আমি জানিনা কিন্তু বেদানার বক্ষে আশানুরুপ রক্তিম আভা মিলিল না। সূতরাং দোকানির রক্তচক্ষু উপেক্ষা করিয়া তাহারা পরবর্তি ফল বিপনীর উদ্দেশ্যে পা বাড়াইলো। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। তারপর আবার সেই একই ঘটনা। ততক্ষনে মানুর হৃদয়ের ক্ষরিত রক্ত কিঞ্চিত ফ্যাকাশে হইয়া গিয়াছে। যদিওবা বেদানা পছন্দ হয় তো উহার মূল্য পছন্দ হয় না, আবার মূল্য সুবিধামতো হইলে বেদানা হয় ফ্যাকাশে। এইরুপে বালিকা সমগ্র শহর ঘুরিয়া শেষটাতে যখন উহা ক্রয় করিতে সক্ষম হইল তখন মানু আবিস্কার করিল তাহার হৃদয়ে আর এক বিন্দু পরিমান প্রেমভাব অবশিষ্ট নাই।
সেই দিন হইতে মানু বুঝিয়াছে, বালিকাদিগকে লইয়া কাব্য রচনা, স্বপ্ন বুনন সবই চলে কিন্তু বিপনী কেন্দ্রে ভ্রমন, কদাচ নহে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আসিফ আহমেদ বলেছেন:
এতকিছু থাকতে বেদানা???লেখক বলেছেন: সে আপনি বালিকারে জিজ্ঞেস করেন।
আশরাফ মাহমুদ বলেছেন:
হা হা...... মজা লুটলাম! গুরুদেব খবর কি তোমার?
লেখক বলেছেন: গুরুদেব!!!
খবর ভালই। তোমার কি হাল?
লেখক বলেছেন: তবু ভাল দুঃস্বপ্ন নয়
আসিফ আহমেদ বলেছেন:
বালিকা কি এখনও স্কুলে যায়?এখনও কি সে বেদানা খায়?
বড় জানতে ইচ্ছে করে....
বড় জানতে ইচ্ছে করে....
লেখক বলেছেন: বালিকারাতো স্কুলে যাবেই
লেখক বলেছেন: থ্যাংকু
লেখক বলেছেন: আমিও বুঝিনি
লেখক বলেছেন: এই পরামর্শটা যদি কিছুদিন আগে দিতেন ...
প্রচেত্য বলেছেন:
লেখাটা ভাল লেগেছে
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: তোমার আবার কি হল?
লেখক বলেছেন: ুঝছি। তোমারও এমন কাহিনী আছে জীবনে
দোলাহাসান বলেছেন:
কি সাংঘাতিক মেয়েরে বাবাদিল
আশার কথা সব বালিকাই এরকম নয়
সবুরে মেওয়া ফলে
লেখা খুব ভাল হয়েছে।
ভাল থাকুন
লেখক বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
পড়ার জন্য অনেক ধন্যবাদ
স্যরি ভুল হয়েছে দুঃখী ছেলে না মধ্যবয়স্ক লোক হবে
লেখক বলেছেন: মধ্যবয়স্ক কই পেল? এখন্তো বৃদ্ধ
লেখক বলেছেন: আমার শত জনমের ভাগ্য যে তোমার মুখ থেকে "হু" শব্দটা বার করতে পারছি।
লেখক বলেছেন: মানু আবার কে?
লেখক বলেছেন: পোষ্ট না পইড়া কমেন্ট করার জয় তোমারে বান মারলাম
আইরিন সুলতানা বলেছেন:
বটে, বটে...যাহা কিছু রটে
তাহা খানিকতো বটে
জল খাইয়াছো ঘাটে ঘাটে
তুমি বাপু মানুষ হইবেনা ষাটে
ইশ্বর জানেন, কে আছে তোমা ললাটে!
লেখক বলেছেন: ঈশ্বরই জানেন
রাশুভাইয়ের নতুন নাম জানো তো?
লেখক বলেছেন: নতুন নাম?
কথায় আছে না কি যেন ঠিক মনে নাই তবে কথাটা এরকম কিছু জিনিস সইতেই হয়
নামটা এখনও এ পাড়ায় ঘোষণা দিই নাই ভাবছি কেক কেটে অনুষ্ঠান করবো
মানুষ বলেছেন:
রাসশুর নতুন নাম কি, জাতি জানতে চায়
কবির, মোঃ আহসানুল বলেছেন:
Street Fighter Zero: The Animation। নিচে তার লিনক, please watch the moviehttp://www.youtube.com/watch?v=gttCyrrl2LU
http://www.youtube.com/watch?v=955hUACWIHw
http://www.youtube.com/watch?v=GsdG8D5L1aU
http://www.youtube.com/watch?v=3IdXndJv7QM
http://www.youtube.com/watch?v=bWAFsXFg1gA
http://www.youtube.com/watch?v=FDfv6b_FUnA
http://www.youtube.com/watch?v=PdCr-oXLYls
http://www.youtube.com/watch?v=5fdFFkibvCM
http://www.youtube.com/watch?v=njF-W2rdIhA
এখানে তার গল্পসুত্র, দেখুন please
Click This Link
তারপর এখানে এসে Click This Link
মুভিটি কিরকম লাগলো, মুভি দেখে কি বুঝলেন, জানলেন, মুভিটি আপনার হৃদয়কে কি দান করিল, অবশ্যই জানাবেন, please dont forget
লেখক বলেছেন: খানিকটা দেখলাম। বাকিটুকু পরে দেখবো
লেখক বলেছেন: হাসি আসলে হেসে ফেলুন
হ!
লেখক বলেছেন: অভিজ্ঞতা থাকলে লিখে ফেলেন বস 
লেখক বলেছেন: আমি আন্তরিক ভাবে দুঃখিত
এটা রীতিমত বিপ্লবী পোস্ট ++++++++++
এমন করে আর কাউকে লিখতে দেখি নাই
আপনাকে কান চলচ্চিত্র উৎসবে জাজ এর মর্যাদা দিলাম । ঐশ্বরিয়ার সাথে জাজমেন্ট করার চান্স
লেখক বলেছেন: ঐশ্বরিয়া দিয়ে আর কি হবে? বিয়ে করে ফেলছে 
ব্লগার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ২৬৫টি
* মন্তব্য করেছেন: ৯৯৯৯টি
* মন্তব্য পেয়েছেন: ৯৮৬৬টি
* ব্লগ লিখছেন: ১ বছর ১ সপ্তাহ
* ব্লগটি মোট ১০৬৭৪৫ বার দেখা হয়েছ
এই ২টা সমান করার জন্য কি কোন মন্তব্য করতাছেন না ??
* মন্তব্য করেছেন: ৯৯৯৯টি
* মন্তব্য পেয়েছেন: ৯৯৯৯টি
লেখক বলেছেন: আপনার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে সব মাঠে মারা গেল
লেখক বলেছেন: এখ ন আর কিছুই করার নাই 
লেখক বলেছেন: নাহ থাকুক। ৯৯৯৯৯ টা কমেন্ট যেদিন আসবে সেদিন আর একবার ট্রাই মারবো।
সঞ্জিব বলেছেন:
হুম্ম ভালো লাগলো
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: 
তামিম ইরফান বলেছেন:
চিরন্তন সত্য কথাটা জাতির সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ।
মানুষ বলেছেন:
তুমিও এইতালে পড়ছিলা?
মানুষ বলেছেন:
মাথায় ঘসে
- - -
হা হা হা
লেখক বলেছেন: মুকুল ভাইয়ের এতো খুশী হবার রহস্যটা কি?
আলী আরাফাত শান্ত বলেছেন:
বেদানা??!!
লেখক বলেছেন: বেদনা
প্রীটি সোনিয়া বলেছেন:
হাহাহা....লেখক বলেছেন: যাক কেউ একজন হসলো। পরের পর্ব কবে আসবে জানি না
লেখক বলেছেন: 
লেখক বলেছেন: ব্যাপারস না। আমিও দেরিতে ধন্যবাদ জানালাম।
নিলা বলেছেন:
সত্য কথা বলে দিলে এত রাগ করো কেনো!!!!
লেখক বলেছেন: কই জেমি রাগ করিনিতো?
লেখক বলেছেন: ঠিক জানি না। মন মেজাজ অনুসারে পরিবর্তনিয়
বিষাক্ত মানুষ বলেছেন:
পরে .. ?
লেখক বলেছেন: পরে আর কিছু হল কই?
এরশাদ বাদশা বলেছেন:
হাসতে হাসতে দম ফেটে মরার অবস্থা। কিন্তু মনে একটা প্রশ্নের উদ্রেক হইলো। আর সেটা হলো-''আপনার পায়ের চিহ্ন আর কোন কোন জায়গায় পড়িয়াছে মানুষ? মাশাল্লাহ পা দুইখান আপনার। কিন্তু বাটের সংখ্যা তো দিনকে দিন বাড়িয়াই চলিয়াছে!লেখক বলেছেন: এরশাদ ভাই, মনুষ্য হিসেবে জন্মিলে কুসুমাস্তির্ন পথ হইতে গু গোবর সব কিছুতেই পদচিহ্ন ফেলিতে হয় 
নিবিড় অভ্র বলেছেন:
"তো একদা মানুর উপরেও কবিগুরু আসিয়া ভর করিয়াছিল।"আপনার পোস্ট পড়লে মনে হয় আপনার উপরে সদাই" কবিগুরু আসিয়া ভর করিয়া থাকেন"।
"মনুষ্য হিসেবে জন্মিলে কুসুমাস্তির্ন পথ হইতে গু গোবর সব কিছুতেই পদচিহ্ন ফেলিতে হয়"
অতি সত্য!!
ভাল লেগেছে ভীষনননননননন......
লেখক বলেছেন: থ্যাংকু
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























