আমি যখন তোমাদের মতো ছিলাম
মেঘ ভাঙা রোদ্দুরে কবিতা জন্মেছিল।
যখন তোমাদের মতো ছিলাম
মল্লিকারা উঠেছিল দুলে ব্যাস্ত সমীরণে।
চায়ের দোকানে আড্ডা জমেছিল,
মিছিল এগিয়েছিল রাজপথের শেষ প্রান্তে।
যখন তোমাদের মতো ছিলাম
ফুটপাথের ধুলোগুলো শরীরে জমেছিল,
চৈত্রের রোদ্দুর ঝরিয়েছিল আগুন,
বর্ষার মেঘ প্লাবন এনেছিল।
আমি যখন তোমাদের মতো ছিলাম
অস্তিত্বের অনল জ্বলেছিল।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



