আমার প্রিয় পোস্ট

maanush84@yahoo.co.uk

ভালবাসার ইমোটিকনেরা, তোমরা কেমন আছো?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৯

শেয়ারঃ
0 0 0

আজকাল নিজেরে বটবৃক্ষ লাগে। ঠাঁই দাঁড়াইয়া থাকা নিশ্চুপ-নির্বিকার বটবৃক্ষ। কত কাল গেল ... কত স্মৃতি ... কত পরিবর্তন ... কত জন্ম আর মৃত্যু। আমি তবু যেন ঠাঁই এক জায়গায় দাঁড়ানো শেষ দেখার আশায়। আজ বহুদিন পর পুরনো ইমোটিকনগুলোর জন্য খুব মায়া লাগতেছে। আহা আমার ইমোটিকনেরা ... তোমরা কি আজ বিস্মৃত নাকি এখনো কেউ কেউ তোমাদের মনে রেখেছে?

( কিমজা ) =
( ধরাখাইছি ) =
( হাসি ) =
( চামহাসি) =
( মনখারাপ ) =
( কটমট ) =

বহুদিন আগে সামুর শৈশবে কোন এক ডেভলপার এইরকম আরো বহু ইমোটিকন তৈরী করেছিলেন যার সবটা আমারো মনে নাই। আপনারা যারা পুরান পাপি তারা কি মনে রেখেছেন? যারা নতুন তার কি জানেন এভাবেও ভাব করা যায়?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৭
দণ্ডিত পুরুষ বলেছেন: জ্বী মানুদা, জানি এভাবেও ভাব করা যায়।

আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। আপনি ইদানীং এ পাড়া ছেড়েই দিয়েছেন। কেন কিছুটা আঁচ করতে পারি বোধহয়। সঞ্চিত বারুদ বক্ষে নিয়ে না জ্বলা কিছুটা আত্মপ্রতারণাও বোধহয়। মানুদাকে কী তা মানায়?

ভালো থাকবেন দাদা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০২

লেখক বলেছেন: এ পাড়া ও পাড়া কোন পাড়াতেই মন বসে না। পৃথিবীতে সবচেয়ে বড় যন্ত্রণা কোথাও নিজের জায়গা খুঁজে না পাওয়া। ব্লগের পৃথিবীতে সে যন্ত্রণাতেই আছি।

২. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০৫
অচন্দ্রচেতন বলেছেন: ওয়েলকাম ব্যাক। দর্শনে সুখি হইলাম।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ। সুখী হয়েছেন জানিয়া আনন্দিত হইলাম।

৩. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১০
আমিই জিনিয়া বলেছেন: ওয়েলকাম ব্যাক।মাঝেমাঝে আপনার উপর রবিদার আত্মা ভর করুক,এই প্রত্যাসা করি।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১২

লেখক বলেছেন: থ্যংকু। রবিদার আত্মা ধারণ কি এতই সোজা? সে মগজ কোথায় আমার?

৪. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১০
চতুষ্কোণ বলেছেন: কেন যাবে না দাদা। আপনাকে দেখে ভালো লাগছে। আমি যখন এই ব্লগে নতুন, শুধুই ব্লগ পড়ি তখন আপনার কমেন্টগুলো খেয়াল করতাম।

আপনার লেখা ছুটি আর হৈমন্তী জটিল লাগছে।
(ক্লোজাপহাসি)
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১৩

লেখক বলেছেন: থেংকু (ক্লোজাপ হাসি)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১৪

লেখক বলেছেন: (ক্লোজআপহাসি)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১৪

লেখক বলেছেন: ধুর! মনে নাই কিভাবে দিতাম

৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১৮
আমিই জিনিয়া বলেছেন: সেই চিন্তা করতে হবেনা।রবিদার আত্মা নিজেই এসে ভর করে লিখিয়ে দিয়ে যাবে।আপনি শুধু আহবান করেন।
৭. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩৫
অরণ্যচারী বলেছেন: আমার অবস্থা এখন এমন -

/:) = (নিরাসক্ত)
৯. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৪
বিবর্তনবাদী বলেছেন: এককালে একটা লিস্ট রাখতাম এই ইমোগুলার। তখন অল্প কিছু পোস্ট আসত মাঝে মাঝে ইমো কিভাবে দেয়। তখন লিস্ট কপি-পেস্ট করে কমেন্ট দিতাম। এখন সব ডিজিটাল হয়ে গেছে।
১০. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫২
হাসান মাহবুব বলেছেন: পোস্টগুলা ফিরায় আনেন। আপনের একলাইনের পোস্টেও ব্যাপক মজা হৈতো। আপ্নেরে দেইখা ভালো লাগলো।
১১. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬
বোহেমিয়ান কথকতা বলেছেন: শিরোনাম ভাল লাগছে :)
১২. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৬
পাপতাড়ুয়া বলেছেন: আপনাকে দেখি নি।কিন্তু পুরান পাপী রা যেভাবে বলে,আপনি অনেক চেনা।

আর ছুটি পড়ে নিজেই তা বুঝলাম।কিন্তু হৈমন্তী পাচ্ছি না।


নতুন পাপী রা কিন্তু খুব বেশী খারাপ না।
১৩. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৮
জেরী বলেছেন: :|| :-< :-& :-0 :> .............এই ইমোদের মানে আমি আজো জানি না
১৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৩
নরাধম বলেছেন:

কই গেলা মানু??
১৫. ০১ লা এপ্রিল, ২০১০ রাত ১:৩১
এরশাদ বাদশা বলেছেন: কোন ফাঁকে আইয়া চইলা গ্যালেন???

 

মোট সময় লেগেছে ১.৭৪৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনুর্বর মৃত্তিকায় ক্রমশ শিকড় ছড়িয়ে মানুষেরা একদিন গাছ হয়ে যায়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ