somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুপুরের ক্যাচাল বন্ধ- (পুলাপাইনা পুষ্ট) [সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই পুষ্টে রাজনীতির ক্যাচাল নিষেধ

২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যাচলাইতে ক্যাচলাইতে যাগো মাথা গরম হইছে ত্যাগোর লেইগা একডু ঠান্ডা পানি। না খাইলেও চলবে।

আমরা বুইড়া বান্দর গুলান যহন অমুক তমুক লইয়া চিল্লায়া ফাল পারি তহন পিচ্চি বান্দর গুলান কি করে তার কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করলাম।

বাচ্চারা অনেক সময় অনেক মজার কান্ড ঘটায়। অনেক সময় নির্ভেজাল সত্য কথা বলে ফেলে। সেই ধরণের কিছু ঘটনা নিম্নরূপঃ

ঘটনা ১#
বাবা : বাবু, তুমি কি দাঁত মেজেছো?
বাবু : না বাবা।
বাবা : কেনো ?
বাবু : বাবা, টুথব্রাশ টা টয়লেটে পড়ে গেছে।
বাবা তাড়াতাড়ি টয়লেটে গিয়ে অতিকষ্টে টুথব্রাশ উদ্ধার করলেন।
বাবু : দাও বাবা দাঁত মাজি।
বাবা : না, না, টয়লেটে পড়া টুথ ব্রাশ দিয়ে দাঁত মাজতে নেই।
বাবু : তাহলে তুমি ওটা দিয়ে কি করবে? বোতল পরিষ্কার করবে?
বাবা : না।
বাবু : তাহলে?
বাবা : ফেলে দেবো।
বাবু তখন ছুটলো বাবার বাথরুমে। নিয়ে এলো বাবার টুথব্রাশটা।
বাবু : বাবা, এটাও ফেলে দাও।
বাবা : কেনো?
বাবু : তিনদিন আগে তোমার টুথব্রাশটাও আমি কমোডে ফেলে দিয়েছিলামা। পরে তুলে রেখেছি।
;););)

ঘটনা ২#
মা একটা নতুন চেন গলায় পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিলেন।
মেয়ে এসে বলল : মা, এটা কি নতুন?
মায়ের উত্তর : হ্যাঁ।
মেয়ে : তুমি রোজ রোজ নতুন গয়না পাচ্ছো। বাবা তোমাকে ভালোবাসে। আমাকে একদম ভালোবাসে না।
মা : তাতে কি মা। আমি মারা গেলে আমার এই গয়নাগুলো সব তো তুমিই পাবে!
মেয়ে গম্ভীর কন্ঠে বললো, মা তুমি কি আজ রাতে মারা যেতে পারো?
:-*:-*:-*

ঘটনা ৩#
বাসায় মেহমান এসেছে। মা তার জন্য বিস্কুট সাজালেন পিরিচে। ছেলে বললো, মা সব দিয়ে দিচ্ছো? এই বিস্কুটটা আমার খুব প্রিয়।
মা বললেন, দিই। সামনে রাখি। সবটা কি আর খাবে?
মেহমান গল্প করছেন আর বিস্কুট খাচ্ছেন। হঠাৎ ছেলে কেঁদে উঠলো। মা, হে তো সব খায়া ফালাইলো।
:P:P:P

ঘটনা ৪#
এই ঘটনাটা ভি এস নাইপলের এ হাউজ ফর মিষ্টার বিশ্বাস থেকে নেয়া।
এক পিচ্চি কাজ করে একটা মদের দোকানে। তার কাজ ছিল সকালবেলা ড্রাম থেকে মদ বিভিন্ন বোতলে ঢেলে রাখা।

একই ড্রাম থেকে সে বদনা দিয়ে মদ ঢালতো; কিন্তু ঢালতে হতো বিভিন্ন বোতলে। কোনোটাকে বলা হতো একশ বছরের পুরানো, কোনোটা পঞ্চাশ বছরের, কোনোটা ছয় মাসের, কোনটা গোল্ড, কোনোটা সিল্ভার, কোনোটা ভিষণ দামে বিক্রি হতো, কোনোটা সস্তায়।

পিচ্চি এই অন্যায়টা মেনে নিতে পারতো না। তবু তাকে এই কাজটা করতেই হতো।

প্রতিবাদে সে প্রত্যেক বোতলে ছিপি লাগানোর আগে একদলা থুতু দিয়ে রাখতো।

হা হা হা.............

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৪:১১
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×